এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | ২৯ মার্চ ২০১৪ ০০:৪৪219811
  • ওকে ডিজাইনার লুঙ্গি বলে ওর দাম বেশি। আজব সব কিছু ডিজাইনার বলতে হয়।
  • Atoz | ২৯ মার্চ ২০১৪ ০০:৪১219809
  • কিন্তু ফুল ফুল নকশা আছে, লুঙ্গি হবে না। তবে পাগড়ী হতেও পরে, কেউ হয়তো শখ করে ফুলছাপ পাগড়ী পরে। ঃ-)
  • cm | ২৯ মার্চ ২০১৪ ০০:৩৯219808
  • অ ওগুলো তাহলে হয় লুঙ্গি নয় পাগড়ি।
  • Atoz | ২৯ মার্চ ২০১৪ ০০:৩৫219807
  • মোটেই ছোটো ছোটো তিন ফালি না ব্যাং, এসেছে বড়ো বড়ো ফালি। তিনটে পাথালি করে জুড়ে দিলে শাড়ী হয়ে যাবে এত বড়। কিন্তু তিনটে তিন রঙ, খয়েরী, নীল, সাদা।
  • rabaahuta | ২৯ মার্চ ২০১৪ ০০:৩২219806
  • ব্যাংদির ডেরা যেন শোলের রামগড়।
    (কিন্তু পয়সা কড়ি ভালোই পেয়েছে বোঝা যাচ্ছে, লেখার কি তোড় দ্যাখো)

    পয়সা পাই না পাই, গান আমি শোনাবোই।

    http://media.musicjagat.com/Mp3/Bengali/Movie/O/Obhishopto%20Nighty%20(2014)/128%20Kbps/04.%20Sadher%20Nighty%20-%20[MusicJagat.Com].mp3

    নানা কথা মনে পড়ে। এই যেমন একটা ছড়া ছিল, উলুউলুউলু মাদারের ফুলু/বর আসতে কত দূর, এইরকম কি যেন।
    তারপর ধরুন জিন্স। আজকাল জিন্স কেমন কমনীয় ডেলিকেট নরম সরম হয়ে গেছে। উনিশশো ঊননব্বই সালে শেয়ালদা ফ্লাই ওভারের নীচ থেকে কেনা হর জিন্স, সেসব ছিল আসল জিন্স, বর্মের মত শক্ত সীসের মত ভারী, অমর অজর অক্ষয় অব্যয় অকাট্য অদাহ্য, খাটের তলায় ফেলে রাখলে বাড়ি থেকে ইঁদুর চলে যেত, দাঁত ভেঙে যেত যে, করবে কি, কাপড় কিনে দর্জি দিয়ে বানাতে গেলে সেই কাপড় তাক থেকে তিনজন মিলে নামাতে গিয়ে হাঁপিয়ে পড়তো, দর্জী দুর্দুর করে তাড়িয়ে দিত দোকান থেকে, হাতে পায়ে ধরে কাউকে রাজী করালে সে এক ডজন সূঁচের দাম একস্ট্রা নিত। আজকালকার এইসব ব্র্যাণ্ডেড জিন্সে সেই দার্ঢ্য কই।
  • byaang | ২৯ মার্চ ২০১৪ ০০:৩১219804
  • ঘটনার পাঁচ মিনিটের মধ্যে একটি বাইকে করে টহলদারি পুলিশ এসে পৌঁছায়, এসেই বলে, ছেলেটিকে আটকে রাখার অধিকার সিকিউরিটির নেই, তাকে যেন পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আর বাইকের হুইললকও খুলে দেওয়া হয়। সিকিউরিটি সুপারভাইজাররা বুদ্ধিমান হওয়ায় তারা পুলিশের প্রস্তাবে রাজি না হয়ে এবারে রেসীদেন্তদের ডাকে, ততক্ষণে ঐ গোলমালের আওয়াজে কিছু পুরুশ রেসিডেন্টও বেরিয়ে এসেছে। তারা এসে বলে অ্যাসোসিয়েশনের লোকদের জানাও। অ্যাসোসিয়েশনের এক-দুইজন এসে থানায় রিপোর্ট কর, অ্যাম্বুলেন্স ডাক, ইত্যাদি নির্দেশ দিয়ে উপরে উঠে যায়। তারপরে আমি পৌঁছাই।
    গিয়ে দেখি একটি ছেলেকে সিকিউরিটি আটকে রেখেছে, তার চোখমুখ দেখেই বোঝা যাচ্ছে, সে যথেষ্ট "হাই" হয়ে আছে। আমি তো তেরিয়া হয়ে "ইতনা সাহস ক্যায়সে হোতা হ্যায়?" বলে তাকে প্রয় মেরেই বসেছিলাম। এমন সময়ে একটা লোক ভয়ানক বিরক্তি দেখিয়ে সিকিউরিটিকে জিগায়, "এই মহিলা কে? আর ননকন্নাডিগা হয়ে তার এত কীকরে সাহস হয়ে একজন কন্নাডিগাকে মারতে যাওয়ার!"
    আমি আমার স্বভাবদোষে, "তুম কউন হ্যায়? ইধার ড্রামা দেখনে আয়া?" বলে চেঁচালে সিকিউরিটিরা তারস্বরে "ম্যাডাম ইয়ে পোলিসওয়ালা হ্যায়" বলে আমাকে রক্ষা করে।
    ততক্ষণে আরো একদুইজন এসেছে অ্যাসোশিয়েশনের। এক ভদ্রলোক তো ক্যামেরা নিয়ে এসে সমস্ত প্রমাণ, পুলিশের রিঅ্যাক্শন সব ছবি তুলে রাখেন।
    পুলিশকে বলা হয়, যে ক্রিমিনালটিকে নিয়ে যেতে পরে থানায়, তবে বাইকটি এখন ছাড়া হবে না। পুলিশ এই প্রস্তাবে রাজি হয় না।
  • h | ২৯ মার্চ ২০১৪ ০০:৩১219805
  • what has happened to this world, it is terribly sad.
  • h | ২৯ মার্চ ২০১৪ ০০:২৯219803
  • তাছাড়া এই অভিযোগ কে করেছে জানি না, আমি সিম্পলি বলছি, আমি খুব কষ্ট পেয়েছি। কল্পনা করা যায় না, সৈকত, ইপ্সিতা, দের বিরুদ্ধে এইরকম অভিযোগ আমি গান পয়েন্টে হলেও বিশ্বাস করব না। মত পার্থক্য থাকতেই পারে।
  • Arpan | ২৯ মার্চ ২০১৪ ০০:২৭219801
  • ওসব শেডি জায়গায় যেমন বাড়ি নিয়েছে! ঃ P
  • h | ২৯ মার্চ ২০১৪ ০০:২৭219802
  • অসহ্য সিভিল ওয়ার পরিস্থিতি, প্রতিবেশী র উপরে সন্দেহ, মানুষ মাত্রেই সন্দেহজনক, এইরকম অবস্থা হলে,তবে এইরকম অভিযোগ আসে। আনবিলিভেবল।
    ব্যক্তিহত্যার রাজনীতির এই সন্দেহ বাতিক একটা সমস্যা এই অবস্থান পরিবর্তন করার কোনো কারণ দেখি না। কিন্তু অন্যান্য ঘোষিত ভাবে খতমের রাজনীতি তে বিশ্বাস না করলেও এক্স্ট্রিম সেকটারিয়ানিজম এই রকম একটা আজব আবহোআয় আ তৈরি করে, কি আর করবি।
    আমাকে কেউ গানপয়েন্টে রাখলেও বিশ্বাস করবো না, শুধু এখানকার না, আমার সারা জীবনে যাদের একবার বন্ধু বলেছি, তারা পয়সা খেয়ে রাজনইতিক বক্তব্য রাখবে, বা একটা কোন কাজ করবে। এখানে তো কেউ প্রফেসনাল রাজনীতিবিদ না, চাট্টি বাতেলাবাজ মাত্র, তারা অকারনে কোরাপশন করবেই বা কেন। যত বোকা বোকা কথা। অভিযোগ যদি সৈকত এর দিকে হয়ে থাকে, এর থেকে বোগাস অভিযোগ হয় না, যত্ত ফাল্তু কথা। তবে ওভার রিয়াক্ট করার কিসু হয় নি, মিডিয়া চালাতে গেলে, ব্যাবসায়িক ভাবে বা এমনি খয়রাতি, ভালো মন্দ শুনতে হবে, কারণ ইট ইজ দ্য বিজনেস অফ অপিনিয়ন্স, দেয়ার্স নো এসকেপিং।
  • a x | ২৯ মার্চ ২০১৪ ০০:২২219800
  • সত্যি, কোথায় থাক তুমি!?
  • | ২৯ মার্চ ২০১৪ ০০:২১219799
  • ধুর শালা। হেব্বি বোর লাগছে। কাটি।

    কে কী বলছে। কেন বলছে। কিছু ই বুঝতে পারছি না!!
  • byaang | ২৯ মার্চ ২০১৪ ০০:১৮219798
  • অক্ষ এফাইআরের নমুনা শোনো।
    গত বছর পুজোর এক দুই মাস আগে একদিন রাতে আমার বাড়িতে ফোন এল। রাত সাড়ে এগারোটা নাগাদ। "ম্যাডাম এক্ষুনি নীচে আসুন। বি সেভেনের সিকিউরিটিকে মেরে দিয়েছে।"
    আমি তো প্রথম কয়ক মিনিট, "কী! কী বলছ! মেরে দিয়েছে মনে! কীসব যাতা বলছ!" বলে চেঁচালুম।
    তারপর কোনোক্রমে জামাকাপড় পরে নীচে নেমে দেখি পাশের বিল্ডিংয়ের রিসেপশনে পনেরোকুড়িজনের ভিড়, প্রায় সবাইই সিকিউরিটি গার্ড। তিন-চারজন রেসিডেন্টকে শুধু দেখা যাচ্ছে। ভিড় ঠেলে ভিতরে ঢুকতে গিয়ে দেখি সিনেমার মতন চাপ চাপ রক্ত, সরু রক্তের ধারা ফ্লোরের উপর। তারপর সিকিউরিটিরা আমাকে দেখাল, একটা পাথরের ব্লক পড়ে আছে, সে বিশাল সাইজ। দেখিয়ে বলল, এটা দিয়ে মাথায় মেরেছে। পাথরটার সাইজ দেখে আমি অজ্ঞান হয়ে যাচ্ছিলাম।
    তাদের কথা থেকে যা জানা গেল, রাত্তিরে কাবাব মহল বলে এক রেস্টুর‌্যান্ট থেকে একটি ছেলে খাবার ডেলিভারি দিতে আসে। ঐ ব্লকের সিকিউরিটি তাকে রেজিস্টারে সই করে উপরে যেতে বলে, সে আপাত্তি জানিয়ে লিফটের বোতাম টিপে উপরে উঠে যায়, সে নেমে এলে সিকিউরিটি তাকে সই না করে ব্লক থেকে বেরোতে দিতে আপত্তি জানালে সে ঐ পাথরটি তুলে সিকিউরিটির মাথায় বসিয়ে দেয়। পাথরটি বিল্ডাররা রিসেপ্শনের ডোরস্টপার হিসেবে ব্যবহার করার জন্য রেখেছিল।

    সিকিউরিটি ছেলেটি অজ্ঞান হয়ে যাওয়ার আগে তিনটে ফোন করতে পেরেছিল। একটি মেন গেট সিকিউরিটিতে, একটি ঐ ব্লকের এক ডাকবুকো মহিলাকে(যিনি তার আগে আমার কাছে বহুবার দরবার করেছিলেন, এই পার্টিকুলার এফিশিয়েন্ট ছেলেটিকেই যেন আমি ঐ ব্লকে ফিক্স করি, কারণ সে খুব সিনসিয়ার), আরেকটি পাশের ব্লকের সিকিউরিটিকে। পাশের ব্লকের সিকিউরিটি দৌড়ে এসে প্রথম যে কাজটি করে, সেটি হল ডেলিভারিবয়টির বাইকটি হুইললক দিয়ে লক করে দেয়।

    ঐ ব্লকের মহিলাটি আহত সিকিউরিটিকে বলে, "এত রাতে আমি নামতে পারব না, আমার বরবাচ্চা সব্বাই ঘুমিয়ে আছে। (এই মহিলার কথা বুনো মোষের টইয়ে আছে। আমার বিশেষ বন্ধু সে।)
    মেন গেট সিকিউরিটি তাড়াতাড়ি এসে ডেলিভারি বয়টিকে আটকে ফেলে। আটকে পুলিশে খবর দেয়।
    এবারে আসল গল্প শুরু।
  • সিকি | ২৯ মার্চ ২০১৪ ০০:১৬219797
  • আমায় কেউ দোপাটি ফুলের ইংরেজি বলে দিল না।
  • rabaahuta | ২৯ মার্চ ২০১৪ ০০:১২219796
  • তবে অভিযোগ আনা যায়না এমন কোন ব্যাপার কিন্তু নেই। আনা-ই যায়, তারপর প্রমাণ টমান সেসব পরের ব্যাপার, সেসব পুলিশ দেখবে, কোর্ট দেখবে।
    কেউ বোম মারলো, সেটা ফাটলো না, তুমি কি পুলিশে যাওয়ার আগে খুলে দেখবে সেটা বোম না রাজকন্যের গুলিসুতো?
  • | ২৯ মার্চ ২০১৪ ০০:১০219795
  • এই গুরু তে কী সব হচ্ছে রে ভাই। কিছু ই বুঝছি না।

    পুরো চাপ নেমে যাচ্ছে তো।
  • lcm | ২৯ মার্চ ২০১৪ ০০:০৫219794
  • হা হা - হুতো।
  • rabaahuta | ২৯ মার্চ ২০১৪ ০০:০৪219793
  • ও আচ্ছা ঠিক আছে তোমার পোস্টের অপেক্ষায় আছি।

    (ইয়ে, মানে সরি, কিন্তু পয়সাকড়ির ব্যাপারটা রফা হয়ে গেছে তো? রেট টেট যাঁচাই করে দেখে নিয়ো কিন্তু আর কোন সাইটে কি চলছে, তোমাকে নিরীহ ভালোমানুষ পেয়ে ঠকিয়ে না দেয়।)
  • lcm | ২৯ মার্চ ২০১৪ ০০:০৩219792
  • যা তেরি! ফায়ার এক্সটিঙ্গিজার-টাই ফেলে দিয়েছে।
  • byaang | ২৯ মার্চ ২০১৪ ০০:০২219790
  • অ্যাসিডই ছোঁড়া হয়েছে কিনা সেটা নিশ্চিত না হয়ে ওরকম অভিযোগ আনা যায় না।
    আমারও আগে লুরুর পুলিশে অটল বিশ্বাস ছিল, মাসকয়েক আগের এক ঘটনার পরে আর নেই।
    লিখছি দাঁড়াও।
  • rabaahuta | ২৯ মার্চ ২০১৪ ০০:০২219791
  • সে ঠিক আছে, কিন্তু কে সাক্ষী তাতে কি আসে যায়। অপরাধী কি আর সাক্ষী রেখে অপরাধ করেছে, বাচ্চারা টার্গেটেড ভিক্টিম, ফ্যাটাল হতে পারতো এরকম আক্রমণ, এই তো ব্যাপার। বড়সড় পুলিশী অ্যাকশন হওয়া উচিত, এইসব অ্যাপারটমেন্টের সিকিউরিটি বডি দিয়ে এগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করলে সেটা খুব বড় ভুল হবে। এগুলো তো পাড়াতুতো খুনসুটি না, ক্রাইম।
  • a x | ২৯ মার্চ ২০১৪ ০০:০০219788
  • এটা তো FIR করা উচিৎ ব্যাং।
  • byaang | ২৯ মার্চ ২০১৪ ০০:০০219789
  • আঘাত মারাত্মক তো হতেই পারত। কিন্তু আমি কয়েক মাস আগের এক ঘটনার কথা এখানে লিখি নি। ইচ্ছে ছিল দমুর খোলা টইয়ে লিখব।
    যাই হোক এখন কম কথায় লিখি। পরের পোস্টে লিখছি।
  • | ২৮ মার্চ ২০১৪ ২৩:৫৯219787
  • ফাটিয়ে দিচ্ছে অরণ্যদা। জাস্ট ফাইট্যে দিচ্চে।

    কোহলি আর রোহিত টপ ফর্মে। এখন ধাওয়ান আর যুবি যুবি র একজন ফর্মে ফিরলেই বিশ্বকাপ নেবার জন্যে আমরা তৈরী। কোন শালা ঠেকাতে পারবে না। বুইলে কিনা!! ঃ))
  • π | ২৮ মার্চ ২০১৪ ২৩:৫৮219785
  • হ্যাঁ, হুতোর কথাটাই মনে হচ্ছিল।
  • byaang | ২৮ মার্চ ২০১৪ ২৩:৫৮219786
  • হুতো আজকের ঘটনার সাক্ষী আমি আর বাচ্চারা। আমি সঙ্গে সঙ্গে যতটুকু ব্যব্স্থা নেওয়ার নিয়েছি। বাকি ব্যবস্থা অ্যাসোসিয়েশন বোর্ড করবে।
  • byaang | ২৮ মার্চ ২০১৪ ২৩:৫৫219784
  • এই যে দুটো মেলের অংশবিশেষ কপিপেস্ট করলাম।
    মেল ১
    What happened on Monday evening (17-Mar-14)

    - At around 530pm, there was apparently a huge noise when a fire extinguisher was dropped from the terrace on to the podium side of C block. It missed a small kid by few feet. Things could have been really fatal as this is the time kids come out to play

    - The previous night 16-Mar, at 10pm I believe the similar stuff happened at the 13th floor of C.
    - Hulimavu Police was brought in and they were in the scene till 1030pm
    - Dog squad was brought in at around 945pm (delayed from 645 as they had gone with the dogs to investigate a murder case) - Apparently a vet doc in C treats these dogs in the dog squad. So she could influence and get them down with few phone calls.

    - Nothing could be found - for some reason that dog after sniffing the fire extinguisher ran towards the club house side (could be to the JLL office as those guys had touched the device after it fell) - I did not follow the running dog

    মেল ২
    We are very sorry to report that over the last month or so, there have been four shocking incidents, all in the C block, of some person(s) recklessly removing fire extinguishers and dropping them from higher floors or the terrace. Any one of them could have been fatal.

    This is in addition some kids 'playing' with fire extinguishers and releasing their contents for 'fun'. We have fined some of them.

    In addition, there have been several reports and known instances of undesirable and illegal activities taking place in the terraces of various blocks, often involving outsiders, in addition to our own residents. When confronted by our security who do random petrol of the terraces, the residents often quarrel and abuse the security.

    We are bound by fire safety considerations to keep the terrace accessible at all times. Residents are expected to go to the terraces only in such emergencies. After the latest event in C, we called the police and dog squad last evening but without much success.

    Instead of brooding over the past, we have initiated some corrective actions and will be rolling out some more in the coming days. To begin with, the following instructions have been given to our security:

    1. Immediate 24x7 security of C Cluster terrace
    - Security to be instructed that no residents use the terrace, except in an emergency
    - Message to residents that the terrace can ONLY be used for maintenance / emergency purposes

    - All residents, especially those in C block, are requested to be alert and confront any suspicious persons/ movements as well as report them to the Security

    2) Work towards technical solution for securing terraces of all blocks.
    - Key in fire alarm box on 19th floor, to ensure that full access stays available during emergencies. (Work has already begun)
    -
    3) Security to be empowered to stop all incoming traffic, vehicular or pedestrian.
    - Empowered to ask for ID, if there is any doubt about the incoming person
    - Also, where there is even 1% doubt, ask for a reference number from inside South City
    - Issue security the contact numbers of 10 residents who will stand by them whenever they are subjected to abuse etc for rigorously implementing this measure

    4) Alleged Fishy activities going in South City will be monitored, recorded and observed. We will not hesitate to report such matters to the police.
  • rabaahuta | ২৮ মার্চ ২০১৪ ২৩:৫৪219783
  • আমি খুবই আশ্চর্য হয়ে যাচ্ছি। বাচ্চাদের অ্যাসিড ছোঁড়া হয়েছে, তাতে তো সঙ্গে সঙ্গে পুলিশ মিডিয়া নিয়ে হুলুস্থুল হয়ে যাওয়া উচিত। নিজেদের উদ্যোগে সিকিউরিটি ইনচার্জ দিয়ে ল্যাবটেস্ট- এ আবার কি। অ্যাসিড ছোঁড়া ব্যাপারটাই তো ভয়ানক, কারো গায়ে না লাগলে তার গুরুত্ব তো কমার কথা না। আর কুড়ি তলার বাড়ির, দশ তলা থেকেও যদি পড়ে, তাহলে বোতলে অ্যাসিড থাকুক না থাকুক তার আঘাত তো ফ্যাটাল হবে, বয়েস দৈর্ঘ প্রস্থ নির্বিশেষে।
  • সিকি | ২৮ মার্চ ২০১৪ ২৩:৫২219782
  • ব্যাং কি আমার থেকে আধুলি ছিনিয়ে নেবার চক্কান্ত করেছে? হায়, ব্যাঙের আধুলির বড়ই শখ।

    এদিকে আমার অ্যাকাউন্টে একটু আগে কে যেন সাড়েদশহাজার টাকা দিল। এখনও বুঝতে পারছি না কোন খাতে এ টাকা পেলাম। পার্থ চাটুজ্জের ফোন্নং আছে কারুর কাছে?
  • lcm | ২৮ মার্চ ২০১৪ ২৩:৪৮219781
  • মারতে চায় নাকি!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত