এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • 8-O | ১৯ মার্চ ২০১৪ ১৬:৩২216839
  • কাগজে প্রিন্টাউট? খাইসে।। না, সে তবে ঐ স্ক্যান করেই গুগুল ড্রইভে তুলে রাখতে হবে। সেখান থেকে লিং দিতে হবে। বিএল এর এডিটোরিয়াল টীমকে কেন যে কেউ আপিস বয়ে গিয়ে কেলিয়ে আসে না!
  • এমেম | ১৯ মার্চ ২০১৪ ১৬:৩২216840
  • সে বাড়ি না ওটা, অফিস। অফিসফেরতা কিনে আনা হত। দোকানে আমাকে নিয়ে যাওয়া হত না। আমাদের উইকলি শপিং ডে নেই। মাসে একবার? না। বছরে একবার, সেও না।
  • hu | ১৯ মার্চ ২০১৪ ১৬:৩১216837
  • *সেকি এমেম!
  • hu | ১৯ মার্চ ২০১৪ ১৬:৩১216838
  • সে এমেম! সেই সাইটও কি হারিয়ে গেল নাকি?
  • সে | ১৯ মার্চ ২০১৪ ১৬:২৮216836
  • নন্টে ফন্টে নয়, কাগজে।
  • সে | ১৯ মার্চ ২০১৪ ১৬:২৬216833
  • হারিয়ে গিয়েছে কারণ যে সাইটে লিখ্তাম তারা লোপাট করে দিয়েছে। আমিও প্রিন্টাউট রাখিনি।
  • san | ১৯ মার্চ ২০১৪ ১৬:২৬216834
  • আর তখন সেই সোভিয়েত নারী আর আরো কি কি পত্রিকা বেরোত, কতরকম ডিজাইন থাকত রে ! মা কেমন স্কার্ট ফ্রক সালওয়ার বানাতে দিত ডিজাইন নিজে এঁকে দিয়ে। তখন জামাকাপড় পাওয়া একটা অকেশন মত ব্যাপার ছিল ঃ-)
  • একক | ১৯ মার্চ ২০১৪ ১৬:২৬216835
  • গোলাপী আমি নিজে পরিনা। বিচ্ছিরি লাগে। তবে কাওকে কাওকে খুব মানায় দেখেছি। আমার পোশাক আশাকে কালো আর যত কালছে রং পচ্ছন্দ।
  • UNICODE | ১৯ মার্চ ২০১৪ ১৬:২৫216831
  • একটু টেকনিকালিটি। বাংলালাইভ সাইটে লেখা হত banglafontnormal নামক একটি ফন্টে। অনেকের অনেক দারুণ লেখাপত্র সেই ফন্টে রয়ে গেছে। কেউ কেউ সেগুলো ওয়ার্ডে সেভ করে রাখতে পেরেছেন। কিন্তু এখন কোনো সাইটে বা ব্লগে, ফেসবুকে, কোত্থাও সেই সব লেখা সার্চেবেল ফর্মে রাখতে হলে ইউনিকোড ফর্ম্যাটে রাখতে হবে। অথচ banglafontnormal থেকে ইউনিকোড ট্রান্সলিটেরেশন এর কোনো উপায় নেই। তবে? জেপিজি ফর্মে রাখতেই পারেন, সেটা খুব বেশি সুবিধের নয় পড়তে, এমনকি সার্চেবল ও নয়।

    মজার কথা, এই সাইট গুরুচন্ডালি আগে ব্যবহার করত banglaplain নামক একটি ফন্ট। এর ছিল banglaplain থেকে ইউনিকোডে ক্ন্ভার্ট করার মতো একটা ট্রান্সলিটেরেশন কল ও। আরো মজার কথা, এই বাংলাপ্লেইন আর বাংলাফন্টনরমাল এক্কেবারে হুবহু এক ফন্ট। অর্থাৎ বাংলা লাইভের লেখাগুলোকে ইউনিকোডে কনভার্ট করা সম্ভব। এজন্য আপনার লাগবে দুটো ফন্ট banglafontnormal.ttf এবং banglaplain.ttf। প্রথমে সমস্ত বাংলা হরফগুলো সিলেক্ট করে ফন্টটিকে বাংলাফন্টনরমাল থেকে পাল্টে বাংলাপ্লেইন করে দিন। দেখবেন কিছুই আসলে পাল্টালো না। একদম একই রইল ডকুমেন্ট টা। কারণ দুটো ফন্ট যে আসলে হুবহু এক।
    এবার ব্যবহার করুন এই পেজটি
    http://www.guruchandali.com/GCTransliterate/ ===\ BanglaPlain to Unicode conversion

    দমাদ্দম লেখা ইউনিকোডে কনভার্ট হয়ে যাবে। এবার নিজের ব্লগ খুলে পোস্ট করে রাখুন সেইসব হারিয়ে যাওয়া লেখা। লোকে পড়তে পারবে যখন খুশি, দেদার ধন্যবাদ ও দেবে বোধয়। অন্তত আমি তো দেবই।
  • hu | ১৯ মার্চ ২০১৪ ১৬:২৫216832
  • নভরুজে সারি সারি তাঁবু পড়েছে। গত বছর এই সময় ছিলাম না। এবারে কি হয় দেখার জন্য উদগ্রীব হয়ে আছি। কোন পোলাও-এর কথা বলছ? মাংস আর গাজর দিয়ে যেটা বানায়?
  • এমেম | ১৯ মার্চ ২০১৪ ১৬:২৪216830
  • এ বাবা কোথায় ছিল, হারালো কী করে।

    বাই দি ওয়ে হুচি তোমার সঙ্গে প্রথম আলাপ হয়েছিল এসোজিতে। আমার একখান প্রেমের গল্প প্রথম পড়েছিলে তুমি। সে গল্প হাইরে গেছে। লোটাকম্বলে সকলের মত নিয়ে নিয়ে স্টেপ বাই স্টেপ লিখেছিলাম। গল্পের নাম বারবার এডিট করে দারুন কনফিউজ করে দিয়েছিলাম সবাইকে। শেষে হাসি (হাসিবুর রহমান) বলল তার চে প্রেমের গল্প পর্ব ওয়ান পর্ব টু করলেই হয়!
  • jhiki | ১৯ মার্চ ২০১৪ ১৬:২৩216828
  • কুমুদি, আমিও তাই ভাবি... লম্বা চুল, শাড়ী, ঝোলা ব্যাগ সব সামলে মেয়েদের কেন চলতে হত/ হয়?
    আর এযুগকে হিংসা করার কিছু নেই। দেশের কোন অফিসে বহুদিন যাইনি (ডিএলেফের কাঃ কেঃ ছাড়া) তাই জানিনা, কিন্তু বাকী সব দেশী মেয়েরাই টাইট ড্রেস/ স্কার্ট, পায়ে স্টিলেটো-এই পোষাকই অফিসে পরে। কেন যে মেয়েদের রণপার ওপর হাঁটতে হবে, এই প্রশ্ন কেউ করে না!!
  • hu | ১৯ মার্চ ২০১৪ ১৬:২৩216829
  • তবে সত্যের খাতিরে স্বীকার করে যাই - সাদা-গোলাপি-ব্রাউন - এই তিন রং মেশালে যেমন হয় - অনেকটা ধরা যাক চেরি ব্লসমের মত - সেই রঙের একটা সোয়েটার আমার আছে। নিজের পছন্দ করে কেনা।
  • সে | ১৯ মার্চ ২০১৪ ১৬:২২216827
  • নভরুজে ওরা পোলাও বানাবে না?
  • সে | ১৯ মার্চ ২০১৪ ১৬:২১216826
  • গোলাপী আমার সবচেয়ে প্রিয় রং কিন্তু গায়ের রং কালো বলে কোনোদিন গোলাপী কাপড় জামা পাই নি। এখন পয়সা আছে, বয়েস নেই। তবু পরি। এখনো গোলাপী পরে রয়েছি।
  • hu | ১৯ মার্চ ২০১৪ ১৬:১৯216825
  • আমার সে সময় খুব একটা পছন্দ-অপছন্দ ছিল না। শুধু গোলাপী রংটা খুব বিচ্ছিরি লাগতো। এখনও লাগে। সেটা জানেও সবাই। বাবা-মা একবার বাংলাদেশ গেছিল। সেখান থেকে আমার জন্য একটা গোলাপী জামদানী এল। ওরা যদিও বোঝালো রংটা আসলে গোলাপী নয়, পেঁয়াজী। তো ঐ রং যদি পেঁয়াজী হয় তাহলে পেঁয়াজীও আমার বিচ্ছিরি লাগে। এবারে টিম আমার জন্য একটা টপ এনেছে। বলার চেষ্টা করছে রংটা বেগুনী। কিন্তু আমিও গুগল কালার শেডস খুলে দেখিয়ে দিয়েছি ওটা তীব্র রানী কালার। তো এই হল ব্যাপার। গোলাপী রং ছাড়া আর সব রংএর কাপড়ই আমি সোনামুখ করে পরে থাকি।
  • সে | ১৯ মার্চ ২০১৪ ১৬:১৭216824
  • এমেমের বাড়ি কলেজ স্ট্রীটের দিকে? নাকি আমহার্স্ট স্ট্রীটের দিকে? ইস্কুল মনে হয় দুটোর মধ্যে একটা। হয় সার্কুলার রোড নয় কর্ণওয়ালিস স্ট্রীট।
  • সে | ১৯ মার্চ ২০১৪ ১৬:১৫216823
  • পিডিয়েফ রাখতে আমি জানি না। প্লাস এটা তো ফোটো তুলে jpg করা। সব লেখা হারিয়ে গিয়েছে। সেই বের্লিন ওয়ালের লেখাটা আর খুঁজেই পাই নি।
  • সে | ১৯ মার্চ ২০১৪ ১৬:১৪216822
  • মরাল গার্জেন ছিলো ভারতীয়রা। সমস্ত বিদেশেই তারা থাকে।
    সময়ের সঙ্গে সঙ্গে তাদের আউটলুক ও অত্যাচারের স্টাইল বদলায় - তাই ফাঁদে পা দিতে নাই।
  • এমেম | ১৯ মার্চ ২০১৪ ১৬:১৩216821
  • কিন্তু কুমু, কী খোল। ১২০ বাই ১২০ সুতো। কোথায় এখন অমন জমি।
  • এমেম | ১৯ মার্চ ২০১৪ ১৬:১২216820
  • বাপের বাড়িতে তবু সংখ্যায় কম হলেও মা তো অন্তত মিষ্টি মিষ্টি রঙের শাড়ী কিনে দিত। পরে যা হাল, সবই আসে পুটিরামের পাশের একটা দোকান থেকে ইস্ট বেঙ্গল না কী যেন নাম। সবই তাঁত, আমারগুলো বিশেষ বাছাই লাল্পাড় সাদা।
  • san | ১৯ মার্চ ২০১৪ ১৬:১১216819
  • হুচি - আমি অন্য শহরে যাবার আগে কখনও নিজের জামাকাপড় নিজে কিনিনি :-) মা দেখেশুনে পছন্দ করে কিনে দিত, আমার কোনোদিন অপছন্দ হয় নি।
    এখনও নিজে কেনার মত পরিশ্রম না করতে হলেই ভাল হয় ঃ-( কিন্তু উপায় নেই
  • এমেম | ১৯ মার্চ ২০১৪ ১৬:০৮216818
  • এই হিংসেটা বেশ অদ্ভুতমত। নেটেই হয়। অন্য জায়গায় কৈ এরম তো মনে হয়না।
  • hu | ১৯ মার্চ ২০১৪ ১৬:০৫216816
  • শুক্রবার নওরুজ শুরু। তার আগে যেন বরফ গলে সেই আশায় আছি।
  • kc | ১৯ মার্চ ২০১৪ ১৬:০৫216817
  • কী সুন্দর ঝরঝরে লেখা। 'সে' খুব ভাল লাগল।
  • এমেম | ১৯ মার্চ ২০১৪ ১৬:০২216814
  • অয়ি শুচিস্মিতে, দিন কেমন কাটিতেছে নতুন দেশে?
  • kumu | ১৯ মার্চ ২০১৪ ১৬:০২216815
  • এমেম ঠিক্কয়েচে।আজকাল মেয়েদের ড্রেস দেখলে আমি ঈর্ষায় বেগনে সবজে হয়ে যাই।আমাদের মত তাঁতের বস্তা মতান্তরে শাড়ী জড়িয়ে ট্রামবাসপ্র্যাকটিকাল ইত্যাদি যেন পরম শত্রুকেও না করতে হয়।
    সে র লেখা পরে পড়ব, এই বিষাক্ত জায়গায় না।
  • সিকি | ১৯ মার্চ ২০১৪ ১৬:০০216812
  • বাঃ। ছবির মত লেখা। আবারও মুগ্ধ করল।
  • hu | ১৯ মার্চ ২০১৪ ১৬:০০216813
  • চিন্তাভাবনা করত না মানে 'যা খুশি পরো' এমন না। কি পরলে ভালো দেখাবে, নতুন ফ্যাশন কি - এসব নিয়ে ভাবত না। ইনফ্যাক্ট এসব নিয়ে ভাবাটা খুব খারাপ - এমনই শেখানো হত।
  • de | ১৯ মার্চ ২০১৪ ১৫:৫৯216811
  • আগে পড়া লেখা - কিন্তু আবার পড়লাম - এই লেখারা পুরনো হয় না। সে, একজায়্গায় পিডিএফটা রাখা যায় না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত