এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১১ জুন ২০১৪ ১০:০০239670
  • দিল্লীতে এত পিলপিলে বাঙালী আর বিয়ের কার্ড পাওয়া যায় না এ আবার হয় নাকি!? ভ্যাট! মহাভীর এনক্লেভে নির্ঘাৎ পাওয়া যায়, সস্তায়ই হওয়া উচিৎ।

    কদিন আগে এক কলিগ খুব বকতাল্লা দিচ্ছিল যে বসকে বশ করতে নাকি লাল লিপিস্টিক খুব কার্য্যকরী, লাল লিপস্টিক লাগিয়েই নাকি মেয়েরা পটাপট প্রোমোশান বাগিয়ে নেয়। তা আমি কিচ্ছু বলিনি, চুপচাপ শুনে গেছি। কাল দেখি এসে আবার ঘ্যানোর ঘ্যানোর করছে এই কোম্পানির কি হাল, কোনও প্রোমোশানের নিয়ম নীতির বালাই নেই, সব বসের ইচ্ছেমত। আমি চুপচাপ ব্যাগ থেকে লিসপিক বের করে উল্টেপাল্টে দেখে বললাম আমি তো লাল টুকটুকে লিসপিক ব্যভার করি নে, আমার কাছে নেই। ঠিক আছে চিন্তা কোরো না আমি এই শনিবারে শপার্স স্টপ থেকে তোমাকে একটা লা-আল টুকটুকে লিসপিক কিনে এনে দেব। জুনের মাঝামাঝি থেকে চেষ্টা করলে অক্টোবরে প্রোমোশান তো পেয়েই যাবে।

    ঝটকা মেরে উঠে গেল।
  • sosen | ১১ জুন ২০১৪ ০৯:৫০239669
  • ঐ কার্ড দেখালে মোটামুটি একই রকম কার্ড মিলবে। নইলে যাদের কার্ড তাদের কাছ থেকে জেনে নেবো।
    আমায় চিঠির ঠিকানা মেল করে দাও।
  • সিকি | ১১ জুন ২০১৪ ০৯:৪৬239668
  • এইটা যদি করতে পারো খুব উপকার হয় সোসেন। কিন্তু সেইসব বিয়ের কার্ড কোন দোকান থেকে বানানো, চাইলেও সেই সব ডিজাইন রিপ্রিন্ট করানো যাবে কিনা, এগুলো কেং কয়ে জানা যাবে?

    (পটাশম্যাম, সিআর্পার্কে বিয়ের কার্ডের দোকান আছে, জানি, কিন্তু সিয়ার্পার্ক কিনা বড়লোক বাঙালিদের জায়গা, ওখানে দেড়শো দুশো আড়াইশোর নিচে কার্ড পাওয়া যাবে না, ঐ দামে যে কার্ডগুলো পাওয়া যাবে, সেইগুলো কলকাতায় পঞ্চাশ ষাট টাকায় পাওয়া যায়। আমাদের বাজেট পঞ্চাশ ষাট পঁচাত্তর)।
  • | ১১ জুন ২০১৪ ০৯:৪৫239667
  • দেড়শো বছর আগের শাড়ি!! কেমন দেখতে তাকে?সোনার বাটের সঙ্গে রেখেছো তো?
  • Blank | ১১ জুন ২০১৪ ০৯:৪৪239665
  • গোল্ডেন টিপসে খেলুম। ওরা কোলকাতাতেও ডেলিভারি দেয়। এদিকে সকাল থেকে কংকল।
    আমি একটু চিনি মেশাই। এক মগে এক চামচ।
    আর হাতির থেকেও গিনিপিগের হাগু কফি নাকি বেটার
  • dd | ১১ জুন ২০১৪ ০৯:৪৪239666
  • আমার ঠাকুমা,বেঁচে থাকলে প্রাত দেড়শো বছর হতো। উনার বিয়ের বানারসী আমাদের বাড়ীতে এখনো আছে। পিঁজে গেছে। রং কিন্তু ময়ুরকন্ঠী। তখন না কি লাল বানারসী অব্শ্য ছিলো না, অন্য রঙও চলতো।
  • | ১১ জুন ২০১৪ ০৯:৪৩239664
  • আচ্ছাঃ)
  • সিকি | ১১ জুন ২০১৪ ০৯:৪২239663
  • হ্যাহ্যাহ্যা। আবাপ এসব কী শুরু করেছে? :-)

  • sosen | ১১ জুন ২০১৪ ০৯:৪১239661
  • বাড়িতেও প্রচুর বিয়ের কার্ড আছে। নমুনা চাইলে সেগুলো ও পাঠিয়ে দিতে পারি। গোটা কুড়ি(ঃ))তো হবেই।
  • | ১১ জুন ২০১৪ ০৯:৪১239662
  • ইন্ডিয়ান ওয়েডিং কার্ড দিয়ে সার্চিয়ে কিছু গনেশ আঁকা বিয়ের কার্ড দেখলাম। বিয়েতে ওনার কি ভূমিকাঃ(
  • dd | ১১ জুন ২০১৪ ০৯:৪০239659
  • লোহা পরলে ভুতে ধরে না, এটা পরিক্ষীত সত্য। খুব প্রিয় আত্মীয় স্বজন মারা গেলে খুব কাঁদতে কাঁদতে "ও গো কোথায় গ্যালে?" বলে বিলাপ করলেও বালিশের নীচে সাঁড়াষী রেখে দিতে হয়। ফলে কেউ ঘাড় মটকাতে পারে না।
  • সিকি | ১১ জুন ২০১৪ ০৯:৪০239660
  • ডিডিদা,

    ব্যানারসী আগেই কেনা হয়ে গেছে। কার্ডটাই রয়ে গেছে।

    আচ্ছা, মাস দুয়েক আগে প্রশ্ন করেছিলাম। বাংলায় এতরকমের শাড়ি থাকতে বাঙালি মেয়ে বিয়ের সময়ে "বেনারসী" পরে কেন? এই চলটা কবে থেকে শুরু হল? কোনও আইডিয়া?
  • সিকি | ১১ জুন ২০১৪ ০৯:৩৮239656
  • ঠিক আছে সোসেন। থ্যাংকিউ।
  • dd | ১১ জুন ২০১৪ ০৯:৩৮239657
  • কাগপ্রসন্নোকে ডেকে পাঠাও। নেক্স্ট -ফ্লাইটে। দু দিন বাড়ীতে বসে ডিজাইন করুক। খালি নীল আর সাদা রং আগেই কেড়ে রেখো। নইলে বড়ো প্রেডিক্টেবল হয়ে যাবে।

    তবে এটাও খোঁজ নিও নীল সাদা বিয়ের কার্ড আর ঐ রঙের বেনারসী পড়লে কি গর্মেন্ট থেকে ডিস্কাউন্ট দিবে ?
  • sosen | ১১ জুন ২০১৪ ০৯:৩৮239658
  • ডিসেম্বরের তো দেরি আছে। তেমন লোকাভাব হলে বোলো, একদিন কলেজস্ট্রিট ঘুরে কার্ডের কিছু নমুনা ছবি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব।
  • | ১১ জুন ২০১৪ ০৯:৩৬239655
  • দীপ্তেন্দা, লোহা মতান্তরে নোয়া নিয়ে তোমার কি মতামত?
    খুব সিরিয়াস প্রশ্ন।
  • সিকি | ১১ জুন ২০১৪ ০৯:৩৪239653
  • কলকাতায় যাওয়াটাই যে হয়ে উঠছে না। বিয়ে ডিসেম্বরে, অনধিক একশোখানা কার্ড দরকার, ম্যাটারও না হয় রেডি করে দেওয়া যাবে, কিন্তু কার্ডের ডিজাইন ইঃ পছন্দ করার জন্য তো একবার কলেজ স্ট্রিটে যাওয়া দরকার। সেইটাই চাপ খাচ্ছি। কার্ড পছন্দ করা নেই।
  • dd | ১১ জুন ২০১৪ ০৯:৩৪239654
  • শাঁখা ও পলা নিয়মিতো পরলে নানান মেডিসিনাল বেনেফিট পাওয়া যায়। স্বামী কাছাকাছি ঘুর ঘুর করলে একধরনে বদ রেডিয়েশন হয়,প্লাস ঘামের গন্দো। শাঁখা পলা পরলে সেই অসুবিদে নেই। তবে মিনিবাসে প্রখর গ্রীষ্মকালে ব্যাটাছেলেরাও শাঁখা পলা পরলে কাজে দেবে না। অতো ঘাম অতো শাঁখা সব কাটাকুটি হয়ে বিস্তর ঝামেলি হবে।

    কপালে টিপ পরলে পিনিয়াল গ্ল্যান্ড স্নিগ্ধ থাকে, রান্নায় নুন কম বেশী হয় না। সিঁথিতে সিঁদুর দিলে হাইপোথেলামাস রসে বসে থাকে।

    এ গুলো তো সবাই জানে। আগে মানতো না। কিন্তু এখন পশ্চিমী সভ্যতাও আস্তে আস্তে বুঝতে শিখছে। শিখুক।
  • sosen | ১১ জুন ২০১৪ ০৯:৩১239652
  • সিকি, কোনো কার্ড পছন্দ করা থাকলে, কলকাতা থেকে করিয়ে কুরিয়ার করে দেওয়া যায়। স্পিড প্রিন্ট এও দেখতে পারো কিম্বা প্রিন্টভেন্যু। কলেজ্স্ট্রীট মার্কা কার্ড লাগলে ম্যাটার আর ধরন বলে দিলে ব্যবস্থা করা সম্ভব।
  • সিকি | ১১ জুন ২০১৪ ০৯:২৫239651
  • শাঁখা-পলা না পরার যে এত সাইড এফেক্ট, জেনে আমি মোহিত হয়ে গেলাম।
  • lcm | ১১ জুন ২০১৪ ০৯:১০239649
  • দামী চায়ে চা নাই, শুধু জল - অখাইদ্য।
  • Abhyu | ১১ জুন ২০১৪ ০৯:০৬239648
  • - আচ্ছা আপনি শাঁখা সিঁদূর এই সব পরেন না কেন বলুন দেখি? শুধু যে স্বামীর মঙ্গল হয় ...
    - যাতে কেউ মরে গেলে চট করে বোঝা না যায়।
    (ক্রোধে বিস্ময়ে হতবাক ও স্থানত্যাগ)
  • aranya | ১১ জুন ২০১৪ ০৯:০০239647
  • ৯৫ হাজার/কেজি-টা লাইফে এক বার ট্রাই করে দেখতে চাই
  • | ১১ জুন ২০১৪ ০৮:৫৯239644
  • কোথায় খেলে ? নাথমল?
  • aranya | ১১ জুন ২০১৪ ০৮:৫৯239645
  • ব্ল্যাঙ্কি নিশ্চই কাল রাতে ঘুমোয় নি, নইলে এত সকালে ওঠে কি করে ..

    তোমার কালো কফি-তে কি চিনি থাকে?
  • dd | ১১ জুন ২০১৪ ০৮:৫৯239646
  • ওঃ, ৯৫ হাজার/কেজি ত্যামন ভালো না। আমি মাঝে মাঝে গার্গল করার জন্য কিনি।
  • Blank | ১১ জুন ২০১৪ ০৮:৫৫239643
  • একটু বেছে বুছে কফি কিনলে কালো কফি বড়ই ভালো হয়। সুন্দর একটা স্মোকি অ্যারোমা থাকে তাতে।
    আর এবারে দার্জিলিং এ গিয়ে চা খেয়ে আমি ফিদা হয়ে গেছি। চা যে এত ভালো খেতে হয় জানতুম না। মোটামুটি ৬০০০/কেজি থেকেই অসাধারন গন্ধ। ১৪/১৫ হাজারের গুলো তো স্বর্গীয়।
    এমনকি ৯৫ হাজার/কেজিও আছে। সে জানিনা কেমনি হবে।
  • jhiki | ১১ জুন ২০১৪ ০৮:৫৪239642
  • জ্ঞান দেওয়ার জিনিস, লোকে দেবেই ঃ)

    তবে না খোঁচালে লোকে অপরপক্ষকে জ্ঞান দেওয়ার আগে মেপে নেয়।
  • pi | ১১ জুন ২০১৪ ০৮:৫৩239641
  • ঘুমচোখে কীসব লিখছি ঃ(

    *আলব্ধ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত