এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ১৯ মার্চ ২০১৪ ০৮:৩৭216570
  • আমি এই পরীক্ষার খাতার গল্প পড়ে একটা গল্প বলার লোভ সামলাতে পারলাম না।
    আমার ভাইয়ের ইস্কুলের গল্প। বারো ক্লাসের প্রিটেস্ট পরীক্ষা। বাংলার পেপার। বাংলা সাহিত্যের ইতিহাসের প্রশ্ন। ঘড়ির কাঁটা একেবারেই সাহস দিচ্ছে না। পরীক্ষা শেষের ঘন্টা পড়ল বলে। ভান্ডারী স্যারের স্নেহধন্য এক্জনের খাতা দেখে তার পিছনের ছেলে, তার খাতা দেখে তার পিছনের ছেলে এইভাবে শিকলিগাঁথা নিয়মে টুকলি চলছিল। ফলে সব্বার শেষে যে বসেছিল তার লিখতে অনেক বেশি সময় লাগছিল।
    এইবার যেই ইনভিজিলেটর তাড়া দিয়েছে, আর সময় নেই, খাতা স্টিচ কর বলে, শেষ বেঞ্চের ছেলে দেখে, অতজনের লেখা শেষ হওয়র পরে তার আর তা টুকলি করার বিশেষ সময় নেই। সে তার আগের বেঞ্চের ছেলেকে জিগায়, "অ্যাই এর পরে কী লিখব, বল না?" সে ছেলেরও অবস্থা তথৈবচ, তার হাতেও আর বিশেষ সময় নেই তার সামনের বেঞ্চের ছেলের কখন লেখা হবে, তারপরে সে লিখবে, সেই অপেক্ষা করার। তবু সে একটু রসিকতা করার লোভ সামলাতে পরে না। সে উত্তর দেয়, "কী আর লিখবি? কৃষ্ণচূড়াকে প্রণাম করে খাতা জমা দিয়ে দে। আমিও তাই দিলাম।"
    ততক্ষণে ইনভিজিলেটর এসে শেষ বেঞ্চের ছেলের খাতা নিয়ে টানাটানি শুরু করে দিয়েছেন, সে তখন, "স্যার এক মিনিট, শেষ লাইনটা" বলে শেষ লাইন লিখল, "এরপর কবি কৃষ্ণচূড়ার উদ্দেশ্যে প্রণাম জানাইয়া, তাঁর রচনা সমাপ্ত করিলেন।"

    এখন হয়েছে কি, প্রথম বেঞ্চের ছেলের প্রেমিকার নাম ছিল কৃষ্ণচূড়া। শেষের আগের বেঞ্চির ছেলে সেই নাম নিয়ে একটু রসিকতা করতে চেয়েছিল, তার ফল দাঁড়াল এই। আর বাংলার স্যার সেই খাতা দেখে, তারপরে ক্লাসে এসে সেই খাতা নিয়ে কী করেছিলেন, সেটা অন্য গল্প।
  • bratin | ১৯ মার্চ ২০১৪ ০৮:০৪216569
  • আমাদের প্রীতম ক্লাস ফাইভে "শের শাহ্ব্র চরিত্র অঙ্কন করো' এই প্রশ্ন দেখে টোটাল ঘেঁটে গিয়ে শেষ অবধি বই এ দেওয়া শের শাহ ছবি এঁকে টোটাল খোরাক হয়েছিল।
  • π | ১৯ মার্চ ২০১৪ ০৬:৫৮216568
  • কে জানে ঠিক কী বলেছিলেন। আরেকজন আবার লিখেছে, বলেছিলেন, ধর্ষিতারা ধর্ষণের উপক্রম তৈরি করে।
  • Atoz | ১৯ মার্চ ২০১৪ ০৫:০২216567
  • তবু যে শুধু "অধিকার" বলে থেমেছেন, আরেকজন এসে হয়তো কইবেন "অধিকার ও কর্তব্য"।
  • Abhyu | ১৯ মার্চ ২০১৪ ০৪:১৯216566
  • গজুটি কে হে? আমাদের ভজা নয় তো?
  • Abhyu | ১৯ মার্চ ২০১৪ ০৪:১৬216565
  • ব্রতীনদার গল্প শুনে মনে পড়ল। আমাদের ক্লাসে একটা ছেলে অন্যের দেখে স্তুপ পর্বত আঁকছিল। মাঝখানে পাতা উল্টে দেওয়ায় ছবিটা শেষ করতে পারে নি :)
  • π | ১৯ মার্চ ২০১৪ ০৩:২৭216564
  • 'বিকল্প নীতিটা' ঠিক কী? আর তৃণমূল আগের সরকারের সাথী ছিল বলে অভিযোগ করা হচ্ছে, তো সিপিএম ও তো তাই ছিলো !
  • সে | ১৯ মার্চ ২০১৪ ০১:০২216563
  • rabaahuta | ১৯ মার্চ ২০১৪ ০০:৫০216562
  • অক্ষদা, ফেবুর থ্রেড গুরুতে দেওয়ার কায়দাটা আমি ঠিক বুঝতে পারিনা, তাও বাড়ি গিয়ে চেষ্টা করে দেখবো একবার (ইউআরেলটা পেস্ট করে দিলেই হবে নাকি? দেখি)। থ্রেডটার নাম হলো 'ফিল স্যাড ফর ওয়ার্কিং মমস'। তবে একটু আগে কিছু লোকজন গালাগাল দিচ্ছে দেখে ভালো লাগলো।
    ঠিক গালাগাল নয়, মিষ্টি করে বুঝিয়ে বলছে আরকি, আশা করে আছি কেউ যদি সরাসরি গালাগাল দেয়।

    না না আমি না, আমি কোনরকম ঝগড়াঝাটি গালাগালিতে নেই।
  • | ১৮ মার্চ ২০১৪ ২৩:৪৬216561
  • পরজীবি বলতে আমার একট হেব্বি গল্প মনে এল।

    আমার বেস্ট ফ্রেন্ড কৌশিক। ও তখন ৭ বা ৮ এ পড়ে। লাইফ সায়েন্স পরীক্ষা। প্রশ্ন এসেছে "একটি পরজীবি প্রাণীর উদাহরণ দাও"। তা কোশিক লিখেছে উকুন। এই বার ২ টো বেঞ্চ পেছন থেকে এক বন্ধু জিগাচ্ছে। কৌশিক বার বার বলছে। সে ব্যাটা বুঝতে পারছে না। কৌশিক ও লিখতে পারছে না ডিসটারবেন্স র জন্যে। সে মরিয়া হয়ে মাথা থেকে উকুন বার করে মারা অভিনয় করে দেখালো।

    পরীক্ষা শেষে ছেলে টি জানালো। হ্যাঁ রে শেষ অবধি বুঝতে পেরে গেলুম। তুই উট বলেছিলি তো!! ঃ)))
  • a x | ১৮ মার্চ ২০১৪ ২৩:৪৪216560
  • দেখব মানে দেখে নেব না, স্রেফ দেখব ঃ-)
  • a x | ১৮ মার্চ ২০১৪ ২৩:৪৩216559
  • হুতো, এসব কোথায় কথা হয়েছে? মানে ঐ পাষাণহৃদয় মহিলাদের ব্যপারে? আম্মো দেখব!
  • এমেম | ১৮ মার্চ ২০১৪ ২৩:৩০216558
  • শঙ্খ ঘোষ নিয়ে কী হয়েছে? হীরা টইতে সিম্বলিকালি এসেছে নামটা?
  • একক | ১৮ মার্চ ২০১৪ ২৩:২৭216557
  • বুজিরা চিরকালই আইদার পরাশ্রয়ী নইলে রেবেল। জনতার হ্যা তে হ্যা দিলে আর বুজি ক্যানো :)
  • byaang | ১৮ মার্চ ২০১৪ ২৩:২৬216556
  • ফেসবুকে দিয়েছিলাম, এখানেও দিয়ে দিই। খুব ঘুরছে এটা ফেসবুকে।
  • Arpan | ১৮ মার্চ ২০১৪ ২৩:২৪216555
  • এবং এই বুজিদের মত পরাশ্রয়ী জীব দুটি দেখিনি।
  • একক | ১৮ মার্চ ২০১৪ ২৩:২২216554
  • মমতা একদিক দিয়ে খুব উপকার করছে রাজ্যের। সমস্ত বুজি গুলোকে এন্করাপ্ট করে ফেলছে বা প্রকারান্তরে নিজেদের আউকাত চেনাচ্ছে। এরপর এগুলো আর আগের নৈর্বক্তিক বুজিসত্বায় চেষ্টা করলেও ফিরতে পারবে না। গুদামের ইন্দুর যত সমুদ্রে যায় ততই ভালো।
  • Arpan | ১৮ মার্চ ২০১৪ ২৩:২১216553
  • এছাড়াও বলে বসলেন আর বসে বললেন এই দুয়ের মধ্যে পার্থক্যটা লক্ষ করবেন কমরেড। প্রথমটা হলে তাও একবার ডিসকাউন্ট দেওয়ার কথা ভাবা যেত।
  • jhiki | ১৮ মার্চ ২০১৪ ২৩:১৮216551
  • 'অধিকার'!!!!!
  • | ১৮ মার্চ ২০১৪ ২৩:১৮216552
  • ওফ, হুতো তো ফাটিয়ে দিয়েছে। টোটাল পদ্য!! ঃ))
  • Arpan | ১৮ মার্চ ২০১৪ ২৩:১৬216549
  • পঃবঙ্গে মাইরি বুজি থিকথিক করছে। তাদের ৮০% আবার নাট্যব্যক্তিত্ব।
  • jhiki | ১৮ মার্চ ২০১৪ ২৩:১৬216550
  • কুমুদি, আমরা তো অফিসেও ঐভাবেই কাজ করি, ডিজাইনার কোন সমস্যা নিয়ে এলে আগে PDMS মডেলের স্ক্রীনশট দেখাতে বলি।
  • | ১৮ মার্চ ২০১৪ ২৩:১৫216548
  • গজু সম্পর্কে যাহা জান লিখ। (৩)
  • π | ১৮ মার্চ ২০১৪ ২৩:০৬216547
  • গ্রুপে একজন লিখেছেন, 'আজ তথাকথিত নাট্য ব্যক্তিত্ব এবং তৃণমূলী বুদ্ধিজীবী মনীশ মিত্র ২৪ ঘন্টা চ্যানেলে বসে বললেন, কোন মহিলা যদি মদ খেয়ে অপরিচিত পুরুষের সাথে গাড়িতে ওঠেন, তবে তাঁকে ধর্ষণের অধিকার আছে। ' সত্যি ?
  • byaang | ১৮ মার্চ ২০১৪ ২৩:০৫216546
  • আমি ডাম্ব শরাড খেলি।
  • গজু | ১৮ মার্চ ২০১৪ ২৩:০৩216544
  • প্রথমে মিস্ত্রীর মাতৃভাষা নিরূপণ করিতে হইবে। তৎপশ্চাৎ সে ভাষায় চৌকাঠরে কি কয় জানিতে হইবে। অবশ্য একখান দেখাইলেও চলে।
  • kumu | ১৮ মার্চ ২০১৪ ২৩:০৩216545
  • হে হে ঝিকি, অন্তত একজন আমার মত করে ভবে জেনে বড় ফুত্তি হল।
  • jhiki | ১৮ মার্চ ২০১৪ ২৩:০০216543
  • কুমুদি যা বলল আমি ঠিক তাই করি। যদিও আমাদের বাড়ীর এজেন্ট চাইনীজ এবং ভালো ইংরেজি বলে।
  • π | ১৮ মার্চ ২০১৪ ২২:৫৮216542
  • আচ্ছা, সিল্কস্ক্রিনের ব্যাপারে খোঁজ নেব।
  • rabaahuta | ১৮ মার্চ ২০১৪ ২২:৫৭216541
  • ও আচ্ছা। অবশ্য এটার টেকস্ট তো মেলা স্পেসিফিক।

    বড় পোস্টার... ওরা কি ডিজিটাল প্রিন্টে বড় সাইজে অসুবিধে বলেছিল? সিল্কস্ক্রিন ধরনের কিছু করা যায়?
    যাইহোক, নতুন পোস্টার দরকার হলে দোকানের নাম জুড়ে দেওয়া যাবে আরকি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত