এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • i | ০৩ জুন ২০১৪ ০৮:৩৫238350
  • আমি তো নিজেকেই ব্যান করেছি রেসিপির টইতে। একবার কি এক রেসিপি দিয়েছিলাম; সাহস করে সেইমত রান্না করেন কিকি, ছবি আপলোডও করেন ফেসবুকে, সম্ভবতঃ খাওয়ার ঠিক আগে। তারপর থেকেই তিনি এই সাইট এবং ফেবু থেকে উধাও হয়ে যান। তাঁকে আর কোথাও দেখা যায় নি।
  • | ০৩ জুন ২০১৪ ০৮:১৫238349
  • আর এই একককে রেসিপীর টইতে ব্যান করা হোক। যত রাজ্যের পচা ধচা খাবার
    :-X :-X
  • | ০৩ জুন ২০১৪ ০৮:১৪238348
  • sch ঐ ভিডিওটা কাল পাই দিয়েছে তো। সেখান থেকেই আলোচনার শুরু।
  • haripada guchhaait | ০৩ জুন ২০১৪ ০৮:১০238347
  • লেঃপচা
  • Abhyu | ০৩ জুন ২০১৪ ০৮:০০238346
  • স্বনামে লিখতে পারব না বলে বেনামে লিখব, সে রকম লোক আমি নই। মাঝে মাঝে অন্য নাম নিই ঠিকই, কিন্তু সেগুলো নেহাত মজা করে, পরিচয় গোপন করার কোনো মানসিকতা থাকে না।
  • sch | ০৩ জুন ২০১৪ ০৭:৩৮238345
  • name: rabaahuta mail: country:

    IP Address : 172.136.192.1 (*) Date:02 Jun 2014 -- 10:49 PM

    "টুসি তো, মানে কাগজে টাগজে তাই তো লেখে।
    টুসি দাসের জন্যে খারাপই লাগছে, এঁর লড়াই সাফল্য সব কেমন একটা ধামাচাপা পড়ে গেল।"
    --------------------------------------------------------------------------------------------------------
    হুতো এই ভিডিওটা একটু দেখুন - টুসির কথাগুলো একটু শুনুন -



    একজন (মৃত) সহ খেলোয়াড় (mountaineering sports ই তো মনে হয়) সম্বন্ধে যে সুরে তিনি কথা বলছিলেন তাতে তার জন্যে ভালো লাগা আসা কি সম্ভব? 0.27 সেকেন্ডে ছবিটা দেখুন। এটা ফেসবুক সার্কিটে বহুল প্রচারিত। ছন্দা এবং টুসিকে একসাথে পিকে দেখা যাচ্ছে। অথচ টুসি উল্লেখ করছেন ছন্দা সবসময় পাঁচ ছ ঘন্টা পরে পৌঁছতেন - কথাটা কিন্তু খুব উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বলা, কারণ ছন্দার নাম এর মধ্যেই কাঞ্চনজঙ্ঘার প্রথম মহিলা বাঙ্গালী অসামরিক পর্বতারোহী হিসেবে প্রকাশিত হয়েছে।

    আর ইচ্ছে করলে https://www.facebook.com/chanda.gayen.1?fref=ts (এটা আশা করি ভায়োলেশান অফ প্রাইভেসি হবে না, কারণ ফেবুতে chanda gayen search দিলেই এটা পাওয়া যায়) এ গিয়ে দেখুন একাধিক ছবি আছে টুসি ও ছন্দার।একসাথে সম্বর্ধনার, বেস ক্যাম্পে, আরো নানান জায়গায়। এরপরে যদি তিনি দাবী করেন আমি ছন্দাকে চিনতাম না.........তাহলে তিনি ডিম, আলূ বা সফটওয়ার যাই বেচুন না কেন তাকে খুব নিম্ন মানের মানুষ বলে মনে হয়।

    টুসি পশ্চিমবংগের গ্রান্ট নিয়ে অভিযানে গিয়ে জানিয়েছেন তিনি দিল্লী থেকে গিয়েছেন। এইরকম মানসিকতার মানুষের জন্য "লড়াই টড়াই" শব্দগুলো খুব হাস্যকর লাগে। একটাই প্রার্থনা মনে আসে "তুলে নে মা - তুলে নে" - টুসির জন্যে
  • jhiki | ০৩ জুন ২০১৪ ০৭:৩৭238344
  • তবে সেটা এখানকার ঠিকানার জন্য, যেটা রেকর্ডেড থাকে, কিন্তু পাসপোর্টে লেখা থাকে না। দিল্লীর ঠিকানা না বদলালে কোন ডকুমেন্ট দিতে হয় নি।

    আগস্টে বাড়ী থেকে ফিরেই পতিদেবের নতুন পাসপোর্ট করতে দিতে হবে, আর সাকুল্যে ২-৩টে পাতা বেঁচে আছে।
  • haripada guchhaait | ০৩ জুন ২০১৪ ০৭:৩৬238343
  • স্বনামে যা লেখা যায় না তা বেনামে লিখলেই হয়। স্বর্গীয় আইনস্টাইনবাবুর আত্মা কিছু মনে করবেন না।
  • haripada guchhaait | ০৩ জুন ২০১৪ ০৭:৩৪238342
  • owl আর উল্লু কি তাহলে একই উৎস থেকে এসেছে?
  • jhiki | ০৩ জুন ২০১৪ ০৭:২৬238341
  • আমরা সবসময় দুজন কলীগ কাম প্রতিবেশীর নাম দিই, প্রত্যেকবার সেই নাম বদলে যায়, তবে কোন না কোন কলীগ (যে একই কমপ্লেক্সে থাকে) পাওয়াই যায়।
  • jhiki | ০৩ জুন ২০১৪ ০৭:২৩238340
  • উল্লু মানে প্যাঁচা।
  • Abhyu | ০৩ জুন ২০১৪ ০৬:০১238339
  • আচ্ছা বোকা বানানোকে উল্লু বানানো বলা হয় কেন? উল্লুকের সাথে কোনো সম্পর্ক আছে?
  • Abhyu | ০৩ জুন ২০১৪ ০৫:৪৪238338
  • আইনস্টাইনের নামে অনেক ভালো গল্পও হোস্টেলে চলত, এখানে লেখা যাবে না।

    জীবন গিয়েছে চলে পনের কুড়ি বছরের পার (দীর্ঘশ্বাস)
  • Abhyu | ০৩ জুন ২০১৪ ০৫:৪৩238337
  • হ্যাঁ আমার এক কোলীগ আছেন, তাঁর কত কিছুর জন্যে আমার নাম-ঠিকানা দেওয়া আছে ঠিক নেই। মেয়ের লোকাল গার্জেনও ছিলাম এক সময়, স্কুল থেকে পিক আপ করতেও অথরাইজড ছিলাম :)
  • | ০৩ জুন ২০১৪ ০৪:৪৮238336
  • অক্ষ,মনে পড়েছে। আমার পাসপোর্ট রিনিউ করার সময়ও দুজন প্রতিবেশির নামঠিকানা ফোনং দিতে হয়েছিলো। আমার দুই বন্ধু কেউউ তখন বাপের বাড়ির ঠিকানায় থাকতো না। তাদের মোবাইল নং দিয়েছিলাম- এরা খুবই বিশ্বস্ত বন্ধুঃ) যদিও কেউ ফোন করে নি।
    দুই বন্ধুর ঠিকানা আর মোবাইল নং দাও।যাতে কেউ যোগাযোগ কল্লে অসুবিধে না হয়।
    ঝামেলির কোনো শেষ নাইঃ(
  • quark | ০৩ জুন ২০১৪ ০৪:৪৫238335
  • আইনস্টাইনের যে কত গল্প আছে!

    আর হ্যাঁ, ঐ দুজন পড়শীর ব্যাপাট্টা দেশেও লাগে, মানে ফর্মে ভরতে হয়।
  • SC | ০৩ জুন ২০১৪ ০৪:০৬238334
  • এইরকম আমার এক বন্ধুর সাথে হয়েছিল। সে অবশ্য আইনস্টাইন নয়। তবে একটা মেয়ের সাথে বেডরুমে দেখা হয়েছিল একরাতের জন্য, তারপরে আর দেখা হয়নি। এক বছর বাদে একটা পার্টি তে দেখা হয়েছিল, তখন "তোমার নামটা যেন কি, কোথায় যেন দেখা হয়েছিল" বলাতে মেয়েটা ওরকম মারব এক থাপ্পর গোছের ক্ষেপে গিয়েছিল।
  • a x | ০৩ জুন ২০১৪ ০৪:০৩238333
  • এই উল্লুকের মত বি এল এস না কে পাসপোর্টের মিডলম্যান হয়ে যে কি ফালতু সব জিনিস করেছে!

    শুনুন, শুধু যে দেশের একটা পার্মানেন্ট অ্যাড্রেস লাগবে, তাই না, ঐ অ্যাড্রেসের কাছাকাছি (মানে পড়শী খুঁজছে বোধহয়) আছে এইরকম দুজন বিভিন্ন অনাত্মীয় লোকের নাম ঠিকানাও লাগবে। এবং এই জিনিসটা তিন কপি করে লাগবে। নতুন না, এক্সপায়ার্ড না, রিনিউ করতেই এই।
  • a x | ০৩ জুন ২০১৪ ০৩:৫৭238332
  • আমার আবার সব ছানাদের একই রকম দেখতে লাগে। হাস্পাতালের নার্সারিতে নিজের ছানাকে চিনতে পারিনি। লোকজন কেমন সন্দেহের চোখে তখন আমাকে দেখেছিল।
  • Abhyu | ০৩ জুন ২০১৪ ০৩:৫৬238331
  • তবে এই চিনতে পারা সম্পর্কে বেস্ট গল্পটা আইনস্টাইনের। বাজারে এক ভদ্রমহিলাকে দেখে কেমন চেনা চেনা মনে হওয়ায় উনি বললেন, এক্সকিউজ মি ম্যাডাম, আপনার সঙ্গে আমার কোথায় দেখা হয়েছিল বলতে পারেন? ভদ্রমহিলা বলেন - মারব এক থাপ্পড়, আপনার সঙ্গে আমার বেডরুমে দেখা হয়েছিল।
  • Ekak | ০৩ জুন ২০১৪ ০৩:৪৯238330
  • আটজ,
    হ্নু, সন্দেশ ও সন্দেশ গুলি। আদি প্রমাদ। তবে আমি মোটেই এসব সাপ খোপের গপ্পে এখন প্রলোভিত হবনা। আমি এখন ড্যাং ড্যাং করে ঘুমুব।
  • ঈশান | ০৩ জুন ২০১৪ ০৩:৪০238329
  • থ্যাঙ্কু হুতো। এতটা খারাখারি আন্দাজ করতে পারিনি।
  • Atoz | ০৩ জুন ২০১৪ ০৩:৩৯238328
  • আরে এক ভদ্রলোক তো তার স্ত্রীকে নিয়ে আত্মীয়ের বিবাহ অনুষ্ঠানে গেছেন। অনুষ্ঠানের দিন সব মহিলারা পার্লার থেকে সেজে এসেছেন। ভদ্রলোক একেবারে অবাক হয়ে থ মেরে দেখেন তিনি আর কাউকেই আলাদা করে চিনতে পারছেন না, সবাই চীনামাটির পুতুল হয়ে গেছে। অসহায় ভাবে উনি তখন প্রস্তাব দেন সব মহিলা ভোটার আইডি কার্ড গলায় ঝুলিয়ে নিন, নইলে মহা কেলেঙ্কারী হয়ে যাবে উনি চিনতে না পেরে অন্যের বৌকে নিয়ে বাড়ী চলে যাবেন। ঃ-)
  • Ekak | ০৩ জুন ২০১৪ ০৩:৩৪238327
  • আমরা তো মায়ক্রফেসিয়াল ফিচারস দেখে চিনি বেশিরভাগ সময় তাই না। উল্টোদিকে ঘুরে থাকলে চেনা মানুষ কেও অনেল্কেভুল করেন। অনেকে আবার শরীর খুঁটিয়ে খেয়াল করেন।
    আর কগনিটিভ পারসেপশন নিড বেস। আপনি এক ঝাঁক একই স্পিসিস এর মাছ পুসুন। আস্তে আসতে তাদের আলাদা করে চিনতে পারবেন। দরকার হয়না বলে পার্থক্য করিনা। যারা কুকুর বা বেড়াল পোষে তারাও আলাদা করতে শিখে যায়।
  • Abhyu | ০৩ জুন ২০১৪ ০৩:৩৩238326
  • তবে সব চীনাদেরই আমার এক রকম লাগে, এটা না বললে সত্যের অপলাপ হবে।
  • Abhyu | ০৩ জুন ২০১৪ ০৩:৩১238325
  • পোষা প্রাণী হলে তো নিশ্চয়ই চেনা যায়। আমার পোষা কুমীর আমি চিনব না? হাফ-পোষা রাস্তার কুকুরও চিনতে পারি ভালোই (এক ব্যাটা আমি হোস্টেল থেকে ফিরলেই কি করে খবর পেয়ে আমাদের বাড়ি আসত, আমি না থাকলে তার পাত্তা পাওয়া যেত না)।
  • Atoz | ০৩ জুন ২০১৪ ০৩:২৪238323
  • আচ্ছা, কেউ বলতে পারেন, অন্য স্পিসিসের প্রাণীদের আলাদা করে ইন্ডিভিজুয়াল হিসাবে চিনতে পারেন? একরকমই মনে হয় না? ধরুন চড়াইপাখি বা দোয়েলপাখি? একটা আপনার পোষা, ঝাঁকে ছেড়ে দিলেন, চিনতে পারবেন যেটাকে ছেড়ে দিলেন?
    এই ধরুন দুটো মানুষ, রাম আর যদু, পরিষ্কার আলাদা করে চিনতে পারলেন। কিন্তু ধরুন দুটো বাঁদর, বালী আর সুগ্রীব, খুব কুস্তি করছে, আলাদা করে চিনতে পারবেন কোনটা বালী কোনটা সুগ্রীব?
    আবার উল্টোদিক থেকে দেখুন, বেচারা হনুমান, সে যখন সীতাকে খুঁজতে গেল, অন্য সব মনুষ্য মহিলাদের থেকে আলাদা করলো কী করে? একইরকম তো দেখতে পেল!
  • Abhyu | ০৩ জুন ২০১৪ ০৩:২৪238324

  • এমেম | ০৩ জুন ২০১৪ ০৩:১২238322
  • দারুন ফর্ম ছিল। এখন আর অতটা ভালো পারেন না।
  • Abhyu | ০৩ জুন ২০১৪ ০২:৪০238320
  • কে গেয়েছেন জানি না, স্বাগতালক্ষ্মী হতে পারেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত