এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২১ মে ২০১৪ ০৩:২৩235529
  • হ্যাঁ হ্যাঁ ড্যাশ, বেশ কটা জব্বর জব্বর উদাহরণ ইত্যাদি দিন তো!
  • - | ২১ মে ২০১৪ ০৩:২৩235530
  • ও স্যান, তাইলে আই বেগ টু ডিফার। ভ্যালুজ আমার সংজ্ঞায় চিরকালীন।
    সমাজ নীতি (যার থেকে আপনি অনৈতিক শব্দের ব্যাবহার করলেন) অর্থনীতি বা রাজনীতির মত পরিবর্তন সাপেক্ষ।
    সেগুলো ভ্যালুজ থেকে আলাদা।
  • | ২১ মে ২০১৪ ০৩:২২235527
  • ফ্যামিলি ভ্যালুজের কোনো শক্তপোক্ত 'চিরকালীন' শ্বাশত রূপরেখা আপনার জানা আছে নাকি ড্যাশ? একটু দেবেন? এখন স্মৃতি, মনু,পুঁথিপত্র কিছু পড়তে পারবো না আগেই বলে দিলামঃ)
  • T | ২১ মে ২০১৪ ০৩:২২235528
  • শ্রী ড্যাশ আরেকটু ঝেড়ে কাশুন না। কোন কোন 'ফ্যামিলি ভ্যালুজ' কে গুরুত্ব দেওয়া উচিত, ডেফিনিশন ইত্যাদি...
  • san | ২১ মে ২০১৪ ০৩:২১235525
  • ফ্যামিলি ভ্যালুজ যখন ইন্ডিভিজুয়ালের রাইটকে অপোজ করে, তখনই বিপদ দেখার প্রশ্ন আসে। নেগেটিভ দেখতে হয় ইত্যাদি।
  • Atoz | ২১ মে ২০১৪ ০৩:২১235526
  • আরে ভ্যালুজ বলে বদলায় না? কয়েকশো বছর আগেই তো পুরুষের বহুবিবাহ রীতিমতন অধিকার ও কর্তব্য ছিল সমাজে! সন্তানসংখ্যা যত বেশী হতো সমাজে তার তত নামডাক হতো।
    পরিস্থিতির বাঁশ পড়েছে বলেই না সেসব বদলেছে!
  • মোহর | ২১ মে ২০১৪ ০৩:২০235524
  • এখনো সব ক' টা পিতৃতান্ত্রিক ধর্মীয়-সামাজিক ব্যবস্থায় গর্ভপাত নিষিদ্ধ শুধু না, রীতিমতো ভাবে পাপ .
  • - | ২১ মে ২০১৪ ০৩:১৯235523
  • তাতো কেউ বলে নি, আকা! আপনি যা জানেন, আমি যা জানি ইত্যাদি প্রভৃতি কথা তো হয়ই নি।
    একটা সিম্পুল কথা, ফ্যামিলি ভ্যালুজকে গুরুত্ব দেওয়া উচিত।
    তা সে কথাটা আমার বেশ ঠিকঠাকই মনে হল।
    এর মধ্যে এত কি নেগেটিভ দেখছেন আপ্নেরা, তা আপনেরাই জানেন! ঃ-)
  • aka | ২১ মে ২০১৪ ০৩:১৮235521
  • ঐ তো আবার সেই একই চক্করে ঘুরছেন। এককালে ছেলেকে হস্তমৈথুন করতে দেখলে বাপ কেলাত। সেটাই ছিল ফ্যামিলি ভ্যালুজ। আর এখন বাপ ভালো করে সেক্ষ শিক্ষা দেয়। এটা নতুনতর ফ্যামিলি ভ্যালুজ।
  • san | ২১ মে ২০১৪ ০৩:১৮235522
  • খামোখা প্রাচীন ভারতের ভ্যালুজকে বেস ধরব কেন তাই তো বুঝছিনা। হোয়াটস রং উইথ কারেন্ট ভ্যালুজ ? ঃ-)
    আর চিরকালের ভ্যালুজ বলে কিছু হয় না, এই শ খানেক বছর আগেই অ্যাবর্শন খুব অনৈতিক ব্যাপার ছিল।
  • Atoz | ২১ মে ২০১৪ ০৩:১৬235518
  • খুদের কমিক্স মনে পড়ছে, ধনুরাসন শেখাতে বসেছে এক বন্ধুকে, মাঝমধ্যিখানে প্রাচীন কালের এই আসনের ব্যাপার নিয়ে শুরু করেছে হ্যাজাতে। তো তার বন্ধু তখন ঐভাবে আসব করে খুবই সাংঘাতিক অবস্থায়, সে কোনোরকমে বলে "প্রাচীন কালের বাতেলা ছেড়ে এইবার চট করে বল্‌ এখন কী করবো! "
    ঃ-)
  • - | ২১ মে ২০১৪ ০৩:১৬235519
  • তাইলে যাজ্ঞবল্কের কথা এখন থাক! এখন ফ্যামিলি ভ্যালুজের কথা হচ্ছে যখন, তখন সেইটেই ফোকাস করি। গোলপোস্ট সরে সরে গেলে খেলার অসুবিধা হয়, একক ঃ-)
  • aka | ২১ মে ২০১৪ ০৩:১৬235520
  • আমি এক ব্যক্তি, আমার সাথে সাথে আমার ও আমার ফ্যামিলির ভ্যালুজ গড়ে উঠেছে। আর আপনি যা বলছেন তা হল একটি আইডিয়াল ফ্যামিলি ভ্যালুজ যা কিনা বাইরে থেকে ঠিক করা। এইটুকুই পার্থক্য।
  • মোহর | ২১ মে ২০১৪ ০৩:১৪235517
  • আর বিধবার বিয়ে হবে না, যদি বাই চান্স সে জোর করে হামলে পড়ে বিয়ে ফিয়ে নামিয়ে ফেলে তো তার ছেলে (ছেলে, অনলি ছেলে ) কে পৌনর্ভব না কি যেন বলা হবে, এই গুলো? ফ্যামিলি ভালুস নয় ?
  • - | ২১ মে ২০১৪ ০৩:১৩235515
  • স্যান, ভ্যালুজের আবার সেকাল একাল কি? সেতো চিরকালের! ইম্প্লিমেন্টেশনের কাল হয় অবিশ্যি। তা, মর্ডানাইজ করে ব্যবহারের কথা বলেছি তো! আর সেটা করতে গেলে অরিজিনালটা জানতে হবে না?
  • aka | ২১ মে ২০১৪ ০৩:১৩235516
  • এই আইডিয়াটাই ফাণ্ডামেন্টালি রং। আমি যা জানি সব ভালো, আর জগতে যত কিছু হচ্ছে সব ভুলভাল। সবাইকে শিক্ষে দিতে হবে।
  • Ekak | ২১ মে ২০১৪ ০৩:১২235514
  • আর যাজ্ঞবল্ক্য সরিয়ে রাখে ফ্যামিলি ভ্য়ালুসের জন্যে না, কচি গরুর মাংস খাওয়ার বিবরণের জন্যে। এই গাঁট পনা গুলো নিয়ে এবার লোক এ প্রশ্ন তুলবে তো। আর্য রা গরু ঘোড়া খেত এতে অসুবিধে টা কি ? কৃষি বাড়ার পর কমে গেল। ইটা তো ইতিহাস। বিজেপি যদি ভাবে ফ্যামিলি ভ্যালুস প্রমোট করবে তাহলে একটু ক্লেভার্লি ভাবুক। আর্য কি খেত -জৈন রা কি খেতনা এসব ফালতু ঝন্ঝাতে না গিয়ে ইন জেনেরাল সম্মান -সচেতনতা -বয়স্ক বাবা মার দায়েত্ব নেওয়া এসব নিয়ে বলুক। প্রি ম্যারেজ কাউন্সেলিং চালু করুক। একাডেমিক উত্সাহে প্রাচীন স্ক্রিপ্ট পড়া আলাদা জিনিস কিন্তু ওসব যেমন আছে তেমন ইমপ্লিমেন্ট করতে গেলে সমাজে কোনো প্রভাব পরবে না।
  • মোহর | ২১ মে ২০১৪ ০৩:১১235512
  • ছায়ার সঙ্গে যুদ্ধু হচ্ছে নাকি? কি চাপ!
  • - | ২১ মে ২০১৪ ০৩:১১235513
  • আকা সেই জন্যই বলছি মূলটা পড়া দরকার। ব্যক্তিগত আচরন আর ফ্যামিলি ভ্যালুজ ইত্যাদির মধ্যে অনেক ফাইন লাইন আছে। প্লাস, আপনার উদাটা খুবই কমন, প্রাপ্তে তু ষোড়শ বর্ষে ... ইত্যাদিতে বলা আছে। ঃ-)
  • san | ২১ মে ২০১৪ ০৩:১০235511
  • আদৌ পাল্টাতে হবে কেন ? মানে আপনি পাল্টাতে চাইলেই বা আমরা পাল্টাতে রাজি হব কেন, এটাই তো বোঝা যাচ্ছেনা।
  • - | ২১ মে ২০১৪ ০৩:০৭235510
  • জানি, ধীরে ধীরে ধৈর্য্য না হারিয়েই পাল্টাতে হবে। এক প্রজন্মে হবেও না। প্রথম প্রজন্ম যদি একটু পড়া লেখা করে দ্যাখে নাঃ ভারতীয় সব কিছুই হ্যাক থু না, তবেই অনে--ক। তার্পর হয়ত সেই আইডিয়া মর্ডানাইজ করে অ্যাপ্লাই করবে নেক্স্ট জেন। অলরেডি অ্যাতো নেগেটিভ অ্যাটিটুড ঢুকে গেছে সেইটা পরিস্কার করতেই এক জেনেরেশন লাগবে।
  • san | ২১ মে ২০১৪ ০৩:০৬235509
  • প্রাচীন ভারত যেমন ছিল ছিল, এখন আমরা প্রাচীন ভারতে নেই।
  • Ekak | ২১ মে ২০১৪ ০৩:০৫235508
  • চিন্তা হচ্ছে কারণ ওরা তো রুলিং পার্টি :)) চিন্তা স্বাভাবিক। মাঝপথে ছড়ালে জনগণ ভুগবে। শুধু সমর্থক রা বা বিজেপি না।
  • aka | ২১ মে ২০১৪ ০৩:০৪235507
  • আর দ্বিতীয়ত, আমার ফ্যামিলি ভ্যালুজ কি সেটা বাইরে থেকে একটি রাজনৈতিক দল ঠিক করবে কেন? আমার ফ্যামিলি ভ্যালুজ যতক্ষণ না বেআইনি ততক্ষণ আমাকেই ঠিক করতে দিন। আমার ফ্যামিলি ভ্যালুজ বলে প্রাপ্তবয়স্ক সন্তানের সাথে বসে বিয়ার খাব, আর আপনি স্মৃতি থেকে দেখাবেন ওসব দাদা আমাদের জন্য নয়। এরকম করলে খেলা যায় নাকি?
  • - | ২১ মে ২০১৪ ০৩:০৩235506
  • আর ঋকের অংশ কোট করলে না ব্যাখ্যা করলে? মূল অংশকে "অপব্যাখ্যা" বলবেই বা কি করে? ব্যাখ্যাকে অপব্যাখ্যা আখ্যা দেওয়া যায় বলেই তো জানতাম!
    যাজ্ঞবল্ক্যর কোন কোটেশন আছে ফ্যামিলি ভ্যালুজ নিয়ে যেটা রিফিউট করেছে?
  • Ekak | ২১ মে ২০১৪ ০৩:০২235505
  • আর যদি সত্যি পরিবর্তন করতে চান তো গরিবের একটা কথা মনে রাখুন। কারো দায় পরেনি হাজার বছরের পুরনো টেক্সট পড়ে ভ্যালুজ শেখার। সেটা করতে গেলে কালচার এর মধ্যে দিয়ে ঢোকাতে হবে ধীরে ধীরে। লেখায় -নাটকে বারবার আনতে হবে সেসব। ধীরে ধীরে লোককে বোঝাতে হবে প্রাচীন ভারত ভালয়-মন্দয় কেমন ছিল। সে একটা ম্যামথ টাস্ক ! কিন্তু করলে ওভাবেই হবে। ফাঁকি বাজি করে কিছু হয়না। কামসুত্রে কয়েকশ পসিষণ আছে। লোকে করার আগে পড়ে নাকি ? পড়েনা :) কারণ দরকার পড়েনা। খিদে জগতে হবে, কৌতুহল জগতে হবে। তানয় প্রথমেই এই শোনো সনাতন ভারতের ফ্যামিলি ভ্যালুস মেনে চলো এইভাবে বিজেপি যদি পায়তারা করে তাহলে জাস্ট কিচ্ছু হবেনা। বরং আরও রেবেল উইদাউত কস তৈরী হবে সোসাইটি তে।
  • aka | ২১ মে ২০১৪ ০৩:০০235503
  • মুশকিল ফ্যামিলি ভ্যালুজ নিয়ে নয়। কিন্তু ফ্যামিলি ভ্যালুজের নামে অন্য কিছু চাপিয়ে দিয়ে দেওয়া নিয়ে। আমার ফ্যামিলি ভ্যালুজ হল মেয়েরা সমান ভাবে নিজেদের অধিকার রক্ষা করবে আর আপনি বললেন না মেয়েদের অধিকার রক্ষার ভার, পিতার, স্বামীর এবং শেষে পুত্রের, সমস্যা সেখানেই।
  • san | ২১ মে ২০১৪ ০৩:০০235504
  • খাইসে, এখন স্মৃতি পড়ে ভ্যালুজ শিখতে হবে ? মানে, এই উৎস ফুৎস থেকে আমাদের ছাড়ান দিলে হয়না ? উৎসে ফিরে যাবার জাস্ট কোনো কারণ দেখছিনা। যা গেছে তা যাক।
  • - | ২১ মে ২০১৪ ০২:৫৯235502
  • বিজেপির মুশ্কিলে পড়া না পড়া নিয়ে চিন্তা হচ্ছিল বুঝি? সরি, বুঝি নি। আমি ফ্যামিলি ভ্যালুজ ভালো ব্যাপার আর সমাজের উন্নতির জন্য দর্কার ইত্যাদি পাতি কথাবার্তা বলছিলাম। ঃ-)
  • Ekak | ২১ মে ২০১৪ ০২:৫৫235501
  • সেসব টেক্সট এলে বিজেপি নিজেই মুশকিলে পড়বে মশাই, কাটান :) ওরা নিজেরাই যাজ্ঞবল্ক্য ছোয় না। ঋকের অনেক অংশ কোট করলে বলে এসব অপব্যাখ্যা। বরং চুপচাপ মজা নিন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত