এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | ১৮ মার্চ ২০১৪ ১৩:৩৬216360
  • এমেম,
    গল্প নয় - সত্যি ঘটনা।
    সেই বস মহিলার সঙ্গে আমার খুব লেগেছিলো। শেষে চাগ্রীটা খোয়ালাম/ মানে চাগ্রী থেকে তাড়িয়ে দিলো। তখন SS হিসেবেই মেনশন করতাম।
  • সে | ১৮ মার্চ ২০১৪ ১৩:৩৪216357
  • কম বয়েসে বিয়ে হলে বৌকে তাঁবে রাখা যায় ঠিকই, কিন্তু ডিসিশান নিতে পারাটা ব্যক্তিসত্ত্বার সঙ্গে জড়িত। বেশি বয়েসে বিয়ে হওয়া শিক্ষিত মেয়েও ডিসিশান নিতে পারছে না - এমন উদাহরণও খুব্যাক্টা বিরল নয়।
  • sosen | ১৮ মার্চ ২০১৪ ১৩:৩৪216358
  • গত একমাসে রোবু আর সচ এর পদোন্নতি ঘটেছে
  • ম্যামি | ১৮ মার্চ ২০১৪ ১৩:৩৪216359
  • সে-র গল্পটা সুন্দর।
  • san | ১৮ মার্চ ২০১৪ ১৩:৩২216356
  • কোনো সহৃদয় ব্যক্তি গত একমাসের একটা সামারিমতো করে দিলে একটু আপটুডেট হতে পারি।
  • সে | ১৮ মার্চ ২০১৪ ১৩:৩১216355
  • হেঃ, তেমন একটা নামসঙ্কটের মতো নামসঙ্কটে ছিলেন বটে আমার জার্মান বস। তাঁর নাম ও পদবী দুটোর ই আদ্যক্ষর S.
    তিনি নিজে পূর্বজার্মানীর এবং পড়ালেখা সোভিয়েত ইউনিয়নে।
    আমাদের কর্মক্ষেত্রে ইনিশিয়াল ব্যবহার হতো পদবী ও নামের। এদিকে বস কিছুতেই SS লিখবেন্না। তিনি নিজের পদবীর প্রথম দুটো অক্ষর ব্যবহার করতেন SC.
    এই অনীহার গূঢ় কারণ পরে প্রকাশ পায়। এঁর পারিবারিক ইতিহাসে SS এর নিবিড় যোগাযোগ ছিলো।
  • san | ১৮ মার্চ ২০১৪ ১৩:৩০216354
  • কতো কতো ব্যাকলগ - এই ছা চা ঃ-(
  • ম্যামি | ১৮ মার্চ ২০১৪ ১৩:২৭216352
  • কেন পারি না? সেই কি বামপন্থী ভাবধারা?
  • de | ১৮ মার্চ ২০১৪ ১৩:২৭216353
  • অতো নীচু দিয়ে উড়লে ফ্রিকশন জনিত হিটীং ও খুব বেশী হওয়ার কথা নয়?

    সোসেনের কুইনের সাজেশন পড়লাম - মেয়ের পরীক্ষে হলে দেখতে যাবো ঃ)

    কমবয়েসে বিয়ে হলে প্রথম প্রথম নিজে ডিসিশন নিতে খুব অসুবিধে হয়, সেই সাহসটাই ঠিকমতো জোগাড় করে ওঠা যায় না। অনেক পোড় খাওয়ার পরেই নিজের ডিসিশন নিজে নিতে পারার মতো সাহস জন্মায়। ততদিনে অনেকটা সময় চলে যায় যদিও! সোসেন আর দমদির পোস্টের পরিপ্রেক্ষিতে ---
  • ম্যামি | ১৮ মার্চ ২০১৪ ১৩:২৫216351
  • নামসঙ্কটে আছি। অনেকেই দেখি নিজের ইনিশিয়ালে পোস্টায়। আমি Essar হতে পারিনা কেন?
  • Tim | ১৮ মার্চ ২০১৪ ১৩:২৩216350
  • সোসেনের গল্পটা পড়তে পড়তে হেব্বি মাথাগরম হলো। জানি মানুষের নানারকম কম্পালশন ইঃ, তবু। যাই একটু কাজ করে মাথাঠান্ডা করি।
  • lcm | ১৮ মার্চ ২০১৪ ১৩:১৯216348
  • হ্যাঁ, সেই মার্ডাক।
  • sosen | ১৮ মার্চ ২০১৪ ১৩:১৯216349
  • ত কি T ?
  • | ১৮ মার্চ ২০১৪ ১৩:০৯216346
  • যে কোনো জেট প্লেন নীচু দিয়ে উড়ে গেলে রেডার এড়ানো যাবে বটে কিন্তু ফিউয়েল অস্বাভাবিক বেশি পুড়বে, ফলে ইফেক্টিভ রেঞ্জ খুব দ্রুত কমে আসবে।
  • সে | ১৮ মার্চ ২০১৪ ১৩:০৩216345
  • রুপার্ট মার্ডাক মানে সেই নিউজ অফ্‌ দ্য ওয়ার্ল্ড? যারা মৃত মেয়েটির ফোনের মেইলবক্স হ্যাক করেছিলো?
  • sosen | ১৮ মার্চ ২০১৪ ১৩:০০216344
  • দমুদির দশ ছাপ্পান্ন পড়ে মনে পড়ল। এত রাজনৈতিক আলোচনার মধ্যে লঘুস্বর, রসভঙ্গ, তাও লিখি।
    ইউনিভার্সিটিতে এক সহপাঠিনী ছিলো। লেখাপড়ায় বেশ ভালো, কিন্তু তার চেয়েও ভালো সাংগঠনিক ক্ষমতা, পি আর ইত্যাদি। কলকাতার বনেদী বাড়ির মেয়ে, ছেলেপুলেরা স্ট্যান্ড করে সে বাড়ি থেকে। এমএসসি করার পর সে একখানা কলেজে পার্ট টাইম পড়াত। ইদিকে বাবার হার্টের ব্যামো ইত্যাদি প্রভৃতি করে ভারী ধুমধাম করে বছরখানেকের মধ্যে তার বিয়ে হয়ে গেল। এই সদ্যজাত সেক ফাইভেই চাকরি করত তখন সে ছেলে, বাবা নেই, মা আছেন, মা কোনো অনুষ্ঠানে দেখে নিজে থেকে এসে কথা পেড়েছিলেন। তিনি ইস্কুলে পড়ান। রীতিমত একবছরের প্রস্তুতির পর বিয়ে হলো।
    এক দুপুরে, ল্যাবে কাজ করছি, এমন সময়ে তার ফোন এলো। সাধারণ কথা, কি করছিস কেমন আছিস ইত্যাদি। আমার কাজের তাড়া ছিল। তাড়াতাড়ি কথা শুনে ফোন রেখে দিতে চাই। ওপ্রান্তে কেমন একটা আওয়াজ শুনে অবাক হয়ে গেলাম-তুমি কাঁদছ?
    তাকে কোনদিন কাঁদতে দেখিনি। কোনো অবস্থাতেই না। শুনলাম, বিয়ের পর তাকে বলা হয়েছে কলেজে পড়ানো চলবে না। তাকে স্কুলে চাকরি পেতে হবে। তার শাশুড়ির মত। সব কথাতেই শাশুড়ির মত হওয়ার উপদেশ পেতে হয় তাকে। রান্নাঘরের একটা কৌটো নিজের মত রাখতে গেলেও শাশুড়ির অনুমতি চাই। রাত্রে বাড়ি ফিরে খাওয়া দাওয়ার পর বর তাকে পড়াতে বসে। স্কুল সার্ভিস পেতেই হবে তাকে। নিজের মত পড়া যাবে না। দুদিন বাদে নেট। বিরাট জোরে পাড়ায় গান চলছে। বাপের বাড়ি দশ মিনিটের দূরত্ব। সেখানে গিয়ে পড়তে চায় বলে প্রথমে বরকে ফোন করেছে, বর বলেছে শাশুড়িকে ফোন করে অনুমতি নিতে। শাশুড়িকে ফোন করায় তিনি বলেছেন বরের অনুমতি নিতে। বর বলেছে সে নিশ্চয় শাশুড়িকে অপমানজনক কিছু বলেছে, তাই তিনি এমন বলেছেন। দুপুরে বাপের বাড়ি গিয়ে পড়াশুনো করে সন্ধেতে ফিরে আসবে, এই টুকুর জন্য বারংবার অনুমতি চাইতে চাইতে ক্লান্ত হয়ে সে হাল ছেড়ে বসে ছিল। মনে হয়েছে যদি আমাকে ফোন করে একটু মানসিক সান্ত্বনা পাওয়া যায়।
    আমি জিজ্ঞেস করলাম না বলে চলে গেলে কি হবে? সে কোনো উত্তর দিলনা। নিশ্চয় দেওয়ার মত কিছু ছিল না।
    এখন তার মেয়ে হয়েছে, প্রায়োরিটি বদলেছে। বাইরে থেকে নিশ্চয়ই তৃপ্তই দেখায়। আমি যদিও সেই ফোনটার কথা ভুলতে পারিনা।
  • lcm | ১৮ মার্চ ২০১৪ ১২:৫৯216343
  • মন থেকে না, এরকম একটা কিছু রুপার্ট মার্ডাক (মিডিয়া জায়ান্ট নিউজকর্পের মালিক) টুইট করেছে, যে পাকিস্তানের সীমান্তে কোথাও প্লেন লুকিয়ে রাখা আছে।
  • সে | ১৮ মার্চ ২০১৪ ১২:৫৫216342
  • রেডার এড়িয়ে বিমান কি তালিবান ডেরায়

    মালয়েশিয়ান এয়ারলাইন্সের নিখোঁজ বিমান এমএইচ ৩৭০ যে চক্রান্তের কবলে পড়েছে, সেটা শনিবারই ঘোষণা করে দেওয়া হয়েছিল। রেডারের নাগাল এড়ানোর জন্য ইচ্ছে করেই বিমানটিকে নিচু দিয়ে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল কি না এবং কোনও প্রত্যন্ত অঞ্চলে সেটিকে নামানো হয়েছে কি না, সেটাই এখন ভাবাচ্ছে গোয়েন্দাদের। এবং সে ক্ষেত্রে পাক-আফগান সীমান্তের তালিবান অধ্যুষিত অঞ্চলটি গা-ঢাকা দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে, এমন সন্দেহও জোরদার হচ্ছে।
  • lcm | ১৮ মার্চ ২০১৪ ১২:৩৮216340
  • বিজেপি পুরো আন্তর্জাতিক হয়ে উঠেছে - উইকিলিক্‌স-কে ঢুকিয়েছে - কেয়া আইডিয়া হ্যায়..
  • j | ১৮ মার্চ ২০১৪ ১২:৩৪216339
  • দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির সমর্থনে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের ছবি ও সইসহ পোস্টার দেখিয়ে বাজার থেকে চাঁদা তুলছে বিজেপি৷ এমনটাই দাবি উইকিলিকসের৷ তাদের দাবি, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে মোদির সমর্থনে অ্যাসাঞ্জের যে পোস্টারের কথা বলা হচ্ছে, সেটি জাল৷ ওই পোস্টারে অ্যাসাঞ্জের সইও জাল করা হয়েছে বলে দাবি উইকিলিকসের। তাদের দাবি, মহারাষ্ট্রে বিজেপির কমিউনিকেশন সেলের সদস্য প্রীতি গাঁধী পোস্টারটি তৈরি করেছেন৷ অভিযোগ, সেই পোস্টার দেখিয়ে চাঁদা তুলছে বিজেপি৷ অভিযোগের সপক্ষে প্রমাণ হিসেবে প্রসন্ন কার্তিক এবং তন্বী মদনের ট্যুইটার অ্যাকাউন্ট সামনে এনেছে উইকিলিকস৷ প্রসন্ন কার্তিকের ট্যুইটার অ্যাকাউন্টে লেখা রয়েছে, তিনি বিজেপি কর্মী৷ যদিও বিজেপির তরফে জানানো হয়েছে, উইকিলিকস উপযুক্ত তথ্য প্রমাণ দিলেই গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে৷ প্রসঙ্গত, একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে জুলিয়ান অ্যাসাঞ্জের স্বাক্ষর ও ছবি-সহ একটি পোস্টার প্রকাশ পেয়েছে৷ তাতে লেখা রয়েছে, মোদি দুর্নীতি মুক্ত বলেই আমেরিকা তাঁকে ভয় পায়৷
    http://abpananda.abplive.in/national/2014/03/18/article279496.ece/চাঁদা-তুলতে-জাল-মোদি-স্তুতি-প
  • গজু | ১৮ মার্চ ২০১৪ ১২:২৬216338
  • সবাইকে বাম হতে হবে কেন? বিজেপি হলেই হয়।
  • bratin | ১৮ মার্চ ২০১৪ ১২:১৯216337
  • মনের দিক থেকে বাম মানে বাম ভাবধারায় বিশ্বাসী। প্রথম দিকে যারা কম্যুনিস্ট পার্টি তে এসেছিল। কোন কিছু পাবার আশা য় নয়। আদ্রশের।
  • bratin | ১৮ মার্চ ২০১৪ ১২:১০216336
  • ক্লাশে ঢুকে গেলাম।আবার পরে।
  • ম্যামি | ১৮ মার্চ ২০১৪ ১২:০৭216335
  • আমি অবশ্য সিরিয়াসলি বলেছি। সিপিএম পার্টি করে কেউ নিজেকে সুবিধেবাদী ভাবে না। যা করবে লজিকালি ডিফেন্ড করা চাই। এটাই illogic।
  • bratin | ১৮ মার্চ ২০১৪ ১২:০১216334
  • ওকে রোবু ঃ))
  • bratin | ১৮ মার্চ ২০১৪ ১২:০০216333
  • ঝিকি তাড়া নেই। সুযোগ মতো চ্যাটাবো।
  • brarin | ১৮ মার্চ ২০১৪ ১১:৫৮216331
  • সে কী !! আমাকে তিনো বলা হয়।। এমনি তেমনি তিনো নয়। রেসিডেন্ট তিনো। তাতে দেশের কোম উপকার টা হয় শুনি? ঃ))
  • brarin | ১৮ মার্চ ২০১৪ ১১:৫৮216332
  • সে কী !! আমাকে তিনো বলা হয়।। এমনি তেমনি তিনো নয়। রেসিডেন্ট তিনো। তাতে দেশের কোম উপকার টা হয় শুনি? ঃ))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত