এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ০৮ জুন ২০১৪ ১১:৩৫239310
  • দিল্লিতে দমবন্ধ গরম? হা হতোস্মি! এখন এখানে আকাশে ঈষৎ জলভরা মেঘ, ছায়াঘেরা মায়াবী বিটপীলতা, মন্দমধুর হাওয়ায় অমল ধবল পর্দার ওড়াওড়ি।

    বর্ষা এসে গেল।
  • aranya | ০৮ জুন ২০১৪ ১১:৩১239309
  • আমার গানগুলো সব সুমন লিখে ফেলল, গেয়েও দিল
  • san | ০৮ জুন ২০১৪ ১১:২৭239307
  • এই দুঃখেই তো আমি আজকাল আর গান গাই না।
  • সিকি | ০৮ জুন ২০১৪ ১১:২৭239308
  • আর গান। রাত বারোটা থেকে কারেন্ট নেই, সাড়ে তিনটের সময়ে যাখন ইনভার্টারও ড্রেন আউট হয়ে গেল, তখন থেকে নিচে চক্কর কাটছি, কোথায় ইলেকট্রিশিয়ান ঘুমোচ্ছে, কোথায় সোসাইটির প্রেসিডেন্ট ঘুমোচ্ছে, কেন এমার্জেন্সি ফোন নাম্বারের সুইচ অফ। দমবন্ধ করা গরমের মধ্যে ভোরের আলো ফুটতে জানা গেল আমাদের ব্লকের ট্রান্সফর্মার জ্বলে গেছে।

    একটু আগে ঠিক হল টেম্পোরারিলি। এখন ফোন ল্যাপটপ সব শুরু থেকে চার্জ হচ্ছে।
  • Abhyu | ০৮ জুন ২০১৪ ১১:২৫239306
  • আজকাল কেউ আর গান শুনছে না, কাল বালসারা দিলাম, আজ সুমন কল্যাণপুর, তাও কেউ শুনলো না - খালি বিয়ার বিয়ার কচ্ছে?
  • san | ০৮ জুন ২০১৪ ১১:২৪239304
  • এই আপনাদের জন্যই বিপ্লবটা হল না :-D
  • kc | ০৮ জুন ২০১৪ ১১:২৪239305
  • মোটিভেটর না হাতি। তাপসের প্রতিটা পোস্টে হিংসা ফুটে ফুটে বেরোচ্ছে।
  • aranya | ০৮ জুন ২০১৪ ১১:২৩239303
  • তাপস ইজ আ গুড মোটিভেটর :-)
  • তাপস দাশ | ০৮ জুন ২০১৪ ১১:২১239302
  • বিয়ার যাঁরা নষ্ট করতে বলেন তাঁরা মানবসভ্যতাকে পিছিয়ে দিতে চান। চিনে রাখুন এদের।

    দের আয়ে দুরুস্ত আয়ে। পুরনো দিনের যা চলে গেছে - সে সব ভাবতে ভাবতে হেলায় দুটো এক্সট্রা পাত্তর হুস্কি ঢক ঢক করে মেরে দিন
  • Arpan | ০৮ জুন ২০১৪ ১১:২০239301
  • চিনি ছাড়া চিকেন খাবো, খামোখা লস্যি খেতে যাবো কেন!
  • kc | ০৮ জুন ২০১৪ ১১:১৯239300
  • বিয়ার, হুস্কিল আর মাছভাজা ভরা ফেমিলি ছুটির দিন, সেও বছর দশেক হয়ে গেল। আবার যে কবে হবে!!!! ঃ-((
  • aranya | ০৮ জুন ২০১৪ ১১:১৭239299
  • এখন বয়স হল, তুমি এলে, বৃথা দিন গেল

    - সত্যি, কত যে অমূল্য দিন কেটেছে হুস্কি-হীন
  • san | ০৮ জুন ২০১৪ ১১:১৫239298
  • এই পিছিয়ে পড়া জাতির যে কি হবে ! বিয়ার ফেলে দিন, চিনি ছাড়া লস্যি খান ! মধ্যযুগে পড়ে আছেন দেখি।
  • তাপস দাশ | ০৮ জুন ২০১৪ ১১:১০239297
  • অর্পণ সসুরমসাইয়েরটা আগে মেরে দিক। পরে নিজেরটা খাবে
  • তাপস দাশ | ০৮ জুন ২০১৪ ১১:০৯239296
  • আর ফিটনেস সংক্রান্ত অপপ্রচারে কান দেবেন না। গুজব ছড়াবেন না। হুসকি ও বিয়ার বিষয়ক সংহতি ও সম্প্রীতি বজায় রাখুন। অন্য কঠিন পানীয় নিয়েও একই বক্তব্য।

    * জনস্বার্থে প্রচারিত
  • san | ০৮ জুন ২০১৪ ১১:০৮239295
  • অরণ্যদা ফুটবল টেনিস সব খেলে এদিকে জনগণকে বিভ্রান্ত কচ্ছেন :-)
  • Arpan | ০৮ জুন ২০১৪ ১১:০৭239294
  • এই ঘুম থেকে উঠ্লাম এখনি কি বিয়ার খাবো?

    দিদির দিব্যি, ফ্রিজে দু বোতল কার্লসবার্গ আছে - একটা আমার, একটা সসুরমহায়ের।
  • lcm | ০৮ জুন ২০১৪ ১১:০৫239293
  • জিমখানা চলে যাও - দুইই হবে।
  • aranya | ০৮ জুন ২০১৪ ১১:০২239291
  • খোদার কসম জান, আমি ভাল বেসেছি তোমায়

    - হুস্কির উদ্দেশে, এ কঠিন ফিটনেসাক্রান্ত দিনে
  • তাপস দাশ | ০৮ জুন ২০১৪ ১১:০২239292
  • জিম করতে করতে বিয়ার খান। প্রাণায়াম করতে করতে হুইস্কি। আহ কী আচ্ছে দিন আ গইল রে বাবুয়া
  • san | ০৮ জুন ২০১৪ ১০:৫৮239290
  • ছ্যা ছ্যা দুনিয়া বদলে গ্যালো এরা এখনও কুড়ি বছর পিছনে পড়ে আছে। এখন মাল নিয়ে আদিখ্যেতা করা রিগ্রেসিভ ব্যাভার, ফিটনেস হল ইন থিং।
  • তাপস দাশ | ০৮ জুন ২০১৪ ১০:৪৬239289
  • অর্পণ কি একটা বিয়ার খাবে? নাকি ব্র্যান্ডের প্রোগা করেছে?
  • তাপস দাশ | ০৮ জুন ২০১৪ ১০:৪৫239288
  • আমাদের বাড়িতে বাবা নানারকম সবজি ফলাত। তার সার দরকার হত। আমি আর দিদি সার কিনতে গিয়েছিলাম। আমাদের দুজনকে আপাদমস্তক দেখে বলল হবে না। ছেলে-মেয়ে দুজনকে একসঙ্গে এই সার দেব না। ৮ এর দশক।

    আর তখন তো আমাদের মফস্বল এলাকায় "মরলে হাড় জুড়োয়" প্রায়ই শোনা যেত। ছেলে-মেয়ে-স্বামী সবার সম্পর্কেই। তবে এই রেজাল্ট বেরোনোর পর গণহারে আত্মহত্যা ও তার চেষ্টা অনেক পরের ফিচার। যখন ইঁদুর দৌড়ের ধারণা লেজিটিমাইজড হয়ে গেছে।
  • haripada guchhaait | ০৮ জুন ২০১৪ ১০:৪৩239287
  • স্পিরিটটাই আসল
  • kc | ০৮ জুন ২০১৪ ১০:০০239286
  • খাবে একটা বিয়ার, তার জন্য দুদিন আগে থেকে ঢেঁকুর তুলছে। যত্তসব ......
  • Abhyu | ০৮ জুন ২০১৪ ০৭:৪৪239285
  • Atoz | ০৮ জুন ২০১৪ ০৪:৪২239284
  • বাপমায়ের দিক থেকে বাচ্চার উপরে পড়াশোনার চাপও তখনও ছিল, বেশ ভালোরকমই ছিল। ক্লাস সিক্স সেভেনের বাচ্চা ফরম্যালডিহাইড (সম্ভবত প্রজাপতি মৃত প্রিজার্ভ করার জন্য জিনিসটা ছিল বোতলভর্তি) খেয়ে মরেছে চাপ নিতে না পেরে, সেই সেকালেই শুনেছি।
    এগুলো সব নব্বুইএর দশকের কথা।
  • Atoz | ০৮ জুন ২০১৪ ০৪:৩৮239283
  • ছিল, তখনও ছিল।
    আমাদের এক সহপাঠিনী ক্লাস এইটে গলায় ফাঁস দিয়ে মরে আর আরেক সহপাঠিনী ক্লাস ইলেভেনে তার প্রেমিক সমেত একসঙ্গে মরে বিষ খেয়ে। ঃ-(
    খবরের কাগজেও এইধরনের খবর অনেক থাকতো বিশেষ করে পরীক্ষার রেজাল্টের পরে পরে।
  • তাপস দাশ | ০৭ জুন ২০১৪ ২৩:১৯239281
  • উইকেন্ড ছাড়া তো এরকম গুরু বিষয়ে কেউ লঘু কথাও বলেন না দেখি !!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত