এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সায়ন | ১১ জুন ২০১৪ ২২:৫৬239792
  • আসলে ক'দিন আগে রায়ান গসলিং'এর Drive (http://www.imdb.com/title/tt0780504/?ref_=nm_flmg_act_8) দেখলাম। তার আগে দেখা বলতে Fracture (http://www.imdb.com/title/tt0488120/?ref_=nm_flmg_act_12)। কেমন অদ্ভুতমত অভিনয় করে। খুব নিস্পৃহ। তাই ভালো লাগে। বইটা পড়িনি যদিও। সেই থেকে দেখতে বসা। আরও আগে The Notebook দেখেছিলাম বোধহয়।

    ব্র্যাডলি কুপারের সেই তুলনায় অনেক বেশী known সিনেমা আছে যেগুলো সর্বজনগ্রাহ্য। অফ দি ট্র্যাক, ২০০৮-০৯'এর দিকে Nip/Tuck দেখেছিলাম বোধহয় একটা সীজন। ভালো লেগেছিল।

    ---

    এটা অলরেডি দেখার উৎসাহ হারাচ্ছি :)
  • san | ১১ জুন ২০১৪ ২২:৪৬239789
  • কেকেদিকে বলার ছিলো, তোমার গাইডলাইন ফলো করে মিষ্টির ক্রেভিং বেশ কমে গেছে :-) বাক্সোভর্তি মিষ্টি হাতে করে দান করে দিচ্ছি !
  • kk | ১১ জুন ২০১৪ ২২:৩৯239788
  • সায়ন,
    'দি প্লেস বিয়ন্ড দ্য পাইনস' কিন্তু আমার তেমন ভালো লাগেনি। আসলে বইটা যেমন, তাকে অত ছোট পরিসরে সিনেমায় নামানো মুশকিল কাজ। রায়ান গসলিং আর ব্র্যাডলি কুপার কারুরই অভিনয় ক্ষমতা সেভাবে ব্যবহার করার সুযোগ হয়নি। তবুও দেখতেই পারো, তোমার হয়তো ভালো লাগতেও পারে।

    এতজ,
    আচ্ছা, খুঁজে দেখবো।

    অরণ্য,
    নন ডেয়ারী ক্রীমার নিয়ে আমার খুব বেশি জানা নেই। তবে যতদূর জানি এটা হাইলি প্রসেসড জিনিষ, অনেক আর্টিফিশিয়াল ইনগ্রেডিয়েন্টস থাকে। অনেক সময়ে কর্ন সিরাপ, চিনি, নানা কেমিক্যাল থাকে। সেগুলো তো না খাওয়াই ভালো। আপনি নন ডেয়ারী ক্রীমার কেন অপ্ট করছেন? দুধের ফ্যাটের জন্য কি? তাহলে তো আন স্যুইটেনড সয় মিল্ক দিয়ে খেতে পারেন। কিম্বা ফ্যট ফ্রী এমনি দুধ দিয়ে।
  • pi | ১১ জুন ২০১৪ ২২:৩৬239787
  • ওঁর সাথেই খেলতে যেতেন আগ্নু মুর্মুও। আমরা যখন কথা বলতে গেলাম, তার কয়েক মাস আগে থেকে আগ্নু হাঁটা চলার ক্ষমতা হারিয়েছেন। বছর ২৭-২৮ হবে।


    ক'দিন আগে খবর পেলাম, আগ্নু আর নেই।
  • pi | ১১ জুন ২০১৪ ২২:৩২239786
  • লেখার কথা শুনে এটা শুনে মনে পড়ে গেল। এবারে জাদুগোডায় একজনের বাড়ি গেছি। নাম জানাতে চান না, তাই লিখবো না। ছেলেটার বয়স বছর তিরিশেক।
    বৌটির বয়স পঁচিশ তিরিশ হবে। দুটো বাচ্চা। কথা ওকথা বলতে বলতে কখন দুজনে পুরানো দিনে ফিরে গেছেন। সাংবাদিক ছিলেন।কীভাবে উনি নানা জায়গা থেকে খবর জোগাড় করতেন, সেগুলো ছাপতেন, ভিডিও করতেন, সেগুলো স্থানীয় চ্যানেলে দেখানো হত .. এসব বলতে বলতেই বলে উঠলেন, আমার বৌ ভারি ভাল লিখতো। ওর লেখা কত নাটক রেডিওতে পড়া হয়েছে। আপনারা শুনবেন ? বৌ তো ভারি লজ্জা পেয়ে গেছে। তাও ওকে দিয়ে জোর করে পুরানো লেখা সব বার করালেন। আমরা শোনাতে বল্লুম। নাটকগুলো বেশিরভাগই নানা সামাজিক ইস্যু নিয়ে। আমাদের শোনালেন ম্যালেরিয়া আর গৃহ নির্যাতন নিয়ে স্কিট। পুরো হতভম্ব হয়ে গেছিলাম। সত্যি বলতে কি, এই নিয়ে এত এফেক্টিভ লেখা কম দেখেছি। সাধারণ মানুষের কাছে এই বিষয়গুলো নিয়ে যাবার জন্য গল্পচ্ছলে, নাটকের ছলে এমন সব লেখা ! দূরদর্শন, রেডিও তে ক্যাম্পেন হিসেবে চালু করলে সত্যি কিছু কাজের কাজ হত !
    উনি ক্লাস টেন পাস। যেকোন টপিক দিয়ে একটু বুঝিয়ে দিলে এরকম স্কিট লিখে দিতে পারেন।
    পারতেন। আর লেখেন না।
    এখন সব বন্ধ। দুজনেরই। ছেলেটির ব্রেইন টিউমার ধরা পড়েছে। একটা অপারেশন করাতে জমি জমা সব বেচে আরো অনেককিছু বন্ধক দিতে হয়েছে। এখন আবার সিম্পটম দেখা দিয়েছে। আবারো অপারেশন করাতে হবে। ছেলেমেয়েদেরও পড়াশুনো প্রায় বন্ধ।
    নাঃ, কোন কার্য কারণ সম্পর্ক টানার জায়গায় নেই। তবে, ছেলেটি ছোটবেলায় রোজ খেলতে যেতেন, ইউরেনিয়াম টেলিং পন্ডের ওখানে.. ব্রেইন টিউমারের সাথে এ হয়তো নেহাতই কাকতালীয় ঘটনাই হবে।
  • সায়ন | ১১ জুন ২০১৪ ২২:২০239785
  • লভ শভ তে চিকেন খুরানা তো ভালো সিনেমা। এমঙ্কী মস্তরাম'ও ভালো :)

    এখন এটা দেখবো -
  • Abhyu | ১১ জুন ২০১৪ ২২:১৬239784
  • তো ভিডিওটা এখানে দেওয়া হোক?
  • Atoz | ১১ জুন ২০১৪ ২২:১৩239783
  • অরণ্যদা, হাম্পব্যাকের ভিডিওটা দেখলে বুঝবেন কী ভালো। আমি হেন পাথুরে রোবট অবধি আলোড়িত। ঃ-)
  • Abhyu | ১১ জুন ২০১৪ ২২:১০239782
  • মোবাইল থেকে লিখতে পারছি না আমিও। তবে সেটা বোধ হয় আমার ডেটা প্ল্যান নেই বলে।
  • Atoz | ১১ জুন ২০১৪ ২২:০৭239781
  • ঈশ, কুমুদি! কী ভালো!
    গরম বড়া আর হাতে গরম লেখা। ঃ-)
  • kumu | ১১ জুন ২০১৪ ২২:০৪239780
  • এতোজ কুসুমকুমারীকে নিয়ে সুন্দর একটি লেখা পড়েছিলাম।সম্পাদক এসে ওঁর লেখার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন আর উনি ঘোমটা টেনে রান্নাঘরে ঢুকে গিয়ে একহাতে খুন্তি নাড়ছেন ও অন্যহাতে লিখছেন।একটুপরে বেরিয়ে এসে একটি ঝকঝকে থালা বাড়িয়ে ধরলেন যাতে একটি বাটিতে দুটি গরম বড়া আর তার পাশে লেখা।
  • aka | ১১ জুন ২০১৪ ২২:০২239779
  • আর আমি দেখলাম ইভলিউশন অফ ভেনম।

    কি চাপ কি চাপ দাদা। ভাল্লাগে না।
  • aranya | ১১ জুন ২০১৪ ২২:০১239777
  • তিমি-র গপ্পোটা বড় ভাল
  • aranya | ১১ জুন ২০১৪ ২২:০১239778
  • কেকে, নন ডেয়ারি ক্রিমার, যেটা কফির সাথে মিশিয়ে খাওয়া হয়, তাতে কোন হেলথ রিস্ক আছে কি?
    জিনিসটা খেতে ভাল, সুতরাং ধরেই নিচ্ছি স্বাস্থ্যের পক্ষে খারাপ হবে ...
  • pi | ১১ জুন ২০১৪ ২২:০০239776
  • এক ঘণ্টা আগে গেস্ট হাউসের কেয়ারটেকার এসে জানিয়ে গেলেন আমার ঘরে নাকি তালাটা খোলা। এদিকে ল্যাদ খেয়ে এখনো ঘরে গিয়ে উঠতে পারলাম না। নিজেকে অবশ্য যুক্তি দিচ্ছি, কিছু যাবার হলে তো আগেই চলে গেছে। এখন আর নতুন করে কী বা যাবে। কে আর রাত্তিরে ঠেঙিয়ে গেস্ট হাউস যাবে, আমার ঘরে তালা খোলা আছে কিনা এবং কিছু নেওয়া যায় কিনা দেখার জন্য।
  • Atoz | ১১ জুন ২০১৪ ২১:৫৫239775
  • কেকে, উতুবে একটা খুব ভালো ক্লিপ দেখলাম, একটা হাম্পব্যাক তিমি একেবারে মরে যাচ্ছিল, নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছিল না ভালো করে। নৌকো করে একটা ছোটো দল ওখান দিয়ে যাচ্ছিল, ওদের একজন সাঁতরে গিয়ে দ্যাখে তিমির দুই ডানা লেজ সব আষ্টেপৃষ্ঠে নাইলনের জালে জড়িয়ে গেছে। ওরা তখন পাঁচজনে মিলে ছুরি দিয়ে জাল কেটে প্রায় ঘন্টাখানেক ধরে কাজ করে ওকে মুক্ত করে। তারপরে তিমিটা কী খুশী হয়ে নৌকো থেকে কিছুটা দূরে গিয়ে ওদের একঘন্টা ধরে লাফিয়ে লাফিয়ে দেখায়! কী যে ভালো ক্লিপটা! তিন চারতলা সমান বিরাট দৈত্যাকার তিমি প্রায় পুরো খাড়া হয়ে উঠে ডানপাশে বাঁপাশে লাফিয়ে পড়ছে! নৌকোয় একটা ছোটো বাচ্চা ছিল, সেতো আনন্দে লাফাচ্ছে নৌকোর উপরে। ঃ-)
    তুমি তো শার্কদের সঙ্গে সাঁতরাতে চাও কিন, তাই ভাবলাম তোমায় বলি। পেলে দেখো।
  • ঈশান | ১১ জুন ২০১৪ ২১:৫০239774
  • ওদিকে আমি ছেলের পাল্লায় পড়ে একটা ফিলিম দেখলাম। মিলিয়ান ডলার আর্ম। সেখানে ভাতবর্ষ আর পুজো আচ্চা দেখি সমার্থক। সে কি ভক্তিরস। দেখে পিত্তি পুরো চটে গেল।
  • pi | ১১ জুন ২০১৪ ২১:৪৯239773
  • এই গাইডলাইন সত্যি মানা হবে ?
    New guidelines from the Advertising Standards Council of India, a self-regulatory body could quite literally change the face of advertising in the approximately Rs 3,000-crore fairness category which includes creams, face washes and lotions. ...

    The new rules propose, among other things, that ads should not show darkerskinned people as unhappy, depressed, or disadvantaged in any way by skin tone, and should not associate skin colour with any particular socio-economic class, ethnicity or community.
  • Atoz | ১১ জুন ২০১৪ ২১:৪৭239772
  • লাভ শাভ তে চিকেন খুরানা? ঃ-)
  • সায়ন | ১১ জুন ২০১৪ ২১:৪৫239771
  • :) দেখো। একটু হালকা ফুলকো যদিও।
  • kk | ১১ জুন ২০১৪ ২১:৪৪239770
  • সায়ন কাল আমায় একটা সিনেমা সাজেস্ট করেছিলে। দেখবো। থ্যাংকিউ।
  • san | ১১ জুন ২০১৪ ২১:৪১239769
  • এঃ অর্ডার উল্টে গেল। অভ্যুদা ভাববে আমও বোধ হয় একাধিক খাচ্ছি :-)
  • Atoz | ১১ জুন ২০১৪ ২১:৩৬239768
  • ঘটীরা লিচুকে কী বলে? নিচু? ঃ-)
  • san | ১১ জুন ২০১৪ ২১:৩৫239767
  • এইরে, রোজই তো কতো আম আর লিচু খাচ্ছি
  • সায়ন | ১১ জুন ২০১৪ ২১:৩৩239766
  • অভ্যু, অ্যাপের লিং টা ছিল যাতে তোর জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়। কানের লতির পিছনে একটু চুলকোলেই বুঝবি পরিধি বর্দ্ধমান।

    কিন্তু এত সাধের লিচু... ছশোটা খেয়ে ফেললো! আর বাদবাকি দেশ? :-/
  • test | ১১ জুন ২০১৪ ২১:২৭239765
  • টেস্ট করছি।
  • Atoz | ১১ জুন ২০১৪ ২১:২৪239764
  • সোসেন,
    আরে ঐ আমাদের দেশে হবে---কে আমি ভেবেছিলাম কামিনী রায়ের লেখা! কী কেলেংকারি কান্ড! এদিকে আমার মা কবে থেকেই কুসুমকুমারী দাশ এর কথা বলে গেছেন, ওদের স্কুলের পাঠ্যে ছিল, কিন্তু আমি পাত্তাই দিই নি। ঃ-(। দেবো কী করে? আমাদের সময়ে এইসব কিছুই ছিল না টেকস্টে। "এই যারে জানি সেতো হাওয়া নয়"--এরকম সব ভীষণ মডার্ণ কবিতা ঢুকে গেছিল। ঃ-)
  • sosen | ১১ জুন ২০১৪ ২১:২০239763
  • আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, পড়েননি, এতজ?
  • ঈশান | ১১ জুন ২০১৪ ২১:১৯239761
  • মোবাইল থেকে লিখতে পারছেন না, এরকম কুমুদি ছাড়া আর কেউ আছেন? কতজনের সমস্যা হচ্ছে, একটা স্ট্যাট চাইছিলাম আর কি।
  • sosen | ১১ জুন ২০১৪ ২১:১৯239762
  • কুসুমকুমারী দাসী।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত