এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ২৮ মার্চ ২০১৪ ২৩:৪৫219780
  • অ্যাসিড বা সিলিণ্ডার ফেলাটাই তো ভয়ঙ্কর জিনিস! কে করেছে ধরা পড়লে তো ভালো শাস্তি হবে !
  • rabaahuta | ২৮ মার্চ ২০১৪ ২৩:৪৪219778
  • ঐ ছাতে সার্ভিলেন্স ক্যামেরা টাইপ কিছু লাগানো যায় না? ইমিডিয়েটলি, মা বাদের নিজেদের উদ্যোগে?, এমনকি সম্ভব হলে বেশী লোক জানাজানি না করেই... মানে এটাতো খুব সিরিয়াস ক্রাইম, মোটামুটি লম্বা সময় জেল হওয়ার মত।
  • সিকি | ২৮ মার্চ ২০১৪ ২৩:৪৪219779
  • পলিটিকাল আইডিওলজির ডিফারেন্স যেটা আছে সেটা তো আজকে তৈরি হয় নি। চিরকালই ছিল। অবিশ্যি সেটাকে যাদি ডিফারেন্স বলা যায়। একজনের একটা ঘোষিত রাজনৈতিক অবস্থান আছে, অন্যজনের রাজনৈতিক অবস্থান সম্বন্ধে আমি শিওর নই, কেবল জানি তিনো সরকারকে সে একটা খসড়া বানিয়ে দিয়েছিল। সে খসড়া আদৌ কোথাও গিয়ে পৌঁছেছিল কিনা তাও জানা নেই।

    তো, যাই থাকুক, ডিফারেন্সটা নতুন করে তৈরি হয় নি। অনেকদিনই ছিল। সেটাকে এই পর্যায়ে নিয়ে যাওয়া খুবই দুঃখজনক। এটা তো যে কারুর হাওয়ায় ছোঁড়া অভিযোগ নয়। এমন কারুর অভিযোগ যার কথার দাম আছে, আমরা দাম দিই সকলেই। তিনি কিছু "রিউমরের" ওপর ভিত্তি করে (যদিও জানি না কী সেই রিউমরসকল) যে মন্তব্যটি করেছেন, সেটি আমার বেশ অপমানকর লেগেছে।

    দেখুন ফেবু গ্রুপে আমাকে অনেকেই সিপিয়েম বলে, তিনো বলে, তাদের থেকে পয়সা খাওয়া নোংরা জীব বলে, মুসলমানের পা-চাটা কুত্তা বলে, হিন্দুত্ববাদী ছাগল বলে, বাংলাদেশে এলে আমাকে জ্যান্ত পুঁতে দেবার ভয় দেখায়, এরকম অনেক কিছুই শুনি, পড়ি। কিন্তু সেগুলো যাদের থেকে আসে তাদের নিয়ে আমি বিশেষ মাথা ঘামাই না, বিভিন্ন রঙের চাড্ডিদের আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতেই দেখি।

    সবাই তো তাদের মতন নয়। কারুর কারুর কথার তো দাম আছে। ক্রেডিবিলিটি আছে। গুরুর প্রতি সেন্টি অর নো সেন্টি, এই অভিযোগটা - সলিড কি বেসলেস আমি জানি না - আপাতত আমার যথেষ্ট অপমানজনক লেগেছে। সেই জন্যেই প্রমাণ চাইছি। পয়সা খাবার প্রমাণটা পেলেই আমি নিঃশর্তে ক্ষমা চাইতে রাজি আছি খোলাপাতায়। আমি ইগোইস্ট নই।
  • kumu | ২৮ মার্চ ২০১৪ ২৩:৪২219777
  • ছোট বাচ্চাদের ওপর অ্যাসিড ফেলে, কী ভয়ংকর!!!!!
  • aranya | ২৮ মার্চ ২০১৪ ২৩:৪১219775
  • অবিশ্বাস্য লাগছে - বাচ্চাদের ওপর সিলিন্ডার, অ্যাসিডের বোতল - এত নির্মম লোকজন :-(
  • byaang | ২৮ মার্চ ২০১৪ ২৩:৪১219776
  • কোথায় খেলবে কুমুদি?
  • byaang | ২৮ মার্চ ২০১৪ ২৩:৪০219773
  • কেসটা কী হচ্ছে!! এতক্ষণ জানলুম এখানে লিখতে গেলে, পাই বা ঈশান বা সিকিকে পয়সা না খাওয়ালে লেখা যাবে না।
    এখন শুনছি এখানে লিখলে পয়সা দেওয়া হয়। তাই যদি হয় তাহলে আমি এদের বিরুদ্ধে আমাকে বঞ্চনার অভিযোগ আনব। শুধু পার প্যারা কত টাকা বললেই লিখতে শুরু করব।
  • aranya | ২৮ মার্চ ২০১৪ ২৩:৪০219774
  • অমিত মিশ্র-র বোলিংটা দেখতে হবে, ভারতাবর্ষ এক পিস ভাল লেগ স্পিনার পেয়েছে মনে হচ্ছে
  • kumu | ২৮ মার্চ ২০১৪ ২৩:৩৯219772
  • ব্যাং ঐ বোতলে মনে হয় কড়া অ্যাসিড ছিল।বাচ্চাদের গায়ে লাগলে সারাজীবনের মত ক্ষতি হয়ে যেত।বাচ্চারা খেলার নেশায় থাকে।কে কী করছে অত খেয়াল করে না।কাজেই ওখানে না খেলাই ভাল বোধহয়।
  • lcm | ২৮ মার্চ ২০১৪ ২৩:৩৭219770
  • ধুস, গুরু-র কি সুইস ব্যাংক অ্যাকাউন্ট আছে? তাইলে ধর্তব্যের মধ্যে, মানে অলোচনাযোগ্য। নইলে..
  • rabaahuta | ২৮ মার্চ ২০১৪ ২৩:৩৭219771
  • বলা হয়েছিল, কিন্তু পয়সাকড়ির ব্যাপারটা কি রফা হয়েছিল? না না ব্যাংদি পয়সা না পেলে এক লাইনও লিখো না। তুমি আমার আনন্দমেলার লোক হাতিয়ে নিয়েছো বলে আমি তো আর কুপরামর্শ দিতে পারিনা।
  • aranya | ২৮ মার্চ ২০১৪ ২৩:৩৬219769
  • ভয়ঙ্কর ব্যাপার :-(
    @ব্যাঙ
  • π | ২৮ মার্চ ২০১৪ ২৩:৩৫219767
  • কিছু ভাটুরেই আবার ঐ অভিযোগের ভাব সম্প্রসারণ করে দিয়েছেন, কিন্তু গুরুর পাতায় তাঁরা বোলতা কিঁউ নহি, পতা নহি হ্যায় ঃ(
    ওদিকে পোস্টটা আমাদের থেকে হাইডও করে ফেলা হয়েছে দেখে হেব্বি আমোদ পেয়েছি ঃ)

    আর ব্যাংঅদি নবরত্ন তেলের অমন অপচয় না করে নিজের জন্য রেখে দিলে পারতো তো! ঃ) বলে কিনা সেই কব্বে ব্লগ লেখার কথা বলা হয়েছিল !
  • rabaahuta | ২৮ মার্চ ২০১৪ ২৩:৩৫219768
  • কি মুশকিল, পয়সা দেওয়া হচ্ছে না নেওয়া হচ্ছে সেটা তো আগে ঠিক হোক। পরিকল্পনার একটা সুনির্দিষ্ট রুপরেখা তো থাকা দরকার, সেসব কিছু নেই শুধু শুধু জনগনকে বিভ্রান্ত করা।
  • byaang | ২৮ মার্চ ২০১৪ ২৩:৩৪219766
  • যা জায়্গা আছে তা এক হাজার বাচ্চার জন্য যথেষ্ট না।
    আজকাল তো শুধুই কেতা। দুদুটো টেনিস কোর্ট, তাতে এনি পয়েন্ট অফ টাইম আট জনের বেশি খেলতে পারে না, এক ফালি বাসকেটবল কোর্ট। তাতেও কুড়ি পঁচিশ জনের বেশি খেলতে পরে না।
    আর পোডিয়াম বলতে দুটো বা তিনটে ব্লকের মধ্যেখানে প্রয় একশোফিট বাই আশি ফিট মতন খোলা জায়গা। বাচ্চারা খোলা জায়গা পেলেই খেলবে।
  • aranya | ২৮ মার্চ ২০১৪ ২৩:৩৩219765
  • নাঃ, এবার তালে লিখতেই হয়, অন্তত একটা বুবুভা। নিন্দুকরা বলে থাকেন ট্যালেন্টের অভাবে লিখি না, তা তো আর সত্যি না, বিনা পয়সায় খাটতে বড়ই আলস্যি
  • π | ২৮ মার্চ ২০১৪ ২৩:৩১219764
  • মানে গুরু সেই প্রাপ্ত পয়সার কিছু লেখকদেরও দিয়ে থাকতে পারেন বলে গোপন সূত্র মনে করে থাকতে পারে আর কি, কিন্তু এ ব্যাপারে আপাততঃ কবি বোলতা নহি হ্যায়।
  • kc | ২৮ মার্চ ২০১৪ ২৩:২৯219762
  • আর বাচ্চারা পোডিয়ানে খেলেই বা কেন? আলাদা খেলার জায়গা নাই?
  • rabaahuta | ২৮ মার্চ ২০১৪ ২৩:২৯219763
  • সেকি পয়সা পাওয়া যাচ্ছে? এইতো আমি আছি।
  • π | ২৮ মার্চ ২০১৪ ২৩:২৮219761
  • গুরুতে লিখলে পয়সা পাওয়া যাচ্ছে না, অভিযোগটা তো শুনলাম, গুরু সরকার থেকে পয়সা পাচ্ছে, সিপিএম বিরোধী লেখা বের করার জন্য ! এটাকে কারুর সিরিয়াস অভিযোগ নাই মনে হতে পারে কিন্তু আমার হয় এবং আমরা এধরণের অভিযোগ কোনোকালে অন্যদের করেছি বলে মনে পড়েনা।
  • ঈশান | ২৮ মার্চ ২০১৪ ২৩:২৫219759
  • একমাত্র সোসেনই ঠিক বুঝেছে। গোপন সূত্রের খবর হল গুরু পয়সা পাচ্ছে, তার কিয়দংশ দিয়ে ব্লগ লেখাচ্ছে। অতএব, যারাযারা ভাগ চান হাত তুলুন।
  • kc | ২৮ মার্চ ২০১৪ ২৩:২৫219760
  • বেঙি, ওসব জায়গায় থাকিস না। কলকাতায় চলে আয়।
  • sosen | ২৮ মার্চ ২০১৪ ২৩:২২219757
  • পহা পাওয়াও যাচ্ছে? এত দেরিতে কাজের কথা বলে এরা। খালি দিতে হবে ভেবে আমি এদিক পানে আস্ছিলুম না, আমার কাছে বকেয়া চায় যদি।
  • π | ২৮ মার্চ ২০১৪ ২৩:২২219758
  • 'এখন যাদের ওপর অভিযোগ করা হচ্ছে, তারাও সময়কালে একই জিনিস করলে/করে থাকলে আমি মোটেই অবাক হবনা।' মানে ? যাদের উপর নাকি যারা অভিযোগ করছে ?
  • byaang | ২৮ মার্চ ২০১৪ ২৩:২১219756
  • আমি কি পাগল নাকি? আর ওসবে যাব নাকি? এমনিই এখন সামনে কত খরচ, একটা পছন্দমতন শাড়ি কেনার পয়সা নেই। কেজরিওয়ালকেই পাঁচটা টাকাও পাঠাতে পারলুম না। আর আমি নাকি মেল পাঠাতে যাব!
  • ঈশান | ২৮ মার্চ ২০১৪ ২৩:২০219755
  • আমার মাঝে মাঝে সন্দেহ হয় ব্যাং আসলে কোথায় থাকে। সন্ত্রাসবাদী উপদ্রুত এলাকায় কিনা। নইলে এত কিছু ঘটে কিকরে?
  • lcm | ২৮ মার্চ ২০১৪ ২৩:১৮219754
  • খাইসে! এতো বিপজ্জনক।
  • ঈশান | ২৮ মার্চ ২০১৪ ২৩:১৭219753
  • ব্লগ লেখার আবার প্রস্তাব কি। লগিন করো, মেল পাঠাও, লিখতে শুরু করো। আটকাচ্ছে নকি কেউ।
  • byaang | ২৮ মার্চ ২০১৪ ২৩:১৫219752
  • যাই হোক, আপনাদের সক্কলকে পিলে চমকানো একটা খবর দিয়ে আমি একটা লম্বা জ্বালাময়ী ইমেল লিখতে বসি।

    বাচ্চাদের পোডিয়ামে খেলা নিয়ে আমাদের পাড়ার বেশ কিছু লোকের আপত্তি ছিল বহুদিন ধরেই, বিশেষ করে গ্রাউন্ড ফ্লোরের লোকজনদের। তাদের নাকি আওয়াজে অসুবিধে হয়।
    কদিন আগে তো বললাম, কুড়ি তলার উপরের ছাদ থেকে আগুন নেভানোর সিলিন্ডার ফেলেছে সি ব্লকের পোডিয়ামে। তারপর সি ব্লকের ছাদ লক করে দেওয়া হয়েছে।
    আজ বিকেলে বি ব্লকের পোডিয়ামে যখন ব্যাঙাচিরা খেলছে তখন প্রচন্ড জোরে একটা বোতল এসে পড়ে উপর থেকে, তার ভিতরের তরলটি ছড়িয়ে পড়ে পোডিয়ামের সিমেন্টের ফ্লোরে, তরলটি থেকে অসম্ভব বদ, ঝাঁঝালো বিজাতীয় গন্ধ বেরোতে থাকে, তরলটি শুকিয়ে গেলে দেখা যায় ঐ জায়গাটি সাদা প্যাচ হয়ে ক্ষয়ে ক্ষয়ে গেছে।
    অমি নিজে ঘটনাটির সাক্ষী, বোতলটি সিকিউরিটি ইনচার্জকে দিয়ে ল্যাবটেস্টে পাঠাতে বলেছি। জাস্ট একটুর জন্য বাচ্চারা রক্ষা পেয়েছে।
  • byaang | ২৮ মার্চ ২০১৪ ২৩:০৬219751
  • অ এটুজি, তিন ফালি রেশমের কাপড় পেলে আমি বড় সড় একটা পুতুল কিনে তাকে শাড়ি পরাতুম পাল্টে পাল্টে।
    এক বদপুরুত আমাদের বাড়ি সত্যনারায়ন করতে এসে আমার ডালিয়ার সব কত শাড়ী নিয়ে পালিয়েছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত