এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • এমেম | ২৫ মার্চ ২০১৪ ০৪:১৯218340
  • সূর্য সেন আর আমরা এক গ্রামের লোক।
  • 4z | ২৫ মার্চ ২০১৪ ০৪:১৪218339
  • রাণী মনে হয় ডাকনাম ছিল মানে যেটুকু শুনেছি
  • এমেম | ২৫ মার্চ ২০১৪ ০৩:৫৫218338
  • তারপর?
  • Atoz | ২৫ মার্চ ২০১৪ ০৩:৪৪218337
  • কেমন করে মারা হয়েছিল? গুলি করে? আর এর কাজের রেকর্ড নির্ঘাৎ সাংঘাতিক ছিল, যখন একেই টার্গেট করা হল!
  • সে | ২৫ মার্চ ২০১৪ ০৩:৪৩218336
  • এই হত্যার নিখুঁত ডিটেলের গল্প অজস্রবার শুনেছি।
  • সে | ২৫ মার্চ ২০১৪ ০৩:৪১218334
  • পুলিশ। আসানুল্লাহ্‌।
  • Atoz | ২৫ মার্চ ২০১৪ ০৩:৪১218335
  • সেই খুন হওয়া ভদ্রলোক কী করতেন? মানে নিহত হবার আগে? ভদ্রলোক কি তখন কোনো সরকারী অফিসার ছিলেন?
  • সে | ২৫ মার্চ ২০১৪ ০৩:৩৫218333
  • খুব নয় খুন।
  • সে | ২৫ মার্চ ২০১৪ ০৩:৩৪218332
  • কী যে লিখি। খুব অল্প শুনেছি পিসিমার কাছে, জেঠুর কাছে।
    ইদানীং একটা অদ্ভুত ঘটনা হলো। কাকতালীয়।
    সে যাগ্গে। প্রীতিলতার ডাকনাম সম্ভবতঃ রাণী ছিলো, অথবা দেওয়া হয়েছিলো। তিনি কিন্তু সব সময়েই চাট্গাঁয় থাকতেন না। থাকতেন কলকেতায় কর্ণওয়ালিস স্ট্রীটে, যদি ভুল না বলি তো লেডি জেন ডান্‌ডাস হোস্টেলে ছিলেন একটা সময়ে। তখনো পুলিশ ওঁকে খুঁজেছে। পায় নি। ঐ ডাকনামের অন্য একজনকে অ্যারেস্ট করে নিয়ে যায়।

    এবার চাটগাঁয়ে একটি কিশোর (১২ বছর বয়েস) মাস্টারদার দলে নাম লেখাতে যায়। ছেলেটিকে নানাভাবে পরীক্ষা করা হয়। সে সব পরীক্ষা ছিলো বড়ই কঠিন। ঐ সময়ে প্রীতিলতা সেঘরে ছিলেন। একথা সেকথা নানান প্রশ্নচলছে ছেলেটির সঙ্গে, পাশ থেকে প্রীতিলতা বললেন, "ভয়েভিত্যোনা" (ভয়ে ভীত হয়ো না)। প্রায় তৎক্ষণাৎ ছেলেটির হাতে পেরেক বিঁধিয়ে দেয়া হয়, তার ভয়ের রিয়্যাকশান বুঝতে। ছেলেটি পাশ করে সে পরীক্ষায়।
    ১৪ বছর বয়েসের আগেই, ভালো অ্যাসাইনমেন্ট পায় ও সাকসেসফুলি তা অ্যাকম্‌প্লিশ্‌ করে। হত্যা। প্রমানাভাবে ছেলেটির শুধু যাবজ্জীবন হয় আন্দামানে।
    তা সে যাই হোক, যাকে খুব করা হয়েছিলো, সম্ভবতঃ তার চেনা মানুষের বা নিজের নাতির সঙ্গে আমার আলাপ হয়েছে ইদানীং। খুব চেষ্টা করেছি জানতে, কিন্তু সে ভেঙ্গে কথা কয় না।
  • এমেম | ২৫ মার্চ ২০১৪ ০৩:২১218331
  • আগে থেকে জেনে রাখি, সে। যদি বলেন দয়া করে।
  • এমেম | ২৫ মার্চ ২০১৪ ০৩:১৯218330
  • বোরিং তো হবে না। তবে রাগ হয়ে যাবে যদি কল্পনা দত্তকে মেন পার্ট দিয়ে প্রীতিলতাকে সাইড রোল দেওয়া হয়।
  • 4z | ২৫ মার্চ ২০১৪ ০৩:১৮218329
  • সে, একদম না। এক্কেরে ঘুম পাবে না। লিখুন।
  • সে | ২৫ মার্চ ২০১৪ ০৩:১০218328
  • আমি লিখতে শুরু করলে সে বড়ই বোরিং হবে, সকলেরি ঘুম পেয়ে যাবে।
  • Atoz | ২৫ মার্চ ২০১৪ ০২:৫৪218327
  • ঃ-)))))
    অনেক আগে সায়ন আর পারোলিনেরও এরোম টেলিপ্যাথি হতো। ঃ-)
  • 4z | ২৫ মার্চ ২০১৪ ০২:৫৩218326
  • হেঃ হেঃ
  • Atoz | ২৫ মার্চ ২০১৪ ০২:৫১218324
  • ফোর্জী, এ যে টেলিপ্যাথির মতন হয়ে গেল! ঃ-)
  • Atoz | ২৫ মার্চ ২০১৪ ০২:৫১218325
  • আরে সে, আপনিও তো বলছিলেন প্রীতিলতার কথা কইবেন! প্লীজ লিখুন, টইয়ে বা ব্লগ খুলে।
  • 4z | ২৫ মার্চ ২০১৪ ০২:৫০218323
  • সে, আপনি শুরু করেন না কেন? আপনার সঙ্গেও তো চাটগাঁর সম্পর্ক আছে মনে হচ্ছে।
  • 4z | ২৫ মার্চ ২০১৪ ০২:৪৯218322
  • AtoZ, কদিন পরে শাশুড়ি এলে, ওনাকেই লিখতে বলব।
  • সে | ২৫ মার্চ ২০১৪ ০২:৪৮218321
  • 4zর কাছে প্রীতিলতার গল্প শুনতে চাই, সেই আব্দার জানিয়ে গেলাম।
  • সে | ২৫ মার্চ ২০১৪ ০২:৪৪218320
  • হারবার্টের (ইংরিজিতে) কভারে সিনেমার হার্বার্টের ফোটো আছে।
  • bratin | ২৫ মার্চ ২০১৪ ০২:৩২218319
  • আজকে সিগনেটের "চাঁদের পাহাড়ে " র মলাটে ভালো করে দেখলাম দেবের ফটো আছে কিনা?

    এর আগে এক বইমেলায়
    "দেবদাস" র প্রচ্ছদে শাহরুখ কে দেখে হেব্বি চমকেছিল্য়্ম। ঃ))
  • Atoz | ২৫ মার্চ ২০১৪ ০২:২৮218318
  • না ব্রতীন, আমাদের সেই যমজ বোনেদের দাদা ছিল দেবাংশু। ঃ-)
  • Atoz | ২৫ মার্চ ২০১৪ ০২:২৭218317
  • এই যে বিতর্কিত মন্তব্য করে হিট খেয়ে গ্যাছে এই কি সেই দেব যে চাঁদের পাহাড়ে বুনিপের সঙ্গে লড়ছিল?????
  • bratin | ২৫ মার্চ ২০১৪ ০২:২৫218316
  • অনির্বাণ কুন্ডু? সে মাধ্যমিকে সেকেন্ড না থার্ড হওয়ায় স্কুল সবাই কে লুচি মাংস খাইয়েছিল।আমরা তখন ক্লাস সেভেনে। ঃ))
  • bratin | ২৫ মার্চ ২০১৪ ০২:২৩218315
  • অ্যাড কোথেকে পাবো অ্যাঁ ? ঃ)
  • Atoz | ২৫ মার্চ ২০১৪ ০২:২২218313
  • ফোর্জী, প্রীতিলতার কথা লেখো না! টইতে বা ব্লগ খুলে। আমার খুব জানতে ইচ্ছে করে। সেই অত আগে অতখানি পড়াশোনা করার সুযোগই তো মেয়েদের পক্ষে পাওয়া কঠিন ছিল, তারপরে আবার স্বাধীনতা-আন্দোলন!
  • 4z | ২৫ মার্চ ২০১৪ ০২:২২218314
  • ওকে, তার আগেই তোকে আমি কোশ্চেন পাঠিয়ে দেব। তোদের কিছু অ্যাড করার থাকলে দেখে নিস @ব্ল্যাংকি।
  • Atoz | ২৫ মার্চ ২০১৪ ০২:১৮218312
  • ব্রতীন, তোমার এই উত্তরপাড়া গভঃ স্কুল শুনে হঠাৎ মনে পড়লো আমাদের ক্লাসের যমজ দুইবোনের এক বিখ্যাত দাদা ছিল, সে এগারো বারোতে উত্তরপাড়া গভঃ এ পড়তো।
    ঃ-)
  • Atoz | ২৫ মার্চ ২০১৪ ০২:১৬218310
  • চশমা পড়ে না ব্রতীন, চশমা পরে।
    ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত