এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৬ মার্চ ২০১৪ ১৫:০৫218760
  • তরমুজকালীন অপ্পনের পারফরমেন্স তো খুবই ভাল।
    আবার রিচার্জও করতে চাইছে!
  • kc | ২৬ মার্চ ২০১৪ ১৫:০২218759
  • গোল্ডেন এজের সুমনকে লাইভ দেখে নিয়েছি। তাও আবার ইন্দো, অক্ষদা, ন্যাড়াদা এরকম অনেকের সঙ্গে। কেউ কাউকে না চিনে। তখনকার মনে কত যে ভাললাগা।
  • Blank | ২৬ মার্চ ২০১৪ ১৪:৫৯218758
  • আমারো কখনো আমাদের বর্তমান এম্পি কে দেখার সুযোগ হয়নি সামনে থেকে।
  • সিকি | ২৬ মার্চ ২০১৪ ১৪:৫৭218757
  • আমার এ জন্মে আর লাইভ সুমন শোনা হল না।
  • এমেম | ২৬ মার্চ ২০১৪ ১৪:৫৪218756
  • কালকে বাড়িতে বলছিলাম -- এই প্রজন্মের উচ্চশিক্ষিতদের জ্ঞানের বিস্তার ও গভীরতা কত বেশি, এইসব। রেস্পন্স খুব একটা ভালো ছিল না।
  • sosen | ২৬ মার্চ ২০১৪ ১৪:৫৩218755
  • কি পেরেছেন?
  • Suvendu Debnath | ২৬ মার্চ ২০১৪ ১৪:৫১218754
  • কয়েকদিন ধরেই অ্যাকাডেমী চত্ত্বরে পোষ্টার দেখছিলাম। “রাষ্ট্রের কোন ছবি নেই” নামক একটি অনুষ্ঠানের। যেখানে সুমন গান গাইবেন। প্রতিক্ষায় ছিলাম। সেই ক্লাস এইটে প্রথম সুমনের গানের সাথে পরিচয়। তেতাল্লিশ বছরের এক রাগী যুবকের গিটারের আস্ফালন। সত্যি বলতে কি নাড়িয়ে দিয়েছিলো। সেই ‘নাগরিক কবিয়াল’ এর গান শুনতে কাল হাজির ছিলাম অ্যাকাডেমী চত্ত্বরে। একেবারে মঞ্চের সামনে।আজকের নতুন প্রজন্মের শিল্পীরা যখন ৬টায় বলে অনুষ্ঠান শুরু করেন ৭টায় তখন সুমন (কবীর সুমন লিখলাম না, কারন তিনি আমার কাছে সুমন ই থাকবেন আজীবন। তিনি হিন্দু নন মুসলিম নন, সুমন কোন ধর্মের নন, কবিয়াল এর কোন ধর্ম হয়না) অই অসুস্থ শরীরেও একদম সঠিক টাইমিং এ মঞ্চে এলেন।

    বিভিন্ন পত্র পত্রিকায় তার অসুস্থতার কথা জেনেছিলাম। শরীর আর আগের মতন দেয়না, হাত কাঁপে, কথা জড়িয়ে যায়। কিন্তু কোথায় কি? হাত কাঁপলো, কথা জড়ালো ঘন ঘন জল খেলেন, কিন্তু গান থামলো কই? বয়েস অবশ্যি বেড়েছে, চুল পড়েছে, অসুস্থ শরীরে হাত জড়াগ্রস্থ, পা নড়ে না, কিন্তু মুখের সামনে মাইক্রোফোন আর হাতে গিটার এলেই তিনি এখনো সেই ৪৩ এর রাগী যুবক। অবলীলায় গেয়ে ওঠেন ‘ছত্রধর’। আবার গলাটা উচ্চগ্রামে নিয়ে গিয়ে বলতে পারেন কি আওয়াজ টা কেমন? এই গলার প্রেমে তো পড়াই যায়? অনায়াসে বলে উঠতে পারেন সবে ৫ বার বিয়ে হয়েছে ১৯ নম্বরে গিয়ে থামবো। আনন্দবাজারে কয়েকদিন আগে তার বিয়ে আর যৌনতা নিয়ে ইন্টারভিউটা মনে পড়ছে কি? ইশরাত জাহান ফুলমনি গাইতে গাইতেই সহাস্যে তুলোধনা করেন নরেন্দ্র মোদির। গানের অনুরোধ আসতেই সটান বলে দেন নিজে গেয়ে নাও। কিম্বা আমার একদম সামনে বসা এক যুবক ছত্রধরের গানে তাল ঠুকলে বলে দেন, তাল যে ঠুকছো বাছা ছত্রধর কে চেনো? জানো সে কে? তাল ঠুকোনা আগে জেনে নাও, ছত্রধর মাওবাদী ছিলেন না। তারপর অই ভরাট গলায় বলে ওঠেন আমি বড়োদের কিছু বলছি না বলতে চাইও না আমি বলছি ছোটদের, কারন এখন ওদেরকেই জানাতে হবে। একে একে গেয়ে ওঠেন ‘কতোটা পথ পেরোলে তবে মানুষ চেনা যায়’ ব্যাঙ্গমা ব্যাঙ্গমী’ ‘গানওয়ালা’ ‘বিরোধীকে বলতে দাও’। চলে আসে স্মৃতি চারনা। কিভাবে কৌশিক সেন, সুমন বিপ্লবরা লুকিয়ে টিকিট না কেটে তার অনুষ্ঠান দেখতেন। নিজে কৌশিক সেনের সাথে অভিনয় করেছেন মঞ্চে জানাতে ভুললেন না। কিভাবে ভোট প্রচারে সোনারপুর এর গ্রামবাসীরা পুকুর বাঁচাতে চেয়ে তার কাছে আর্জি জানিয়েছেন, গিটারে একটা একটা করে নোট বাজাচ্ছেন আর সেগুলো উৎসর্গ করছেন ছত্রধর ফুলমনিদের পান্নালাল দাস নামের অখ্যাত সব মানুষদের।
    ফুলমনির গানে শ্রোতারা হাততালি দিলে এক শ্রোতা প্রতিবাদ করেন এমন কষ্টের গানে হাততালি দিয়ে আনন্দ করা যাবে না, সুমন তাকে শান্ত করেন বলেন “ থাক যেতে দাও আনন্দ করতে দাও, ধর্ষনের দাঙ্গার প্রতিবাদ এরা হাততালি দিয়ে করেন”। সত্যি তো সুমন যখন একের পর এক প্রতিবাদের গান গাইছেন আমরা আহা আহা করছি আমাদের চোয়াল শক্ত হচ্ছে, আমরা শপথ করছি বদলের। কিন্তু তারপর বাড়ি গিয়ে ফেসবুকে আপডেট দিয়ে ঘুমাতে যাচ্ছি। পরদিন সব প্রতিবাদ বাথরুমে ফ্লাস হয়ে যাচ্ছে। হাহাহাহা। সুমন আপনি সত্যি সুমন, আপনি পেরেছেন আমরা পারিনি। আমরা বড়ো তারাতাড়ি শান্ত হয়ে যাই। রাগ বড়ো তাড়াতাড়ি পড়ে যায় আমাদের। তাই আমরা আপনার মতো প্রতিবাদী হতে পারিনি। তাই এই ৬৭ তেও আপনি ৪৩এর যুবক আর আমরা বঞ্চিত বাঞ্চতের দলে থেকে যাই।
    সত্যি গানওয়ালা আপনি গান থামাবেন না, আমাদের আর কোথাও যাবার নেই যে।।
  • Arpan | ২৬ মার্চ ২০১৪ ১৪:৪৯218753
  • কলকাতায় যাবো কিনা জানি না। মনে হয় যাবো না।

    আর এ তো লং ড্রাইভ। বেশ "রিচার্জ" হওয়া যাবে।
  • kumu | ২৬ মার্চ ২০১৪ ১৪:৪৭218752
  • ঃ-))))
  • kc | ২৬ মার্চ ২০১৪ ১৪:৪৩218751
  • পুজোতে কলকাতা যাবানা? কলকাতা যেতে তো ড্রাইভও কত্তে হবেনা। তরমুজও বিশ্রাম পাবে।
  • Arpan | ২৬ মার্চ ২০১৪ ১৪:৩৮218750
  • আমার বছর খানেক বেড়ানো বন্ধ।

    দেখি পুজোর সময় ড্রাইভ করে চিকমাগালুর যাবো ভাবছি।
  • Blank | ২৬ মার্চ ২০১৪ ১৪:২৮218747
  • যাওয়ারটা দেখছি।
  • ঘনশ্যাম কর্কট | ২৬ মার্চ ২০১৪ ১৪:২৫218746
  • এপ্রিলে? তার আগের উইকেন্ডে, মানে ১২-১৩ তে রাবাংলা যাওয়ার কথা আছে, কিন্তু ফেরার টিকিট হইচে, যাওয়ার হয় নাইঃ-)
  • Arpan | ২৬ মার্চ ২০১৪ ১৪:২২218745
  • যাক ১৭ তারিখ ছুটি থাকবে। পড়ে পাওয়া ছুটি।
  • ঘনশ্যাম কর্কট | ২৬ মার্চ ২০১৪ ১৪:২০218744
  • বোতীনকে কিছু অযাচিত উপদেশ দিতে ইচ্ছে করছে, কিন্তু না থাক। আমার তো দায় নেই।
  • নেতাই | ২৬ মার্চ ২০১৪ ১৪:১৭218743
  • এ নিয়ে সুপ্রিম কোর্টের রায় আছে। ঘাড় ধাক্কা না দিলে ইনি বেরোবেন না।

    ইনার আশীর্বাদধন্য অরুন জেটলি কদিন পরেই তো উপপ্রধানমন্ত্রী হবেন।
  • ঘনশ্যাম কর্কট | ২৬ মার্চ ২০১৪ ১৪:১৩218742
  • কিন্তু লোকজন এইটা নিয়ে ট্যাঁফোঁ করলো না যে বড়? আমার তো না হয় কিরকেট নিয়ে অ্যালার্জী আছে, কিন্তু ভোটের বাজারে বাকিদের প্যাশন কি জোলো হয়ে গেছে নাকি?

    http://www.telegraphindia.com/1140326/jsp/frontpage/story_18119971.jsp
  • ঘনশ্যাম কর্কট | ২৬ মার্চ ২০১৪ ১৪:০৫218741
  • বোতীনকে কি মেমরি রিফ্রেশ করার জন্যে দু একটা কল্যান বা জ্যোতিপ্রিয় বা ইভেন সন্তোষীমায়ের ভিডিওর লিঙ্ক দেবো? ভাষাগত ব্যাপার নিয়ে কথা হচ্ছেই যখন...
  • এমেম | ২৬ মার্চ ২০১৪ ১৩:৫৬218740
  • গুরুসংবাদ উপভোগ করেছি ফোর্জি।
  • এমেম | ২৬ মার্চ ২০১৪ ১৩:৫৪218739
  • *ছিল
  • এমেম | ২৬ মার্চ ২০১৪ ১৩:৫৩218738
  • কত মণিমুক্তো কালের গর্ভে হারিয়ে গেলো। কে যেন বলেছিল প্রশ্নের উত্তরে বোসন লিখতে ভরসা পায়নি বলে বোস্টন লিখেছিঅ।
  • এমেম | ২৬ মার্চ ২০১৪ ১৩:৩৯218736
  • মান্না দের নাম আগে ছিল মানা।
  • এমেম | ২৬ মার্চ ২০১৪ ১৩:৩৮218735
  • মানাসা মাইনে মানাদের টা ভালো লাগ্লো।
  • kumu | ২৬ মার্চ ২০১৪ ১৩:১৭218734
  • চেম্মীন ? ইংলিশে অনুবাদ আছে।নেটে খুঁজলে পেয়ে যাবে।
  • h | ২৬ মার্চ ২০১৪ ১৩:০৮218733
  • আমার কাছে ভাজার মত কিসু নেই।
  • bratin | ২৬ মার্চ ২০১৪ ১৩:০৬218732
  • কার কাছে উপন্যাস টা ?আমাকে একটু ভেজে দিও তো প্লিজ।
  • sosen | ২৬ মার্চ ২০১৪ ১২:৩৪218731
  • :)

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত