এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bhagidaar | ২০ মার্চ ২০১৪ ১২:১৭217081
  • দে দি, চতুর্থ শ্রেনীর কর্মী ট্রান্সফার হয়নি। তবে তাদের মাথায় এমন একজনকে বসানো হয়েছে যে এদের দিয়ে কাজ করাতে পারে বা এদের অন্যদের কাজে বাধা সৃষ্টি করা বন্ধ করতে পারে। ফলাফল যা হয়েছে তা ওই জায়গার সঙ্গে সরাসরি ভাবে যুক্ত ও কাজ করতে চায় এমন লোকেদের পছন্দ হয়েছে।
  • Tim | ২০ মার্চ ২০১৪ ১২:১৬217079
  • হস্পিটালে দাদাগিরি কমেনি কেন? সেখানে সবাই লাল ছিলো?
  • Tim | ২০ মার্চ ২০১৪ ১২:১৫217078
  • দে দি, মানুষ তো অভিজ্ঞতা থেকেই বুঝবে। সবই কি আর কার্য্যকারণ দেখে, বিশ্লেষণ করে দেখার সময় আছে? এগুলো শাসক আর বিরোধী দুইদলেরই মনে রাখা উচিত। যে খেলার যা নিয়ম।
  • jhiki | ২০ মার্চ ২০১৪ ১২:১৪217077
  • খোঁচালাম কোথায়? সাবধান করলাম ঃ))
  • Tim | ২০ মার্চ ২০১৪ ১২:১৩217076
  • ব্রিজ সংস্কারের ব্যাপারটা একটু দেখতে পেয়েছি বলে জানি দিদিরাজত্বের গোলটা কোথায়। সংস্কারের জন্য ভালো ব্রিজও বন্ধ করে রেখে নীল সাদা রং করা হয়েছে। যতদিন না রং শেষ হয়েছে সব ব্রীজে (ওরকম ওদিকে অনেক আছে) সব ব্রিজ বন্ধ ! ঃ-)
  • bhagidaar | ২০ মার্চ ২০১৪ ১২:১১217075
  • - আমি টিমের করা একটি বিশেষ প্রশ্নের জবাব দিয়েছি মাত্র। এই ব্যাপারে আমাকে খুঁচিয়ে লাভ নেই।
  • Tim | ২০ মার্চ ২০১৪ ১২:০৮217073
  • এগুলো ভালো কাজ। অন্য কোথায় কী দাম দিতে হচ্ছে সেগুলোর বিরোধীতা তো করছিই, ভালো কাজের প্রশংসাও করবো।
  • jhiki | ২০ মার্চ ২০১৪ ১২:০৮217074
  • ভাগীদারকে কি আজ বোতিনে পেয়েছে?
  • de | ২০ মার্চ ২০১৪ ১২:০৭217072
  • এইটাই তিনোমূলের প্রবলেম -- ফোর্থ ক্লাস স্টাফেদের ট্রান্স্ফারও মুখ্যমন্ত্রী দেখেন? ঃ))

    সব কিছু তো দিদি করতে পারেন না - তিনি বড়জোর ইন্স্ট্রাকশন দিয়েছেন্যে লাল পার্টির ইউনিয়ন করা লোকেদের ট্রান্স্ফার করো। অবশ্য ফলটা এক্ষেত্রে ভালোই হয়েছে দেখতে পারছি!

    এতো ভালো হলে ফোর্থ ক্লাস স্টাফ দের দাদাগিরি তো হস্পিট্যালগুলো থেকেও উঠে যেতো - তা তো হয়ইনি, বরং দাদাগিরির রং লাল থেকে সবুজ হয়েছে।
  • গিমি গড়গড়ি | ২০ মার্চ ২০১৪ ১১:৫৯217071
  • যাই হোক, মেয়েকে ইস্কুল থেকে নিয়ে আসি আগে।
  • গিমি গড়গড়ি | ২০ মার্চ ২০১৪ ১১:৫৮217070
  • প্রশ্নটা হচ্ছে এসবের জন্যে আরো অন্য কোথায় কী দাম দিতে হচ্ছে বা হবে...
  • গিমি গড়গড়ি | ২০ মার্চ ২০১৪ ১১:৫৭217069
  • হ্যাঁ জানি তো। টালির নালার এপারে ৯০% ভোট তো বাঁধা এখন।
  • Bhagidaar | ২০ মার্চ ২০১৪ ১১:৫৪217068
  • গড়গড়ি বাবু, ব্যাপারটা হলো বামেরা পারলনা, দিদি করে দেখালো। কিভাবে ইত্যাদি প্রভৃতি নিয়ে আপনারা মাথা ঘামান। পাবলিক মেমরি শর্ট হয় তো!
  • এমেম | ২০ মার্চ ২০১৪ ১১:৫২217067
  • জগা নামটা যোগেন্দ্র যাদবকে একদম মানালো না।
  • π | ২০ মার্চ ২০১৪ ১১:৫১217066
  • স্বাস্থ্য ক্ষেত্রেও শুনছিলাম ( যাঁরা বলেছেন, তাঁরা কোনোভাবে টিএমসি নন), বেশ কিছু ভাল পলিসি নেওয়া হয়েছে। কিছু ডকুমেন্ট আছে, সময় পেলে তুলে দেব। তবে কদ্দুর কী ইম্প্লিমেন্ট হবে বা হচ্ছে, সেটা নিয়ে প্রশ্ন আছে। আরো বড় কথা হল, নানারকম পলিসি যে আছে, নাগরিকদের সুযোগ সুবিধার জন্য যে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটা নিয়ে সাধারণ মানুষ, নাগরিকরা কিছু প্রায় জানেনই না।
  • গিমি গড়গড়ি | ২০ মার্চ ২০১৪ ১১:৪৯217065
  • আমাদের টালির নালার ওপর যে ব্রীজগুলো ছিলো সেগুলো সব ভেঙে নতুন করে হচ্ছে, কয়েকটা অলরেডি হয়ে গেছে। এর আগে অনেকবার চেষ্টা হয়েছিলো, কিন্তু ব্রীজের পাশে ইরিগেশনের জমির ওপর থেকে দখল সরানো যায়নি।

    কিন্তু শুনেছি কার যেন একটা আমলে কোন যেন একটা দেশে...

    ;-)
  • Bhagidaar | ২০ মার্চ ২০১৪ ১১:৪৬217064
  • শুনলাম (ওই ছেলেটির মুখেই) মেডিকেল কলেজ পিজি ইত্যাদিতে যত এরম ঝামেলাবাজ জনতা ছিল সবাইকে (বা প্রায় সবাইকে) নাকি দিদি তুলে নিয়ে গিয়ে মালদা মেডিকেল কলেজ আর তমলুক (তাই বলল মনে হয়, বর্ধমান ও হতে পারে) মেডিকেল কলেজে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছে।
  • Tim | ২০ মার্চ ২০১৪ ১১:৪৪217063
  • ভাগীদার, থ্যাঙ্কু, এটা জেনে ভালো লাগলো। নিঃসন্দেহে ভালো কাজ।

    এইরকম ঝামেলাবাজ জনতা মেডিকেল কলেজগুলোতেও ছিলো, যতদূর জানতাম। ইন্দোদা একবার লিখেছিলো। সেগুলো বন্ধ করা হচ্ছে কিনা কেউ জানে?
  • সিকি | ২০ মার্চ ২০১৪ ১১:৩৯217062
  • তাই? এটা জানতাম না। ফ্র্যাঙ্কলি, আমি যেটুকু শুনেছি, পোষায় নি।
  • গিমি গড়গড়ি | ২০ মার্চ ২০১৪ ১১:৩১217061
  • কিন্তু কেজরি শুনলাম খড়প্পুরে ভালো ডিবেট করতো? তাইলে ওরেটর ভালো নয় কেন?
  • সিকি | ২০ মার্চ ২০১৪ ১১:২০217060
  • জগা যাদব খুব পাকা মাথার লোক। এবং ভালো ওরেটর। কেজরিওয়াল যত ভালো সংগঠকই হোক না কেন, ওরেটর হিসেবে একেবারেই ভালো নয়। ওকে নিয়ে প্রচলিত খিল্লিগুলোর মেন লক্ষ্যই ওর পুওর ওরেটিং স্কিল।
  • Bhagidaar | ২০ মার্চ ২০১৪ ১১:১৯217059
  • এক বন্ধুর মাধ্যমে সম্প্রতি একটি ছেলের সঙ্গে আলাপ হলো। ছেলেটি কলকাতায় স্কুল অফ ট্রপিকাল মেডিসিনে পিএইচডি শেষ করেছে সদ্য। সোসেন কলকাতায় আছে এই লাইনে এই বলে এই কথা সেই কথা থেকে জানতে পারলাম ত্রপিকালে আগে চতুর্থ শ্রেনীর কর্মীদের দোর্দণ্ড প্রতাপ ছিল। ওদের কাজকর্ম মোটামুটি তেনাদের দয়াতেই করতে হত। সকাল দশটার আগে তেনারা গেট খুলবেননা, ও বিকেল চারটে থেকে তাড়া দিয়ে ল্যাব থেকে বার করে দিত। কম ব্যবহার হয় তাই তালাবন্ধ আছে এমন যন্ত্রপাতি ব্যবহার করতেও তাদের শরণাপন্ন হতে হত। কেউ (ল্যাবের হেড শুদ্ধু) এর প্রতিবাদ করলে চরম গালাগালের মুখোমুখি হতে হত। তবে দিদি ক্ষমতায় আসার পর আর এই সিন নেই। পরিস্থিতি পাল্টেছে, যে যতক্ষণ চায় কাজ করতে পারে। যে ছেলেটির কথা বলছি সে ঘোষিত বামপন্থী, সায়েন্স কলেজে এস এফ এই করা। টিম-এর পোস্টের প্রেক্ষিতে জানিয়ে গেলাম।
  • π | ২০ মার্চ ২০১৪ ১১:১৭217057
  • জগা যাদভ খুব সিস্টেমেটিকালি প্রচারে নেমেছেন। লোকজনকে ভালো ইন্ভল্ভ করছেন। এই পেজে দেখছিলাম ঃ https://www.facebook.com/AapYogendra
  • jhiki | ২০ মার্চ ২০১৪ ১১:১৭217058
  • তিণোতে যে এত বুজী দলে দলে যোগ দিল, তারাও কি প্রচারের মান বাড়াতে সাহায্য করতে পারছে না?

    সিকির দেওয়া ভিডিওটা গতকাল দেওয়ালে লাগিয়েছি ঃ)
  • j | ২০ মার্চ ২০১৪ ১১:১২217056
  • আপের মধ্যে এই জগার কথাবার্তা শুনতে ভালো লাগে

    আপ অধীশ্বরকেও একটু আধটু শুনে মন্দ লাগে নি, তবে ঐ ভগোয়ান থিওরি আমদানির পর ব্যোমকে গেছি ! এ ছেলে বড় হয়ে ভক্তিমান হবেই হবে
  • sosen | ২০ মার্চ ২০১৪ ১১:০৮217055
  • আমাদের এখানে একটা পোস্টার-সহজ সরল
    আয় সিপিএম দেখে যা দিদির ক্ষমতা।
  • সিকি | ২০ মার্চ ২০১৪ ১১:০৭217054
  • টাট স্কাইতে হরিয়ানা নিউজ না কী নামে যেন একটা হরিয়ানা স্পেসিফিক নিউজ চ্যানেল চালু হয়েছে। কাল সারাদিন সেখানে জগা যাদবের সাথে সথে ক্যামেরা নিয়ে ঘুরছিল, জগা যাদবের ভোট চাওয়া টাওয়া দেখাচ্ছিল।
  • Tim | ২০ মার্চ ২০১৪ ১১:০২217052
  • যারা তিনো নিয়ে অ্যাপারেন্টলি খুশি, তারা নিশ্চই উন্নতি দেখতে পাচ্ছেন। বেটার সিস্টেম ইত্যাদি। যদি ধরে নিই ব্যক্তিগতভাবে তিনোজোটের সুবিধাভোগী এঁরা নন, এবং কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাচ্ছেন না। সেই ভলো দিকগুলো কি কোথাও ডকুমেন্টেড হয়েছে গুরুতে? হী-রা টই বা অন্য রাজনৈতিক টইগুলোয় অনিয়মিত যাওয়া আসা বলে এখানেই জিগালাম। সদুত্তর পেলে নাহয় নিজেদের ক্রিটিসিজম (আমি মোটের ওপর গুচ্ছ অকাজ ও অপচয় হয়েছে দেখছি) নিয়ে ভাববো।
  • j | ২০ মার্চ ২০১৪ ১১:০১217051
  • এদিকে জগা যাদব গুরগাঁওয়ে বেশ ভালই প্রচার ক্যাম্পেন শুরু করেছেন আপের হয়ে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত