এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ০৩ এপ্রিল ২০১৪ ১৩:২৮222060
  • নয়ডায় কংগ্রেসের প্রার্থী রমেশ তোমর আজ সকালে বিজেপি জয়েন করেছেন। :)
  • সিকি | ০৩ এপ্রিল ২০১৪ ১৩:২৬222059
  • কলকাতায় হাঁটা যায়। প্রচুর।

    গজব কোথায়? আমি আজই প্রথম নাম শুনলাম।

    আর স্কুপ কি নিউ এম্পায়ারে যে দোকানটা, সেইটা? ওটা আছে না উঠে গেছে?
  • Blank | ০৩ এপ্রিল ২০১৪ ১৩:১৯222058
  • ব্যাঙ্গালোর আবার শহর নাকি !!! মাটির নীচে কয়েক লেয়ার না জমলে শহর হয় না।
  • byaang | ০৩ এপ্রিল ২০১৪ ১৩:০৮222057
  • একককে ক্কয়ে ক্ক।
  • byaang | ০৩ এপ্রিল ২০১৪ ১৩:০৭222056
  • কাঠির মাথায় চ্যবনপ্রাশ। ঃ))))))
  • Ekak | ০৩ এপ্রিল ২০১৪ ১৩:০৬222055
  • কলকাতা যতই খারাপ হোক, পুরনো শহর তো ; একটা চরিত্র আছে। এখনো হাঁটতে ভাল্লাগে। এইসেদিনও গুট্গুটিয়ে মহাবোধি থেকে বেড়িয়ে পিজি গেলুম। হাঁটতে কিছু মনেই হয়না। বেঙ্গালুরু তে এটা একদম পাইনা। দুচারটে সিলেক্তেদ এরিয়া বাদে হাঁটতে বিরক্ত লাগে। ফুটপাথে বাইক ওঠে। চারপাশের ছবি বদলায়না। আবার বম্বে তে হাঁটতেও ভাল্লাগে। দারুন ভ্যারাইটি।
  • এমেম | ০৩ এপ্রিল ২০১৪ ১৩:০৫222054
  • আচ্ছা।
  • π | ০৩ এপ্রিল ২০১৪ ১৩:০২222053
  • বলেই ফেলি। আমি কোনোদিনও কাঠি আইসক্রিম খাই নাই।

    ইস্কুলের পর ইস্কুলবাসের জানলা থেকে ঐ সবুজ, কমলা গোলাপী ট্রান্সপারেন্ট বস্তুগুলোর দিকে জুলজুল চোখে চেয়েই ছেলেবেলা কেটে গেল ! কিন্তু সে শুধু আইসক্রিম না, ইস্কুলবাস চত্বরের সকল স্ট্রীটখাদ্যের বেলাতেই সত্যি।
    আসলে এই একটি ব্যাপারে আমি মায়ের এত বাধ্য মেয়ে কেন হয়েছিলুম, সেটা আজও জানিনে। সেই যে মা আমাকে স্কুলে ভর্তি করার সময় পই পই করে বলে দিয়েছিল, কোনোদিন যেন ভুলেও ওসব ছাইপাঁশ না খাই, সে কথা যে কেন বেদবাক্যি ঠাউরেছিলাম তাও জানিনে। ইন ফ্যাক্ট আমার মত আরো নানা বিষয় নিয়ে চূড়ান্ত অবাধ্যতা করা মেয়ে যে এবিষয়ে এরকম বাধ্যতার পরাকাষ্ঠা দেখাবে তা মায়ের নিজের এক্ষপেক্স্টেশনেও ছিলনা ! ইস্কুল জীবন শেষ হয়ে যাবার পর যখন ঘোষণা করলাম, আমি কোনোদিনও ঐসব কিছু খাই নি, তখন আমার মা বেচারিই কেমন অপরাধবোধে আক্রান্ত হয়ে পড়েছে বলে মনে হচ্ছিল ! সেই প্রথম মায়ের কাছে গল্প শুনেছিলুম, মা রা বন্ধুরা আর বোনেরা ইলে ইস্কুলবেলায় কেমনি কীসব কিনে কিনে খেত ! ছুটির দিন দুপুরে দিদা ঘুমিয়ে পড়লে বাড়ির দরজা ভেজিয়ে চুপিচুপি পায়ে বেরিয়ে পড়তো ফেরিওয়ালার কাছে, আচার, আলুকাবলি আর আরো কত কী কী সবের জন্য !

    কিন্তু মা কে যেটা বলিনি, কাউকেই বলিনি, সেটা হল, এই সবই আমি খেতুম। ইস্কুল থেকে বাড়ি ফিরে। খেতে বসে, রোজের বরাদ্দ ডাল আর বাবার হাতে তৈরি ডিমের ওমলেট খেতে বসে, আমি ঐ সব কিছুই খেতুম। আমি নিজেই ঐ আইসক্রিমওয়ালা, ঝালমুড়িওয়ালা, চুরমুরওয়ালা, আলুকাবলিওয়ালা, ঘুগনিওয়ালা থুড়ি ওয়ালি হয়ে যেতুম। পালা করে করে। একেকদিন একেকটা। আবার কোনো কোনোটা কয়েকদিনের ফেজ ধরে চলতো। বসতুম অবশ্য স্কুলের বাইরে না, ট্রেনের স্টেশনে। এই গল্পের আরো অনেক শাখা, উপ গল্প ছিল, সে আমি অত বলবো না, এখন যেটা বলার, সেটা হল, যেহেতু আমিই ঐ সব কিছু বানাতাম, তাই সব কিছুর অফুরন্ত স্টক আমার কাছে। তাই একটা আইসক্রিম বা এক পাতা চুরমুর না, যেদিন যতগুলো ইচ্ছে আইসক্রিম, যতগুলো রাউণ্ড ইচ্ছে চুরমুর খাওয়া।

    সত্যি সত্যিও খেতাম একট জিনিস। আগের স্কুলে দেখ্তুম কী একটা পাওয়া যায়, আইসক্রিম কাঠির উপর কালো মতন মাখানো কিছু একটা। হয়তো আচার হবে। সেটার নাম আজ আর মনে নেই। তবে, ওটা আমি বাড়িতে রেপ্লিকেট করতাম। ওরকম কাঠির মাথায় চ্যবনপ্রাশ মাখিয়ে।

    যাহোক,, আইসক্রিম বিষয়ে ফেরা যাক। তাই বলে আমি কোন স্কুপেও কোনদিন খাই নাই। গজবের নাম এই শুনলুম। আমার আইসক্রিম বলতে ছিল বিয়েবাড়ির ঐ ভ্যানিলা কাপ। তাও বেশিরভাগ বিয়েবাড়িতে স্কিপ করতুম।
    গলার জন্যে, গানের জন্য আসলে আইসক্রিম থেকে দূরেই থাকতুম।
    পরে যখন খেতে শুরু করলাম, আর খাওয়াদাওয়ার অবাধ স্বাধীনতা, এই যার পূর্ণ সদ্ব্যবহার করে ক'দিন আগেই সারা সন্ধে ধরে যাবত ফুচকা, চুরমুর, আলুকাবলি, রোলের মোচ্ছব চালালুম, তখনো কেন জানিনা, দুটো জিনিস কিনে খেতে ইচ্ছে করেনি। এক ঐ কাঠি আইসক্রিম। দুই ঐ আইসক্রিম কাঠির মাথায় মাখানো কালো জিনিসটা।
    চোখে পড়েনি ঠিক, কিন্তু এও ঠিক যে, পাওয়া যায় কিনা খুঁজিওনি।
    চোখে পড়লেও মনে হয় খেতাম না।
    কিছু কিছু জিনিস না পাওয়া রাখতেই ভালো লাগে না ?
  • byaang | ০৩ এপ্রিল ২০১৪ ১৩:০১222052
  • ম্যামিদি আমি আপনার হয়ে/সঙ্গে যেতে পারি, কাজ হবে কিনা জানি না, কিন্তু এই বিএসেনেল যাওয়ার এবং সেজ্গানে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করে আপনি অনেক দিন মনের আনন্দে থাকবেন এই গ্রান্টি দিতে পারি।
  • h | ০৩ এপ্রিল ২০১৪ ১২:৫৯222050
  • ওরে বোল্পুর স্টেশনে গাঁজা না পাওয়া গেলে গল্পটা ই যে হত না, সে কথা কি বলিনি?
  • kc | ০৩ এপ্রিল ২০১৪ ১২:৫৯222051
  • এত সব হেঁটে হেঁটে? কাফকা তোমাদের কথা ভেবেই গপ্প লিখেছিলেন। আমি শিওর।
  • Tim | ০৩ এপ্রিল ২০১৪ ১২:৫৭222049
  • হ্যাঁ, একদম ক। আমরা দঃকলকাতায় এসব করতাম। ভবানিপুর হাজরা গড়িয়াহাট গোলপার্ক সন্তোষপুর এইটবি গল্ফগ্রীণ টালিগঞ্জ।
  • san | ০৩ এপ্রিল ২০১৪ ১২:৫৬222048
  • ম্যামিদি, খুব সম্ভবত আপনাকে যেতে হবে। বিএসেনেলের নানান বিষয়ে মাকে যেতে হয়েছে নিজেই।
  • এমেম | ০৩ এপ্রিল ২০১৪ ১২:৫৫222047
  • হায়। আমাকেই যেতে হবে তার মানে।
  • Ekak | ০৩ এপ্রিল ২০১৪ ১২:৫১222046
  • মানিকতলায় সেই ভুজিয়ার দোকান তা আছে এখনো ? গরম গরম গাঠিয়া ভাজে। হাউস থেকে যখন লিটেরালি খেদিয়ে দিত সেই সাড়ে নয় ঘটিকায় বেরিয়ে হাঁটতে সুকিয়াস্ত্রিতে নুন চা আবার হাঁটতে হাঁটতে মানিকতলায় এক ঠোঙ্গা গাঠিয়া খেতে খেতে হাঁটতে হাঁটতে শ্যামবাজারের মোড় এবং আবার আরেক দফা আড্ডা আবার হেঁটে হেঁটে কাশিপুর। কিছু নাকিছু খাচ্ছি এবং হাঁটছি এবং আড্ডা। বাপ -মা সঙ্গে থাকলে এসব হয়না। আমি অবশ্য বাবার সঙ্গে প্রচুর হেঁটেছি। বাবা বেশ লং দিস্ত্যানস হাঁটিয়ে। কিন্তু বন্ধুদের দঙ্গল মিলে প্রাত্যহিক হাঁটার মজা আলাদা।
  • π | ০৩ এপ্রিল ২০১৪ ১২:৪৭222045
  • ও, আমি যদ্দুর জানি, আপিসে গিয়েই বলতে হবে। মানে, আমাদের কানেকশন সংক্রান্ত যা যা ঝামেলা হল, তার জন্য যেতেই হয়েছিল।
  • san | ০৩ এপ্রিল ২০১৪ ১২:৪৬222043
  • ইকি অন্যায় কথা, আমি সিরাজ আর্সালান গোলবাড়ি থেকে চীনেপাড়া অনেক্কিছুই বাবা/মায়ের সঙ্গে প্রথম গেছি, তাহলে সবই উঠে যাক ? আর তোমার সাধের প্যারামাউন্টেও। সল্লেকের মিশ্রজেও। হায় বাবামাদের কি পেটুক হওয়া বারণ ? ঃ-(
  • π | ০৩ এপ্রিল ২০১৪ ১২:৪৬222044
  • ম্যামিদির কী চাই ?
  • এমেম | ০৩ এপ্রিল ২০১৪ ১২:৪৫222041
  • ১) আমি কানেকশন নিয়েছিলাম বিএসেনল থেকে। ৫০০ টাকা লিমিটেড access প্ল্যানে। ইন excess অফ ফ্রি টাইম বাড়তি সময়ের জন্য কোনো বাড়তি টাকা চার্জ করত না এতদিন।
    ২) দুমাস আগে হঠাত করেই চার্জ করে। হিসেব এইভাবে দেওয়া হয় -- পার মিনিট এত, মোট এত মিনিট। তাতে ৫ হাজার কত টাকা দেখাচ্ছে।
    ৩) ৮০০ টাকা আন লিমিটেড access প্ল্যানে যেতে চাই। এর কোনো সহজ উপায় নেই কারণ ব্রডব্যান্ড অফিসের ফোন কেউ তোলে না।
    ৪) লাইনে দাড়িয়ে ব্যাপারটা বলতে হবে, এরকমই শুনেছি।

    এবারে প্রশ্ন হল (হেল্প চাই) এ কাজ কি যে সে লোক করতে পারবে নাকি আমাকেই গিয়ে লাইনে দাঁড়াতে হবে?
  • Tim | ০৩ এপ্রিল ২০১৪ ১২:৪৫222042
  • কাঁটা ও মাছের মত চর্বি ও প্রতিভা পরষ্পর সম্পর্কিত। ব্ল্যাঙ্কি ও দাড়িদাদু ব্যতিক্রম।
  • blank | ০৩ এপ্রিল ২০১৪ ১২:৪৩222040
  • নেশাহিন সর্বতের জন্য এত হাটা। বোধি দা তো ছোট বেলায় খুব ইসে টাইপ ছিল
  • h | ০৩ এপ্রিল ২০১৪ ১২:৪১222039
  • তবে এক্বারের হাইট হল, হাওড়া থেকে হেঁটে প্যারামাউন্টে সরবত খেয়ে হেঁটে হাওড়া ফিরে পুনরায় শান্তিনিকেতন প্রত্যাবর্তন, আমার লাইফে বাংলা কবিতার কিম্বা ব্যান্ডের গানের সমস্ত উপাদান ছিল, শুধু বেশির মধ্যে চর্বি ও প্রতিভা থাকায়, চাপ হয়ে গেল ঃ-))
  • Tim | ০৩ এপ্রিল ২০১৪ ১২:৪০222038
  • বি, দশ ছিলো? হতেও পারে। আমার স্মৃতি বেশ খারাপ। দাম তো বাড়তো মাঝে মাঝে।
  • h | ০৩ এপ্রিল ২০১৪ ১২:৩৯222037
  • যে স্কুপে বাবা মায়ের সংগে যাওয়ার অপরাধ ঘটতে পারে, সে স্কুপ উঠে যাওয়াই ভালো, আমি কলপনা করতে পারছিনা, লোকে স্কুপে বাবা মায়ের সংগে গেছে, মানে এখন বাজার পড়ে গেছে, এখন সবাই মল ফল এ যায়, চাট্টি ছোলাভাজা হাতে নিয়ে মোটামুটি শ্যামবাজার থেকে যাদবপুর অব্দি হাঁটার সেই অদভুত অনুভূতি, হায় সে কি বাবা মায়ের সংগে হাঁটলে হত, শোভাবাজারেই পায়ে ব্যথা হত ;-)
  • Tim | ০৩ এপ্রিল ২০১৪ ১২:৩৮222035
  • হ্যাঃ তাও তো আমার চেয়ে ভালো নাম। প্রায় ঘুষ চাওয়ার মত করে উচ্চারণ করতে হয়।
  • b | ০৩ এপ্রিল ২০১৪ ১২:৩৮222036
  • মনে হচ্চে আমি টিমের থেকে একটু সিনিয়র। ঐ লাল আইসক্রিমগুলো আমি পেইছি ১০ পয়সায়। সেটার জন্যে ক্লাশ ওয়ানে, এখনো মনে আছে, ৫ +৫=১০ পয়সা চুরি করেছিলাম বাবার মানিব্যাগ থেকে, সেটা মাটির তলায় গুপ্তধন হিসেবে রাখা ছিলো। তারপরে আইসক্রিম খেতেই মুখ, জিভ, সাদা জামা সব লাল, বাড়িতে এসে ধরা পড়ে যাওয়া, ঠ্যাঙানী।

    নাঃ, ছোটোবেলায় একদমই শাপভ্রষ্ট দেবশিশু ছিলাম না।
  • san | ০৩ এপ্রিল ২০১৪ ১২:৩৭222034
  • কিন্তু ম্যামিদিকে কি হেল্প কত্তে হবে সেটাই তো বললেন না।
  • jhiki | ০৩ এপ্রিল ২০১৪ ১২:৩৬222029
  • ব্যাং, ভরদুপুরে এরকম মিথ্যে বলে না। শ্রীলেদার্স আর খুবসুন্দর একসাথে সম্ভব না। ঃ)
  • san | ০৩ এপ্রিল ২০১৪ ১২:৩৬222030
  • হোক হোক।
  • sosen | ০৩ এপ্রিল ২০১৪ ১২:৩৬222031
  • ম্য়ামিদির কি হলো?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত