এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | ০১ জুন ২০১৪ ০৩:১০238020
  • মোদি দাদু বকে দিলে বুঝবে মজা
  • Atoz | ০১ জুন ২০১৪ ০২:০৯238019
  • কোথায় শুদ্ধাচারে চাট্টি আতপ চালের ভাত আর লাউয়ের পায়েস খাবে আর কীর্তন গাইবে-তা না
  • T | ০১ জুন ২০১৪ ০১:৫৪238018
  • ইস্‌, খালি মোচ্ছব। ধম্মে কম্মে মন নাই। আবার বীফ খাচ্চে! রামোঃ, বলি কোন রাজত্বে আছিস খেয়াল আছে? ভয়ালুজ বলে কিচ্ছু নাই!
  • শ্রী সদা | ০১ জুন ২০১৪ ০১:২৭238017
  • কার্লসবার্গ, চিকেন আ লা কিয়েভ, বীফ স্টেক।
    আজকের ডিনার, অলিপাবে।
  • Atoz | ০১ জুন ২০১৪ ০১:২১238016
  • ওঃ টি, আমি তো ফিরে গিয়ে দেখলাম আর গড়াগড়ি হাসলাম। ঃ-)
    আসলে সায়নের এই চন্দ্রাবতীফুল দেখার জন্য স্কিপিয়ে স্কিপিয়ে এগিয়ে এসেছিলাম, আপনার ছাগলাদ্য ঘ্রেত মিস করে গিয়েছিলাম, এখন ফিরে গিয়ে---ও হি হি হি ঃ-)))))
  • সায়ন | ০১ জুন ২০১৪ ০০:৩৬238014
  • তাপস দাশ | ০১ জুন ২০১৪ ০০:৩৩238012
  • কোর গ্রুপের টেকনিক্যাল সেলের লোকজন ঘুমিয়ে পড়ছে? কোনো গ্রাহক পরিষেবা ঠিক মত পাওয়া যায় না -- :-(
  • T | ০১ জুন ২০১৪ ০০:৩৩238013
  • ইসস্‌ হ্যাঁ হ্যাঁ।
  • Blank | ০১ জুন ২০১৪ ০০:২৬238011
  • হেমকুন্ড সাহেব হলো শিখদের তীর্থ ক্ষেত্র।
  • T | ০১ জুন ২০১৪ ০০:২০238010
  • ও আচ্ছা। ইয়েস, ঘাঙ্ঘারিয়া, গোবিন্দঘাট। মনে পড়ছে। গোবিন্দঘাটে বোধহয় শিখদের তীর্থক্ষেত্র।

    হ্যাঁ ওই ট্রেকে একটা ব্যাপার হয়েছিল। কমলেশ দা গিয়েছিল। একটু রোগা, লম্বাটে, মাথায় হাল্কা টাক, সামান্য অস্বস্তি। খুব বেশী একটানা হাঁটতে পারে না। তো, কমলেশদাকে চড়ানো হ'ল একটা ঘোড়ায়। ঘোড়ার নামও কমলা। ঘোড়া নাকি খচ্চর? কে জানে। যা হোক, প্রাণীটি তো টুকুস টুকুস করে চলেছে। একদম খাদের ধার ধরে। আমার মিষ্টভাষী বিনয়ী বন্ধুটিও পাশে পাশে। এদিকে কমলেশদার আসোয়াস্তি আর কাটে না। এদিকে ঘোড়াটা সেটা টের পেয়েছে। সে আরো ঝুঁকে খুঁড়িয়ে খুঁড়িয়ে, 'আছে দুঃখ আছে মৃত্যু' করতে করতে চলেছে। ব্যাপার দেখে কমলেশদার ইয়ে টাকে। এদিকে ঘোড়াটাকে ছাড়তেও পারছে না, অত আর কে হাঁটে। ফলে কিছুক্ষণ পর চীৎকার, --- কম্‌লাআআআ ইনসাইড, ইনসাইড। ইন্সাইড কম্‌লা ইন্সাইড। আর ইন্সাইড! আর্যাবর্তের ঘোড়া, সে ম্লেচ্ছ ভাষা শুনবে কেন! সুতরাং এরপর স্বাভাবিক ভাবেই, কমলাআআ অন্দর অন্দর। এবং প্রাণপণে ঘোড়ার মুন্ডু ঘোরানোর চেষ্টা। তারপরই ঘুঁড়ুৎ। কমলেশদা মাটিতে। ঘোড়াটা বোধহয় আরে দুর বাল, বলে গা ঝাড়া দিয়েছিল।

    সেই মহাপ্রাণ অপার সৌন্দর্য্যের মাঝে ঐ কম্‌লা বলে চীৎকার এবং পরবর্তী ঘটনাসমূহ জনতা কিভবে উপভোগ করেছিল জানি না। আমার মিষ্টভাষী বিনয়ী বন্ধুটি ঘটনার পুরো বিবরণ দিয়ে বলেছিল, কক্ষনো নিজের নামের ঘোড়ায় চড়বি না।
  • এমেম | ০১ জুন ২০১৪ ০০:০৩238009
  • দেখলাম পেছনের পাতায়।
  • তাপস দাশ | ০১ জুন ২০১৪ ০০:০২238008
  • বাংলা অন্তর্জাল তই টার এরকম অবস্থা হলো কেন কেউ জানেন ?

    The requested resource (/content_ভাটিয়া৯) is not available The requested resource (/content_টইপত্তর) is not available The requested resource (/content_কাগুজে গুরু) is not available The requested resource (/content_পুজো ইস্পেশাল) is not available The requested resource (/content_গুরুচন্ডা৯) is not available
  • Blank | ৩১ মে ২০১৪ ২৩:৫৯238007
  • ম্যাগনোলিয়া আর আমগাছ নিয়ে পোস্ট দেখলাম মনে হয়
  • এমেম | ৩১ মে ২০১৪ ২৩:৫৮238006
  • এই একরাতের ফুল আমাদের বাড়িতে ফুটত। আমাদের জলপাইগুড়ির বাড়িতে। ক্যাকটাস। কিন্তু অক্ষদা কোনটাকে ম্যাগনোলিয়া বলল, ঠিক বুঝলাম না। ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা বড় গাছে ফোটে। এবং তা একরাতের ফুল নয়।
  • Blank | ৩১ মে ২০১৪ ২৩:৫৬238005
  • এবারে আসার সময় গোবিন্দঘাটের সামনে দিয়ে আসার সময় দেখলাম ঘাঙঘারিয়ার রাস্তা সারাচ্ছে
  • Blank | ৩১ মে ২০১৪ ২৩:৫৪238004
  • সে বহ্মকমল আলাদা। সে শুধু হাই অল্টিতে ফোটে। vof, বাসুকি তাল এগুলো কমন জায়গা - দেখার।

  • তাপস দাশ | ৩১ মে ২০১৪ ২৩:৫৩238003
  • বড় হাতের টি আর বাংলা কে - কার কথায় বেশি হাসব বুঝে উঠতে না পেরে বুঝ্ভুম্ভুল হয়ে আছি। পাই আছে নাকি ইদিকে?
  • সায়ন | ৩১ মে ২০১৪ ২৩:৪৮238002
  • T লিখবো কী এখনও হেসে চলেছি :-))
    এটা বোধহয় ঠিক হিমালয়ান ব্রহ্মকমল নয়, যেটা একটা স্পেসিফিক অল্টিট্যুডে ফোটে। এটা একপ্রকারের ক্যাকটাস ফ্যামিলি। Cereus। বছরে একটি রাত ফোটে, কয়েক ঘন্টার জন্য, সকালে মরে যায়।

    অক্ষদা' পুরো ফোটার জন্য ক্যামেরা বাগিয়ে বসে আছি :)
  • এমেম | ৩১ মে ২০১৪ ২৩:৪৩238001
  • আমিও একটু হাসলাম টি এর কথা শুনে।
  • T | ৩১ মে ২০১৪ ২৩:৪০238000
  • ও এইটা ব্রক্ষ্মকমল! সেই গেলবার ভ্রমণকাহিনী লিখেছিলাম ভ্যালি অব ফ্লাওয়ার্স নিয়ে। কলেজ ম্যাগাজিনের জন্য। কি লিখেছিলাম মনে নেই, তবে মাঝে মাঝে ব্রক্ষ্মকমল ইত্যাদি নিয়ে ইনিয়ে বিনিয়ে লিখেছিলাম। ওখানে নাকি প্রচুর ফোটে। এক বন্ধু গিয়েছিল। অতি মিষ্টভাষী ও বিনয়ী। যতবার জিজ্ঞেস করি আরে কি কি দেখলি, বলে ঐ তো পাহাড় আর ফুল।
  • Blank | ৩১ মে ২০১৪ ২৩:৩৫237999
  • টি যাস্ট চরম। হ্যা হ্যা হ্যা
  • a x | ৩১ মে ২০১৪ ২৩:২৪237997
  • কাঁকড়ার ঝোলে ঘি দেয়?
  • a x | ৩১ মে ২০১৪ ২৩:২৪237998
  • ম্যাগনোলিয়া।
  • quark | ৩১ মে ২০১৪ ২৩:২১237996
  • IP Address : 86.31.217.192 (*) Date:31 May 2014 -- 10:00 PM

    এইটে কী ফুল?
  • a x | ৩১ মে ২০১৪ ২৩:১৭237995
  • কি দারুন! পুরো ফোটা ফুলটারও ছবি দিও!
  • সায়ন | ৩১ মে ২০১৪ ২৩:১১237994
  • T :)))
    দি এক্সপ্ল্যানেশন কুডন্ট হ্যাভ বীন বেটার :))
  • সায়ন | ৩১ মে ২০১৪ ২২:৫৯237993
  • বৃষ্টির পর বারান্দা আলো করে ফুটছেন ইনি... রাত দুটো নাগাদ পরিস্ফুটন সম্পূর্ণ হবে। তারপর আবার দীর্ঘ এক বছর অপেক্ষা। দ্য মুন ফ্লাওয়ার (এদিকে বলে ব্রহ্মকমল) -



  • কে | ৩১ মে ২০১৪ ২২:৫৫237992
  • তাপসদা(08:17 PM),
    কে (বা কাহারা) মোটে ঈশেনদার ভুল ধরার চেষ্টা করেনি। বরং ঈশেনদারই ছাগবিজ্ঞানের আলোকে পাইদিদির দেখা ছাগলদের একটা ট্যাক্সোনমিক ক্লাসিফিকেশনের চেষ্টা করেছিল মাত্র। রঞ্জনদা বলেছিলেন যমুনাপারের ছাগলমাত্রেই যমনাপারী, যেমন সরযূপারের ব্রাহ্মনমাত্রেই সরযূপারী। তাহলে মোহনবাড়ি এয়ারপোর্টের তিনটি ছাগল ও একটি ড্রাইভার ব্রহ্মপুত্রপারী (সিকিদার থেকে কপিপেস্ট - হ্ম, হ্ম) হবে না কেন? ব্ল্যাক বেঙ্গল হতে পারলে হোয়াইট অসম হতেই বা বাধা কোথায়। ঈশেনদার অকাঢ্য যুক্তি শুনে কে(বা কাহারা) বুঝতে পারল যে গোট যেখানকারই হোক না কেন, ব্রহ্মপুত্র বা মিসিসিপি, তারা আসলে কেন্দ্রগতং নির্বিশেষম্।
    শুধু গোটেদের ওইস্পিরিচুয়াল কম্প্যারিজনটা কে(বা কাহারা) নিজে নিজে করেছিল। ভেবেছিল একটু স্পিরিচুয়াল টাচ্ না থাকলে স্মৃতিদেবীর আমলে এই পেপার অ্যাক্সেপ্টেড হবে কি হবে না!
  • sda | ৩১ মে ২০১৪ ২২:৪২237991
  • ROFL টি দা ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত