এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • তাপস | ২১ মে ২০১৪ ১৪:৪৯235891
  • হোম মেকিংএর কাজও তো কখনো কখনো ফোর্সড চয়েজ।
  • এমেম | ২১ মে ২০১৪ ১৪:৪৮235889
  • তোমরা এব স্ট্রাক্টে আলোচনা করছ। সে মেয়েটিকে মুখের ওপর বলবে তুমি ন্যানির কাজ করেছ?

    ইয়েস অর নো?
  • hu | ২১ মে ২০১৪ ১৪:৪৬235886
  • ন্যানি কাজটা ছোট নয়। তবে একজন ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারের কাছে চাকরী হিসেবে খুব কাঙ্খিতও নয়। এটাই বোধহয় এমেম আর ঝিকির পয়েন্ট। তবে সেটার পেছনে কেরালা থেকে পাশ করা ছাড়াও অনেক কারণ থাকতে পারে।
  • তাপস | ২১ মে ২০১৪ ১৪:৪৬235887
  • জাহ ত্তেরি
  • এমেম | ২১ মে ২০১৪ ১৪:৪৬235888
  • কে বলল পাকাপাকি প্রোফেশন?
  • san | ২১ মে ২০১৪ ১৪:৪৫235885
  • আমি তো বলিনি আয়া হওয়াতে অগৌরবের কিছু আছে ! আপনিই তো বলছেন কাউকে ন্যানি বললে নাকি সেটা অপমানজনক।
  • এমেম | ২১ মে ২০১৪ ১৪:৪৪235884
  • স্যান, বেবি সীটিং এ অন্যের বাড়িতে খানিকক্ষন কাটাতে হয়। বই পড়তে হলে সেখানে বসেও পড়া যায়। চাইলে লেখার কাজও করা যায়। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়ে আইটি চাকরি করার মধ্যেই বা গৌরবের কী আছে শুনি?
  • san | ২১ মে ২০১৪ ১৪:৪৩235882
  • কি আশ্চর্য - আয়া হওয়া তো একটা প্রফেশন !
  • lcm | ২১ মে ২০১৪ ১৪:৪৩235883
  • এত ভয় পাইও না।

    আর দাঙ্গা, মারপিট, হানাহানি যারা করে তাদের কত দল। তারা সর্বত্র আছে - তিনোমুল, সিপিএম, কংরেস, বিজেপি।
    মনে আছে, ১৯৮৪ ইন্দিরা হ্ত্যার দিন দ্যাখছিলাম, আলিপুরে মাঝেরহাট ব্রিজের কাছে পাঞ্জাবী ধাবায় এক ইয়াং সর্দারজীরে চুলের মুঠি ধইর‌্যা মারত্যাসে, সব লাড্ডু গড়াগড়ি খায় ডায়মন্ডহারবার রোডে, যারা মারত্যাসিল তাদের অনেকের পোষাক আষাক দেখে বোঝা মুশকিল যে তারা দাঙ্গাবাজ।

    আমার এক বন্ধু দাঙ্গার সময় গুজরাটে ছিল - কইসিল ঐ কডা দিন বোঝা মুশকিল ছিল, কে যে মধ্যবিত্ত প্রতিবেশী আর কে দাঙ্গাবাজ। পরের সপ্তাহে সব নির্বিকার, যেন কিসুই হয় নাই।

    গণপ্রহার-এর সাইকোলজি নিয়া ঈশান একখান চমৎকার লেখা ল্যাখসিলো।
  • | ২১ মে ২০১৪ ১৪:৪২235880
  • অনেক পুরানো পাতা পড়ে, এর মধ্যে কেউ বলে দিয়েছে নাকি জানি না, তাও পাইকে,
    নাঃ এই ড্যাশ আর শ্রী-ড্যাশ এক নয়। শ্রী নামের উনি তিতাস (স্ত্রীং) অল্প দুই একদিন ড্যাশ চিহ্নে লিখেছেন। পরে আরো কেউ কেউ লিখত লেখে ইত্যাদি শুনে সঙ্গে সঙ্গে বদলে নিয়েছিলেন।

    এই ড্যাশ অনেক আগে সম্ভবতঃ name নামে লিখেছেন। অল্প ক'দিন আগে সায়ন বর্ণিত ঘটনার সময় সম্ভবতঃ অন্য একটা চিহ্নে মন্তব্য করেছেন ইত্যাদি।
  • kc | ২১ মে ২০১৪ ১৪:৪২235881
  • যা ক্কলা, ন্যানিকে ন্যানিও বলা যাবেনা? ডিকশনারি থেকে ন্যানি ওয়ার্ডটা তুলে দিলেই হয়। এতে অপমানের কী আছে বুঝিনি।
  • π | ২১ মে ২০১৪ ১৪:৪১235879
  • এমেমদি তো ন্যানিদের প্রফেশনকেই অসম্মান করলেন বলে মনে হল।
  • এমেম | ২১ মে ২০১৪ ১৪:৪০235877
  • ছোট কাজ।
  • kc | ২১ মে ২০১৪ ১৪:৪০235878
  • যুক্তি কিছুই নাই, সবসময় সবকিছুতেই ভয় লাগেনা। সবসময় যদি ভয়ই পাব তো অন্য কাজকম্ম করব কখন?
  • π | ২১ মে ২০১৪ ১৪:৩৯235874
  • বি টি ডব্লু, এই সব ইন্ডিকেটরেই মোদির সোনার রাজ্য কি্ন্তু পিছিয়ে। গুজরাতের 'উন্নতি' নিয়ে যাঁরা উচ্ছ্বসিত এবং মোদিকে আনার পিছনে সেটা অন্যতম কারণ, তাঁদের এই বিষয় নিয়ে মতামতের অপেক্ষায় রইলাম ঃ)

  • এমেম | ২১ মে ২০১৪ ১৪:৩৯235875
  • ন্যানি মানে আয়া।
  • Tim | ২১ মে ২০১৪ ১৪:৩৯235876
  • কি খোরাক ঃ-))
  • san | ২১ মে ২০১৪ ১৪:৩৮235873
  • ন্যানির কাজ করলে ন্যানি বলবেনা কেন - কী মুশকিল। সারা জীবন তাকে 'ইংরিজি সাহিত্যের কৃতী ছাত্রী ' উল্লেখ করে যেতে হবে নাকি ? কি কাজ করছে সেটাই তো প্রফেশন। এতে অপমানের কি হল ?
  • π | ২১ মে ২০১৪ ১৪:৩৬235871
  • যদিও এর সাথে কেরালার উচ্চশিক্ষার কী দোষ, সেটা বুঝতে পারি নাই।
  • π | ২১ মে ২০১৪ ১৪:৩৬235872
  • আর প্রচুর উচ্চশিক্ষিতা তো গৃহবধূ, সারা দেশেই, সার পৃথিবীতেই। তা নিয়ে ঝিকিদির কী বক্তব্য ?
  • π | ২১ মে ২০১৪ ১৪:৩৪235870
  • কী আশ্চর্য, একটা মগজ ধিকাইকে ভয় পেলে অন্যটাকে ভয় পাওয়া যাবে না নাকি! বা একটাকে ভয় পাওয়া মানে অন্যটাকে ভয় পাওয়া নয়, এটাই বা কোন যুক্তিতে মনে হয়, জানিনা।
  • এমেম | ২১ মে ২০১৪ ১৪:৩১235867
  • ইংরেজি সাহিত্য বা ইতিহাস প'ড়ে চাকরি পায় নি, বিয়ের পর অবসর সময়ে বেবিসীট করলেও তাকে ন্যানি বলাটা আমাদেরই কালচার। অবশ্য লাবণ্য গণিত পড়েছিল, তাকে সিসি গভার্নেস বলেছিল। সিসিদেরই জয়জয়কার।
  • π | ২১ মে ২০১৪ ১৪:৩১235868
  • হ্যাঁ, ভালো কাজ থাকবেনা কেন ? আর এস এসের এই ভালো কাজগুলো আছে বলেই বেশি ভয় তো। এগুলোর জন্যই একটা বড় অ্যাক্সেপেটিবিলিটি আর রিচ আছে আর তার সাথে ঐ রিগ্রেসিভ ভাবনাগুলোও এই বড় অংশের মধ্যে খুব এফিশিয়েন্টলি চারিয়ে যেতে পারে বলেই ভাবনা। আমার কিছু ভাল বন্ধু আছে, আর এস এস এর। বস্তিতে পড়ানো, দুর্যোগে ত্রাণ সংগ্রহ করা, এসবেই তদের উৎসাহ ছিল প্রচুর ঃ)
  • hu | ২১ মে ২০১৪ ১৪:৩১235869
  • অনেকসময় বিদেশে ওয়ার্কপার্মিটের অভাবে অনেক উচ্চশিক্ষিত মেয়েও বেবিসিটিং করেন। দুবাইয়ের ব্যাপারটা জানি না। তবে অ্যামেরিকাতে এমন হতে দেখেছি। তবে এটা অনস্বীকার্য ভারতেও ইঞ্জিনিয়ারিং পড়ে অনেকে চাকরী পায় না। ছেলেমেয়ে নির্বিশেষে।
  • lcm | ২১ মে ২০১৪ ১৪:৩০235865
  • মগজ ধোলাই - হ্যাঁ, তাতে কেউ কম যায় না।
  • san | ২১ মে ২০১৪ ১৪:৩০235866
  • ঝিকি, লাইফ এক্সপেকটেন্সি, ইনসটিটিউশনাল ডেলিভারি, এইচ আই ভি অ্যাওয়ারনেস - এইগুলো তে কেরালা এক নম্বরে। এইচডিআই তেও।
  • kc | ২১ মে ২০১৪ ১৪:২৮235863
  • যে মগজ ধিকাই রোজ পাঁচটা সিপিএম মারতে বলে, সিপিএমদের সাপের মত টিপে মারতে বলে, বা কোনও সমর্থকের ছোট্ট শিশুকে লিখতে বাধ্য করে (আমার বাবা সিপিএম করবেনা) বা কারুর খুন হয়ে যাওয়া লাশ সৎকারের জন্যও নিয়ে যেতে দেওয়া হয়না, আমি সেই মগজ ধিকাইকে ভয় পাই। ব্যক্তিগতভাবে।

    পসন্দ আপনা আপনা। .......
  • lcm | ২১ মে ২০১৪ ১৪:২৮235864
  • কেরালা না, পুরো দক্ষিণ ভারতই তাই - সোনা ফেটিশ।
  • এমেম | ২১ মে ২০১৪ ১৪:২৭235861
  • ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার ন্যানি। কথাটা খুব অসম্মানের সঙ্গেই বলা হল।
  • π | ২১ মে ২০১৪ ১৪:২৭235862
  • কেরালা থেকে উচ্চশিক্ষিত হবার জন্য তার যোগ্য চাকরি পায়নি বললে কি ? বুঝতে পারলাম না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত