এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pipi | ১৯ মার্চ ২০১৪ ২১:৪৬216959
  • সিকি না, ওমনাথ।
  • pipi | ১৯ মার্চ ২০১৪ ২১:৪৬216960
  • এই যে ব'ভাই। আছি, তা একরকম আছি। কোমরের ব্যথাটা আজকাল মাঝেমাঝেই চাড় দেয়। মাথাটাও সবরে অসবরে ধরে টুকটাক। আর পেটের ব্যথা তো লেগেই আছে। হাঁফিয়েও পড়ি জলদি। তা বাদে ভালই আছিঃ-)
  • hu | ১৯ মার্চ ২০১৪ ২১:৪৫216958
  • আমি কখন প্রশ্ন করলাম! আমি তো ঠিকই জানি। সিকিই মাঝখান থেকে এসে পিপি আর সুমেরুদা একবয়সী কিনা সেই তর্ক তুলে দিল!
  • | ১৯ মার্চ ২০১৪ ২১:৪৩216957
  • হোয়াট অ্যাবাউট জগ্গু? ( বেশ হালকা দাদা দাদা ভাব আছে!! )
  • | ১৯ মার্চ ২০১৪ ২১:৪১216953
  • তার আগে তুই আমাকে কাকু বলে ডাকবি ব্যাঙ। তুই বেসিক্যালি আমার হাঁটুর বয়েসী। ঃ))
  • /\ | ১৯ মার্চ ২০১৪ ২১:৪১216954
  • ঐ টই তে যারা লেখেনি তারাই তো সব গন্ডোগোল পাকিয়ে রেখেছে।
  • sosen | ১৯ মার্চ ২০১৪ ২১:৪১216955
  • হাহাহা
  • Arpan | ১৯ মার্চ ২০১৪ ২১:৪১216956
  • না, ভাবছি জগা* বলে ডাকব।

    *জগদম্বার শর্ট ফর্ম
  • | ১৯ মার্চ ২০১৪ ২১:৩৯216951
  • আচ্ছা।

    ও পিপি দিদা তুমি কেমন আছো? ঃ))
  • byaang | ১৯ মার্চ ২০১৪ ২১:৩৯216952
  • হুমেরু আর প্পন কি আমাকে মাসিমা বলে ডাকবে আজ থেকে?
  • pipi | ১৯ মার্চ ২০১৪ ২১:৩৭216950
  • তা ডাক না, কে মানা করেছে। দা ছেড়ে কাস্তে হাতুড়ি, ফুল-ফলমূল কিছুতেই আপত্তি নেই। দিদাও ডাকতে পারিসঃ্‌)
  • san | ১৯ মার্চ ২০১৪ ২১:৩৬216949
  • হু এর এইসব বেসিক প্রশ্ন পায় কেন, কে কতো মা বলে একটা টই আছে দেখে আয়। আমি ব্ল্যাংকি অয়ন আরো কারা জানি একই ব্যাচের।
  • byaang | ১৯ মার্চ ২০১৪ ২১:৩৪216948
  • এখন গোমড়ামুখে গল্পের বই পড়ছে।
  • byaang | ১৯ মার্চ ২০১৪ ২১:৩২216947
  • হ্যাঁ সোসেন, এই তো কিছুক্ষণ আগে। এসে করিডোরে দাঁড়িয়ে ছিল। আমি দরজা খুলে তাকে দেখে জিগালাম, "কী ব্যাপার, এখানে যে! তুই না বাড়ি ছেড়ে চলে যাবি বলেছিলি।"
    সে প্যাঁচামুখে বলল "চলেই গেছিলাম, পোডিয়ামে খুব মশা, জাস্ট মশার জন্য করিডোরে এসে দাঁড়িয়েছি। আজ রাতটা করিডোরে থাকব, কাল সকাল হলে চলে যাব। তখন মশাগুলো-ও থাকবে না।"
    বললুম, "জল খাবি?"
    বলল "তোমার ইচ্ছা হলে দিতে পার"
    জল দিলাম, জল খেয়ে বোতল ফেরত দিল।
    বললুম "অতক্ষণ দাঁড়িয়ে আছিস, পায়ে ব্যথা করছে নিশ্চয়ই, বসে যাবি নাকি একটু? ব্যথা কমলে আবার করিডোরে গিয়ে দাঁড়াস।" চোখমুখ কুঁচকে বলল, "তাই বলে ভেব না, আমি বাড়িতে থাকব" বলে ঘরে ঢুকে ধপাস করে জুতোর আলমারিটার উপর বসে পড়ল।
    তারপর বলল, "আচ্ছা আজ রাতটা আমি স্নান করে নিচ্ছি, কিন্তু রাতে ভাত খেতে দিলে আবার চলে যাব।"
  • Tim | ১৯ মার্চ ২০১৪ ২১:৩১216945
  • পিপি আসলে হুমেরুদার চেয়ে এক বছরের ছোট? তালে আমি পিপিরে এখন থেকে পিপিদা ডাকবো।
  • pipi | ১৯ মার্চ ২০১৪ ২১:৩১216946
  • আমার বরাবর ছোট চুলের উপর লোভ ছিল। এদিকে বাড়ি থেকেও কাটতে দেবে না। আর সে চুলও ছিল বটে। উফ! বাড়ীতে, হস্টেলে তবু সে চুলের যত্ন করার লোক জুটে যেত। মানে ঐ তেল দিয়ে দেওয়া, জট ছাড়ানো, আঁচড়ানো। বার্লিন গিয়ে ল্যাজে গোবরে। আর ওখানকার জলে চুল উঠতে শুরু করল! যেদিকে তাকাও সেদিকে খালি লম্বা লম্বা কেশরাজি! তারপর একদিন ভাতের মধ্যে ল অ অম্বা একখানা চুল পেলাম। ব্যস! সেই শেষ। সেবার বাড়ি গিয়ে ২০০৭ মনে হয়, হাবিবস থেকে ঘ্যাঁচ করে এলাম। পিঠের মাঝ অবধি। বাড়ি এসে সেই দেখে হুলুস্থূলঃ-) কিন্তু বার্লিন ফিরে কাটা চুল দেখে সবথেকে দুঃখ পেয়েছিল আমার ল্যাবের জনতা। অমন চুল কেটে এলে!! সেই যে শুরু তারপর আর পিছন ফিরে চাই নি। পিঠ থেকে কাঁধ, কাঁধ থেকে গলা তারপর কান - বয়স যত বাড়ছে চুল তত ছোট হচ্ছেঃ-) আর এখন তো সল্ট অ্যাণ্ড পেপার মিলমিশঃ-))
  • blank | ১৯ মার্চ ২০১৪ ২১:২৬216944
  • বাকিদের কথা জানিনা কিন্তু কাবলিদা আমার থেকে অল্প ছোট ই হবে।
  • sosen | ১৯ মার্চ ২০১৪ ২১:২৪216940
  • নতুন জাতির জননী পাওয়া গ্যাছে, যে জাতির জনককেও ছেলে বলে দাবি করবে এক্ষুনি। তোর সিংহাসন দোদুল্যমান, আর তুই মতামত দিতে এসছিস এতক্ষণে?
  • Arpan | ১৯ মার্চ ২০১৪ ২১:২৪216941
  • তালে আজ থেকে ব্যাংকে তুইতোকারি করাই যায়। আপিশিয়ালি।

    নেচে নেচে আয় মা ....
  • π | ১৯ মার্চ ২০১৪ ২১:২৪216942
  • আমার আবার উল্টো কেস। সেবার পুজোর মরশুমে জিন্সের হাওয়া বেশ ভালোই বইতে শুরু করেছে। তখন বোধহয় আমাদের নবম শ্রেণী, আমাদের তখন জিন্স। আমাদের মানে মাইনাস আমার। সেটা কিন্তু আমার বাড়ির কারণে হয় হয়নি। মা র ভারি ইচ্ছে ছিল জিন্স পরা আমাকে দেখে। আমিই বেঁকে বসেছিলুম। কী জানি কী মনে হয়েছিল। তখন জিন্স মানেই হেব্বি ফ্যাশন আর এদিকে আমার ঘোরতর অ্যান্টি ফ্যাশন ফেজ চলছে তখন, সে কারণেই হবে। বাড়িতে তখন আমার জিন্স না পরা নিয়েই রীতিমতন অশান্তি !
  • hu | ১৯ মার্চ ২০১৪ ২১:২৪216943
  • তোর বয়সের ব্যাপারে মতামত চাইতাম। কিন্তু টিম বলে দিল তুই আর স্যান একবয়েসী
  • pipi | ১৯ মার্চ ২০১৪ ২১:২৩216936
  • কি মুশকিল! হুমেরুকে নিয়ে আবার টানাটানি কেন? যতদূর মনে করতে পারছি ও আমার এক ক্লাস সিনিয়র ছিল! ও ছিল অংকে, আমি জুলজিতে। চেনার কোন সুদূরতম সম্ভাবনাও ছিল না যদি না আমার বটানির বান্ধবীর ক্রাশ থাকত হুমেরুর উপরঃ-)
  • hu | ১৯ মার্চ ২০১৪ ২১:২৩216937
  • হ্যাঁ, এইটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন
  • sosen | ১৯ মার্চ ২০১৪ ২১:২৩216938
  • কিন্তু ব্যাংদিকে আমি নিজের নাতনির মত দেখি
  • blank | ১৯ মার্চ ২০১৪ ২১:২৩216939
  • কোনো ব্যাপারে মতামত চাই!!
  • sosen | ১৯ মার্চ ২০১৪ ২১:২২216934
  • ব্যাঙাচি বাড়ি ফিরেছে?
  • hu | ১৯ মার্চ ২০১৪ ২১:২২216935
  • প্পন, হুমেরু, পিপি, হুচি সবাই ব্যাংদির ছেলের বয়সী
  • byaang | ১৯ মার্চ ২০১৪ ২১:২০216932
  • পিপি তো আমার মেয়ের বয়সী, তাইলে হুমেরুও আজ থেকে আমার ছেলের মতন হল।
  • Arpan | ১৯ মার্চ ২০১৪ ২১:২০216933
  • হুমেরু আমার বয়সী না? অংক কী জটিল কালিদা!
  • sosen | ১৯ মার্চ ২০১৪ ২১:১৯216931
  • জন্ম থেকে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত