এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • তাপস | ২১ মে ২০১৪ ১২:৫৭235710
  • ঝিকি, কেরালায় কখনো বিজেপি ছিলই না বলতে গেলে। হিন্দুত্ব পলিটিক্স না- থাকা সত্ত্বেও ওখানে আয়ুর্ভেদ খুব খুব জনপ্রিয়, এবং সে জনপ্রিয়তা একদম নন-হিন্দুত্ব বাদীদের মধ্যেও ব্যাপক। কেরালা নিজের ঐতিহ্যর প্রতি খুবই শ্রদ্ধাশীল। সে নলেজ সিস্টেম কিম্বা খাদ্যাভ্যাস।
  • সিকি | ২১ মে ২০১৪ ১২:৫৭235711
  • খিক্‌!

    :-))
  • এমেম | ২১ মে ২০১৪ ১২:৫৬235708
  • এলসিএম এখানে পরিবারবাদ অর্থ ডায়নাস্টি।
  • lcm | ২১ মে ২০১৪ ১২:৫৪235707
  • মানে, RSS তো Feed --- তারা তো খাওয়ায়,
  • tapos | ২১ মে ২০১৪ ১২:৫৩235705
  • রামদেব নিজের ক্লায়েন্তেল জানেন। তাঁদের পক্ষে উনি দারুণ ভালো ওরেটর। টিভি দিয়ে শুরু করে, প্রায় পুরো দেশে পতঞ্জলি সেন্টার খুলে ফেললেন। শুধু কেরালায় দাঁত ফোটাতে পারেননি সম্ভবত। ওখানের নিজস্ব আয়ুর্বেদিক সিস্টেম খুব স্ট্রং বলে।
  • lcm | ২১ মে ২০১৪ ১২:৫৩235706
  • কিন্তু RSS কি ভোটে জিতসে?
  • সিকি | ২১ মে ২০১৪ ১২:৫২235702
  • হয় তুমি হিন্দু জাতীয়তাবাদের দলে, নয় তুমি পরিবারবাদের দলে। এর বাইরে কিছুই নাই। মমতা নাই কেজরি নাই মায়াবতী নাই।

    জর্জ বুশও একবার এমনটাই বলেছিল :)
  • lcm | ২১ মে ২০১৪ ১২:৫২235703
  • পরিবারবাদ ! সংসারে অশান্তি কি নিতান্তই চাই।
  • jhiki | ২১ মে ২০১৪ ১২:৫২235704
  • তাপস, ঐ কারণগুলো তো বটেই, তাছাড়াও আয়ূর্বেদ আর হিন্দুত্বের কম্বিটাও ক্যাপক।

    এযুগে সবই ব্যবসা, সবাই একসাথে ক্রেতা ও বিক্রেতা।

    স্যান, আনকমন বলিনিতো। রামদেবের সবটাই যে ঢপের চপ নয়, সেটাই বলছিলাম।
  • π | ২১ মে ২০১৪ ১২:৫০235701
  • RSS এর হেডু বলেছেন।
  • quark | ২১ মে ২০১৪ ১২:৪৮235700
  • অসাধারণ! হিন্দু জাতীয়তাবাদ এর ঠিক উল্টো কেবল পরিবারবাদ?
  • lcm | ২১ মে ২০১৪ ১২:৪৫235698
  • কে, বাবা রামদেব - আমি টিভিতে একবার দেখসি।
    ওহো! ভুঁড়ির পেশীর সেকি সংকোচন-প্রসারণ রে ভাই ! বাবার পেট অবশ্য ভুঁড়িহীন, কেমন বিসদৃশ যেন। আর প্রণায়াম, সেকি দম টানা। আর তার মধ্যে মধ্যে বাবার কথা - সে কথায় কি নাই - সুভাষ বোস, আইআইটি, শচীন তেন্ডুলকর থেকে ক্লিন্টন, সদ্দম।
  • jhiki | ২১ মে ২০১৪ ১২:৪৫235699
  • পাই, কয়েকপাতা আগেই তো সেক্স এডু ইত্যাদি যাবতীয় ধ্যানধারণা সম্বন্ধে আমার মতামত লিখলাম!

    আমি হিন্দু জাতীয়তাবাদ সমর্থন করি বা উল্টো ভাবে বলা যায় পরিবারবাদ সর্বান্তকরণে অপছন্দ করি। এসব মনু-সংহিতা মার্কা কথাবার্তা কোনদিনই সমর্থন করিনা, আর পালন যে করিনা সেটা আর বলার দরকার নেই বোধহয়।

    তবে এটা কে বলেছে সেটা বলতে পারার নকুলদানা আমার ভাগ্যে জুটবেনাঃ(
  • tapos | ২১ মে ২০১৪ ১২:৪২235697
  • যদ্দুর জানি, রামদেবের বিজেপির দিকে ঝুঁকে যাওয়ার ব্যাপারটা একদম ব্যবসায়িক কারণে। উনি বোধহয়, ওনার ওষুধ ম্যানুফ্যাকচারিং-এর ব্যাপারে কর ছাড় চেয়েছিলেন, সোশ্যাল উপকারিতা করছেন বলে। কং সরকার বলে, বাবু, তুমি পোস্কার লাভ করছ, ম্যানুফাকচারিং কস্ট আর খোলা বাজারে দামের তফাৎ দেখিয়ে দেওয়া হয়। সেই নিয়ে খারাখারি। কলকাতার দুজন পতঞ্জলি সেন্টারের মালিকের সঙ্গে কথা বলে জেনেছিলাম। এর মধ্যে মতাদর্শ খুব বেশি জায়গা জুড়ে নেই।
  • san | ২১ মে ২০১৪ ১২:৪১235696
  • * ট্রিভিয়ালাইজ
  • lcm | ২১ মে ২০১৪ ১২:৪০235694
  • এই সব ধম্মোকম্মো, ইয়োগা ইত্যাদির সঙ্গে বিজেপি, কংরেস, বাম, ডানের কুনো সম্বন্ধ নাই। কংরেস আমলে কি ধম্মোকম্মো কম হইসে নাকি।
    পচ্চিমবঙ্গেই ধরো না, বাম আমলে সময়ে রাস্তার ধারে যত্র তত্র কম মন্দির হতে দেখলাম। বাবা বালক বম্মোচারী থেকে লোকনাথ বাবা - এসব তো এই বাম জমানাতে কমে যায় নি।
  • san | ২১ মে ২০১৪ ১২:৪০235695
  • ঝিকি। আচ্ছা, খুবই খারাপ অবস্থা ছিল। উনি সুস্থ হয়ে উঠেছেন, খুবই ভাল কথা।

    কিন্তু একটা কথা বলি। স্লিপ ডিস্কে ডাক্তাররা বেশির ভাগই অপারেশন করতে বলেছেন, এবং তাতে রাজি না হয়ে ফিজিওথেরাপি / যোগাসন করে আমি নর্মাল লাইফে ফিরে এসেছি এ তো আমারই হয়েছে। অবশ্য হুইলচেয়ারে ওঠার মত অবস্থা হয় নি। কিন্তু নর্মাল লাইফ লিড করা যাচ্ছিল না। অপারেশন ছাড়া উপায় নেই এ কোল্কাকাতার অর্থোপেডিক সার্জেনরাই বলেছেন। এক মনিপালে অন্যরকম বলেছিল।

    এটা ওনার ঘটনাকে ট্রিভিয়স্লাইজ করতে লিখছিনা । হুইলচেয়ারে করে হরিদ্বারে মানে বেশ এক্সট্রিম কেস। কিন্তু ডাক্তাররা অপারেশন বলার পরও অপারেশন না করিয়ে সুস্থ হওয়া অত আনকমন না - এইটা বলছি।
  • π | ২১ মে ২০১৪ ১২:৩১235693
  • এনিওয়ে, রামদেব বেশ কিছু জিনিস নিয়ে তুমুল ভুলভাল বলেছে বলে বা বিজেপি সমর্থক বলে তাঁর সব কিছুই ভুলভাল, এমনটা বলারও মানেই হয়না। যোগ অনেক কিছুর জন্য ভালো আর উনি ভালো যোগ করাতেই পারেন। যোগ টোগের মত জিনিসকেও বিজেপি-আর এস এস এর কুক্ষিগত করতে দেওয়ার সুযোগ দেবার কোন মানেই হয়না।
  • π | ২১ মে ২০১৪ ১২:২৫235692
  • "A husband and wife are involved in a contract under which the husband has said that you should take care of my house and I will take care of all your needs. I will keep you safe.

    "So, the husband follows the contract terms. Till the time, the wife follows the contract, the husband stays with her, if the wife violates the contract, he can disown her,"

    কার মন্তব্য বলার জন্য কোন নকুলদানা নাই। তবে ফ্যামিলি ভ্যালুয়েস এর সমর্থকরা এসবের সমর্থনের কথাই বলছেন আশা করি। এই উদাঃ টার সমর্থনে তাঁদের যুক্তি তত্ত্ব পেশ করবেন, এও আশা করি ঃ)

    আর হ্যাঁ, ঝিকিদির এই নিয়ে কী বক্তব্য ?
  • jhiki | ২১ মে ২০১৪ ১২:২৪235691
  • স্যান, আমর বন্ধুর কেসটা স্পেশাল কেস ছিল। ওর চলাফেরা বন্ধ হয়ে গেছিল।দিল্লীর অন্যতম বিখ্যাত ডাক্তার ইমিডিয়েট অপারেশন করতে বলেছিল। হুইল চেয়ারে বসে কোনরকমে হরিদ্বার যেত, প্রথমে মাসে দুবার করে, পরের দিকে ফ্রিকোয়েন্সি কমে যায়। এখন ও সম্পূর্ণ সুস্থ, তাও সপ্তাহে একদিন সিপিতে আয়াঙ্গার যোগা করতে যায়।
  • lcm | ২১ মে ২০১৪ ১২:১৬235690
  • হ্যারি তো ব্রহ্মচারী না, হ্যারি তো পটার বা প্রিন্স।

    বাবা রামদেব তো ইউএসএ-র হেলথ কেয়ার সিস্টেম পুরো রিভ্যাম্প করে দেবে বলেছে, ওবামাকেয়ার তো কিছুই না। হিউস্টনের কাছে বাবা রামদেবের সেন্টার তৈরী হবে, ২০ মিলিয়ন ডলারের - বাবার কথায় - "As many as 30 per cent people in the US cannot afford medical treatment because of the cost. Our aim at this centre would be to treat and cure such people through yoga and traditional Indian medical systems," --
    বাবা উইল পুট ওবামাকেয়ার ইন ব্যাক সিট।
  • san | ২১ মে ২০১৪ ১২:১৪235689
  • তবে স্লিপ ডিস্ক তো তুশ্চু, এর্পর হোমোসেক্সুয়ালিটি সারতে শুরু কর্বে।
  • san | ২১ মে ২০১৪ ১২:০৮235688
  • বাবা রামদেবের ব্যায়াম আবার কি, ওগুলো তো সব যোগাসন সেন্টারেই শেখায়।
  • Du | ২১ মে ২০১৪ ১২:০৬235687
  • বাবা রামদেবকে অ্যারেস্ট করে কংরেসের প্রচুর ভোট কমেছে। অনেকে সেই দিন থেকে চুল বাঁধছিল না।
  • jhiki | ২১ মে ২০১৪ ১২:০৩235686
  • lcm দা, 'হ্যারি ইস নট অ আ ব্রহ্মচারী' গান শুনুন ঃ)
  • lcm | ২১ মে ২০১৪ ১২:০১235685
  • ব্রহ্মচারীতে শাম্মি কাপুর আছে
  • jhiki | ২১ মে ২০১৪ ১২:০০235684
  • ওরে বাপরে, নেতাই এর কি কঠিন ব্রত!!

    বাবা রামদেবের ওষুধ, ব্যায়াম ইত্যাদি তে আমার এক বন্ধুর (যে চারবছর ধরে পাত্রী খুঁজছে) স্লিপ ডিস্ক বিনা অপারেশনে সেরেছে। এখন মনে হচ্ছে নেতাই বর্ণিত কঠিন ব্রতপালনের জন্যই ওর আগের বউ ফুটে গেছে ঃ))
  • তাপস | ২১ মে ২০১৪ ১১:৫৮235682
  • সবাই যদি ব্রহ্মচারী হবে, তাহলে নেক্সট জেনে আর কে-ই বা ব্রহ্মচারী হবে, কে-ই বা হবে সেওয়াদাসী !!
  • kc | ২১ মে ২০১৪ ১১:৫৮235683
  • আজ, সবাই মনে হচ্ছে সেরিব্রাল সেমিনাইটিসে আক্রান্ত।
  • quark | ২১ মে ২০১৪ ১১:৫৭235681
  • আসবে, আসবে ধীরে ধীরে সবই আসবে। "বীর্যধারণ মেড ইজি", বা "বীর্যধারন ইন সেভেন ডেজ" ইত্যাদি প্রভৃতি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত