এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | ১৭ মার্চ ২০১৪ ১৪:৩০216119
  • স্চ, অশোক মিত্র একবার রাসবিহারি সিট নিয়ে কোনও আলোচনায় আমার সিট বা এই টাইপের কিছু বলায় প্রমোদ দাশগুপ্ত থামিয়ে দিয়ে বলেছিলেন ওটা আপনার সিট নয়। পার্টির সিট। এমপি ল্যাডের টাকা নিজের ইচ্ছেতে খরচ করার কোশ্নো আসে কি করে? যেখানে সিট টা কোনও ব্যক্তির নয়? সিটটা পার্টির। তা সেটা যে পার্টিরই হোক না কেন? পার্টি যেমন মনে করবে সেরকমই খরচা করতে হবে। শুধু পার্টির মনে হওয়াটা যেন সৎ হয়।

    দশ বছর আগেকার ব্রাত্য বসুকে চিনি। তখন তাঁর পড়াশোনা আর চিন্তার ক্ল্যারিটি অসম্ভব রকম সুন্দর ছিল। তাই তুমি যখন ওই "অর্ধশিক্ষিত নটুয়া" বল, তখন একটু খারাপ লাগে।

    অবশ্যি এখনতো সুকান্তকেও "হাফ কবি" বলা হয়।
  • | ১৭ মার্চ ২০১৪ ১৪:৩০216120
  • অজ্জিতের 2:22 দেখেই আমার একটা প্রশ্ন পেল। কিন্তু থাক এখানে করব না।
  • মকাইকা লাওয়া | ১৭ মার্চ ২০১৪ ১৪:২৮216117
  • সমীর আইচ কংগ্রেসের হয়ে দাঁড়াচ্ছে?
  • sch | ১৭ মার্চ ২০১৪ ১৪:২৮216118
  • অসীম বাবু কি করে সামলাতেন? কিংবা ব্রাত্য এখন কি করছে?
  • গজু | ১৭ মার্চ ২০১৪ ১৪:২৬216116
  • একবার বেশি নয় মাত্তর একবারের তরে এমপি হলেই বলে দিতে পারব এমপি হলে কি ক্ষমতা হবে।
  • মকাইকা লাওয়া | ১৭ মার্চ ২০১৪ ১৪:২২216115
  • পার্লামেন্টে বসবেন কখন? মানে কদ্দিন আর হার্ভার্ড ছেড়ে এই মুল্লুকে থাকবেন? এইটা কিন্তু বেশ বড় ইস্যু। বিদেশে তো লিয়েন হয় বলে শুনিনি, স্যাবাটিক্যাল হয়, তাও অনির্দিষ্ট সময়ের জন্যে নয়।
  • sch | ১৭ মার্চ ২০১৪ ১৪:২০216114
  • সুগতবাবু এম পি হয়ে কি ক্ষমতার স্বাদ পাবেন? ওনার MP LAD এর টাকা নিজের ইচ্ছেয় খরচ করতে পারবেন? ওনার বই কোনো ইউনির ক্যারিকুলামে ঢুকিয়ে কিছু লাভ হবে? নাকি ওই পার্লামেণ্টে আরো কিছু ওয়াগান ব্রেকার ক্রিমিনালের সাথে বসলে ওনার কিছু লাভ হবে?
  • একক | ১৭ মার্চ ২০১৪ ১৪:১৬216113
  • তারা রাজনীতির পাঠক সমালোচক দার্শনিক একটিভিস্ট অনুঘটক ইঃ ইঃ। রাজনীতিক নয়। রাজনীতি করতে হলে কোথাও একটা ক্ষমতা কেড়ে নেওয়ার ব্যাপার থাকতেই হবে।
  • গজু | ১৭ মার্চ ২০১৪ ১৪:১৫216112
  • সুগতবাবু রাজনীতি করতে আসেননি এমপি হতে এসেছেন। গুলিয়ে ফেললে হবে? ক্ষমতার স্বাদ পেতে হলে চাখতে হবে।
  • sch | ১৭ মার্চ ২০১৪ ১৪:১৪216111
  • রাজনীতি করা আর ভোটে দাঁড়ানো দুটো জিনিস কি এক???
  • π | ১৭ মার্চ ২০১৪ ১৪:১২216110
  • একক, এগুলোর আশা ছাড়াও লোকজনকে রাজনীতি করতে দেখেছি যে।
  • sch | ১৭ মার্চ ২০১৪ ১৪:০৮216108
  • পাই দিদি আপত্তি না - প্ত্যকের নিজের চয়েস থাকতেই পারে - প্রশ্ন হল কি এসক্সপেক্টেশান নিয়ে এরা আসেন -
    "এইসব দলে রাজনীতি করতে"
    মদনা বদনা, এদের তো রাজনীতিটা অস্তিত্ব রক্ষার জন্যে। ব্রাত্য জাতীয় প্রানীদেরও ক্ষমতার আশায়। সুগতবাবুরা কেন আসেন ? কি মনে করেন এখানে কোনো পরিবর্তন আনতে পারবেন?? এই ধরণের একনায়কতন্ত্রী দলগুলোতে?
  • একক | ১৭ মার্চ ২০১৪ ১৪:০৮216109
  • পাওয়ার আর মানি টাই তো ফ্যাক্টর। ভোটের গনতন্ত্রে ওই দুটো কব্জা না করতে পারলে মাস স্কেলে কিছুই করা সম্ভব নয়। সে সৎ অসৎ যাই হোক না কেন। দিস্ত্রিবিউশোন চ্যানেলে প্রভাব রাখতে হবে। যারা রাজনীতি করে এই লক্ষ্য নিয়েই করে। পাওয়ার -মানি এই শব্দ গুলোকে সর্বদা দিস্গ্রেসিভ কনোটেশন নিয়ে দেখলে রাজনীতি করার জাস্ট মানেই হয়না। উদ্দেশ্যহীন চেল্লাচেল্লি হবে সেটা শুধু। হয়ত মধ্যবিত্ত সংজ্ঞা য় খুব"অনেস্ট " ব্যাপার হবে সেটা কিন্তু কনক্লুসিভ কিছু হবেনা।
  • π | ১৭ মার্চ ২০১৪ ১৪:০৪216107
  • কবিতা হিসেবে কেমন সে তর্কে যাচ্ছিনা, কিন্তু এটার রেলিভ্যান্স এখন আর নেই কেন জানতে আগ্রহী।
  • sch | ১৭ মার্চ ২০১৪ ১৪:০২216106
  • না না দ-দি প্রশ্নটা আপনাকে লক্ষ্য করে করা নয় - জাস্ট কথার পিঠে।
    একক একদম ঠিক - সুকান্তের পত্রসমগ্র পড়ার সুযোগ হয়েছিল, খুব অসাধারণ কিছু লাগে নি - বেঁচে থাকলে হয়ত অমল মজুমদার কেস হত - সারা জীবন প্রমিসিং ব্যাটসম্যান থেকে যেতেন
  • π | ১৭ মার্চ ২০১৪ ১৪:০১216105
  • আপত্তিটা কীসে ? অন্য যোগ্যতা থাকতেও রাজনীতি করা নিয়ে নাকি এইসব দলে রাজনীতি করা নিয়ে ?
    প্রথমটা হলে খানকতক প্রশ্ন আছে। রাজনীতি করতে যোগ্যতা লাগেনা নাকি অন্য যোগ্যতা থাকলে রাজনীতি করা ঠিক নয় ? পাওয়ার আর মানি টাই রাজনীতি করার একমাত্র কারণ মনে করে থাকলে অবশ্য আলাদা কথা। ( ডিঃ কোন স্পেসিফিক ব্যক্তি কেন রাজনীতি করতে এসেছেন, সেই নিয়ে আমার প্রশ্ন নয়, জেনেরাল প্রশ্ন। )
  • একক | ১৭ মার্চ ২০১৪ ১৩:৫৮216103
  • আরে আবার বাচ্চা ছেলেটাকে নিয়ে টানাটানির কি হলো। রাজনীতির ছত্রছায়ায় অনেকেই ট্র্যাশ লিখেও বিখ্যাত হন। মায়াকভস্কি কে নিয়ে কম নাচানাচি হয়েছে ? দক্ষিনপন্থী রাও বাদ জাননা শিবির বুঝে তোল্লাই দিতে। রাজানুগ্রহ ওভাবেই আসে। জাস্ট ইগনোর মাডি। সুকান্ত বেঁচে থাকলে হয়ত ভালো গল্পকার হতেন। প্রমিসিং। সেত আর হলো না। যাগ্গে যাক।
  • | ১৭ মার্চ ২০১৪ ১৩:৫৮216104
  • কেন স্চ? মানে এই প্রশ্নটা আমাকে করার কারণ কী? আমাদের তো সিলেবাসেই ছিল না।
  • sch | ১৭ মার্চ ২০১৪ ১৩:৫৬216102
  • দ-দি সুকান্তের আঠারো বছর বয়েসের এখন আর কোনো রেলিভান্স আছে? কেউ রিলেট করতে পারবে?
  • | ১৭ মার্চ ২০১৪ ১৩:৫৫216101
  • সুকান্ত'র আঠেরো বছর বয়স কবিতাটা আমাদের সময় উচ্চমাধ্যমিকে ছিল না। মাধ্যমিকেও না। তো, ২০১১তে যখন উমা'র সিলেবাস থেকে এটা বাদ গেল তখন ফেবুতে সে ক্ষি ঝড়!! তা আমি একজনারে জিগালাম আঠেরো বছর কাকে সরিয়ে ঢুকেছিল? কেউ বলতে পারল না, উল্টে যাকে জিগিয়েছিলাম তার এক বন্ধু আমারে চাট্টি গাইলাইয়্যা গেল গিয়া।

    কথা হল ওটা নিশ্চয় কোনও কবিতাকে সরিয়ে ঢুকেছিল, কারণ উমার বই তো আর মোটা হতে হতে মহাভারত হতে পারে না।
  • গজু | ১৭ মার্চ ২০১৪ ১৩:৫৩216100
  • আমার মনে হয় ওনারা একাকীত্বে ভোগেন। গুরুর খবর পেলে রাজনীতিতে যেতেননা, এখেনেই ভাটাতেন।
  • sch | ১৭ মার্চ ২০১৪ ১৩:৪৯216097
  • সুগত বসুর "আশীর্বাদধন্য" হয়ে দাঁড়ানো নিয়ে প্রশ্ন উঠলে আমার প্রথম জানতে ইচ্ছে তিনি ভোটে দাঁড়ালেন কেন? কিসের আশায়? পাওয়ার ? খ্যাতি? সেগুলো কি কিছু পাবেন বলে ওনার ধারণা ? তিনোর অপারেশানাল মেকানিজম কি উনি জানেন না? এতদিনেও বোঝেন নি? যে দল ব্রাত্যর মতো অর্ধশিক্ষিত নটুয়াকে শিক্ষামন্ত্রী করে রেখে দেয় - সেখানে উনি কি আশা করেন ?

    একই প্রশ্ন মনে আসে - তথাগত রায় রাজনীতি করেন কেন? তাও বিজেপির মতো দলে। ওনার যা যোগ্যতা অনায়াসে কোনো বড়ো কোম্পানির CEO হতে পারতেন - পাওয়ার মানি দুই ই পেতেন। এরকম অনেক অনেক উদাহরণ আছে। এগুলো বুঝি না -নিজের সীমাবদ্ধতা বলে মনে করি।

    kC দা ঠিক বলেছেন - এখন লোকে আনুগত্য বদলায় নিজের সুবিধার কথা চিন্তা করে - এটাই এখন বিপ্লব - আদর্শ একটা অর্থহীন শব্দ
  • সে | ১৭ মার্চ ২০১৪ ১৩:৪৯216098
  • ঃ-))))

    আমি আবার পড়লামঃ
    গজু তুমি কই গেলা তোমারে লইয়া রচনা হইতাসে।
  • গজু | ১৭ মার্চ ২০১৪ ১৩:৪৬216096
  • গরু তুমি কই গেলা তোমারে লইয়া রচনা হইতাসে।
  • সে | ১৭ মার্চ ২০১৪ ১৩:৩৭216095
  • আমি নাটকের দলের ওয়ার্কশপে শুনেছি - একটি ছেলে বলছে - সিমিলার বক্তব্য।

    সুকান্তকে নিয়ে নয়, সুকান্তের কম বয়েসে দারিদ্র্যে অসুস্থতায় মরে যাওয়া নিয়ে পার্টি মার্কেটিংটা খুব ভালো করেছে। সেই সুকান্তর ভাইপো (?) হওয়াটাই আসল কোয়ালিটি। বাংলা অনার্স হলেও চলবে।
  • lcm | ১৭ মার্চ ২০১৪ ১৩:৩৪216094
  • আমি চায়ের দোকানে শুনসি - এক জন কইসিল - সুকান্ত বাঁইচ্যা থাগলে - রবীন্দ্রনাথ নজরুলের থেকে বড়ো কবি হইত, নোবেল তো পাক্কা
  • সে | ১৭ মার্চ ২০১৪ ১৩:৩০216093
  • এই পাঁচ বছরে সব দেয়াল লিখিয়েরা অশিক্ষিত হয়ে গেছে।
  • lcm | ১৭ মার্চ ২০১৪ ১৩:২৯216092
  • বামেরা তো প্রথম ভোটে হারল ২০০৯-তে, পাঁচ বছর হইতে চলল।
  • সে | ১৭ মার্চ ২০১৪ ১৩:২৮216091
  • "সুকান্ত" একটি আবেগ। কিশোরকবি। টিবি হয়ে মরে যাওয়া কমিউনিস্ট পার্টির (তখন পার্টি অবৈধ ও আন্ডারগ্রাউন্ডে) মেম্বার।
    তার কবিতাগুলোর উৎকর্ষ নিয়ে খুব্যাকটা বেশি কিছু না বলাই ভালো। তারপরে গান হয়েছে "রানার", "একটি মোরগের কাহিনি" (প্লীজ বানান নয় আর)।
    উঃ কী প্রতিভা ছিলো! এই সেন্টিমেন্ট। জ্বালাময়ী সব কবিতা।
    পাবলিকে যখন যেটা খায়।

    ভোটে জেতা সিপিয়েম পার্টির যখন যা দরকার। তাও সুকান্তের আমলে পার্টি অবিভক্ত ছিলো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত