এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • jhiki | ১২ জুন ২০১৪ ১০:৪৭239880
  • হরিপদ কি গরুর দুধ খান? থুতনির দিকে একটু নজর রখবেন ঃ)
  • নেতাই | ১২ জুন ২০১৪ ১০:৪৪239879
  • গরমে মশাদের খুব অসুবিধা হয়। বাড়িতে এখন আর একটিও মশা নেই।
  • নেতাই | ১২ জুন ২০১৪ ১০:৪১239877
  • ঐ পোচ খাওয়ার আগে ভালো করে ধুয়ে নেওয়া উচিৎ।
    নইলে ব্যাংদি খুব রেগে যাবে।
    আমি তো বলবো ঐ পোচ খেয়ো না।
  • | ১২ জুন ২০১৪ ১০:৪১239878
  • আমারও কেকের পরামর্শে স্লো বাট স্টেডি প্রোগ্রেস। আমি রীতিমত উদ্বুদ্ধ হয়ে গেছি।
  • haripada | ১২ জুন ২০১৪ ১০:৩৮239876
  • কিন্তু আমার ওজন কোনমতেই কমছে না। চকোলেট খাওয়া অব্দি ছেড়ে দিয়েছি। আমিষ খুব কমিয়ে দিয়েছি। খালি রোজ ৫০০ মিলি দুধ খাই।
  • সিকি | ১২ জুন ২০১৪ ১০:৩৭239875
  • তবে আজ গরম একটু কম। কাল বিষ্টি হবার ফোরকাস্ট আছে।
  • kc | ১২ জুন ২০১৪ ১০:৩১239874
  • রাস্তার পাশে ডিম ভেঙ্গে ফেলেছে। সঙ্গে সঙ্গে পোচ হয়ে গেছে। এখানকার মালয়ালম খবরের কাগজে ছেপেছে। গতকাল।
  • সিকি | ১২ জুন ২০১৪ ১০:২৮239872
  • গরমে আমি কাহিল হই না, আমি অল্প কাহিল হই ঠাণ্ডায়।

    ছবিটা অবশ্য বাড়ি যাবার আগে দেখতে পাব না, এখানে ফেবুর লিং খোলে না।
  • | ১২ জুন ২০১৪ ১০:২৮239873
  • কেসির এই ছবিটা কিসের? বালিপাথরের মধ্যে ভাত আর ডিমের পোচ?
  • kc | ১২ জুন ২০১৪ ১০:১৪239871
  • কেকে আর আকা হল আমার মোটিভেটর। এঁদের কল্যাণেই গত মাস আষ্টেক ধরে প্রায় ১২ কেজি ওজন কমাতে পেরেছি।

    আর ঈশেন মামী যাঁরা গরমের জন্য হাহুতাশ করেই চলেছেন, তাঁদের আমাদের এখেনে আসার নেমন্ত রইল।

    এই ছবিটা সিকি, কুমুদি, স্যান, এরকমদের জন্যও রইল, যাঁরা মাত্তর ৪৬ ডিগ্রী তেই কাহিল হয়ে আছেন।

  • sotyi ! | ১২ জুন ২০১৪ ০৯:৫৯239870
  • "আমাদের লোডশেডিং সত্যিই বন্ধ হয়ে গেছে, হয়, তবে খুবই কম, সারাদিনে দুত্তিন ঘন্টা মতন, বিশেষ অসুবিধে হয় না। "
    তাহলে সত্যি সত্যি প্রমিস মত কাজ হয় এখনো ! ভালো লাগলো।
  • সিকি | ১২ জুন ২০১৪ ০৯:৩৭239869
  • ওহো, খ্যাল করি নি। হ্যাঁ, এখন দেখলাম, আছে।

    সরি পাই।
  • i | ১২ জুন ২০১৪ ০৯:৩৬239868
  • সিকি, শেষ লাইন ছাড়াও আগ্নু মুর্মুর কথা লেখাতে আছে তোঃ
    "প্রয়োজন আগ্নু মুর্মু ও শ্রীপতি পাত্রদের মতো রোগীদেরও ঠিক ভাবে পরীক্ষা করা, যাঁদের হাত-পা সব অতি অস্বাভাবিক ভাবে শুকিয়ে যাচ্ছে, যাঁরা সাতাশ-আটাশ বছর বয়সেই অথর্ব হয়ে পড়ছেন। কী রোগে ধরেছে এঁদের? প্যারাপ্লেজিয়া, ওয়েস্টিং অব মাসল রেডিয়েশন বা কেমিক্যাল টক্সিসিটি-জনিত স্নায়বিক রোগ নয়তো? রোগীদের দেখে সেই সন্দেহ উড়িয়ে দিতে পারলেন না ডাঃ গুণ। সেই সন্দেহ আরও গাঢ় হয় ওঁদের কথা শুনে। খাটে শুয়ে শুয়ে কাঁদতে কাঁদতে আগ্নু বলছিলেন তাঁর যন্ত্রণার কথা, বলছিলেন ছোটবেলায় তাঁরা কেমন ফুটবল খেলতে যেতেন ওই টেলিং পন্ডের জমির উপরে। ওই জল মুখে-চোখে দিতেন, ওই জলের মাছ ধরে নিয়ে এসে খেতেন। বিকিরণ বলে কোনও কিছুর অস্তিত্ব সম্বন্ধেই জানা ছিল না তাঁদের।"
  • সিকি | ১২ জুন ২০১৪ ০৯:২৯239867
  • পাইয়ের জন্য -

    ১। লেখা খুব ভালো হয়েছে, পড়লাম। শুধু শেষের লাইনে আগ্নু মুর্মু মারা গেছেন একটু আউট অফ কনটেক্সট লাগল, কারণ গোটা আর্টিকলে আর কোথাও আগ্নু মুর্মুর রেফারেন্স নেই।

    ২। খোলা তালা খুলে বাড়ির ভেতরে সব কিছু অক্ষত পেয়েছিলে?

    ঈশানের জন্য -

    ১। আমি মোবাইল থেকে বিন্দাস লিখতে পারি। কোনও সমস্যা হয় না।

    স্যানের জন্য -

    ১। আমাদের লোডশেডিং সত্যিই বন্ধ হয়ে গেছে, হয়, তবে খুবই কম, সারাদিনে দুত্তিন ঘন্টা মতন, বিশেষ অসুবিধে হয় না। তবুও বুর্জোয়া সংবাদপত্র লিখছে গাজিয়াবাদে নাকি দিনে বারো চোদ্দ ঘন্টা লোডশেডিং হচ্ছে, লোকজন রাস্তায় নেমে বিক্ষোভ জানাচ্ছে। আমরা কি কেজরিওয়ালের পাড়ায় থাকি বলে আমাদের প্রতি এইরকমের বৈষম্যমূলক আচরণ? কে জানে!
  • s | ১২ জুন ২০১৪ ০৮:১৭239866
  • kk থ্যাঙ্কু।

    আমিও কিছু এমন ই জানলাম।
  • kk | ১২ জুন ২০১৪ ০৭:৪৪239865
  • s,

    সয় প্রডাক্টস, বিশেষ করে প্রসেসড সয় (যেমন,সয় গ্র্যানিউলস, মর্নিং স্টার জাতীয় ফেক মীট, সয় সসেজ) এগুলোর সাথে ইস্ট্রোজেন মেটাবলিজম, হেন্স ব্রেস্ট ক্যানসার ও অন্যন্য কিছু ক্যানসার রিলেটেড সেটা জানা গেছে। তবে কেউ যদি মাসে, দু মাসে একদিন খায় তাহলে অত কিছু হবার চান্স কম। ন্যাচরাল সয়বীন, আন-প্রসেসড সয় মিল্ক বা তার থেকে বানানো টোফু এগুলোতে ক্ষতির সম্ভাবনা কম। অন্তত ডাইরেক্টলি ক্ষতির কথা অত জানা নেই। তবে বেশির ভাগ দেশেই এই মিল্ক বা টোফুও বেশ প্রসেসিং করে মাস প্রোডিউস করে। প্লাস জেনেটিক্যালি মডিফায়েড সয় ইউজ হয়। এবার এগুলোর খারাপ এফেক্ট থাকতেই পারে। আমি বিশদে জানিনা। তবে পরিমাণ ও খাবার ফ্রিকোয়েন্সি যদি বেশি না হয় তাহলে ক্ষতির সম্ভাবনাটা কম। এই আর কী।
  • kk | ১২ জুন ২০১৪ ০৭:৩৫239864
  • ও মশাই,

    আপনাদের কারু কথাতেই খারাপ লাগেনি (আমার লেখাটাই বোধহয় ঠিকমতো হয়নি, কী মুশকিল!! )। কাজেই প্লিজ আপনারা কেউই দুঃখ পাবেননা। এটা তো বড়ই সত্যি কথা যে আমি সবকিছু জানিনা। সামান্য পড়েছি, সেটুকুই বলি বকরবকর করে। আর আমার স্বভাবটাও খুব অ্যাকাডেমিক নয় যে নতুন স্টাডিগুলো খুঁজে খুঁটিয়ে দেখব। কাজেই অনেক কিছুই অজানা থেকে যায়। কিন্তু এটা আমার ভুলই যে সেটা না ডিসক্লেমার দিয়েই আমি অনেক সাজেশন লিখে চলে যাই। তাইই বললাম আপনাদের শুভবুদ্ধি ও পড়াশোনা মত একটু বেছেবুছে নিয়েন।

    নো হার্ড ফিলিংস, ঠিক আছে?
  • aka | ১২ জুন ২০১৪ ০৭:৩০239863
  • কেকে এই ট্রাভেলে হদ্দমুদ্দ হয়ে যাচ্ছি। আজ ফ্লোরিডা তো কাল আলাস্কা, পরশু শিকাগো। আলাস্কা তে এখন রাত হয় না। ফলে ঘুম হল দিনে দুই তিন ঘন্টা। এসে ইস্তক দিনে ১০ ঘন্টা ঘুমোচ্ছি।

    তবে ১০ কে দুই মাসের মধ্যে। অ্যাট লিস্ট ড্রিম অন।
  • aranya | ১২ জুন ২০১৪ ০৭:২৮239862
  • মোটিভেটর-দের দলে আকা-কেও রাখতে হবে
  • s | ১২ জুন ২০১৪ ০৭:২৭239861
  • KK, আমার কথাতেও খারাপ লেগে থাকলে দুঃখিত। আমি আসলে এটা জেনে থেকে একটু ভেবলে গেছি।তাই আপনার কাছ থেকে জানতে চাইছিলাম। আপনার কাছ থেকে অনেক কিছু জেনেছি তাই,এটা নিয়ে আরও জানতে ইচ্ছে ছিলো।
  • kk | ১২ জুন ২০১৪ ০৭:২৬239860
  • আকা, তোমার জুলাই নাগাদ হাফ ম্যারাথনের কথা ছিলোনা? তার কী খবর?
  • aka | ১২ জুন ২০১৪ ০৭:২৫239858
  • কথা হল কন্টিনিউয়াস অ্যাক্টিভ থাকা। আমি গেল দুই হপ্তা ট্রাভেল করেছি। মানে বাইরে বাঝে খাবার খেয়েছি, মদও গিলেছি, আর দু একবারের বেশি জিমে যাই নি। কিন্তু ওজন বাড়ে নি। (গগলস ওয়ালা ইমো)। কারণ গত একবছর গড়ে আমি হপ্তায় অন্তত তিনদিন বেশ পরিশ্রম করেছি হয় দৌড়েছি, নয় হুহা ওজন তুলেছি।
  • aranya | ১২ জুন ২০১৪ ০৭:২৫239859
  • থ্যাংকস কেকে
  • kk | ১২ জুন ২০১৪ ০৭:২১239857
  • তবে যারা মিষ্টি কিছুতেই ছাড়তে পারছো/ছেন না, তারা কোকোনাট শ্যুগার একবার ট্রাই করে দেখতে পারো/রেন। এতে ক্যালোরি চিনির চেয়ে কম হবেনা। তবে ঐ গ্লাইসিমিক ইনডেক্স কম বলেই তো ক্লেম করছে।
  • aka | ১২ জুন ২০১৪ ০৭:১৯239855
  • ওকে মিষ্টি মানে চিনি আমার ফেভারিট। আমার পন্থা, উইকডেজ নো চিনি, উইকএন্ড চা, কফিতে চিনি, মাঝে মাঝে ক্রিস্পি ক্রিমের ডোনাট। তবে সেদিন বউ বাকলাভা খেয়ে এসেছে শুনে অবধি এমন ক্রেভিং হল কাল গোটা কয়েক ইন্ডিয়ান বুঁন্দি কা লাড্ডু খেয়ে এলাম।
  • kk | ১২ জুন ২০১৪ ০৭:১৯239856
  • ঝিকি,

    আরে না না, খারাপ লাগবে কেন? ফিকর নট। আমি অতি বড় ফ্যাক্ট বললাম তো :-)
  • kk | ১২ জুন ২০১৪ ০৭:১৭239854
  • ডায়াবেটিকদের কিছু কিছু ফল এড়িয়ে চলতেই বলে। যেসব ফলের গ্লাইসেমিক ইনডেক্স বেশি সেগুলো বেশি খেলে ব্লাড শ্যুগার বাড়ায়। তরমুজের গ্লাইসেমিক ইনডেক্স অনেক বেশি। আম, খেজুর, আঙুর, ক্যান্টেলোপ, কিউয়ি, লিচু এগুলোরও বেশি। এগুলো পনেরো দিনে একদিন খেলেন, সে ঠিক আছে। তবে তার বেশি না খেলেই ভালো। অন্যদিকে বেরী, আপেল,ন্যাশপাতি, যেকোনো লেবু, পেয়ারা এগুলো খেলে কোনো ক্ষতি নেই।
  • jhiki | ১২ জুন ২০১৪ ০৭:১৬239853
  • কেকে, তোমার খারাপ লেগে থাকলে দুঃখিত, আমি খালি আমার সমস্যার কথা লিখেছিলাম।
  • aranya | ১২ জুন ২০১৪ ০৭:১২239851
  • কেকে, আর একটা কোশ্ন - ফলের সুগারও কি অ্যাডিকটিভ এবং পরিত্যাজ্য - তরমুজ, ব্লু বেরি ইঃ ?
  • jhiki | ১২ জুন ২০১৪ ০৭:১২239852
  • না না আমার ব্লাড রিপোর্ট নর্মাল (টাচ উড)। কিন্তু ভাজাভুজি, মিষ্টি এড়িয়েই চলতে চাই।

    এখানে রসগোল্লা-পান্তুয়া কোথায় পাবো? তবে খাঁটি ঘিয়ে ভাজা লাড্ডু-গুলাব জামুন পাওয়া যায়, পর্যাপ্ত কাজু ও খোয়া দেওয়া কাজু কাটলি পাওয়া যায়। আমার এসব খেতে চরম ভালো লাগে, কিন্তু .....
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত