এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Paramita | ৩০ মে ২০১৪ ২৩:৩১237840
  • কেকে, থ্যাংকু। এটা সপ্তাহের মধ্যিখানের ডিনারে ভালো চলবে। হোমওয়ার্ক কি মিটিনের সঙ্গে যাওয়ার মত রেসিপি। atoz তো মেনুকাট ধরিয়ে দিলে, আমি রেসিপি চাইলাম।
    রোববার দুপুরের নিরিমিষ্যি রেসিপি আছে কোন?
  • san | ৩০ মে ২০১৪ ২৩:২৮237838
  • ইজিয়েস্ট রেসিপি :-)
  • san | ৩০ মে ২০১৪ ২৩:২৮237839
  • পোস্তোবাটা দিয়ে ভাত। তার্পর দিবানিদ্রা :-)
  • Atoz | ৩০ মে ২০১৪ ২৩:২৫237837
  • পাতলা মুসুড্ডাল, পাতিলেবুর টুকরো, ঝিরিঝিরি করে আলুভাজা, সামান্য মুগডাল মেশানো লাউয়ের তরকারি, চাটনি আর টক দই।

    ঃ-)
  • kk | ৩০ মে ২০১৪ ২৩:২১237836
  • কুমড়ো, গাজর, মটরশুঁটি, ফুলকপি, বা যা ইচ্ছে সব্জি ছোট টুকরো করে একটু জিরেভাজার গুঁড়ো, নুন, গোলমরিচ, সামান্য রসুন গুঁড়ো দিয়ে তেল মাখিয়ে রোস্ট করো (২৫ মিনিট, উল্টেপাল্টে আরো কুড়ি মিনিট, ৪০০ ডিগ্রী ফারেনহাইটে)। শেষে ওপরে বড়িভাজার গুঁড়ো ছড়িয়ে নামাও।
  • Paramita | ৩০ মে ২০১৪ ২৩:১৯237835
  • চাট্টি ভালো দেখে নিরিমিষ্যি রান্নার রেসিপি দাও না কেউ? গরমকালের উপযুক্ত।
  • rabaahuta | ৩০ মে ২০১৪ ২৩:১৮237834
  • সেই কুমীরটাই বোধয় ব্যাকরণ শিঙের সেজোমামার আধখানা খেয়ে ফেলেছিল।
  • kk | ৩০ মে ২০১৪ ২৩:১৭237832
  • ডায়েট কোক আসলে অ্যাসপর্টেম দিয়ে মিষ্টি করে তো। এই আর্টিফিশিয়াল স্যুইটনার গুলো এক এক গ্রেন সম পরিমান চিনির থেকে অনেক গুণ বেশী মিষ্টি হয়। ঐ দিয়ে ব্রেনকে ট্রিক করা হয় যাতে অল্প পরিমান অ্যাসপার্টেম খেলেও তোমার চিনির সমান মিষ্টি লাগবে। তবে জিভ এই ট্রিকটায় অভ্যস্ত হতে সময় নেয় বলে প্রথম প্রথম এগুলোকে বেশি মিষ্টি মনে হয়। এই অ্যাসপর্টেম জিনিষটা ভালো নয়। অনেক রকম ক্ষতি করে আখেরে।
  • Paramita | ৩০ মে ২০১৪ ২৩:১৭237833
  • আজ কাজে মন নাই।
  • Abhyu | ৩০ মে ২০১৪ ২৩:১৪237831
  • আমি কুমীর নিয়ে মর্ণিং ওয়াক করতাম তো ছাগল আর এমন কি? তবে কিনা আমিও কেটে খাওয়ারই পক্ষপাতী।
  • | ৩০ মে ২০১৪ ২৩:০৯237830
  • মিঠু, টইতে।

    কলি, আমি পরেরবার থামস আপ দিয়ে করব ভেবে রেখেছি।
    ডায়েট কোক অমন ভয়ংকর মিষ্টি হয় কেন গো?
  • | ৩০ মে ২০১৪ ২৩:০৪237829
  • দময়ন্তী, কোনখানে সেই সহজ রেসিপি?
  • kk | ৩০ মে ২০১৪ ২৩:০৩237827
  • কিন্তু দমুদি, দু ক্যান রেগুলার কোকে অন্তত ৬৬ গ্রাম চিনি আছে :-)
  • | ৩০ মে ২০১৪ ২৩:০৩237828
  • হুতোঃ)))) রাস্তায় পোষ্যসহ মেসো কল্পনা করে হেসে গড়াগড়ি দিচ্ছি।

    অনেকদিন আগের কথা মনে পড়ে গেলো।আমার এক বন্ধুর একটা হাঁস ছিলো। একদিন কোনো এক অপরাধে গালে ঠোনা মারায় সে রাগ করে পুকুরে নেমে সারাদিন পুকুরেই বসেছিলো। বিকেলে স্কুল থেকে ফিরে সেই মধুর দৃশ্য দেখার জন্যে পুকুরপাড়ে আমরা ভিড় জমালাম। ওরা কত ডাকাডাকি হাকাহাকি করলো, হাঁস ঘাড় ঘুরিয়ে দেখে আর প্যাঁক২ করে দোল খায়।কিছুতেই উঠে এলো নাঃ)
  • san | ৩০ মে ২০১৪ ২২:৫৯237826
  • মর্নিং ওয়াক ? হুতোদা এসব কি অলক্ষুণে কথা ?

    মর্নিং এ অত ঘোরাঘুরি কর্তে নেই, পাশ ফিরে ঘুমোতে হয় !
  • | ৩০ মে ২০১৪ ২২:৫৭237825
  • যাগ্গে ব্যাঙের জন্য একটা সহজ রেসিপী দিয়ে গেলাম।
  • | ৩০ মে ২০১৪ ২২:৫৬237824
  • কিন্তু সিকি কি একটাও অন্তত যমনাপারী ছাগলও পাবে না? সিকিকে এক ভ্যালেন্টাইন্স ডে'সকালে সিকিনি পরম প্রেমভরে 'ছাগল' বলে ডেকেছিল না?
    ঈশান ভাল করে ভেবে দেখো, সিকির কি একটা প্রাপ্য হয় না?
  • Paramita | ৩০ মে ২০১৪ ২২:৫৪237823
  • এদের কেউ কেউ অবিশ্যি পার্টটাইম পোষ্য।
  • Paramita | ৩০ মে ২০১৪ ২২:৫৩237822
  • পুষ্যি নিয়ে কথা কইলে আমার কিছু বক্তব্য থাকে। মুরগি, ছাগল, গরু, পায়রা, টিয়া(রংকরা লাল কন্ঠ অথবা এমনি), শিংমাছ - সব পুষেছি।
  • Paramita | ৩০ মে ২০১৪ ২২:৪৯237821
  • ফুলের ঘায়ে মুচ্ছো যাচ্ছি। রোজ সকাল থেকে দুপুর পর্যন্ত চোখ দিয়ে দরদর জল, দেড়শো হাঁচি, মুখ তোম্বা, নো সর্দি কিন্তু নাক বন্ধ। দুপুর বারোটার পর সব গন। আবার পরদিন সকালে সেম থিং। এ রেণু কেমন রেণু..
  • rabaahuta | ৩০ মে ২০১৪ ২২:৪২237820
  • স্যান আর অভ্যু সেই ছাগলের গলায় সুন্দর বকলস চেন বেঁধে ঢাকুরিয়া লেকে মর্ণিং ওয়াক আর পটি করাতে নিয়ে যাবে।

    এরকম হয়, সিরিয়াসলি। আমার মাসির বাড়িতে কোত্থেকে একটা মুর্গী এসে জোর করে পোষা হয়ে গেছিল। মানে কেউ ওকে পুষতে চায়নি, কিন্তু সে থেকে যায়, আর থেকে গেলে তো খাবার দাবার দিতেই হবে। তারপর একসময় সে মেসোর সঙ্গে মর্নিং ওয়াকে যেতে শুরু করে। বন্ধুদের হাসি ঠাট্টায় বিব্রত মেসো মর্নিং ওয়াক করাই ছেড়ে দেয় তারপর। স্যান আর অভ্যু নিশ্চয় তাদের পোষা ছাগলের শরীরচর্চা ও সকালের নির্মল বাতাস তথা অন্যান্য পোষ্যদের সঙ্গে সামাজিক মেলামেশার প্রয়োজনীয়তার কথা মাথায় রাখবে।
  • ঈশান | ৩০ মে ২০১৪ ২২:২৮237818
  • ব্ল্যাংকিকে দেবনা। পেলেই কেটে খেয়ে ফেলবে।
  • এমেম | ৩০ মে ২০১৪ ২২:২৮237819
  • প্লেজার।
  • ঈশান | ৩০ মে ২০১৪ ২২:২৭237817
  • স্যান আর অভ্যুকে একটা করে ব্ল্যাক বেঙ্গল গোট কিনে উপহার দেব। মূল্যবান মতামতের জন্য।
  • Ranjan Roy | ৩০ মে ২০১৪ ২২:২৩237816
  • অর্পণ,
    হয়ে গেছে। ধন্যযোগ!

    ঝিকি,
    সরি! বাঙালবাড়ির বউ-- মানে অর্ধবাঙাল।
  • quark | ৩০ মে ২০১৪ ২২:২১237815
  • এবার সুরেশ রায়নার পালা!
  • | ৩০ মে ২০১৪ ২২:২০237814
  • থ্যাংকিউ থ্যাংকিউ।
  • | ৩০ মে ২০১৪ ২২:১৯237813
  • অপ্পন, ছাগলের অভাবে জমিতে হাল দেওয়া যাবে না দেখেই তো পটল চাষ কচ্ছি না- পরেরবার দুটো হুদো খরগোশ দিয়ে চেষ্টা করে দেখবো;)
  • Arpan | ৩০ মে ২০১৪ ২২:১৭237810
  • মামী, দুর্গেশনন্দিনীর লিংটা কি পেলে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত