এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২৮ মার্চ ২০১৪ ২২:৪৩219720
  • হাতীর বাচ্চার খুব কাতুকুতু তাই খররা বুরুশ(এটা আসলে কী?) দিয়ে তার কাতুকুতু ছাড়িয়ে তবে পিঠে হাওদা পাতে, নইলে সে একটু ছুঁলেই হেসে লুটোপুটি--- এইটা কনফার্ম করলাম, লীলা মজুমদারের "হলদে পাখির পালক" এ আছে এইসব কথা।
  • ঈশান | ২৮ মার্চ ২০১৪ ২২:৪৩219721
  • ওমা যোগ দেব কেন। অনেকদিন ধরেই আছি।
  • Tim | ২৮ মার্চ ২০১৪ ২২:৪২219718
  • এবাবা মামু নিশ্চই আমার শত্রুশিবিরে যোগ দিয়েছে।
  • lcm | ২৮ মার্চ ২০১৪ ২২:৪১219717
  • টিমের জন্যি আপডেট - বলি, হবে আবার কি।
    কারা কোথায় জানি অভিযোগ করসে, যে, সিকি নাকি আধুলি (পয়সা) খাইসে - হেইডা কোনো অভিযোগ হইল !
  • byaang | ২৮ মার্চ ২০১৪ ২২:৪০219716
  • আবদার শোনো একবার! বলি আমি কেন টাকা দেব? আমার কোন লেখাটা ছাপা হয়েছে শুনি?
  • ঈশান | ২৮ মার্চ ২০১৪ ২২:৩৯219715
  • এই যে টিমি কে নিয়ে আমার কবিতা।

    হাটিমাটিমটিম
    তারা মাঠে পাড়ে ডিম।
    ডিমের খোলা নোংরা
    (তাই) ব্যাঙের হাতে ভিম।

    একদম হাতে গরম। স্বাভাবকবি হলে যা হয়।
  • ঈশান | ২৮ মার্চ ২০১৪ ২২:৩৭219713
  • ব্যাং পয়সা দিক। হাপ টাকা আমার, হাপ টাকায় শাড়ি। একটি লেখা ফিরি। প্রমিজ।

    ডিঃ রসিকতা। নইলে এইটাও কেউ কোথাও কোট করে দেবে।
  • Tim | ২৮ মার্চ ২০১৪ ২২:৩৭219714
  • আর এইযে আমি কবিতা লিখছিনা এর জন্যেও কি কিছু প্রাপ্য হয়না? কিন্তু উচিত কাজ কে কবে করেছে।
  • byaang | ২৮ মার্চ ২০১৪ ২২:৩৬219712
  • আ তুই লোমশ খড়্গ ভেবেছিস, আমি তো আমার ধাতব খড়্গটার কথা বলছিলাম। যেটা দিয়ে এক কোপে .........
  • Tim | ২৮ মার্চ ২০১৪ ২২:৩৫219709
  • আবার কি বাওয়াল হলো? আজকাল এত এত ব্যাকলগ হয়।
  • lcm | ২৮ মার্চ ২০১৪ ২২:৩৫219710
  • সেন্টি, ইয়ানি পারফিউম - বিশ্রী খাইতে। আমি একবার পাঁউরুটিত্র স্লাইসে মাখোন লাগাইয়া তার ওপরে সামান্য সেন্টি স্প্রে করসিলাম - অখাইদ্য।
  • ঈশান | ২৮ মার্চ ২০১৪ ২২:৩৫219711
  • আমিও কবি। এমনকি ভাটপাতায় সংস্কৃতে অবধি কবিতা লিখেছি। কেউ (এমনকি হুতোও না) আমাকে স্রেফ পোঁছেনা। হায়।
  • byaang | ২৮ মার্চ ২০১৪ ২২:৩৩219705
  • শুধু গন্ডার আছে নাকি! গন্ডার আর হরিণ যুগলে বনভ্রমণ করছে পাড় আর সারা গায়ে গন্ডার বুটি।
    মশাই টাকা খাওয়ার জন্য এত এত লেখা ছাপেন আর একটা শাড়ি কিনে দিতে এত কার্পণ্য!
  • lcm | ২৮ মার্চ ২০১৪ ২২:৩৩219706
  • সায়ন্‌ভাই,
    ডেটা ওয়ারহাউসের চাগ্রির বাজার আছে। হেই ফিল্ডে বড় খেলোয়াড়রা হইল সেই - আইবিএম (ডেটাস্টেজ, কগনস...), ওর‌্যাক্‌ল (ওবিআইই, হাইপেরিয়ান...), স্যাপ (বিজনেস অবজেক্ট, ক্রিস্ট্যাল রিপোর্ট্স...), মাইক্রোসফ্ট (পাওয়ার বিআই...) -- এছাড়া আছে টেরাডেটা, মাইক্রোস্ট্র্যাটেজি... আর, ওপেন সোর্সে রাজা ছিল বার্ট (অ্যাকচুয়েট)
  • সায়ন | ২৮ মার্চ ২০১৪ ২২:৩৩219707
  • খড়্গ ঘন, মোটা লোম দিয়ে দিয়ে তৈরী। তোমার না লোম ভাল্লাগে না!
  • rabaahuta | ২৮ মার্চ ২০১৪ ২২:৩৩219708
  • সেন্টি তো আমার খাওয়াই উচিত। আমি না কবি? নেহাৎ সঙ্গদোষে আত্মবিস্মৃত হয়ে যাই, তাই খাওয়া হয় না। যদিও সেই রবীন্দ্রভবেনের সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে যাওয়া কবিরাই আমার আদর্শ, কিন্তু সেন্টি খাওয়া কবিও কিছু খারাপ নয়। তাছাড়া বহুমুখী না হলে এই বাজারে টেঁকা মুশকিল।
  • byaang | ২৮ মার্চ ২০১৪ ২২:৩০219703
  • জেনে খুশি হলাম যে সায়ন জানে আমার খড়্গ আছে।
  • ঈশান | ২৮ মার্চ ২০১৪ ২২:৩০219704
  • ব্যাং প্ররোচনা দিলেও আমি মোটেও ঝগড়া করবনা। তবে সইত্যের খাতিরে বলতেই হয়, শাড়িতে গন্ডার আঁকা থাকলে শাড়িটি অতি বদখত হবে। হতে বাধ্য।
  • byaang | ২৮ মার্চ ২০১৪ ২২:২৮219702
  • অম্মা হুতো-ও ক্যামোন জন্মদিনের বাসি কেক খেতে খেতে সেন্টি খাওয়ার প্র্যাক্টিস করছে দ্যাখো!
    সঙ্গদোষ।
  • সায়ন | ২৮ মার্চ ২০১৪ ২২:২৪219701
  • গন্ডার কখনোই স্পর্শকাতর নয়। নট দেম। টেকনিক্যালি ইম্পসিবল। যেখানেই স্পর্শ করুন না কেন।
    (** ব্যাঙদির নাম কোত্থাও নিই নি)
  • byaang | ২৮ মার্চ ২০১৪ ২২:২৩219700
  • আর হ্যাঁ আমি আজও শুক্কুরের সন্ধ্যের ঠিকঠাক ব্যবহার করেছি। ও তেরি নামের একটি হিন্দি সিন্মা দেখে এসেছি। জানে ভি দো ইয়ারোর থেকে লাইন বাই লাইন টোকা।
  • cm | ২৮ মার্চ ২০১৪ ২২:২১219699
  • আসামের গন্ডারের গোঁ না আফ্রিকার?
  • rabaahuta | ২৮ মার্চ ২০১৪ ২২:২০219697
  • ইয়ে, গুরুর ফেসবুকে এরকম আপত্তিকর মন্তব্য তো লোকজন করেই থাকে। তবে ভাটপাতাটইয়ের পরিচিত লোক করলে তো একস্ট্রা বিরক্তিকর বটেই। পয়সা খাওয়া টাওয়া অবশ্য অন্য মাত্রা, আর করেই থাকে বলে করতেই থাকবে সেটাও কাজের কথা নয়। আবার গুরুর সবকিছুর পেছনে যারা দিবারাত্র অনেক বেশী সময় দেন তাঁদের সেন্টিমেন্ট আমি সম্যক বুঝতে পারবোনা এটাও ব্যাপার। গুরু নিয়ে অবশ্য আমারও খুব বড় রকম সেন্টু আছে, তার কারন যেটুকুই আঁকিবুকি করে থাকি, গুরুর কল্যানে তা রিভাইভ করা গেছে, লোকজন ভালো বললে খুবই ভালো লাগে অস্বীকার করার কোন ইচ্ছে নেই, তবে কিনা আমার সেন্টুর পেছনে কোন মহৎ (এটা সিরিয়াসলি বললাম, আজকাল মহত্বের খুবই আকাল এবং শব্দটা প্রায় খিল্লী হয়ে গেছে) উদ্দেশ্য নেই, শুধুই ব্যাক্তিগত লাভ, মানে ঐ দুজন লোক ইন্ডাইরেকট্লি ভালো বললো, আমার কাছে এই অনেক, এর বেশী তো আর হয়না, গুরু না থাকলে এও হতোনা, আর সত্যি বলতে কি নাম যশ এইসবের প্রতি আমার খুব মোহ ছিল, হলো না সে খুবই বেদনাদায়ক। তবে গুরুর প্রতি সেন্টু থাকলেও 'গুরুর লোক' নামে মোটামুটি সমস্বত্ত্ব একটি ধারনার ওপর আমার মোহভঙ্গ হয়ে গেছে বছর দুয়েক আগে (না না কোন অফলাইন কিছু নয়, ভাটপাতারই ইতিহাস, গুরুবিষয়ক আমার সবই লুকোছাপাহীন অনলাইন, যেন সেলাইবিহীন লুঙ্গী)।

    তো কথা হচ্ছে এত ভাট কেন বকলাম, কেউ তো আর আমায় বলেনি। উদ্দেশ্য কিছুই না, এই যে কৌতুহল হচ্ছে, কিন্তু জানতে পারছিনা, আবার জেনে যেহেতু প্রকারান্তরে একটু আমোদ পাওয়া ছাড়া কিছু হবে না তাই কাউকে জিজ্ঞাসাও করতে পারছিনা, তো কিছু তো একটা করতে হবে।

    তাছাড়া কাল ফোর্জি আর অর্পনকে ধন্যবাদ দেওয়া হয়নি, সেটাও বলে গেলাম। আপনার এত দেরী করেন যে ট্র্যাক রাখা মুশকিল। যাদবপুর বাজারের ইজারা পেয়ে যে আমি কি খুশিই না হলাম, যাদবপুর বাজার হলো আমার সবথেকে প্রিয় জায়গা, সেই যে প্রাগৈতিহাসিক গুরুচণ্ডা৯তে কবিতা বেরিয়েছিল মাছের বাজার হল সারা/যাবো যাদবপুর, তারও আগে থেকে।
    যাদবপুর কফি হাউসে রানাদা নামে এক প্রোফেসর শঙ্কুর মত সাদা দাড়িওলা আলুথালু প্রৌঢ়ের আনাগোনা ছিল, তিনি কি যেন সব দস্তাবেজ নিয়ে ঘুরতেন। তাঁকে কফি হাউসের সিনিয়ার লোকজন বেশ খাতির করতেন দেখতাম।। শান্তনু বলতো রানাদা নাকি যাদব্পুর বাজারের মালিক, ইজারাদাররা তাঁকে ঠকিয়ে পথে বসিয়েছে, এই দস্তাবেজগুলি তাঁর মালিকানার প্রমান, আর তিনি বাজারের মালিকানার শোকে একটু অপ্রকৃতিস্থ হয়ে গেছেন। শান্তনু অবশ্য বিস্তর বাজে কথা বলতো এবং লোককে অকারন ব্যাতিব্যস্ত করতো। এতটাই যে নন্দনের মুখার্জীদা গান থামিয়ে শান্তনুকে আপনি জংলী, আপনার বাবা জংলী এইসব বলে খিস্তি দিয়েছিল। শান্তনুর নানান দোষ ছিল। মানে ধরুন আপনাকে দেখে শান্তনুর মনে হলও আপনি শান্তনুকে ভালোবাসেন, তাহলে ও অবধারিতভাবে আপনার কাছে থেকে কিছু একটা ঝঁপে দেবে। আর যদি আপনার কাছে গাঁজার পুরিয়া থাকে, তবে ভালোবাসা কিছু কম থাকলেও চলবে।
  • byaang | ২৮ মার্চ ২০১৪ ২২:২০219698
  • আর আমার সামনে গন্ডারের নামোচ্চারণ করবেন না। কাল থেকেই বড় স্পর্শকাতর হয়ে আছি। গুরুর তো এখন এত পয়সা, আমাকে ঐ গন্ডারছাপ আসাম সিল্কটা কিনে দিন না?
  • byaang | ২৮ মার্চ ২০১৪ ২২:১৮219696
  • আগ্গে না। গন্ডারের গোঁ না কচু। আপনি হলেন গিয়ে আমাদের ইস্কুলের শাশ্বতীদি। বানানটা নির্ঘাত ভুল করলাম।
    সেই যে আমি ওনার ক্লাসে সুপর্ণাকে বললাম, "অ্যাই ছাগল, খাতাটা জমা দিচ্ছিস না কেন?"
    দিদি বললেন "ছি ছি ক্লাসে বসে এইসব অশ্লীল শব্দ উচ্চারণ করার সাহস কী করে হয়?"

    সেই শুনে ক্লাসশুদ্ধু মেয়ে হেঁচকি তুলতে লাগল, ছাগল কবে থেকে অশ্লীল হল সেই ভেবে।
  • ঈশান | ২৮ মার্চ ২০১৪ ২২:১০219695
  • উঁহু। এতে করেও লঘু হলনা। আমার যারে কয় গন্ডারের গোঁ। সক্কলে জানে। :-)
  • byaang | ২৮ মার্চ ২০১৪ ২২:০৯219694
  • অ্যাঁ গুরুর এত তেল হয়েছে যে পয়সা না দিলে লেখা আপায় না!
    এইটে নাকি সিরিয়াস অভিযোগ আর তাতে বুড়োধাড়িগুলোর এত সেন্টি খাওয়ার বহর!
    সব কটার মাথায় নবরত্ন তেলের বোতল উপুড় করলাম।
  • সায়ন | ২৮ মার্চ ২০১৪ ২২:০৬219693
  • এলসিএমদা'এর সকালে করা একটা পোস্ট প্রসঙ্গে - ইনফর্ম্যাটিকা/ইটিএল স্কিলসেটে মার্কেট সত্যিই এত ভালো নাকি? তার সাথে বিজনেস অবজেক্ট / কগনস জানা থাকলে - একটু দেখো তো।

    এদিকে মাঃসঃ iOS আর অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে অফিস ফ্রী করে দিল।
  • sosen | ২৮ মার্চ ২০১৪ ২১:৫৫219692
  • ব্বাপস কত্তো কত্তো ব্যাকলগ। শিবের অসাধ্যি। প্রেক্ষিতও আছে। ঃ(
    নাঃ কালই পড়বো
  • ঈশান | ২৮ মার্চ ২০১৪ ২১:৪২219691
  • এই জন্যই ব্লগের পাতায় এডিট অপশন নেই। সবাই খুবই রাগ করেন, কিন্তু কী করা যাবে, ভরসা রাখা ভারি মুশকিল। :-(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত