এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ২১ মে ২০১৪ ১০:১৯235619
  • ঝিকি মন্ত্রী হবে ? উঃ ! ( উঃ - উল্লসিত )
  • kc | ২১ মে ২০১৪ ১০:১৯235620
  • উফ, আপিসে গুরু খোলেনা,

    কেকে কলকাতায় সাঁতারের পুকুর কোথায় লাগবে? গড়িয়া পদ্মশ্রীর মোড়ে অ্যাক্সিস ব্যাংকের পাশে আশাপুর্ণা দেবীর বাড়িরপাশে একটা নতুন সাঁতারের পুকুর হয়েছে। ২০১১ সালের আগেই। ওদের ফিজ বেশ কম। এছাড়াও এখন কলকাতায় তো অনেক গেটেড হাউজিং এও সাঁতারের পুকুর আছে।
  • jhiki | ২১ মে ২০১৪ ১০:১৬235618
  • ডিডি দার শেষ লাইনে ক।

    তবে আমি তো অটলজির জমানাতে দিল্লীতে থাকাকালীন চাড্ডিতে উন্নীত (!!!) হয়েছি, তাই আমার সেক্স এডুকেশন, বিদেশী খাদ্য, পানীয়, পোশাক কিছুই আপত্তিকর লাগে না। বরং ক্ষেত্রবিশেষে দেশী পোশাক (শাড়ী, ওড়না), কিছু বাঙালী, পাঞ্জাবী বাদে প্রায় সব দেশী খাবার তুমুল আপত্তিকর লাগে ঃ))

    ছেলেকে কলেজে পাঠিয়ে এই লাইনে একটু খেলার ইচ্ছে আছে, খেললে এই পোষাকে, এই খাদ্যাভ্যাসেই খেলব ঃ))
  • kd | ২১ মে ২০১৪ ১০:১৪235617
  • কয়েকশো?
    হায়রে কপাল! সময়কালে এককের ওই বইটার কপি কেন হাতে পেলুম না।
    নাঃ, আমার ব্যাডলাকটা সত্যিই খারাপঃ(
  • kumu | ২১ মে ২০১৪ ১০:১২235615
  • সিকি এত না হেসে চিকেন মালাইকারী রাঁধলে কাজে দিত।ফরিদা নমিয়ে ফেল্ল কিন্তু আমার্টা ভাল হয় নি তেমন।
  • san | ২১ মে ২০১৪ ১০:১২235616
  • গৌরীদান ক্যানো ? গৌ গাবৌ গাবঃ
  • kumu | ২১ মে ২০১৪ ১০:১০235614
  • গৌরীদান বিষয়ে কি এজেন্ডায় আছে?থাকতেই হবে।
  • সিকি | ২১ মে ২০১৪ ১০:০৮235613
  • আমি জাস্ট হেসে হেসে কূল পাচ্ছি না। :-)
  • kumu | ২১ মে ২০১৪ ১০:০৬235612
  • ফেমিলি ভয়ালুস? যে বস্তু ফেমিলি টু ফেমিলি ভ্যারি করে?
  • | ২১ মে ২০১৪ ০৯:৪৯235611
  • এবং সেক্ষ এডুকেশান মানে হল গিয়ে বোঝানো যে সেক্ষ খুব খারাপ জিনিষ কোরো না -- এই হল গিয়ে আরেকটা ভয়ালুস।
    :-)))
  • lcm | ২১ মে ২০১৪ ০৯:৪০235608
  • এখানে ঐ হয় না, অনেক সময় কোনো আমেরিকান জিগ্গেস করে বসে - ডু ইউ স্পিক হিন্ডু?
    এবার এমন কোশ্চেন করলে নিশ্চিন্তে বলতে পারব - ইয়েস, নাউ উই ডু।
  • | ২১ মে ২০১৪ ০৯:৪০235609
  • আজকে এককের অবদানঃঃ 'ফ্যামিলি ভয়ালুস'

    ভয়ালুসই বটে। এদিকে আকা বলে যাচ্ছে সেক্ষ এডুকেশান দেবে যে হস্তমৈথুন খারাপ কিছু নয়, হীনম্মন্যতায় ভুগো না, ওদিকে ভয়ালুস বলে চলেছে আরে ঐ তো এডুকেশান দেবে, মানে হইল বোঝাবে যে উহা খারাপ। খারাপ কারণ উহাই ব্যাদে, না না স্মৃতিতে (কালেকটিভ কিনা তা অবশ্য বলা নাই) ল্যাখা আছে।
    :-))
  • dd | ২১ মে ২০১৪ ০৯:৩৯235607
  • শুনুন। বার বার একই কথা বলতে বলতে বিরক্তি ধরে গ্যাছে। তাও ও, আবার বলি।

    মোদীর সাপোর্টার মানেই বিজেপির সাপোর্টার নয়। বিজেপির সাপোর্টার মানেই চাড্ডী নয়। আর কতোবার বলতে হবে? এমন কি, উপরি উক্ত ফর্মুলাতে ফেল্লে মোদী ও (নেসেসারিলি)চাড্ডী নয়।

    তবে যেটা দেখছি, এঅ্যাদ্দিন এই চাড্ডীরা চুবচাব থাকতো। একটা ফ্রীঞ্জ ছাগোলের দল হিসেবে। মোদী জিত্তেই সব একসাথে মহা ক্যালোর ব্যালোর কত্তে শুরু করেছে।

    এক জন কয় হোমোদের জেলে পুরবে তো জেটল্লি রামদেবকে সচিন তেন্ডুলকার না গাঁধী কার সাথে তুলনা করে। গতোকালই একটা লিং পেলাম যে এক আর এস এসের এক জবরদস্ত মহিলা কয়েছেন বউদের স্বামীরা এট্টু আট্টু পিটালে সেটা দোষের ক্যানো হবে? বাবা মা রাও তো বাচ্চাদের ঠ্যাঙান, সে তো ভালো বেসেই। তব্বে? ফেমিলি ভেলুর একেবারে হদ্দ মুদ্দ করে ছাড়ছে।

    তবে লরেন বাবু এই সবে কান দিবেন না। এটাও জেনে রাখুন। উনার সুদু ডেবেলপমেন্টের ন্যাশা।
  • aka | ২১ মে ২০১৪ ০৯:৩৩235606
  • এডুকেশন == নেগেটিভ == কাউকে কিছু করতে না বলা। এটা বেশ অ্যালার্মিং। ড্যাশ ও ওনার রাজনীতি এটাতে সাবস্ক্রাইব করেন সেটা বেশ চিন্তার।
  • সিকি | ২১ মে ২০১৪ ০৯:২৭235605
  • উরিন্না! বিয়াপ্পোক ভাট হয়ে গেছে তো সারারাত ধরে!

    তাইলে কী দাঁড়াল? প্রাচীন ভারত থেকে স্মৃতি ইরানী দুরানি সব তুলে এনে নব্য সনাতন ভারতের কোরান বানানো হবে, আর ঐ স্মৃতি মনুসংহিতা উপনিষদ এইসব গুলেঘেঁটে ভারতের শারিয়া আইন তৈরি হবে?
  • jhiki | ২১ মে ২০১৪ ০৯:১৫235604
  • ভূত হতে আপত্তি নেই, তাত্ত্বিক হতে ঘোরতর আপত্তি!!

    আমি হাতে কলমে কাজ করা কেজো মানুষ ঃ)
  • a x | ২১ মে ২০১৪ ০৯:০৮235603
  • এটা ভালো হয়েছে!
  • ঈশান | ২১ মে ২০১৪ ০৯:০৬235602
  • j | ২১ মে ২০১৪ ০৯:০৫235601
  • atoz
    "ক্লোজেট বিজেপিদের মধ্যে একটা জিনিস প্রায় শতকরা নব্বুইভাগ ক্ষেত্রে কমন দেখেছি। ঘোর ঘোরতর সংরক্ষণবিরোধী!"

    অক্ষরে অক্ষরে ক
  • a x | ২১ মে ২০১৪ ০৯:০২235600
  • হ্যাঁ ভগবানও কিসব হয়ে ভুত হয়না, সেইরকম, হ্যাঁ আকা? ঃ-))) সোশ্যালি কনসার্ভেটিভ, ইকনমিকালি লিবেরাল এটি হল বিদেশী ভাবধারা মুক্ত রাজনীতি! ওরে বাবারে ঃ-)))
  • aka | ২১ মে ২০১৪ ০৮:৫৮235599
  • ঝিকি বড় হয়ে হানু হবে।
  • jhiki | ২১ মে ২০১৪ ০৮:৫৪235598
  • দেশ শাসনের ভার দেওয়ার জন্য দেশের শিক্ষিত, সুবিধাপ্রাপ্ত, ক্যারিয়ারিস্ট লোকজনের কাছে মাত্র দুটো অপশন আছেঃ হিন্দু জাতীয়তাবাদ আর পরিবারবাদ।
    যারা লোকসভা ভোটেও রাজ্য ছেড়ে না বেরিয়ে জয়া- করুণা, বসপা-সপা, তৃণ-সিপিএম নিয়ে ব্যস্ত থাকে তাদের কথা বাদ দিয়েও শুধু কেন্দ্রের সরকারের কথা ভেবে ভোট দেওয়ার অনুপাত এই শ্রেনীতে অনেক বেশী।
    কিছু কট্টর সমর্থক ছাড়া যার পরিবারবাদে অরুচি সে হিন্দু জাতীয়তাবাদ বাছে এবং যাদের নিজেকে হিন্দু জাতীয়তাবাদী বলতে লজ্জা লাগে তারা পরিবারবাদ বাছে।

    দেখে দেখে চোখ সয়ে গেছে বলে হিন্দু জাতীয়তাবাদীরা এই "পেন্নাম হই রাজামশাই" - দের দেখলে চমকেও যায়না আর আকাশ থেকেও পড়েনা ঃ)

    তবে যারা এপাতায় বিষ্ময় ব্যক্ত করেছেন, তারা রাজার পতন না হিন্দু জাতীয়তাবাদের উত্থান-ঠিক কী দেখে এত বিষ্মিত হয়েছেন সেটাও ঠিক বোঝা যাচ্ছে না!!!

    পরিশেষে, এই ভোটই দেশের শেষ ভোট নয়, যাদের হৃদয় পরিবারবাদ আর হিন্দু জাতীয়তাবাদের মধ্যে কোনটাই মেনে নিতে পারে না, তারা কোন বিদেশী ভাবধার ছায়ামুক্ত দল তৈরী করে নিজেদের প্রমাণ করুন।গণতন্ত্র সবাইকে সেই সুযোগ দেবে।
  • Atoz | ২১ মে ২০১৪ ০৭:৫১235597
  • ছেলেরা বক হয়ে গ্যাছে? ????
    ঃ-)
  • aka | ২১ মে ২০১৪ ০৭:৩৫235596
  • মাক্কালি স্যানের এই পিজেটা আমি বুঝি নি।
  • h | ২১ মে ২০১৪ ০৭:৩৩235595
  • সব স্মৃতি ই ইরানি না। গুড পিজে স্যান ঃ-))))
  • h | ২১ মে ২০১৪ ০৭:২৯235594
  • ফ্যামিলি ভ্যালুজ কি করে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এ এসে গেছে, এই সম্পর্কে জানতে পারলেই বৃত্ত সম্পূর্ণ হয়;-)
  • h | ২১ মে ২০১৪ ০৭:২৭235593
  • আমেরিকার সমাজ যা যা বলে তা তা আমার সমাজে করতে এমনি কোনো অসুবিধে নেই, তবে বিজেপি র স্টান্স হল, পস্চিমের ভ্যালু না নেওয়া ঃ-)) কারণ পস্চিমে র ভ্যালুতেই মেয়েছেলেরা বখে গেছে। সেই দেখে দেখে, আমাদের স্টান্স হল, ছেলেরা প্যারোকিয়াল বক হয়ে গ্যাচে।
  • h | ২১ মে ২০১৪ ০৭:২৪235592
  • হ্যাঁ বিজেপির কোর (মাসল নয়) নিয়ে অবাক হবার কিছু নেই।
  • Atoz | ২১ মে ২০১৪ ০৭:১২235591
  • আজ ব্যাংদি থাকলে এরেকটু ভ্যালু অ্যাড করে দিতেন, ফিনিশিং টাচ আরকি। সমাপ্ত হলে ভালো করে অ্যান্টি ব্যাক্টেরিয়াল সোপ দিয়ে হাত ধোয়া।
    ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত