এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ২৮ মার্চ ২০১৪ ২১:৪০219688
  • আমি সন্ধের দিকে মোদি ফ্যান চালাই - ভ্যাপসা গরমে কাজ দেয়
  • π | ২৮ মার্চ ২০১৪ ২১:৪০219689
  • যাঃ, থ্রেডটা আর দেখতে পাচ্ছি না, ডিলিট হল নাকি ব্লক করা হল, নাকি ফেবুর পোকা ? যাগ্গে, স্ক্রিনশট তো নেওয়াই আছে।
    গুরু পয়সা খেয়ে লেখা বার করছে, অভিযোগটা সিরিয়াসই, যদিও অভিযোগ করার জন্য যেটাকে ব্যবহার করা হল সেটা সত্যিই হাস্যকর।
  • ঈশান | ২৮ মার্চ ২০১৪ ২১:৪০219690
  • আপনারা হাসছেন, আম্মো হাসছি। এক্ষুনি আবহাওয়া নিয়ে চাট্টি হাহুতাশও করব। :-)

    কিন্তু বিষয়টা তাতে লাইট হয়ে গেলনা। চেতাবনি দিয়ে গেলাম। ভয় পাবেন। :-)
  • aka | ২৮ মার্চ ২০১৪ ২১:৩৯219687
  • ধুর তিনো হওয়ার কোন ক্যারিশমা এখন আর নেই। হোন দিকি মোদী ভক্ত, তাইলে বুঝি।
  • cm | ২৮ মার্চ ২০১৪ ২১:৩৭219685
  • আমাদের বাড়িওয়ালা ভোটের বাজারে তক্কে ক্ষেপে গিয়ে তার বাবার উপস্থিতিতে ছোট ভাইকে ঐ একটা কিছুর ইয়ে বলত। সে এক যাতা কান্ড।
  • lcm | ২৮ মার্চ ২০১৪ ২১:৩৭219686
  • আমিও তিনো, দুপুরের দিকে
  • cm | ২৮ মার্চ ২০১৪ ২১:৩৫219684
  • গম্ভীর পরিবেশ এদিকে বুঝতে পারছিনে হীরকের টই-এ স্বঘোষিত তৃণটি কে, মানে আমি ছাড়া আর কেউ আছে কি?
  • aka | ২৮ মার্চ ২০১৪ ২১:৩৪219681
  • ডিডিদা আমার এসব ন্যাকাষষ্ঠীপনা নেই। আপনি আপনার দু একটা জাহাজ আর কয়েক কিলো সোনা আমাকে দিতে পারেন, আমি নিয়ে নেব।
  • lcm | ২৮ মার্চ ২০১৪ ২১:৩৪219682
  • ও, পয়সা খেয়ে লিখেছে - এই কথা বলেছে। এ আর এমন কি।

    পলিটিক্যাল আলোচনা বা তক্কো/কাজিয়া বা পোবোন্ধো বা ... ইত্যাদিতে এমন কথা তো উঠতে বসতে ব্যবহার হয়। বন্ধুবান্ধব, প্রিয়জন, জগাই/মাধাই সকলের মধ্যেই - সবাই সবাইকে দালাল, এজেন্ট, ফকির, চামচা, নটবর মিত্তির, বব বিশ্বাস... - যা খুশী বলে যাচ্ছে।

    আমি ভাবলুম কি না কি হয়েছে, পয়সা বোলতা হয়ে উড়ে বেড়াচ্ছে নাকি, বা সত্যিই খানিকটা পয়সা খেয়ে ফেলল নাকি - অবশ্য যা হালকা মেটালের তৈরী পয়সা আজকাল, লেরো বিস্কুটের থেকেও লাইট।
  • সিকি | ২৮ মার্চ ২০১৪ ২১:৩৪219683
  • আমি কিন্তু আম আদমি পার্টির পোস্ট দেখে ব্যাংয়ের পোস্ট বলে সন্দেহ করি নি। :)
  • dd | ২৮ মার্চ ২০১৪ ২১:৩০219679
  • এই ইমোশন সম্পৃক্ত অতি সিরিয়াস ডিস্কোর্সের মধ্যে আমার দুটি কূট প্রশ্ন মনে এসেছে। এসেছে যখন তখোন জিগাবোই।

    এক তো, আঃ ঈশেনকে কে বা কারা তৃণোমুলী বলেছে। ওম্মা। এটা গালি গালাজ নাকি? যদি কইতো লেফ লেবেরেল বা নাকুটে, তাইলে তো গালি হোতো না। ভারতের অব্শ্যম্ভাবী তৃতীয় বৃহত্তম ও তারকায় ভত্তি পাএর্টের অনুগামী নাও হতে পাত্রেন। সেটা আপনের ইচ্ছে। কিন্তু সেটা গালি হবে ক্যানো/

    আর সেকেন'লি, কে বা কারা বলেছে গুচ টাকায় ফুলে ফেঁলে উঠে হুইসিল্প্যালেস বানিয়েছে। এটা তো নির্জ্জলা প্রসংশা। মাগো। কবে যে এরা বৈদিক বামপন্থী উন্মার্গতার থেকে বেড়িয়ে এসে টের পাবে বড়োলোক একটি আদরের সম্ভাষণ।

    ব্যাস। আর কিছু নয়।
  • ঈশান | ২৮ মার্চ ২০১৪ ২১:৩০219680
  • নাঃ সবকিছু ঠিক ছেলেমানুষী না। এতদিন ওইভাবেই ক্ষমাসুন্দর চোখে দেখেছি। কিন্তু ফ্যাক্টো হল, গুজব রটানো হল গুজব রটানো, ঘোঁট পাকানো হল ঘোঁট পাকানো, নোংরামি হল নোংরামি। সকলেরই বয়স-টয়স তো অনেক হল, এইগুলো বোঝা দরকার।
  • byaang | ২৮ মার্চ ২০১৪ ২১:২৯219678
  • উফ আর কতজনকে সন্দেহ করতে হবে কে জানে?
    কয়েক পাতা আগে একটা পোস্টে ইংরাজি হরফে ডি বি লেখা দেখে ব্ল্যাংকিকে সন্দেহ করলুম।
    আকা যেহেতু জীবনে ঠিক্ঠাক গেস করতে পারে না, তাই আকার ওমনাথকে সন্দেহ দেখে আমি বুদ্ধি করে ঈশানকে সন্দেহ করলুম।
    ঈশানের পোস্ট পড়ে সিকিকে সন্দেহ করলুম।
    সিকির পোস্ট পড়ে প্পনকে সন্দেহ করলুম।
  • aka | ২৮ মার্চ ২০১৪ ২১:২৬219677
  • না না সোনা ওমনাথ, দেখা হলে সন্দেশ খাওয়াব, উঃবাবারেটা প্লিজ। ঃ)
  • pinaki | ২৮ মার্চ ২০১৪ ২১:১৪219676
  • ইমোশন পার্টটা বাদ দিলে কাজটা কি চূড়ান্ত হাস্যকরও নয়? একটা এত বড় অভিযোগ, সেটা কিনা ল্যান্ড করল অনিমেষ বৈদ্যর ঐ নিরীহ আনএডিটেড ব্লগকে কেন্দ্র করে? একটা বুলবুলভাজা কেন্দ্র করে এসব অভিযোগ আসলেও তার একটা মানে থাকত। ঃ-) আর আমি তো প্রচুর চুল ছিঁড়েও এটা বের করতে পারলাম না একজনের ইলেকশন ক্যান্ডিডেটের সাথে সম্পর্ক, যদি তক্কের খাতিরে ধরে নিই ইচ্ছে করে এক্সপোজ করে দেওয়া হয়েছে, তার মধ্যে কী ষড়যন্ত্র থাকতে পারে! এটা মানে ছেলেমানুষির চরম হয়েছে। রাজনৈতিক মতপার্থক্য, তার থেকে ব্যক্তিগত মনকষাকষি - এসব হতেই পারে। কিন্তু তার পরিণতিতে এই! ঃ-)
  • :-X | ২৮ মার্চ ২০১৪ ২১:১১219675
  • আম্মো বলে রাখি, এই যে কোনো কিছু ঝামেলা হলেই আকাদা আমায় সন্দো করে, এটাও আমি ভালো চোখে দেখ্লুম না। উঃ বাবারে র একটা কপি বোধয় মেল এ পাঠাবার মতো করে বানানো আছে, তবে এই রাগে সেটা আপাতত পাঠাচ্ছি না।
  • সিকি | ২৮ মার্চ ২০১৪ ২১:০৫219674
  • সত্যি কথা বলতে, আমার অত্যন্ত খারাপ লেগেছে। পয়সা বোলতা হ্যায় - এই ধরণের অভিযোগ আমি খুব হাল্কাভাবে নিতে পারছি না, গুরু আমার খুব সেন্টিমেন্টের জায়গা, আমার প্রচণ্ড অস্থির লেগেছে।

    ভালো হয় নি কাজটা।
  • ঈশান | ২৮ মার্চ ২০১৪ ২১:০১219673
  • আর লুকোছাপার কিছুই নেই। শমীক আমাকে ট্যাগও করেছে। শেয়ার/কমেন্ট করার অপশন থাকলে ওখানেও করতাম। নেই তাই এখানে লিখছি। আমার কোনো অসুবিধে নেই।

    এসব অবশ্য ব্যক্তিগত চয়েস। ব্যক্তিগতভাবে আমি আরও অনেককিছুই করতাম। যদি কোনো ব্যক্তি ও তার সৃষ্ট বস্তুর প্রতি এতটাই খার থাকে, আমি সেখানে চিটে গুড়ে আটকে থাকা মাছির ন্যায় সময়ের অপব্যয় করতাম না। তবে সবই ব্যক্তিগত পছন্দ। অন্য লোকজন অন্যরকম ভাবতেই পারেন।
  • ঈশান | ২৮ মার্চ ২০১৪ ২০:৫৫219671
  • নাঃ। লিখেই ফেলি।

    এইসব নতুন কিছু না। ফেবুতে, মায়া-পাতায়, ফিসফিসানি ও গুজব-প্রোপাগান্ডায়, এসব কতই শুনলাম। এক দফা ছিল, এই ব্যাটা তৃণমূল। ক্ষমতার অলিন্দে ধান্দাবাজি করছে। সে তাও একরকম "পলিটিকাল" ছিল। ক্রমশঃ ব্যক্তিগত স্তরে আসতে শুরু করল। ব্যক্তিগত খারের অ্যাজেন্ডা। বাপ-ঠাউদ্দা নিয়ে টানাটানি। কুচ্ছোর মহোৎসব। কিছুদিন আগে গুরুর ফেবু পাতায় শিষমহলের গপ্পো এল। গুরু নাকি সম্পদে মহীয়ান হয়ে শিষমহল বানিয়ে ফেলেছে। তাপ্পর তো ইতিহাস। গুরু নাকি বৃহৎ মিডিয়া হয়ে পয়সা লোটায় মন দিয়েছে।

    রিঅ্যাক্ট করার কিছু ছিলনা, নেই ও। দুটো কারণে লিখছি।
    ১। এগুলো পরিচিত লোকেরাই রটিয়েছেন ও রটাচ্ছেন, এ কথা জানি। কে বা কারা তাও। কী কী অ্যাকশন আইটেম নেওয়া হচ্ছে, সেগুলোও। অনেকদিন আগে থেকেই। ব্যক্তিগত স্তরে বন্ধুদের নিয়ে কোনো মন্দ বাক্য বলিনি (যা বলেছি শুধু এই পাতায়) বলে এগুলো জানিনা ভাবার কোনো কারণ নেই।

    ২। পলিটিকাল ডিবেটকে পলিটিকাল না রেখে ব্যক্তিগত স্তরে নিয়ে আসার এবং কাঠি করার খেলাটা, আর যাই হোক সুস্থ পলিটিক্স নয়। সেটা অনেকেরই ভাবেন না, কী আর করা যাবে। দুঃখজনক।
  • aka | ২৮ মার্চ ২০১৪ ২০:৫৫219672
  • হাঁচতে হাঁচতে মরলাম। কি পোলেন কি পোলেন।
  • rabaahuta | ২৮ মার্চ ২০১৪ ২০:৪৫219670
  • কাল যে সৌম্যা পালের গলায় যদি love দিলে না প্রাণে সিনেমার অতুলপ্রসাদী শুনছিলাম কে আবার বাজায় বাঁশী, গানটা খুবই মাথায় ঢুকে গেছে, বারবার শুনছিলাম, কিছু গানের যেরকম হয়। সাংঘাতিক অভিভূত হয়েছি তা না, কিন্তু সুর তাল মাত্রা ছন্দ এইসবের মধ্যে দিয়ে অন্য নানান গান কবিতা চলে আসছিল, কখনো ঘরেতে ভ্রমর এলো, কখনো তার চেয়ে আয় মামনি/জলে আজ তোকেই ফেলি, আরো কি যেন সব। তো ঐ গানটাকে বের করার জন্যে কড়া কিছু দরকার।

    http://media.musicjagat.com/Mp3/Bengali/Movie/O/Obhishopto%20Nighty%20(2014)/128%20Kbps/04.%20Sadher%20Nighty%20-%20[MusicJagat.Com].mp3
  • সায়ন | ২৮ মার্চ ২০১৪ ২০:১৩219668
  • :-X হতচ্ছাড়া
  • ঈশান | ২৮ মার্চ ২০১৪ ২০:১৩219669
  • নানাপ্রকার নেকুষষ্ঠী ও ধোয়া-তুলসীপাতায় দুনিয়া ভরে গেল। ভালো। :-)
  • Arpan | ২৮ মার্চ ২০১৪ ২০:১১219667
  • ৩৭৭-এ ধরত সেশে।
  • সায়ন | ২৮ মার্চ ২০১৪ ২০:০৫219666
  • আকাদা সে রুফও নাই আর টপ তো দূর-অস্ত্‌! সে এক পাইন গাছের জঙ্গল ছিল আর তার ফাঁক দিয়ে চাঁদিনী রাতের ঝিল সাথে ঝিরিঝিরি হাওয়া। কুপ্রীত নিয়েই গেল না :-(
  • blank | ২৮ মার্চ ২০১৪ ২০:০২219665
  • সোম্বার আবার দুক্কুরে কল নিতে হবে রাস্তা থেকে
  • Arpan | ২৮ মার্চ ২০১৪ ১৯:৫৮219664
  • সোংবার ছুটি। মেল দেখছি।

    ১৭ তারিখ ছুটি - বিলিং লস ক্যালকুলেট করে ম্যানেজমেন্টকে রিপোট করতে হবে।
  • Arpan | ২৮ মার্চ ২০১৪ ১৯:৫৬219663
  • ভালো। বড়টির পরীক্ষা সেশ। সামনে দু মাসের ছুটি। ছোটটি চিল্লিয়ে পাড়া মাত করেন। আর আমি চোরের মত রাতদুকুরে বাড়ি ঢুকি।
  • aka | ২৮ মার্চ ২০১৪ ১৯:৫৫219662
  • সোংবারে রুফটপে বিয়ার সেবন? সাথে মাছভাজা?
  • সায়ন | ২৮ মার্চ ২০১৪ ১৯:৫৪219661
  • কুপ্রীত সোংবার ছুটি না? মেল দেখো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত