এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • নেতাই | ১১ জুন ২০১৪ ১৫:০৩239700
  • আমার আর্থিক অবস্থা তেমন ভালো নয় কাজু। আরশোলার টিন বরং চিনে এক্সপোর্ট করলে টু পাইস কামাতে পারবে।
  • h | ১১ জুন ২০১৪ ১৫:০১239699
  • সুন্দর ত্বকের জন্যো শুনেছি, কমলালেবুর খোসা কে তেলের মত ইউজ করা যায়। রান্নায়।
  • Kaju | ১১ জুন ২০১৪ ১৫:০০239698
  • আহা মহাকবি নেত্যকে ভাবছি আমার বাড়ির যত অজ্ঞাতবাসী আরশোলা আছে, সব জ্যান্ত অবস্থায় টিনে করে পার্সেল করে পাঠাই ! আরশোলাদের ফিরিয়ে আনার উপায় খুঁজছে এত !
  • san | ১১ জুন ২০১৪ ১৪:৪৬239697
  • সব রান্না ঘিয়ে করুন।
  • নেতাই | ১১ জুন ২০১৪ ১৪:৪৫239696
  • অলিভ ওয়েলের উপকারিতা বুঝিয়ে বললে কি আরশোলারা ফিরে আসতে পারে?
  • Kaju | ১১ জুন ২০১৪ ১৩:৫০239695
  • যত্ত বাজে কথা ! যেদিন তেলের রান্না হয় না, সেদিনও আরশোলার উৎপাত হয়েই থাকে। আর পুরোপুরি তেল বন্ধ করে চলে নাকি?
  • haripada | ১১ জুন ২০১৪ ১৩:৪৫239694
  • আরশুলার অপর নাম তেলাচোরা বা তেলাপোকা। যদি তেল খাওয়া ছেড়ে দেন ওরা এমনিতেই চলে যায়। আমি কিছুকাল তেল বলতে অলিভ অয়েল র খাচ্ছি আরশুলা উধাও।
  • Abhyu | ১১ জুন ২০১৪ ১৩:৩০239693
  • কল্যাণীর রাস্তায় আগে কত কৃষ্ণচূড়া রাধাচূড়া গাছ ছিল। লাল হলুদ ফুলে ভরে থাকত বসন্তকালটা।
  • sosen | ১১ জুন ২০১৪ ১৩:২৯239692
  • ইউক্যালিপটাস লাগাতে বারণ করে কয়েকটা কারণে, যদিও কোনটাই তেমন ফুলপ্রুফ নয়:
    ১। বলা হয় ইউক্যালিপ্টাস প্রচুর পরিমানে মাটির জল টেনে নেয়, আন্ডারগ্রোথ বাড়তে দেয়না। মাইকরাইজাল এসোসিয়েশন রয়েছে, সেগুলোও খুব জল নেয়। ফলে মাটি আলগা হয়ে যায়। ৬-১২ বছরের মধ্যে ইউক্যালিপটাস কেটে ফেলাও দরকার নৈলে উপড়ে পড়ে
    ২। অনেক নাইট্রোজেন খায়, তাই লেগিউম-এর সাথে লাগালে ভালো

    কোনটাই তেমন প্রমাণিত নয়, উপড়ে পড়া ছাড়া।
  • san | ১১ জুন ২০১৪ ১৩:১৮239691
  • আমাদের সেই অর্কিডের ব্যবসাটার কি হল ?
  • quark | ১১ জুন ২০১৪ ১৩:১৭239690
  • কলকাতার রাস্তায় রাস্তায় খালি কেষ্টচূড়া-রাধাচূড়া লাগিয়ে লাগিয়ে ভরিয়ে দিয়েছে। মাঝেমধ্যে ফলের গাছ না থাকলে পাখিশূন্য হয়ে যাবে অচিরেই।
  • Blank | ১১ জুন ২০১৪ ১৩:০৭239689
  • আর চারদিকে যখন তখন ইউক্যালিপটাস লাগাতে বারন করে শুনেছি
  • sosen | ১১ জুন ২০১৪ ১২:৫৭239688
  • আর গাছের পাতা ঝরে মাটিতে পচতে দেওয়া প্রয়োজন। এতে হিউমাস কন্টেন্ট ঠিক থাকে, সয়েল মাইক্রোফ্লোরা মেন্টেন হয়।
  • sosen | ১১ জুন ২০১৪ ১২:৫৪239687
  • b, সেটা মাটির টেক্সচার এর উপর নির্ভর করে। কোথায় লাগাবেন আর কি। এমনিতে যে কোনো ধরনের ঘাস খুব ভালো সয়েল বাইন্ডার। এরপর আলগা, বেলে মাটিতে, ঝাউ, পাম, নারকেল ইত্যাদি উপযুক্ত। পলি ভর্তি, কাদা, নন- পোরাস, কিংবা লাল মাটির উপযুক্ত গাছ হলো ভারী বৃক্ষ, বট, অশ্বত্থ, আম, ছাতিম, কাঁঠাল, মাঝে মাঝে ছোট শ্রাব। পাহাড়ি অঞ্চলে বাগান বা ফুলের গাছ করলে পাইন/দেবদারু জাতীয় সরলবর্গীয় গাছ মাঝে মাঝে রাখা আবশ্যিক। যে কোনো অঞ্চলে গাছ লাগানোর আগে তার নেটিভ ফ্লোরা জেনে নেওয়া প্রয়োজন। সেই সব গাছের প্যাচ মাঝে মধ্যে রাখলে মাটি ধুয়ে যায় না।
  • Abhyu | ১১ জুন ২০১৪ ১২:৩৭239686
  • অরণ্যদা ক্কয়ে ক্কয়ে ক @11:10 AM
  • b | ১১ জুন ২০১৪ ১২:২৭239685
  • অনেকদিন আগে সোসেন লিখেছিলেন মাটি-ক্ষয় বন্ধ রাখার জন্যে কি ধরণের গাছ লাগানো উচিৎ। যেমন দক্ষিণবঙ্গে নারকোল ইত্যাদি।
    এরকম কোনো লিস্টি পাওয়া যাবে? কিম্বা... কি কি গাছ একেবারেই লাগানো উচিৎ নয়?
  • dd | ১১ জুন ২০১৪ ১১:৪৪239684
  • আবাপের উত্তর সম্পাদকীয় গুলান বেশ ভালো স্ট্যান্ডার্ডের হয়। এই কাশীর উপরে লেখাটাও ব্যাত্যয় হয় নি।

    আমার যৈবন কালে খুব তক্কো করতাম, এই" মুগল কর্তৃক হিন্দু মন্দির ধ্বংশ" গোছের একটা খুব সরলরেখীয় ন্যারাটিভ নিয়ে। এখন তো কোনো তক্কই করি না। তক্কো কল্লে প্যাট খারাব হয়,মাথাটিপ টিপ করে। তাও ও এরম লেখা পড়ে ভাল্লাগে।
  • /\ | ১১ জুন ২০১৪ ১১:৪৩239683
  • অ গৌতম চক্রবর্তী !
  • san | ১১ জুন ২০১৪ ১১:৪২239682
  • গরমে গাছেরা মরে যাচ্ছে ঃ-(((
  • /\ | ১১ জুন ২০১৪ ১১:৩৭239681
  • http://i1331.photobucket.com/albums/w600/nirjoncomix/SOVIET%20BOOKS/Am
    ader%20Parar%20Tim%20-%20Yuri%20satnika/APT_001_resize_zpsba7f1f67.jpg

    আমাদের অনেকের ছোটোবেলার আরেক দুর্লভ স্মৃতি। আশা করি সবার ভালো লাগবে। সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করে নিজে পড়ুন, আশেপাশের সমস্ত ছোটো ছোটো ছেলেমেয়েদের পড়ান। "ছোটোবেলা ফিরে আসুক"।

    এই বইটা স্পেশালি রঞ্জনদার জন্যে।
  • aranya | ১১ জুন ২০১৪ ১১:১০239680
  • পুরনো অভ্যাসে আবাপ-টা একবার চোখ বুলিয়ে নিই, নতুন গেটাপ-টা এখনও অসহ্য
  • সিকি | ১১ জুন ২০১৪ ১১:০৫239679
  • দরগার দায়িত্বে হিন্দু পরিবার, বা রামমন্দির ট্রাস্টির সদস্য মুসলিম, মুসলিম মহল্লায় শিবলিঙ্গ, এগুলো মিথ্যে নয়। স্কন্দপুরাণটা পড়ে দেখা হয় নি অবশ্য। :-)
  • সিকি | ১১ জুন ২০১৪ ১১:০৩239678
  • আনন্দবাজারের সম্পাদকীয়। এগুলো আন্দাজ করার জন্য নকুলদানা লাগে নাকি?
  • /\ | ১১ জুন ২০১৪ ১১:০২239677
  • এগুলো কোথায় পাওয়া গেল? তেজোমহালয়া ধরণের প্রচার মনে হচ্ছে?
  • aranya | ১১ জুন ২০১৪ ১০:২৩239676
  • 'ত্রয়োদশ-চতুর্দশ শতকের স্কন্দপুরাণে উল্লেখিত মন্দিরগুলি আজও কাশীর মুসলিম মহল্লায় অটুট। ব্যস্ত ময়দাগিন এলাকার এক মসজিদে রয়েছে পুরাণ-উদ্ধৃত কৃত্তিবাসেশ্বর শিবলিঙ্গ। শিবরাত্রির দিন ওই মসজিদে হিন্দুদের অবারিত দ্বার।'
    ..
    'আজও কাশীর রাস্তায় এক দরগার দায়িত্বে পুরুষানুক্রমিক ভাবে এক হিন্দু পরিবার।'

    - এই তথ্যগুলো ব্যাপক প্রচার পেলে ভাল হত
  • kc | ১১ জুন ২০১৪ ১০:২১239675
  • কমব্যাট বলে একটা জিনিস পাওয়া যায়। প্ল্যাস্টিকের ধাঁইয়া সিরিঞ্জের মধ্য থাকে। এক এক ড্রপ, মানে টিকটিকির পটির পরিমাণ নিয়ে, বাড়ির বিভিন্ন স্ট্র্যাটেজিক জায়গায় লাগিয়ে রাখলে আরশোলা উধাও হয়ে যায়।
  • Tim | ১১ জুন ২০১৪ ১০:১৭239674
  • আর ব্রাজিলে এইসময় গেলে হলুদ লিসপিক না পরলে মারবে ;-)
  • dd | ১১ জুন ২০১৪ ১০:০৭239673
  • পচ্চিম বংগো হলে নীল সাদা, ডিল্লীতে গেরুয়া রঙের লিপস্টিকই প্রযোজ্য।
  • | ১১ জুন ২০১৪ ১০:০৬239672
  • ধুর ও ব্যাটা লুইস কোথাকার! কোত্থেকে কি সব লাইফস্টাইল ম্যাগাজিন পড়ে নাকি এইসব জ্ঞান লাভ করে আর এসে ঘুরঘুর করতে থাকে বলার জন্য।
  • Tim | ১১ জুন ২০১৪ ১০:০৩239671
  • এখনও লাল? অল্প প্রোমোশন চাইলে সবুজ লিসপিক দাও, আর ডবল প্রোঃ চাইলে গেরুয়া।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত