এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | ১১ জুন ২০১৪ ০৮:৫১239640
  • জর্মান হোক বা নামিবিয়ান, আর্শুলা একদম জব্দ। নানান কোং (ইন্ক্লুডিং গোদরেজ) একটা হার্বাল অসুদ দিয়ে যায় (১০০% সেফ)। সেটা ওদের লোক এসে নানান যায়গায় পেস্টের মতোন লাগিয়ে দিয়ে যায়। সেই থেকে আর্শুলা আর থাকে না। স্রেফ মরে যায় না তীর্থে চলে যায় জানি না। কিন্তু বাড়ীতে আর আসে না।

    প্রথম দিকে প্রতি মাসে লাগাতে হয় (স্কোয়ার ফিট এরিয়া বুঝে রেট ঠিক হয়) - এই মাসে একশ কি দেড়শো টাকা। পরের দিকে আর্শুলা আর আপনেরা - দু জনেই বোর হয়ে গ্যালে তিন মাস অন্তর একবারি কাফি।

    আচ্ছা, নিজেরা পাতার পর পাতা আটভাট না বকে একবার আমারে জিগালেই তো পারেন। আমি তো সব জানি।
  • jhiki | ১১ জুন ২০১৪ ০৮:৪৬239639
  • আমার ফ্ল্যাটে অনেক ছোট ছোট আরশোলা ছিল। একদিন সব উডওয়ার্ক ঝকঝকে রাখার জন্য Pledge নিয়ে এলাম। কাঠ তো ঝকঝকে থাকলই, আরশোলাও গায়েব হয়ে গেল। মাঝে মাঝে কাবার্ড বা বইয়ের তাকে দেখা দেয়, সব জিনিস বের করে Pledge দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়। মোটামুটি বছরচারেক নিরুপদ্রবে আছি।

    http://www.google.com/search?q=pledge+wood+cleaner&hl=en-GB&tbm=isch&prmd=ivns&ei=ZcmXU8qzHYW6uATJpoGYDA&start=0&sa=N#i=2
  • aranya | ১১ জুন ২০১৪ ০৮:৪৫239638
  • এইটা তো গুড আইডিয়া, ট্রাই করে দেখলে হয়, চার বছরের পোষা মাথা ব্যাথা কমে কিনা
  • aranya | ১১ জুন ২০১৪ ০৮:৪৪239637
  • কালো কফি পান যে কি কঠিন :-(
  • | ১১ জুন ২০১৪ ০৮:৪২239636
  • *জ্ঞানদান

    আমাকে যেমন একজন উপযাচক হয়ে এসে জানিয়ে গেছেন যে মর্দদের মতন ইনভেস্টমেন্ট আর ট্যাক্স নিয়ে মাথা ঘামাই বলেই নাকি আমার এত মাথা ধরে। ভগবানের সামনে প্রদীপ জ্বেলে ১৫ মিনিট করে বসলে আর ধরবে না।
  • | ১১ জুন ২০১৪ ০৮:৩৯239634
  • ও কারো কারো জ্ঞনদান পিপাসা এত প্রবল যে তাদের কেন পরেছ জিগ্যেস না করলেও তুমি কেন পর নি, পর নি বলেই ঐ ঐ হচ্ছে ইত্যাদি বলে যায়।
  • | ১১ জুন ২০১৪ ০৮:৩৯239635
  • ও কারো কারো জ্ঞনদান পিপাসা এত প্রবল যে তাদের কেন পরেছ জিগ্যেস না করলেও তুমি কেন পর নি, পর নি বলেই ঐ ঐ হচ্ছে ইত্যাদি বলে যায়।
  • jhiki | ১১ জুন ২০১৪ ০৮:৩১239633
  • শাঁখা-পলা-শাড়ী-সিঁদুর কোনটাই পরিনা, তবে মুখের ওপর এরকম জ্ঞানও কেউ দেয়নি। পেছনে কে কী বলল তা নিয়ে আমি মাথা ঘামাই না।
    আবার এটাও ঠিক যে আমি আগ বাড়িয়ে কাউকে শাঁখা-পলা ইত্যাদি কেন পরেছ ইত্যাদি প্রশ্নও করিনা ঃ)

    শান্তিপূর্ণ সহাবস্থান।
  • pi | ১১ জুন ২০১৪ ০৮:১৯239632
  • হুঁঃ! কিস্সু জানেন না! শাঁখা, পলা পরেন না বলে। গতকল্য রাত্রেই আরব্ধ জ্ঞান।
  • Abhyu | ১১ জুন ২০১৪ ০৩:৫৮239631
  • জার্মান আরশুলা হলে তো দমদম দাওয়াইয়ে চলবে না। পিপিকে ডাকতে হবে।
  • Ekak | ১১ জুন ২০১৪ ০৩:৩৩239630
  • না এগুলো সাদা না। জার্মান আরশোলা। ছোট ছোট পিলপিলে। কলকাতায় দেখিনি কখনো। এখানে পুরো ভর্তি। খতম অভিযান চালাতে হবে !
  • | ১১ জুন ২০১৪ ০২:৫৮239629
  • একক, যদি সাদা ফকফকে টাইপ আরশোলা হয়, ছোটো-তাইলে বেশি চিন্তা নেই, ওরা নাকি খুব পরিচ্ছন্ন আরশোলা।কোনো নোংরা জায়গায় যায় না।শুধু খাবারের কাছাকাছি থাকে!! একজনের মিটসেফে
    এ জ্ঞান আমি নিজকানে শুনেছি!!!আর সেই পোষা আরশোলাদের মিটসেফের মধ্যে স্বাধীন আনন্দে বাস করতে স্বচক্ষে দেখেছিঃ))
  • Abhyu | ১১ জুন ২০১৪ ০২:৫৭239628
  • মাইক্রোর ভিতরে বাহিরে অন্তরে অন্তরে বিষ, শুধু বিষ দাও।
  • Ekak | ১১ জুন ২০১৪ ০২:৫৪239627
  • আমার আগের মাইক্রো টা ওই করেই গ্যাছে। এটাকে বাঁচাতে হবা।
  • Abhyu | ১১ জুন ২০১৪ ০২:৪১239626
  • আস্সুলারা কমোডের ভিতর গিয়ে মরে না?
  • Arpan | ১১ জুন ২০১৪ ০২:২৪239625
  • এটা দেখুন কমরেড।

  • Arpan | ১১ জুন ২০১৪ ০২:২২239624
  • মাইক্রো কয়েকদিন পরেই ভোগে যাবে। ফার্স্টহ্যান্ড অভিজ্ঞতা।

    আম্রিকার কমরেডরা তিতিয়ো বিস্‌সের এসব হাতে গরম জিনিস কী করেই বা জানবেন!
  • ঈশান | ১১ জুন ২০১৪ ০২:১৮239623
  • কেন মাইক্রো ওয়েভেই তো মরছে। আবার নতুন ওষুধ লাগবে কেন।
  • Arpan | ১১ জুন ২০১৪ ০২:১১239622
  • একটা ওসুদ আছে তো। যেটা খেলে আরশোলাগুলো মরে পড়ে থাকে।

    নামটা ভুলে গেছি। পাড়ার মুদির দোকানেই মেলে।
  • Ekak | ১১ জুন ২০১৪ ০২:০১239621
  • মায়ক্রআভেনের ভেতর আরশোলা দের আত্মগোপন ও আভেন চালালেই দুম দাম শব্দে তাদের মোক্ষপ্রাপ্তি। এর একটা নিস্পত্তি হয় না ?
  • Arpan | ১১ জুন ২০১৪ ০১:৪৪239620
  • বেচারা টুকটাক। আনাজের জায়গায় তারই ওপর কোপ পড়ে।
  • ঈশান | ১১ জুন ২০১৪ ০১:৪২239619
  • আর আগুন হয় গরম।
  • Blank | ১১ জুন ২০১৪ ০১:৩৬239618
  • কারন বটি বা ছুরি ধারালো হয়
  • Ekak | ১১ জুন ২০১৪ ০১:৩৪239617
  • যাতে ৩১ মিনিট বাদে কেও প্রশ্ন করে :P
  • T | ১১ জুন ২০১৪ ০১:২৪239616
  • কেন?
  • pi | ১১ জুন ২০১৪ ০০:৫৩239615
  • আপনি রান্না করতে গেলেই ছ্যাঁকা খান।
    আপনি বটি কিম্বা ছুরি দিয়ে আনাজ কাটতে গেলেই টুকটাক কেটে যায়।
    কেন বলুন দেখি ?
  • pi | ১১ জুন ২০১৪ ০০:৪৪239614
  • বিমান বোস বড় হয়ে দুখেদা হবেন।
    হবেন ?!
  • ঈশান | ১১ জুন ২০১৪ ০০:৩৯239613
  • ছবিটা বড়ো করলে বিমান বোসকে খানিকটা দুখের মতো লাগছে। :-)

    এর পিছনে রহস্য কি?
  • Atoz | ১১ জুন ২০১৪ ০০:২৮239612
  • এঁরা খুব ভালো, আমাদের মতন আম আদমির প্রাণের কাছের শিল্পী, তাই এমন সুন্দর করে উত্তর দ্যান, বুঝিয়ে দ্যান।
  • aranya | ১১ জুন ২০১৪ ০০:২৫239611
  • ভদ্র শিল্পীরা প্রশ্ন জিগালে উত্তর দেয়, একক-ও দিয়েছিল কদিন আগে, সেই যুগান্তকারী পায়রা/কাঠবিড়ালি চিত্র নিয়ে যখন প্রশ্নের ফোয়ারা ছুটেছিল।

    নাক উঁচু শিল্পী, সাহিত্যিক-রা উত্তর দেয় না -তাদের মোটে পছন্দ করি না
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত