এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ০২ জুন ২০১৪ ২৩:১২238290
  • মেরি কমের স্পোর্ট্স ক্রিকেটের মত টিভিতে দেখানোই যায়, যায়না বা কম দেখানো হয়, সেটা অবহেলাই।
  • pi | ০২ জুন ২০১৪ ২৩:০৭238288
  • '‘তাসি শেরপা মিথ্যে কথা বলছে। তাসি মিথ্যে বলছে। আমি কিছুই জানি না। ছন্দা আমার দলে ছিল না। শৃঙ্গে আমরা একসঙ্গে যাইনি। রাজীব ভট্টাচার্য ও তাসি শেরপা সব জানে।’ বুধবার বিস্ফোরক ছন্দা গায়েনের সহ পর্বতারোহী টুসি দাস। ‘আমি ও দীপঙ্কর একসঙ্গে গিয়েছি।’ কাঠমান্ডু থেকে ফেরার পথে বললেন টুসি। এদিনই রাত আটটা নাগাদ দিল্লি বিমানবন্দরে অবতরণ করবেন টুসি। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তাসি শেরপা।নিজের বক্তব্য থেকে ১৮০ ডিগ্রি ঘুরে তাসি শেরপা বলেন, আমি কখনও বলিনি যে পাহাড়ে তুষারঝড় হয়েছিল।

    এদিন টুসি দাস অভিযোগ করেন, তাসি শেরপার বক্তব্যকে তিনি চ্যালেঞ্জ করতে রাজি। তাসি নিজের বক্তব্যে বলেছেন, ছন্দা নাকী চূড়ার শীর্ষে ওঠার জন্য কান্নাকাটি করছিলেন। কিন্তু টুসির দাবি, তাসিকে চেপে ধরলেই তাসি সব সত্যি কথা বলে ফেলবে। কেউ কান্নাকাটি করলেও তাঁকে পাহাড়ে নিয়ে যেতে হবে, এমনটা তাসির মত একজন অভিজ্ঞ শেরপার কাছ থেকে এমন বক্তব্য আশা করা যায় না, মন্তব্য টুসির।

    http://kolkata24x7.com/%E0%A6%95%E0%A6%B2%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE/chhanda-gayen-mystery-continues.html
  • | ০২ জুন ২০১৪ ২৩:০৭238289
  • দময়ন্তীঃ)))
    আমার মোদ্দা বক্তব্য ছিলো যে পাহাড়ে চড়া নামক খেলাটিকে কেনই বা কেউ স্পন্সর করতে যাবে, যেখানে বিজ্ঞাপনদাতাদের কোনো লাভের সম্ভাবনা নেই। এমনকি মেরি কম অলিম্পিকে মেডেল জেতার পরেই তাকে নিয়ে যা হৈচৈ হয়েছে আগে নয়- বিজ্ঞাপনেও দেখা গেলে পদক পাওয়ার পরে,অথচ তার আগেই উনি নিজক্ষেত্রে রেকর্ড ইত্যাদি করে ফেলেছেন।
    পাহাড়ের মুন্ডু দেখানোর সুবিধেযুক্ত হেলিকপ্টার ট্যুর চালু করা গেলে অভিযাত্রীদের স্পন্সর করার কোম্পানির অভাব হবে না। এমারেফ কাঞ্চনজংঘা কি বাবুল নন্দঘুন্টি লেখা পতাকায় সেক্ষেত্রে পাহাড়ের মাথায় পুঁতে আসতে হবে।
  • rabaahuta | ০২ জুন ২০১৪ ২২:৫৯238287
  • হ্যাঁ, গুরুতে কেউ একটা লিংক ও দিয়েছিল তো। খুঁজে পেলে তুলে দিচ্ছি।
  • ঈশান | ০২ জুন ২০১৪ ২২:৫৩238285
  • আজকালে এইসব বেরিয়েছিল নাকি? ক্কী ক্কান্ড। সেসব পড়া যায়?
  • pi | ০২ জুন ২০১৪ ২২:৫৩238286
  • এ পোড়ার দেশে ক্রিকেটে স্পনসর আসে, পর্বতারোহণে আসেনা, এই নিয়ে লেখালেখি হয়েছিল মনে আছে। কিন্তু আমার সেটা কিছু অদ্ভুত মনে হয়নি। মানে, আসবেনা এটাই স্বাভাবিক, এটা নিয়ে হা হুতাশ বা স্পনসরারকে খোঁচা দেবার তেমন কিছু নেই। কারণ স্পনসরারের দিক দিয়ে দেখতে গেলে কেনই বা কেউ স্পনসর করবেন ?
  • rabaahuta | ০২ জুন ২০১৪ ২২:৪৯238283
  • টুসি তো, মানে কাগজে টাগজে তাই তো লেখে।
    টুসি দাসের জন্যে খারাপই লাগছে, এঁর লড়াই সাফল্য সব কেমন একটা ধামাচাপা পড়ে গেল। কদিন আগে যখন আজকালে ছন্দার সাক্ষাৎকারে বেরিয়েছিল টুসি ছন্দাকে র‌্যাগ করছিল, ফেলে দেওয়ার চেষ্টা করছিল, সেই লিংকটা কেউ ফেসবুকে পোস্ট করেছিল, দুর্ঘটনার পর। তাতে একটা মন্তব্য দেখলাম, ডিম বিক্রী যার পেশা সে তো এরকমই করবে, ইত্যাদি। তো এই জনতাই তো জেগে উঠে বিচারপতির বিচার করবে।
    ছন্দা পাহাড়কে ভালো বেসেছেন, দুঃসাহসী, প্যাশনেট। আমার সমস্যাটা পর্বতারোহনের পদ্ধতি, কালচার, ট্রেন্ড এইগুলো নিয়ে। অ্যাডভেঞ্চারের তাড়নায় পথপ্রদর্শক শেরপাদের জীবন বিপন্ন করাটা কিছুতেই হজম হচ্ছেনা। মানে যা শোনা যাচ্ছে তা যদি সত্যি হয়, কিছুই তো বোঝা যাচ্ছে না। আগেও ভাবছিলাম, শেরপাদের চাকরী তে কি নিজের মতামত দেওয়াটা খুব কঠিন? এখনো সে প্রশ্নটা বিরক্ত করছে। হয়তো দিনমজুর বা গার্মেন্ট ফ্যাকটরির শ্রমিকের সঙ্গে তুলনা হয়না কারন পয়সা কড়ি সম্মান উন্নতি এইসব বেশী, কিন্তু চাকরীর শর্তের কাছে বাধ্য হওয়াটা

    আবার একেকসময় মনে হয় নিম্নমেধার জেলিফিশদের স্বঘোষিত প্রতিনিধি হিসেবে এগুলো আমার কুচুটেপনাও হতে পারে। মানে এইটা কিন্তু সিরিয়াস, মধ্যমেধাকে গালাগাল দিতে দেখলে আমার বিশাল ইসে জ্বলে। আরে কি মুশকিল মেধা কম পড়েছে বলে কি চুরির দায়ে ধরা পড়েছে, টায়গেটস পাহাড় থেকে ঝাঁপ দিতে হবে নাকি? যাগ্গে, সে অন্য প্রসঙ্গ।
  • ঈশান | ০২ জুন ২০১৪ ২২:৪৯238284
  • কিন্তু তুমি তো লিখলে আরো স্পনসরশিপ দেওয়া উচিত। এইরকমই কিছু একটা লিখেছিলে মনে হচ্ছে।
  • pi | ০২ জুন ২০১৪ ২২:৪৫238281
  • কান্নাকাটি করে রাজি করানোর কথা তো ঐ শেরপা বলেছিলেন ! টুসি কিম্বা তুসি তো বললেন, সেটার জন্য রাজি হওয়াটা অস্বাভাবিক।
  • | ০২ জুন ২০১৪ ২২:৪৪238280
  • টুকেছে মনে হয় :-))
  • | ০২ জুন ২০১৪ ২২:৪৩238279
  • স্পন্সরশিপ এবং তৎসংক্রান্ত কথাবার্তা গেলো হপ্তাতেই আমি লিখেছিলাম ঈশানবাবু। আপনার একটু দেরী হয়ে গেছেঃ)))
  • pi | ০২ জুন ২০১৪ ২২:৪০238278
  • নর্থ ইস্টকে ভারতের বাইরে কেন বলে তা পদে পদে এখন টের পাই। তাই বলে, এখনো সেটা এমনি চোখে আঙুল দিয়ে দেখানো হয়, সেটা খেয়াল করিনি। এই কালই দেখ্লাম, আজ তক বা এবিপিআনন্দ কোন একটা চ্যানেলের আবহাওয়া রিপোর্ট। সারা দেশের ম্যাপের উপর টিভিএস স্কুটি ঘুরছে, একেকটা শহরে পৌঁছচ্ছে আর সেই শহরের তাপমান দেখাচ্ছে। মুম্বই থেকে জম্ম্মু হয়ে পূর্ব ভারতে পাটনা, কোলকাতা হয়েই সাঁ করে সোজা দক্ষিণে। যেন উত্তর-পূর্বের কোণটা অদৃশ্য !!
  • | ০২ জুন ২০১৪ ২২:৩৭238277
  • কাগজগুলোতে তো টুসিই লিখেছে। আগেও টুসিই দেখেছি মনে হচ্ছে।

    যত রকমে পারা যায় কৃতিত্বকে ছোট করে দেখাও, লোকের মনে সন্দেহ ঢুকিয়ে দাও ---- এটা তো বেশ কমন সিন্ড্রোম। যেহেতু ছন্দা আর ফিরে এসে কিছু বলবে না, কাজেই কাজটা আরো সহজ।
  • pi | ০২ জুন ২০১৪ ২২:২৮238276
  • জানিনা। আমাদের পাড়ার একটা মেয়ের নাম তুসি ছিল তো।
  • ঈশান | ০২ জুন ২০১৪ ২২:২৭238275
  • নামটা কি তুসি? আমার কেমন মনে হল টুসি। বাঙালি নাম তো।
  • pi | ০২ জুন ২০১৪ ২২:২৪238274
  • আর তুসির কথাবার্তা আমার ঠিকঠাক লাগেনি কিন্তু শেষের কথাটা ভাবাচ্ছে। মানে, ঐ, ছন্দার কান্নাকাটির জন্য শেরপা রাজি হয়েছিলেন, এমনটা হওয়া খুব অস্বাভাবিক, এরকম জাতীয় যে কথাটি বললেন।
  • ঈশান | ০২ জুন ২০১৪ ২২:২২238273
  • কাল বেঙ্গল যা ভাববে, আজ মামু সে কথা ভাবে। হুঁ হুঁ বাওয়া।
  • pi | ০২ জুন ২০১৪ ২২:২০238272
  • বোঝো !! মামুও একই কথা লিখেছে !!
  • pi | ০২ জুন ২০১৪ ২২:১৮238271
  • সেদিন একটা প্রশ্ন মাথায় ঘুরছিল। স্পনসর পাওয়া যায়না বলে সেদিন অনেক আলোচনা হচ্ছিল। কিন্তু স্পনসররা স্পনসর করবেনই বা কেন ? মানে ইন্সেন্টিভ টা কী ? টিভিতে দেখানো যাবে না, এঁরা কোনোরকম অ্যাড দিতে পারবেন না। আর যা বুঝলাম, এগুলো পুরোটাই প্রায় ব্যক্তিগত অ্যাডভেঞ্চার। তাতে স্পনসর আসার আশা বোধহয় বিশেষ করা যায়না।
  • ঈশান | ০২ জুন ২০১৪ ২২:১৭238270
  • আমারও সার্কিটগত খারাখারিই মনে হয়। তবে এই কান্নাকাটি করে রাজি করানো টরানো -- টোনটা মোটেও ভালো লাগলনা। যেন ছলনাময়ী নারী। কোনো পুং এই এক্ষপ্রেশন দিলে আগুন জ্বলে যেত।

    ওদিকে স্পনসরশিপের অভাব নিয়েও কথা হচ্ছিল। একটা ব্যক্তিগত অ্যাডভেঞ্চারে সরকার বা বেসরকারি সংস্থা কেন স্পনসর করবে তাও বুঝিনা। তাদের তো কোনো দোষ নাই। ইনসেনটিভ কিছু নেই, স্পনসর করে কী হবে?
  • শ্রী সদা | ০২ জুন ২০১৪ ২২:১৫238269
  • তাজপুর কলিং।
  • | ০২ জুন ২০১৪ ২২:০০238268
  • টুসি দাসকে নিয়ে খুঁজতে গিয়ে এইটা পেয়েছিলাম।
    http://www.telegraphindia.com/1120904/jsp/calcutta/story_15900686.jsp#.U4yl64GSwbA

    কাজেই ছন্দা গায়েন বেশী মনোযোগ পেয়ে যাচ্ছেন মনে করে ঈর্ষান্বিত হয়ে পড়েছেন টুসি, কথা শুনে সেটাই মনে হল।
  • ঈশান | ০২ জুন ২০১৪ ২১:৫৪238267
  • লিং টা আমিও দেখেছি। আশ্চর্যের কী আছে, পর্বতারোহী তো কি, মানুষই তো।
  • aranya | ০২ জুন ২০১৪ ২১:২২238266
  • পাই-এর লিং থেকে তুসি-র কথা শুনে আশ্চর্য লাগল, কারও সাথে কারও কথা হয় না - এ কি প্রফেশনাল রাইভ্যালরি - কে জানে
  • aranya | ০২ জুন ২০১৪ ২১:২০238265
  • দ-এর আজকের সদা ডাক-টি বড়ই প্রাণকাড়া, এমন ভাবে ডাকতে পারলে ভগোমান-ও সাড়া দেন :-)
  • aranya | ০২ জুন ২০১৪ ২১:১০238264
  • ঋদ্ধি-র ইনিং-টা মিস করলাম। আশা করি বিশ্বকাপ দলে ঢুকবে
  • | ০২ জুন ২০১৪ ২০:২৬238261
  • এখন নিশ্চই চান্দুমামাকে দেখা যাচ্ছে না
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত