এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ২০ মার্চ ২০১৪ ০৮:০৯217020
  • হায় হায় গো! কিটু গিদওয়ানির সিরিয়াল তাও আমি জানি না! কান্না পেয়ে গেল। ইউটিউবে পাওয়া যায়?
  • jhiki | ২০ মার্চ ২০১৪ ০৭:৫৮217019
  • এত ডিটেলে মনে আছে কারণ আমি তখন আবুধাবিতে একা থাকতাম, বর অফিসের কাজে(!!!) প্যারিসে।
  • jhiki | ২০ মার্চ ২০১৪ ০৭:৫৬217018
  • ব্যাং ঠিক এইভাবেই '২০০৫' এ জি টিভিতে 'কশিশ' সিরিয়াল শুরু হয়েছিল। সিমোন সিং আর আয়ুব খান স্বামী-স্ত্রী, কিটু গিদওয়ানি অ্যানাদার উওম্যান ঃ)

    খুব স্টাইলিশ ছিল সিরিয়ালটা।
  • byaang | ২০ মার্চ ২০১৪ ০৭:২৩217017
  • কেমন যাবে কে জানে!
  • byaang | ২০ মার্চ ২০১৪ ০৭:২২217016
  • আজ দিনটা কেমন যাবে কে যানে!
    ভাটে এসে দেখি অভ্যু আর জামাই দুজনাই টুম্পার ব্যাচমেট।
    টইয়ে গিয়ে দেখি আকা আর ঈশান একমত হয়ে এক কথা বলেছে।
    ফেবুতে গিয়ে দেখি, আমার ভাইয়ের বৌ লিখে রেখেছে, "আহা গো সেই লোকটার কী হবে? যে কিনা এমএইচ৩৭০ ধরে আপিসের কাজে বেজিং যাচ্ছি " বলে গার্লফ্রেন্ডের বাড়ি গেছিল, তার কী হবে?"
    জিমেলে গিয়ে দেখি, আমি ইউকের কোকের প্ল্যান্টে কত কত পাউন্ড যেন পেয়েছি।
  • Bhagidaar | ২০ মার্চ ২০১৪ ০৫:৫৪217015
  • ইয়েস, তারপর কতজন যে একশয়ে একশ পেল। আমাদের ব্যাচ।
  • গজু | ২০ মার্চ ২০১৪ ০৫:০১217014
  • অ্যাঁ, বাঙালির প্রাণ কার্ড রাইসের জন্য কাঁদছিল। হে ঈশ্বর আমায় তুমি বধির করে দাও।
  • Atoz | ২০ মার্চ ২০১৪ ০৪:২৫217013
  • ও, সেইবার।
    কী অবস্থাই না হয়েছিল।
  • Abhyu | ২০ মার্চ ২০১৪ ০৪:০২217012
  • একটা পরীক্ষা নিয়ে উঠলাম। টানা তিন ঘন্টা। বাপরে!

    চুরানব্বইয়ের মাধ্যমিক। প্রথম বারের অঙ্ক পরীক্ষায় জয়েন্টের পেপার ধরিয়েছিল। একটা অঙ্ক একটু ভুলও ছিল। ভাঙচুর, কান্নাকাটির পরে আবার পরীক্ষা নেওয়া হয়। দ্বিতীয়বারে ক্লাস সেভেনের পেপার দিয়েছিল।
  • Atoz | ২০ মার্চ ২০১৪ ০২:৪৭217011
  • লামা আর হুতো,
    আবার করে মনে করিয়ে দিই, বাণী বসুর "জেগে ওঠো" গল্পটা প্লীজ। ঃ-)
  • Atoz | ২০ মার্চ ২০১৪ ০১:৪১217010
  • এতদিন চলে গেল! এ যে সেই নারদ আর বিষ্ণুর গপ্পের কেস হলো! হিসাব করে দেখি প্রায় এক যুগ চলে গেল! কোথা দিয়ে? নদী পার হতে হতে যেমন নারদ হুরুশ করে মানুষ বনে গিয়ে কোথায় যেন সংসার শুরু করলেন, গোটা দশবারো ছেলেপিলে হলো, বুড়ো হয়ে অনেক নাতিনাতনি দেখে তিনি মারা গেলেন, দ্যাখেন নদীটা মোটে পার হয়ে এলেন। ঃ-)

    ভাটের পিছনের পাতা দেখতে গিয়ে আমার সেই কেস হলো। সে এর লেখাগুলো সব মনে পড়িয়ে দিল। দশ বারো বছর আগের সেইসব দিন। এইসব লেখা তখন লাইভ আসতো বালায়, আর কী তুমুল হৈ চৈ আলোচনা ইয়া ইয়া বাপ্পো বাপ্পো লেখা আসতো তখন সেইপাড়ায়।
  • Atoz | ২০ মার্চ ২০১৪ ০০:৪৬217009
  • অভ্যু, দু'বার অংক পরীক্ষা????
  • pipi | ২০ মার্চ ২০১৪ ০০:৩৪217008
  • আমারো আজকে ম্যাগো টইটার কথা মনে হচ্ছিল। কার্ড রাইস বানাতে গিয়ে। কাল রাত থেকে প্রাণটা কার্ড রাইসের জন্য কাঁদছিল। তো আজ লাঞ্চে বানিয়েই ফেললাম। তখনই ঐ টইটার কথা মনে পড়ে গেল। কার্ড রাইস মনে হয় দমদির ম্যাগোর লিস্টিতে ছিলঃ-)ঃ-)
  • byaang | ২০ মার্চ ২০১৪ ০০:৩২217007
  • বেশির ভাগ সময়ই মেজাজ এত খারাপ থাকে নানা কারণে, যে মাথা ঠান্ডা করে কিছু করতে বসাটাই একটা চ্যালেন্জ
  • | ২০ মার্চ ২০১৪ ০০:২৯217005
  • না কাটি।
  • a x | ২০ মার্চ ২০১৪ ০০:২৯217006
  • সেই ম্যাগো টইটা কই গেল? আরেকটা ম্যাগো জিনিস মনে পড়েছে!
  • pipi | ২০ মার্চ ২০১৪ ০০:২৫217004
  • সেই। কেউ কি আর ইচ্ছে করে বাচ্চাদের অনাথ করে!
  • | ২০ মার্চ ২০১৪ ০০:২৩217002
  • এই ভাবে ব্যাঙ কে অকমান করা টা কি অভ্যু র উচিত হলো? ঃ)))
  • byaang | ২০ মার্চ ২০১৪ ০০:২৩217003
  • অনাথ কোথায় করলুম! লেখার ইচ্ছে আছে, সময় পাচ্ছি না।
  • সায়ন | ২০ মার্চ ২০১৪ ০০:২২217001
  • এই যে পাইলটও বালম পিচকারিতে নেচে গেল। মাইরি
  • Abhyu | ২০ মার্চ ২০১৪ ০০:২১217000
  • আরে না না ব্যাঙদি রাগ করে না :)
    মেল দ্যাখো।
  • | ২০ মার্চ ২০১৪ ০০:১৮216999
  • জগ্গু নাম টা পছ্ন্দ হল না বুঝি? ঃ))
  • সায়ন | ২০ মার্চ ২০১৪ ০০:১৬216998
  • স্পাইসজেট ফ্লাইট ক্রু'দের মিড-এয়ার হোলি সেলিব্রেশন (আপাততঃ পাইলট ক্রু সব সাসপেন্ডেড) :-D
  • pipi | ২০ মার্চ ২০১৪ ০০:১৫216997
  • এই যে মা জগদম্বা! বলি বাকী টইগুলোর মত সিউড়ির টইটাকেও তাহলে অনাথ করেই দিলে?
  • byaang | ২০ মার্চ ২০১৪ ০০:০৯216995
  • অদ্ভুত তো! খুব রেগে গেলাম অভ্যুর উপর।
    আমি আবার ভুলভাল গেস করলুম কখন? আমি তো জানতুমই না, তোর রেজাল্টের কথা। যাদেরগুলো জানি, তাদের কথাই তো লিখেছি। গেস করলাম কখন?
  • | ২০ মার্চ ২০১৪ ০০:০৯216996
  • / তুই জানিস না...
  • | ২০ মার্চ ২০১৪ ০০:০৮216994
  • সে র লেখা নিয়ে জাস্ট কোন কথা হবে না। আরো অনেক লেখা চাই।
  • | ২০ মার্চ ২০১৪ ০০:০৬216993
  • হ্যাঁ ঝিকি দেখেচি পুট্টুসের ছবি। ঃ))
  • | ২০ মার্চ ২০১৪ ০০:০৪216992
  • ডিডি দার কান ঘেঁষে পঞ্চম হবার কথায় আমার একটা গল্প মনে এলো।

    এটার আমার সেজকাকা বলেছিল। তখন কাকা গ্রামের স্কুলে পড়ে। ক্লাশ ৪ বা ৫ হবে। ও এক দিন পাড়া বেড়াতে গোয়ে দেখে গ্রামের এক বাড়ি তে প্রায় জগ্যি বাড়ির মতো আয়োজন। লাইন দিয়ে পাঁঠা রা দাঁড়িয়ে মন দিয়ে কাঁঠাল পাতা চিবুচ্ছে। ভিয়েন বসেছে। ইত্যাদি ইত্যাদি। ও কাকা কৌতুহল সামলাতে না পারে বাড়ির কর্তা কে জিগায় "হ্যাঁ গো কাকা (গ্রামতুতো) ব্যাপার কী!!"। তো একগাল হেসে কাকা জানায় আরে তুই জানিস। আমার ছেলে ওমুক ও তো এবারে ফোর্থ হয়েছে। কাকা বললো কেন জানবো না।ও তো আমাদের ক্লাশেই পড়ে।কিন্তু আমাদের ক্লাশে মোট তো ৪ ছেলে ই আছে। ....
  • Abhyu | ১৯ মার্চ ২০১৪ ২৩:৫৯216991
  • ঝট করে একটা কথা বলে যাই, নইলে কার আবার কখন সমাজসেবার ইচ্ছে হয় কে জানে। আমি কিন্তু টেকনিক্যালি হায়ার সেকেন্ডারিতে স্ট্যান্ড করি নি, মানে ঐ যারা স্টেজে গিয়ে পেরাইজ নেয় তাদের মধ্যে আমি ছিলাম না, বাইশ (সম্ভবতঃ) হয়েছিল শেষ পর্যন্ত। মাধ্যমিকটা ঠিকই আছে, কিন্তু তাতেও বেশি লাভ হয় নি। অঙ্ক পরীক্ষাটা দ্বিতীয়বার নিয়েছিল, নইলে আমি ফার্স্টই হতুম, গ্রান্টি। ফার্স্ট যে হয়েছিল সে আমার ব্যাচমেট ছিল, আর প্রথম অঙ্ক পরীক্ষায় ঝুলিয়েছিল। এ দুঃখ যে কোথায় রাখি, বাঙালী জীবনে একবার ট্রেন মিস হলে আর ধরা যায় না!

    তবে যা লিস্টি দেখলাম তার বাইরেও লোক আছে। নবাগতদা মাধ্যমিকে ফার্স্ট আর হায়ার সেকেন্ডারিতে থার্ড হয়েছিল (বা উল্টোটা)। তাছাড়া আরেকজনকে জানি যে মাধ্যমিকে স্ট্যাণ্ড করেছিল (না ব্যাঙদি ভুলভাল গেস করতে যেয়ো না)।

    সে-কে নতুন লোক দেখে একবার যখন লোকে চাটছিল (সে আর গুরুতে নতুন কি) তখন আমার বেশ খারাপ লেগেছিল আর আমি ভদ্রভাবে ওকে হেল্প করার চেষ্টা করেছিলাম। এখন চেনা দিদি বেরিয়ে পড়াতে বেশ ভালো লাগল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত