এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৮ মার্চ ২০১৪ ১৮:৩৩216480
  • রাজদীপ মনে হয় 'ন্বেম কলিং'এর মানেটা একটু গুলিয়ে ফ্যালে। তাই না রাজদীপ?
  • a x | ১৮ মার্চ ২০১৪ ১৮:১৭216478
  • ম্যামি, ওগুলো অটোকারেক্টের চোটে হয়। ফরোয়ার্ড তো কোনোটাকেই বলিনা। ফরওয়ার্ড বলি অন্যটাকে। আর এটাকে ফোরওয়ার্ড।
  • সে | ১৮ মার্চ ২০১৪ ১৮:১৭216479
  • ও হ্যাঁ ওদের একটা বিরাট শত্রুও ছিলো। ঠিক যেমন সিপুয়েম তিনোমূলের অহিনকুল সম্পর্ক। বারবার সেই শত্রুদের কথা ঘৃণাভরে উল্লেখ করছিলো।

    শত্রুদের ছবি নীচে দিলাম
  • সে | ১৮ মার্চ ২০১৪ ১৮:১২216477
  • নাঃ। আমি লেবরেটরির লোক নই।
  • সে | ১৮ মার্চ ২০১৪ ১৮:১১216476
  • নাঃ গন্ধমাদন বৃত্তান্তটা বলেই ফেলি।
    এরা আমায় উড়িয়ে নিয়ে গেছল ঐ গন্ডগ্রামে। যত বলি, দাদা আমি ট্রেনে করে পৌঁছে যাবো চার সাড়ে ঘন্টার যাত্রাপথ। তবু শোনে না। ওদের ওটাই কোম্পানী পোলিটিক্স।
    ফ্লাইটের টিকিট এলো। ভোরে উঠে এয়ারপোর্টে পৌঁছতে প্রায় ঘন্টাটাক, তারপরে চেকিন করোরে, সিকিওরিটি, প্লেনে ওঠোরে, টেক-অফ্‌ - এই কত্তে কত্তে টোটাল আড়াই ঘন্টারও বেশি। তারপরে ২০ মিনিট মতো ফ্লাই করে, ফের ল্যান্ডিং, ট্যাক্সি, গেট ধরে ধরে বেরোও, আরো আধাঘন্টা।
    তারপরে এয়ারপোর্ট থেকে বেরিয়ে দেখি ধব্‌ধবে সাদা পোষাকে জাপানী শোফার আমার নামের(ভুল বানান) বোর্ড ধরে দাঁড়িয়ে। দেখেই কেমন লজ্জা লজ্জা করতে লাগল। সে দরজা খুলে আমার কোট খুলিয়ে নিয়ে হ্যাঙারে ঝুলিয়ে দিল, আমি গাড়ীতে বসলে সযত্নে দরজা দিয়ে দিল এবং ড্রাইভ করে চলল সেই প্রায় জনমানবশূণ্য গ্রামে। যেখানে গন্ধমাদনের কারখানা। আমি সিঁটিয়ে রইলাম পুরো যাত্রাপথ।
    তারপরে তো যেমন যেমন হয়, সেই প্রাসাদোপম বাড়ীতে প্রবেশ। গন্ধ টের পাওয়া গেল না। যে কাজের জন্যে এসেছিলাম সেইটা হয়ে গেলে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো তাদের গন্ধের কারবার।
    দেখলে বিশ্বাস যায় না। এক ধারসে লেবরেটরি তো অন্য দিকে প্রোডাকশন। সবচেয়ে দারুণ জায়গা হচ্ছে গন্ধগুলো যেথায় সার বেঁধে রাখা রয়েছে। হাফমানুষ থেকে শুরু করে প্রায় দেড়মানুষ উচ্চতার বোতল ভরে ভরে গন্ধ।
    খাদ্যের গন্ধ একদিকে, অন্যদিকে অখাদ্যের - যেমন সাবানের গন্ধ, পারফিউম, কী নেই? দুনিয়ার যত রাজ্যের ফরাসী পারফিউম স অ অ ব ঐখানে।
    ওখানে যারা চাকরি করে, তারা মাস মাস ছোটো ছোটো বোতলে পারফিউম ভরে নিয়ে যায়। ফ্রী। ডিওর, বুলগারি, ইভ্‌সঁলরঁ, ক্যালভিন ক্লাইন, কে নেই?
    দেখে লোভ লেগে গেল - কিন্তু ওরা দেয় নি। শুধুই দেখিয়েছে।
    ওখানেই জানলাম যে লেবরেটরিতে পারফিউমের আবিষ্কারের খরচ শুরুতেই যা একটু, তারপরে প্রোডাকশনের খরচ নামমাত্র। এরা বিভিন্ন কোম্পানীকে তাদের পারফিউম পাঠিয়ে দেয়। আসল দাম বাহারী বোতলগুলোর ডিজাইনে।
    এরপরে সেই আবার সেই যাত্রাপথের পুনরাবৃত্তি রিভার্স অর্ডারে। জাপানী ড্রাইভার, এয়ারপোর্ট, উড়ান, এয়ারপোর্ট, ট্রেন, বাড়ী।
  • de | ১৮ মার্চ ২০১৪ ১৮:০১216475
  • শুধু ল্যাবারু লয় - এ তো তোমারই গোত্র কুমুদি! ঃ)
  • kumu | ১৮ মার্চ ২০১৪ ১৭:৫৮216474
  • সেও কি ল্যাবারু?
  • সিকি | ১৮ মার্চ ২০১৪ ১৭:৩৪216473
  • হুম। ক্যাডবেরি বা স্বাধীনতা নিয়ে আলোচনা করুন। ক্ষতি নেই। তবে "কেয়ার" বিষয়ে আলোচনা করতে গেলে বোতীন একটু চাপ খেয়ে যেতে পারে। ভেবেচিন্তে আলোচনা করবেন। :)

    অনেকটা পড় করে উঠলাম। এখন আর লিখতে বলবেন না।
  • সে | ১৮ মার্চ ২০১৪ ১৭:৩০216472
  • গন্ধ বানায় এরা।




    এদের গল্প আরেকদিন করব।
  • সে | ১৮ মার্চ ২০১৪ ১৭:২৫216471
  • তৈরী*
  • সে | ১৮ মার্চ ২০১৪ ১৭:২৪216470
  • ও গন্ধ একটানা দশমিনিট শুঁকলে মালুম হয়। ঐ গন্ধ তো অ্যাডেড। সেই গন্ধমাদন যেখানে তৈ হয়, সেখানেও গেছি। অনেক দূর, সেই পশ্চিমে।

    নারকোল তেলের গন্ধ যেমন নারকোলের গন্ধ নয়, স্বাধীনতার গন্ধও তেমনি অ্যাডেড - বাইরে থেকে।
  • de | ১৮ মার্চ ২০১৪ ১৭:১৫216469
  • লিন্ডরের ন্যুগার্টের তো পৃথিবীজোড়া নাম -- গন্ধ তো খুবই সুন্দর - ম্যানুফাকচারিংয়ের সময় অমন গন্ধ কেম্নে আসে?
  • de | ১৮ মার্চ ২০১৪ ১৭:১২216468
  • ও না না, এটা বোধহয় জুরিখ লেক!
  • de | ১৮ মার্চ ২০১৪ ১৭:১০216467
  • দানিয়ুবের (ডোনাও) মতো দেখতে নদীটাকে --
  • সে | ১৮ মার্চ ২০১৪ ১৬:৪৮216466
  • বাজে গপ্পো? কেবলই ছবি?
    বললেই হলো?

    এই দেখুন সেই স্বাধীনতার ফোটো ও চিমনি, যেখান দিয়ে কড়া মিষ্টি গন্ধ বেরিয়ে এসে মাথা ঘুরিয়ে দেয়।

  • নেতাই | ১৮ মার্চ ২০১৪ ১৬:৪৫216464
  • বুঝেছি। আমার স্বাধীনতা কেবলই ছবি।
  • এমেম | ১৮ মার্চ ২০১৪ ১৬:৪৫216465
  • সে-র গপ্পো বাজে গপ্পো। কত্তো চয়েস।
  • ম্যামি | ১৮ মার্চ ২০১৪ ১৬:৩৬216463
  • বোতিন এখানে না বলাই ভালো হবে।
  • | ১৮ মার্চ ২০১৪ ১৬:৩২216462
  • ইয়ে মানে "বৃদ্ধস্য তরুনী ভার্যা হলে " একটু অন্য ধরণের প্রবলেম হয় মিনি দি। ঃ))
  • সে | ১৮ মার্চ ২০১৪ ১৬:৩১216461
  • শুনুন তবে। স্বাধীনতা নিয়ে যখন এত কথাই হচ্ছে। ঐ লাস্ট স্বাধীনতা কোম্পানীতে চাগ্রীর ইন্টারভিউয়ে গেছলাম। ওদের কারখানায়। সে কি গন্ধরে বাপ! মিষ্টি মতন কড়া একটা স্বাধীনতার গন্ধ। অল্প শুঁকলে ভালো লাগে, একটুক্ষণ বেশি থাকলে গা গুলোয় মাথা ভার হয়ে যায়, বমি বমি ভাব হয়।
    ইন্টারভিউয়ের জন্যে অপেক্ষা করছিলাম যখন, তখন ঐরকম বমিভাব আসছিলো। কারখানার সামনেই একটা হ্রদ। তার ধারে অল্প ঘুরে এসে বমিভাব ঘোচালাম।
    তারপরে ইন্টারভিউয়ে ডেকে নিলো। প্রশ্নোত্তর চলল। আমি আরো স্বাধীন চাগ্রী খুঁজেছিলাম। "না" বলে বেরিয়ে আসবার সময়ে আমাকে এক প্যাকেট স্বাধীনতা দিলো, ঐ নীচের ছবিতে যেমন আছে। যারা যায়, সকলকেই দেয়।
  • de | ১৮ মার্চ ২০১৪ ১৬:২৬216460
  • এটাই ঃ))
  • ম্যামি | ১৮ মার্চ ২০১৪ ১৬:২৪216458
  • 4:18 PM পয়েন্ট নোটেড দে।
  • সে | ১৮ মার্চ ২০১৪ ১৬:২৪216459

  • এইটে?
  • সে | ১৮ মার্চ ২০১৪ ১৬:২৩216455
  • হুম্‌, তবে এটা ক্যাডবেরি কোম্পানীর নয়। আলাদা ব্র্যান্ডের স্বাধীনতা।
  • de | ১৮ মার্চ ২০১৪ ১৬:২৩216456

  • আসছে না কেন?
  • san | ১৮ মার্চ ২০১৪ ১৬:২৩216457
  • নেতাই ঐজন্যই টিম এগুলো কেনার কথা বলেনি ম্যানেজ করার কথা বলেছিল।সেবিষয়ে কোনো বাক্যব্যয় করলনা। শেষে কি শপলিফটিং করতে হবে ?
  • de | ১৮ মার্চ ২০১৪ ১৬:১৯216451
  • সে ঃ))
  • সে | ১৮ মার্চ ২০১৪ ১৬:১৯216452
  • এই স্বাধীনতা ফ্রি তে হয় না

  • san | ১৮ মার্চ ২০১৪ ১৬:১৯216453
  • ম্যামিদি :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত