এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ২৯ মার্চ ২০১৪ ০১:৩১219838
  • এখানে বাচ্চাদের খেলার জায়গা নিয়ে চরদখলের মতন পলিটিক্স হয়।
  • Arpan | ২৯ মার্চ ২০১৪ ০১:৩১219839
  • ব্যাঙের ইমেল টা বহুত লম্বা বলে কাটিয়ে দিলাম। তবে গুরুত্বপূর্ণ কোশ্ন হল সিসিটিভি বসানোর কথা ভাবা হচ্ছে কি?
  • I | ২৯ মার্চ ২০১৪ ০১:৩১219840
  • হ্যাঁ, ব্যাঙ খুব দুর্গম গিরি কান্তার মরুর মধ্যে রয়েছে। নিত্যিদিন প্রাণ হাতে করে থাকে। অথচ মাঝখান থেকে নাম কিনে নিল দেব। ব্যাঙ কিনা নক্ষী মেয়ে, তাই কিছু বলে না। একটা পেটেন্ট অবধি ন্যায় নাই।
  • byaang | ২৯ মার্চ ২০১৪ ০১:২৮219837
  • খবরটা তাদের দেবে কে? দেবে তো তাদের বাচ্চারা। তারা কতজন বাড়ি গিয়ে বলেছে, জানি না। মোট কথা আমি কয়েকজনকে ফোন করে জানিয়েছি, ব্যস এপর্যন্তই।
    একটি ইমেল পাঠিয়ে আমার দায়িত্ব শেষ। আমি জানি কেন কেউ দৌড়ে আসছে না, বা আমিও গলার শির ফুলিয়ে চেঁচাচ্ছি না। কারণ খবরটা রাষ্ট্র হলেই ঐ প্রশ্নটাই ধেয়ে আসবে, "কেন বাচ্চারা ওখান খেলছিল?"
  • aka | ২৯ মার্চ ২০১৪ ০১:২৬219835
  • ব্যাঙ তুই কোথায় থাকিস রে? বাপরে।
  • bratin | ২৯ মার্চ ২০১৪ ০১:২৬219836
  • অ। ঠিক বুইতে পারি নি। ঃঃ))
  • I | ২৯ মার্চ ২০১৪ ০১:২৫219834
  • এতজ, ভালো আর কোথায় দেকলে। দেখামাত্র পা'টি ফস করে প্লাস্টারে মুড়ে দিলে। তিন হপ্তার ধাক্কা। চুলকে চুলকে প্রাণ যায়। সর্বদা হাতে খুন্তি।
  • I | ২৯ মার্চ ২০১৪ ০১:২৩219832
  • এঃ বোতীন দেখছি একদম ইঞ্জিরি জানে না। শীতলপাটির ইঞ্জিরি আমি নিজেই ভেবে ভেবে বের করেছি। That cold leg। বরিশালের দাশমশায়কে তর্জমা করতে দিলে বলতেন-that cold, cold, nude, manless leg।
    বুইলে? ইঞ্জিরি হল রাজভাষা। অমনি ফটাস করে বলে দিলেই হয় না। অনেক ভাবনাচিন্তা, আঁক কষে বলতে হয়। ইকি ফটাসজল পোয়োচো?
  • rabaahuta | ২৯ মার্চ ২০১৪ ০১:২৩219833
  • দুরছাই, গুগুল ইয়াহু রেখে দাও, বোতল পড়ার খবর পেয়ে লাঠিসোঁটা নিয়ে চিলুবিলু করে দৌড়ে আসেনি?
  • byaang | ২৯ মার্চ ২০১৪ ০১:২১219830
  • তারা কী করছে, জানি না, এখনও অব্দি আমাদের গুগল বা ইয়াহু গ্রুপে কেউ নালিশ জানিয়ে কোনো মেল করে নি।
  • Atoz | ২৯ মার্চ ২০১৪ ০১:২১219831
  • ভয়ানক ব্যাপার। খুবই সাংঘাতিক সব ঘটনা।
  • rabaahuta | ২৯ মার্চ ২০১৪ ০১:২০219829
  • বোধদয় হওয়া ভালো কথা, কিন্তু অন্য বাচ্চাদের মা বাবা কি করছে? তারা কি এইসব বোতল সিলিন্ডার মেনে নিয়েছে?

    আমার ধারনা অ্যাসোসিয়েশন বোর্ড/প্রেসিডেন্ট কচুপোড়া করবে, যা করার মা বাবাদেরই আলাদাভাবে করতে হবে, আর এটা কোন অ্যাসোসিয়েশনের আভ্যন্তরীন ব্যাপার নয়, খুন জখম ছিনতাইয়ের মত ফোজদারী ক্রাইম।
  • byaang | ২৯ মার্চ ২০১৪ ০১:১৭219828
  • প্রেসিডেন্ট
  • byaang | ২৯ মার্চ ২০১৪ ০১:১৬219826
  • কাল অ্যাসোসিয়েশন প্রেসিডেট শহরে ফিরলে তাকে সব জানিয়ে পরবর্তী পদক্ষেপ। নিজে নিজে কিচ্ছুটি করব না। অনেক অনেক কেস খাওয়ার পরে এই বোধোদয়টি আমার হয়েছে। আপাতত একটি জ্বালাময়ী মেল করে সব বোর্ড মেম্বারদের জানাব, তারপর তারা যা ঠিক করবে, তাই হবে।
  • rabaahuta | ২৯ মার্চ ২০১৪ ০১:১৬219827
  • কিন্তু এ খুবই ভয়ঙ্কর জায়গা। পাথর বসিয়ে দেওয়া পর্যন্ত একরকম, রাগের মাথায় মেরে দিয়েছে, তারপর আবার রক্তাক্ত ভিক্টিমকে রাস্তায় ফেলে বাইক রেখে কাবাব ডেলিভারীও দিয়েছে? আর এই রক্তারক্তি দেখেও পুলিশ কোন এফাইআরই নেয় নি? খুবই বিপজ্জনক জায়গা তো...
  • kc | ২৯ মার্চ ২০১৪ ০১:১৩219824
  • সবার আগে এসব জায়গায় না থাকাই ভালো।
  • | ২৯ মার্চ ২০১৪ ০১:১৩219825
  • সবে তো লিখলি!! কিচ্ছু ভাবিস না। "ভেতর থেকে ব্যব্স্থা" করে দেবো ঃ))
  • rabaahuta | ২৯ মার্চ ২০১৪ ০১:১১219823
  • আহা হ্যাঁ হ্যাঁ, সে ঠিক আছে পয়সা কড়ির ব্যাপার কি আর তোমায় আমরা কেউ জিজ্ঞেস করেছি, ওসব নিয়ে পাঁচকান না করাই ভালো।
  • | ২৯ মার্চ ২০১৪ ০১:১০219822
  • না কাটি।

    কালকে প্রচুর কাজ। সকল বেলা উঠে তাস খেলতে যেতে হবে সেই সুদূর গড়িয়ায়। ঃ))
  • rabaahuta | ২৯ মার্চ ২০১৪ ০১:০৯219819
  • কিন্তু শেষপর্যন্ত তো পুলিশের কাছেই যেতে হবে, আইন আদালত এসবই করতে হবে। তো পুলিশের যেখানে এমন ফর্মা, তুমি নিজে নিজে ল্যাব থেকে টেস্ট করিয়ে সেই রেজাল্ট দিয়ে করবে কি? সাক্ষ্যপ্রমান যতক্ষণ পুলিশ বা কোন সরকারী এজেন্সি সংগ্রহ না করছে, তার কি কোন গুরুত্ব আছে? এইসব সিকিউরিটি অ্যাসোসিয়েশন বোর্ড এরা কিছুই করতে পারবে না। খুব তাড়াতাড়ি পুলিশে যাও, আর তারপর কিছু সলিড কান্নাডিগা, মিডিয়া, যোগাযোগ এইসব বের করে ফেলো - বেশ কিছু বাচ্চাই আছে নিশ্চয় এই খেলার গ্রুপে? তো সবার মা বাবা মিলে একটা কিছু করা যাবে না?

    কী সাংঘাতিক, বাচ্চাদের ওপর বোতল সিলিন্ডার ছুঁড়ে মারছে, এতো সম্ভাবনাময় সাইকো খুনী।
  • byaang | ২৯ মার্চ ২০১৪ ০১:০৯219820
  • হুতো, এই দ্যাখ, এত এত লিখলাম, কেউ এক পয়সাও দিলে না।
  • | ২৯ মার্চ ২০১৪ ০১:০৯219821
  • কেন দেখবো না। কিন্তু তাবলে তোমার কী এটা উচিত হল ? মনে এভাবে জিগানো!! ঃ))
  • Atoz | ২৯ মার্চ ২০১৪ ০১:০৭219818
  • আরে ব্রতীন, তুমি মন দিয়ে দ্যাখো নি, তাই মিস করেছ। বড়াই সেদিন কইলেন উনি হড়কে গেছিলেন পাহাড়ের পাথরে। তাই পায়ে লেগেছিল।
  • | ২৯ মার্চ ২০১৪ ০১:০০219817
  • কেন বৃথা এ প্রশ্ন? বড় আই কখনো "খারাপের" দিকে ছিল ? ঃ))
  • byaang | ২৯ মার্চ ২০১৪ ০০:৫৯219816
  • আমি আবার রুদ্ররূপে "ইস্কো লেকে পোলিসস্টেশন যানা হ্যায় তো যাও, নেহি তো মরো, বাইক নেহি ছোড়েনেগে" বলে চেঁচাতে আরম্ভ করি। সিকিউরিটি সুপারভাইজারদের সঙ্গে পুলিশের কীকথা হয়, ডেলিভারিবয়টিকে প্রায় সাপটে জড়িয়ে ধরে নিজেদের বাইকে বসিয়ে দুই পুলিশ রওনা দেয়।
    একটি সিকিউরিটি গার্ড তখন চিৎকার করে সুপারভাইজরদের রিকোয়েস্ট করতে থাকে, পুলিশদের পিছু পিছু যেতে, নয়তো প্লিশ টাকা নিয়ে ওকে ছেড়ে দেবে। আমি আর ঐ ভদ্রলোক চাপ দিলে সিকিউরিটির দুই সুপারভাইজর তাদের বাইকে থানার দিকে রওনা হয়।
    এতক্ষণে খেয়াল হয়, যে মার খেয়েহ্হে, তার খোঁজ নেওয়ার, শুনি সে নাকি মেন গেট সিকিউরিটি অফিসে আছে।
    আমি আর ঐ ভদ্রলোক ওনার গাড়িতে মেন গেট পৌঁছে দেখি, সে অচৈতন্য অবস্থায় সিকিউরিটি রুমের চেয়ারে লুটিয়ে আছে, অ্যাম্বুল্যান্স এসে গেছে। তাকে অ্যাম্বুল্ন্সে রওনা করি সঙ্গে আরো দুইজন সুপারভাইজরকে যেতে বলি, তাদের কাছে টাকা আছে কিনা জিগাই, তারা এর ওর থে ধার করে সাতশোটাকামতন নিয়ে অ্যাম্বুলেন্সে ওঠে।

    আমি বাড়িতে ফোন করে বিভীষণকে গাড়ি নিয়ে আসতে বলি, কী হয়েছে জানতে চাইলে বলি এক্ষুনি এস, এলে বলছি। ততক্ষণে পাড়ার আরো কিছু ভদ্রলোক বেরিয়ে এসেছেন, তারা আমাকে হসপিটালে যেতে মানা করেন। কিন্তু আমার খালি মনে হচ্ছিল, অ্যাপোলো (বাড়ির কাছে ওটাই) গিয়ে এরা কিছুই করে উঠতে পারবে না। ঠিকঠাক চিকিত্সা যদি না হয় ইত্যাদি। বিভীষণ গাড়ি নিয়ে এলে তার গাড়িতে চেপে তাকে সব বলি আর হসপিটালের দিকে রওনা হই। বাড়িতে ঘুমন্ত ব্যাঙাচি একা, কিচ্ছু জানে না।

    হসপিটালে গিয়ে দেখি যা ভেবেছিলাম, তাই, তাকে ইমার্জেন্সির বাইরে ফেলে রাখা হয়েছে। আমি আরেকপ্রস্থ চেঁচামেচি করে তাকে ইমার্জেন্সিতে ঢুকিয়ে তার চিকিত্সা শুরু করালাম, ডাক্তাররা সব শুনে বলল, এমারাই করাতেই হবে, বাজে চোট, আমরা যেন গিয়ে টাকা জমা দিই। সুপারভাইজরদের কাছে মোটে সাতশোটাকা। আমার হাতে মোবাইল ফোন আর বাড়ির একসেট চাবি। বিভীষণ তার ক্রেডিট কার্ডে পেমেন্ট করে। ইন দা মীনটাইম সিকিউরিটি ইনচার্জ তার বাড়ি থেকে হাসপাতালে এসে পৌঁছয়, কিন্তু সে তার ডেবিট কার্ড আনতে ভুলে গেছে। তাকে বলা হল, আমরা এদিকটা সামলাচ্ছি, তুমি থানায় যাও। আর আমাকে জানাও, সেখানে কী হচ্ছে।

    সে থানায় গিয়ে ফোন করে বলল, কাবাব মহলের মালিকও এসেছে, সে চিকিত্সার খরচ দিতে চাইছে, আর পুলিশও কেস নিতে চাইছে না, রফা করে নিতে বলছে।

    আমি বললুম, "কিছুতেই না, এক্ষুনি এফাইআর কর, আমাদের্কাছে সব প্রমাণ আছে ইত্যাদি। সে বলল, "দেখছি। আপনি চিন্তা করবেন না, আমরা এত সহজে মানব না। কেস করবই।"

    এদিকে এমারাইতে সেরকম চিন্তাজনক কিছু পাওয়া গেল না। ফলে কিছুটা নিশ্চিন্ত হয়ে আমি আর বিভীষণ বাড়ি ফিরলাম রাত সাড়ে তিনটে নাগাদ। সে ছিল এক শুক্কুরের রাত।

    পরের দিন শনিবারের সকালে একটু দেরি করে উঠব, এরকমই ভেবেছিলাম। ঘুম ভাঙ্গল ভোর পৌনে ছটা নাগাদ। ফোনের আওয়াজে। "ম্যাডাম এক্ষুনি আসুন, পুলিশ এসে খুব ঝামেলা করছে"

    গেলাম, গিয়ে দেখি সেই এক পুলিশ, এক্ষুনি কাবাব মহলের বাইক ছেড়ে দিতে হবে। বললাম "লিখে দাও, নিজের দায়িত্বে তুমি বাইক নিয়ে যাচ্ছ, সই করে দাও, তারপর ছাড়ব"। সে রাজি হল না, চলে গেল। আবার ঘুরে এল আটটা নাগাদ। এসে আবার হম্বিতম্বি, সিকিউরিটি বাইক না ছড়লে সে সিকিউরিটিদের দেখে নেবে, কেস দেবে ইত্যাদি। ততক্ষণে পাড়ার আরো অনেক লোক বেরিয়ে এসেছে। খুব ঠান্ডামাথা বলে পরিচিত এক ভদ্রলোক বললেন, "সিকিউরিটি গার্ডরা তো আমাদের এমপ্লয়ী না, ওদের বড়সাহেবরা মানা করেছে আমাদের তোমাদের সঙ্গে কথা বলতে। তারা এল বলে, ততক্ষণ অপেক্ষা কর।" পুলিশটি মেনে নিল এপ্রস্তাব।

    অবশেষে সেই কোম্পানির বড়সাহেবরা এলা, তারা আমাদের খুব আশ্বস্ত করল, তারা কিছুতেই কোনোরকম টাকর আদানপ্রদানে যাবে না। ন্যায়বিচার নিয়েই ছাড়বে" ইত্যাদি। তারপর তারা থানায় গেল, পরে ফোনে জানলাম, পনেরোহাজার টাকায় রফা হয়েছে, পুলিশ সিকিউরিটিগার্ডদের ভয় দেখিয়েছে, কাবাব মহলের মালিক বিজেপির নেতর মেজো চামচা ইত্যাদি।

    পরে সিকিউরিটি গার্ডটি হাসপাতাল থেকে ছাড়া পেলে শুনেছিলাম সে হাতে পেয়েছে সব শুদ্ধু চারহাজার টাকা।

    এরপর থেকে আমি কথায় কথায় থানাপুলিশ করার বদভ্যেসটি ছেড়ে দিলাম।
    আর তাই আজও পুলিশ ডাকলুম না।
  • Atoz | ২৯ মার্চ ২০১৪ ০০:৫৬219815
  • বড়াই, এখন কি ভালোর দিকে?
  • rabaahuta | ২৯ মার্চ ২০১৪ ০০:৫৫219814
  • ব্যাংদি তারপর কি হলো?
  • | ২৯ মার্চ ২০১৪ ০০:৫২219813
  • কেন হবে না।

    কোল্ডকভার।
  • I | ২৯ মার্চ ২০১৪ ০০:৪৯219812
  • শীতলপাটির কোনো ইন্জিরি হয় গা?
  • bhagidaar | ২৯ মার্চ ২০১৪ ০০:৪৪219810
  • দোপাটির ইনজিরি বালসাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত