এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Paramita | ৩০ মে ২০১৪ ২৩:৫৪237871
  • ঢ্যাঁড়শ, ঢ্যাঁড়োস, ঢ্যাঁড়োশ, ঢ্যাঁড়শ, ঢ্যাঁরোষ, ঢ্যাঁরষ, ঢ্যাঁড়োষ, ঢ্যাঁড়ষ।
  • riddhi | ৩০ মে ২০১৪ ২৩:৫২237869
  • রান্না নিয়ে ভাট দেখলেই মটকা গরম হয়ে যায়। আর ইন্ফিও লাগে
  • ঈশান | ৩০ মে ২০১৪ ২৩:৪৯237866
  • আর এর পরে আপনাদের সহজে ঢ্যাঁড়োস পালন পদ্ধতি নিয়ে ফান্ডা দেব। পামিতাদির সম্মানে।
  • Ekak | ৩০ মে ২০১৪ ২৩:৪৯237867
  • একবার দুকেজি এন্কভি কিনে এনে আঁশ ছাড়াতে গিয়ে :((((( উফ্ফ্ফ্ফফ্ফ্ফ্ফ। আর কোনদিন আনব না।
  • ঈশান | ৩০ মে ২০১৪ ২৩:৪৯237868
  • কেউ মন দিয়ে পড়েনা। আজকের পড়া ছিল ছাগলের দ্রুত ও কৃত্রিম প্রজনন। কল্পতরু বা গৌরী সেন না হয়েও আপনি কৃত্রিম প্রজননের সাহায্যে একটি থেকে ছমাসের মধ্যে পঞ্চাশটি ছাগল বানাতে পারেন। তারপর বন্ধুবান্ধবদের বিলোন, কেটে খান। কিংবা বাজারজাত করুন।

    প্রজনন টা পড়ে মন দিয়ে পড়ুন। আমি খেয়ে আসি। কাল ছাগলকে কিকরে বাজারজাত করবেন, সে নিয়ে ফান্ডা দেব। এই ম্যানুয়াল ফলো করলে ছাগল পালন করে আপনি ক্রমে সুদীপ্ত সেন হয়ে উঠবেন আরকি।
  • শ্রী সদা | ৩০ মে ২০১৪ ২৩:৪৮237864
  • ঢ্যাঁড়শ হল গিয়ে সকল সব্জীর সেরা। ভেজে খাও, সেদ্দ করে খাও, ঝোলে দিয়ে খাও .... যেমন খেতে তেমনি পুষ্টিকর।
  • Paramita | ৩০ মে ২০১৪ ২৩:৪৮237865
  • এখানে অ্যানচোভি বা স্মেল্ট ট্রাই কত্তে হবে আর কি।
  • Ekak | ৩০ মে ২০১৪ ২৩:৪৭237862
  • মৌরলা, না পেলে পার্শে, না পেলে বাটা। অনেকে মাছগুলো ভেজে নেই কড়া করে। আমি আধভাজা রাখি। আর লুডো হবে ওটা :)
  • Paramita | ৩০ মে ২০১৪ ২৩:৪৭237863
  • কেকে, হ্যাঁ ঐ পাস্তা স্যালাডটা খুব ভালো হয়। গত হপ্তাতেই খেলাম। তবে লেটুস ও আনুসঙ্গিক দিয়ে। পালং ছিল না।
  • kk | ৩০ মে ২০১৪ ২৩:৪৬237860
  • লুডোর ছক্কা :-)
  • san | ৩০ মে ২০১৪ ২৩:৪৬237861
  • আরে এটা সিরিয়াস রেসিপি। কাঁচা তেঁতুল টুকরো করে সেদ্ধ করে আর রাঙালুও স্লাইস করে সেদ্ধ করে নিতে হবে। তেলে পাঁচফোড়ন দিয়ে তেঁতুল রাঙালু দিয়ে নেড়েচেড়ে জল নুন আর চিনি দিতে হবে। ঘন হলে নামিয়ে নিতে হবে, খানিকটা রাঙালু ভেঙে মিশিয়ে মাখামাখা করে দিতে হবে।
  • Atoz | ৩০ মে ২০১৪ ২৩:৪৫237858
  • ভেলুজ বলে ভেলুজ! লোকে রাতারাতি নিরামিষ্যি ধরে ফেলছে। কাঁধে গামছা নিয়ে হরিন্নাম করতে করতে নাইতে যাচ্ছে। নেয়ে ফিরে গোপালকে পুজো দিয়ে পায়েস দিয়ে তবে নিজে খেতে বসছে।
    ঃ-)
  • Paramita | ৩০ মে ২০১৪ ২৩:৪৫237859
  • একক, থ্যাংকু। এইটা খাই নি আগে। কি মাছ দাও? আর লুদর কি?
  • kk | ৩০ মে ২০১৪ ২৩:৪৪237857
  • পামিতাদি, অভারতীয় চলবে? তাহলে অরজো স্যালাড খুব ভালো হয়। অরজো পাস্তা নুনজলে সেদ্ধ করে নেবে। এর মধ্যে পেয়াঁজ খুব মিহি কুচি, লাল-হলুদ বেলপেপারের কুচি, লঙ্কাকুচি মেশাও। পালং পাতা রিবনের মতো কেটে মেশাও। সেদ্ধ মটরশুঁটি আর ভুট্টার দানা মেশাও। এবার ড্রেসিং এর জন্য লেবুর রস, মাস্টার্ড, গোলমরিচ, বেসিল, আর একটু মধু মিশিয়ে নাও। এটা পাস্তায় দিয়ে টস করো। পাইন নাট্‌স বা অন্য যা পছন্দ সেই বাদাম মেশাও। একটু ঠান্ডা করে খাও। এর সাথে গ্রীলড মাছ ভালো লাগে।

    নাহলে নিরামিষ পোলাও করো, অল্প জাফরান দিয়ে(গাজর, মটরশুঁটি, কাজু, কিসমিস)। আর ছানার টিক্কা মসলা (আমি না ভেজে বেক করে নিই) করতে পারো। এগুলোর রেসিপি তো নতুন করে লেখার নেই। আমি অবশ্য ব্রাউন রাইস, নো ঘি-তেল, ঐ যেমন বললাম ভাজার বদলে বেক ইত্যাদি ট্যুইক করি। খেয়ে কিন্তু বোঝা যায়না।
  • Paramita | ৩০ মে ২০১৪ ২৩:৪৩237856
  • মিঠু, হ্যাঁ ঠান্ডা ঠান্ডা মাছের টক ঢ্যাঁড়শের ঝোলসহ। দারুণ লাগতো খেতে। মনে হয় দখনো রান্না।
  • Arpan | ৩০ মে ২০১৪ ২৩:৪২237854
  • কসু ভালো করে রোদে শুকিয়ে নিলে গলা কাটে না।
  • Abhyu | ৩০ মে ২০১৪ ২৩:৪২237855
  • আমি কি কাঁঠাল দিয়ে মাছের রেসিপি দেবো?
  • quark | ৩০ মে ২০১৪ ২৩:৪১237851
  • আহারে! ভেলুজ দেখুন কাকে বলে! প্রিয়াঙ্কা নাকি আর এসপিজি চায় না।
  • Atoz | ৩০ মে ২০১৪ ২৩:৪১237852
  • গলা চুলকোলে কোনো ভয় নেই, তেঁতুল খাবে। সঙ্গে সঙ্গে গলা চুলকানি ভ্যানিশ। ঃ-)
  • Paramita | ৩০ মে ২০১৪ ২৩:৪১237853
  • দেখি কেমং করে রান্ধো রাঙালুর টক। নামটা শুনে খুব ভরসা হচ্ছে না।
  • ekak | ৩০ মে ২০১৪ ২৩:৪০237849
  • শুকনো লঙ্কা পান্চ্ফরণ ধোয়া উঠলে তার মধ্যে আলু -বেগুন-মুলো (আগে থেকে লুদর ছক্কা সাইজে কাটা ও নুন হলুদমাখানো, মুলো লম্বা করে কাটা ) দিয়ে ভালো করে নেড়ে তারপর মাছ গুলো দিয়ে কম আঁচে একটু ঢাকা দিয়ে রেখে তারপর তেঁতুল গোলা আর অল্প চিনি ( খুব অল্প )। মাখিয়ে মাখিয়ে আবার চাপা। হয়ে গেলে নাবিয়ে খেয়ে নিন। ম্যান্গালোরিয়ান রা ফরনে সর্ষে মেশায় আর ঝোলে পাতাপুতি। আমি মেশাই না।
  • | ৩০ মে ২০১৪ ২৩:৪০237850
  • মাগো!! ঢ্যাঁড়শ দিয়ে মাছের টক!!!!!!
    ঠিক দেখছি তো?
  • Paramita | ৩০ মে ২০১৪ ২৩:৩৯237848
  • তেঁতুল দিয়েই তো।
    আজকাল খুব কচু সেদ্ধ খাই। ভালো সর্ষের তেল ও ভালো কাঁচালঙ্কা দুইই পাওয়া যাচ্ছে অবলীলায়।
    ছোটবেলায় কচুবাটা চিংড়ি মাছ দিয়ে একটা মাখা মতম হত। ঐটা এখনো ট্রাই করে উঠতে পারি নি - যদি গলা চুলকোয়?
  • Atoz | ৩০ মে ২০১৪ ২৩:৩৮237846
  • আচ্ছা সেই বাচ্চা বাচ্চা তিনটে ছেলে-কাজু সদা আর রোবু, ওরা কোথায় গেল?
  • san | ৩০ মে ২০১৪ ২৩:৩৮237847
  • আমি রাঙালুর টক জানি, তাতে হবে ?
  • Atoz | ৩০ মে ২০১৪ ২৩:৩৬237844
  • এত টক করে কী করে? বাঘা তেঁতুল দিয়ে?
  • Arpan | ৩০ মে ২০১৪ ২৩:৩৬237845
  • কল্পতরু? ঈশানই নিশ্চয় ছদ্মোবেশী সুদীপ্ত সেন!
  • Paramita | ৩০ মে ২০১৪ ২৩:৩৩237842
  • বাঙাল তো কি, ছোট মাছের টক খাওয়া অব্যেস হয়ে গিয়েছিল লুরুতে। ঐটের রেসিপি কেউ দিতে পারবে? ঢ্যাঁড়শ দিয়ে হত।
  • san | ৩০ মে ২০১৪ ২৩:৩৩237843
  • এ কি কল্পতরু উৎসব ?
  • ঈশান | ৩০ মে ২০১৪ ২৩:৩২237841
  • আচ্ছা, সিকিকে একটা ছোট্ট্খাট্টো টাট্টু টাইপের যমুনাপারী দেব খন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত