এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৬৯৪৩০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ০৭ মার্চ ২০১৫ ১২:৫৩580893
  • কিন্তু মনু শর্মাদের ফাঁসি হবে না। ফাঁসির রায়ও না।
  • adhuli | ০৭ মার্চ ২০১৫ ১২:৫৬580894
  • পাই, আবার সেই গোল গোল ঘুরে যাচ্ছি আমরা। আমি সিস্টেম কে বাতিল কোথায় করতে বলছি? সিস্টেম এ এখন rarest অফ rare কেস এ ফাঁসির কথা বলা আছে- ? আছে তো ? তো সেটাই করা হচ্ছে না কেন? সিস্টেম কে বদলানোর কথা তো আপনি বলছেন, ফাঁসি কে বাতিল করে যাবজীবন করার কথা। সেটা নিয়ে বিতর্ক হোক না, কিন্তু আজকের দিনে দাড়িয়ে, আজকের অপরাধীদের জন্য, আজকের আইন প্রযোজ্য হবে না কেন? যখন আইন চেঞ্জ হবে, তখন তখনকার নিয়মে শাস্তি হোক না, আপত্তির কি আছে? আর করছেই বা কে ?
  • pi | ০৭ মার্চ ২০১৫ ১৩:০৩580895
  • sch, রোহটাকের মেয়েটাকে নিয়ে কেউ কেন মিছিল করলো না, এই প্রশ্ন আমাকে না করে নিজেকেও করতে পারেন। সব মিছিল, প্রতিবাদের ঠেকা নিজে বাদে অন্যেরা নিয়ে রয়েছে, তারা করলে প্রশ্ন করব, কোথাও কোন কেসে না করলেও প্রশ্ন করবো, এটাও খুব কাজের কথা না।
  • pi | ০৭ মার্চ ২০১৫ ১৩:০৬580896
  • 'নৃশংস ধর্ষণ, খুনের, নৃশংসতর শাস্তি'

    এই 'নৃশংসতর' শাস্তি র কথা বারেবারে এসেছে, এবং তার নানা নমুনাও এখানে নানাসময়ে পোস্ট করা হয়েছে, সেগুলো হয়তো অনেকেরই নজর এড়িয়ে যায়।
  • sch | ০৭ মার্চ ২০১৫ ১৩:২২580897
  • আমি তো আপনাকে কোনো প্রশ্ন করি নি পাই। আমার বক্তব্য ছিল "কেউ" সম্বন্ধে আর "মিডিয়ার " উদ্দেশে। সেটা পাওনি নিজের দিকে টেনে নিলে কি বলব। যারা যারা মিছিল করেছিল নির্ভয়ার সময় তাদের সকলের কাছে - আর তো মিছিল মোমবাতির আন্দোলনে বিশ্বাস করি না অনেক বার লিখেছি। আমার স্ট্যান্ড বদলায় না।
  • Pi | ০৭ মার্চ ২০১৫ ১৪:০৮580898
  • যেটা বিশ্বাস ই করেননা সেটা কেউ করলো না করলো তাতে আর কী এল গেল।
  • Reshmi | ০৭ মার্চ ২০১৫ ১৫:৫০580899
  • নির্ভয়া কেসের আসামীদের কি এখন সলিটারি সেলে রাখা হয়েছে?
    ডকুতে ওদের দেখে তো একবারের জন্যও মনে হল না জেলে থাকার কারণে ওরা কিছু দুঃখ কষ্টে আছে বলে। ইচ্ছে মত "গলত কাম" করার স্বাধীনতাটা কমেছে হয়তো, তা বাদে, আগে যে ভাবে থাকত, তার চেয়ে আর খুব বেশি কি খারাপ থাকবে জেলেত ভেতর? অবশ্য, ঐ অক্ষয় ঠাকুরের কথা বলল যার বৌ-বাচ্চা আছে, তাই সে নাকি কাঁদে। বাকিদের তো সে বালাই নেই, তাদেরও কান্না পায় নকি জেলের ভেতর বসে?
  • sswarnendu | ০৭ মার্চ ২০১৫ ১৫:৫৬580900
  • @adhuli
    Date:07 Mar 2015 -- 12:49 PM র পোস্ট... এইটায় তো আমরা সবাইই একমত। ওপরে লিখেওছি যে "কেউ রেহাই পাবেনা" টাই ডেটারেন্ট... " যে কটাকে পারব লটকাব" টা নয়।

    মনু শর্মা জাতীয় উদাহরণগুলো ফাঁসি চেয়ে পালটাবে না...
    "কিন্তু মনু শর্মাদের ফাঁসি হবে না। ফাঁসির রায়ও না।" ---একদমই। বাকিটা যদি ঠিকঠাক নাহয়, তাহলে ন্যূনতম শাস্তি হলে দেখবেন মনু শর্মাদের কনভিকশনই হবে না। ( এইটা ফাঁসি না চাওয়ার যুক্তি হিসেবে লিখলাম না কিন্তু, এইটা ফাঁসি না চাওয়ার যুক্তি নয়, শুধু এইটা দেখাতে লিখলুম যে এইটা ফাঁসি চাওয়ারও যুক্তি নয় )

    "শুধু মতামত এর জন্য হলে বলি, যাবজ্জীবন কারাবাস নিশ্চয় ভালো শাস্তি, কিন্তু সেটা মানে কি আজীবন কারাবাস, না কি ১৪ ইয়ার্স ?"

    ভারতে consecutive life term sentence হয় না? আমি জানি না, জানতে চাইছি। যদি নাহয় তো সেইটার provision দাবি করলে সঙ্গে আছি তো ! কেউই চাইছে না ত যে রেপিস্টরা unscathed বা nearly unscathed বেরিয়ে যাক!! ( যদিও কিছু লোক সেটা দেখাবার চেষ্টা করে যাচ্ছেন )

    আর একটা কথা, মব লিঞ্চিং প্রসঙ্গে,
    adhuli র Date:07 Mar 2015 -- 05:20 AM পোস্টের পরিপ্রেক্ষিতে : এই মনু শর্মা জাতীয় লোকগুলো যারা প্রভাব খাটিয়ে তাদের শাস্তিভোগ এড়িয়ে যাচ্ছে ... তাদের মব লিঞ্চিং হয় কি? হয় না, হচ্ছেও না,হবে এমন আশাও দেখছিনা। মব লিঞ্চিং হল এমন একজনের যে অভিযোগ জমা পড়ার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার হয়েছিল। ফলত এগুলোকে আম আদমির ক্ষোভের স্বাভাবিক বহিঃপ্রকাশ ভাবাটাও, ওই কি যেন একটা বললেন, হ্যাঁ, জেগে ঘুমনোই।
  • sswarnendu | ০৭ মার্চ ২০১৫ ১৬:০২580901
  • Reshmi এবং আরো অনেকেই বোধহয় jail custody আর জেল এ sentence ভোগ করাটা গুলিয়ে ফেলছেন... jail custody তে solitary confinement পৃথিবীর কোথাও নেই বোধহয়।
  • Reshmi | ০৭ মার্চ ২০১৫ ১৬:০৮580903
  • কিন্তু হাইকোর্ট তো সেন্টেন্স দিয়ে দিয়েছে। সুপ্রীম কোর্টে অ্যাপীল করা হয়েছে। এই সময়টা শুধুই jail custody? জেল এ sentence ভোগ করা নয়?

    On 13 March 2014, the Delhi High Court found all the defendants guilty of rape, murder, unnatural offences and destruction of evidence. With the verdict, the High Court confirmed death sentence for all four men convicted in September 2013.

    On 15 March 2014, the Supreme Court of India stayed the execution of two of the four convicts, Mukesh Singh and Gupta to allow them to make their appeal against their conviction on 31 March.[107] This was further extended by the court to the second week of July.[108] On 2 June, the two other convicts, Sharma and Thakur also asked the Supreme Court to stay their execution to allow them to make an appeal of their convictions.[109][110] On 14 July, their execution was also stayed by Supreme Court.[111] As of December 2014, two years following the attack, the Supreme Court has not yet handed down their decision.[112]
  • sswarnendu | ০৭ মার্চ ২০১৫ ১৬:৩৪580904
  • essentially তাই ... death sentence এ prison sentence হয় না। On trial আসামী যেভাবে trial এর নিষ্পত্তি না হওয়া অবধি, এরাও তাই, execution অবধি। বিনাশ্রম কারাদণ্ডের সাথে টেকনিক্যালিটি ছাড়া আর কি তফাত জানি না, কিন্তু সশ্রম কারাদণ্ডের সাথে তফাত আছে।
  • sch | ০৭ মার্চ ২০১৫ ১৭:৩৪580905
  • পাই আমি অনেক কিছুই বিশ্বাস করি না - কিন্তু সেটা অন্য কেউ করলে বা না করলে এসে যায় তো নিশ্চয়। যদি মোমবাতি মিছিল সিলেক্টিভলি হয় তাহলে যোগদানকারীদের উদ্দেশ্য বিধেয় নিয়ে কিছু প্রশ্ন ওঠে আমার মনে। তারা সুযোগসন্ধানী হিউম্যানিস্ট কি না এটা নিয়ে ভীষণ সমস্যা তৈরী হয় মনের মধ্যে। আর সে হিসেবে এই আলোচনাগুলো করেও তো কোনো লাভ হয় না as such, আমরা তো জুডিশিয়ারি নই। সে যাকগে...

    কিন্তু সমস্যা অন্য খানে। শাস্তির লাইভ টেলিকাস্টের কথাটা আমিই বলেছিলাম, অনেক ঘুরিয়ে ফিরিয়ে উল্লেখ হচ্ছে বলে জানিয়ে দিলাম

    কারণ খুব সহজ।ভয়টা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। আগে একজন রেপিস্ট ধরা পড়লে বলত "আমাকে ফাঁসানো হচ্ছে - আমি সেখানে ছিলাম না।" এখন বলে মেয়েটার চরিত্র ভালো ছিল না - আরেকজনের সাথে তো করছিল - আমি করলে কি হয়েছে। লোকের মানসিকতা সংশোধনে কয়েকশো বছর লাগে কিন্তু কুইক রেমিডি হল তাদের মনে ভয় ঢোকানো। তাতে চিন্তার পরিবর্তন হবে কি না জানি না - কিন্তু কাজটা করতে ভয় পাবে। কি ভাবে ঢোকাবেন?

    "রেপের বিরুদ্ধে হাঁটুন" মিছিল করবেন? রেপের বিরুদ্ধে ম্যারাথন করবেন? নাকি মুক্তমনায় প্রবন্ধ। সেটা কি পৌছবে পোতেনশিয়াল রেপিস্টদের কাছে? মনে হয় না

    তার চেয়ে টিভী অনেক সহজ মাধ্যম। একদম না খেতে পাওয়া মানুষও জেনে যাবে রেপ করে ধরা পড়লে কি হয়। অন্ততঃ একটু হলেও লোকে ঘাবড়াবে - একজন নিরীহ মেয়েও যদি এতে বাঁচে তাতে কি খুব ক্ষতি?
  • aka | ০৭ মার্চ ২০১৫ ১৭:৪১580906
  • kothaay jaani dekhalaam kabita kRishhnamurti balechhe dillir reper ghaTanaa naaki biralatama naya. Gyaang rep, taarapare Jounaange raD Dhukiye inTensTaain ber kare kaaparhe jarhiye baaire phele diye meyeTike chhurhe phele deoyaa hala taao seTaa biralatama. kabitaa Jadi satyi ei ghaTanaa biralatam nay bale mane karen jaanate ichchhe karachhe onaar mate aar Thik ki ki hale biralatama hata? chokhaTaao uparhe nile? aYasiD Dhele mikhaTaao purhiye dile? kabitaa o onaar raajaneetile shem.
  • একক | ০৭ মার্চ ২০১৫ ১৭:৫১580907
  • কবিতা ঠিক কী সূত্রে বলেছেন খেয়াল পরছেনা, কিন্তু হ্যা এটা বিরল ঘটনা নয়। রেপ+মার্ডার এর বহু ঘটনা, মেরে চুন মাখিয়ে চাপা দিয়ে দেওয়া, তন্দুরে পোড়ানো এসব ক্রাইম নিয়েই ভারতবর্ষ। ওই অন্ধকার দিকটা খাটো করে দেখাতেই এই কেস কে বিরলতম বলা হচ্ছে বলে মনে হয়। ভয়ঙ্কর শাস্তি দরকার কিন্তু সেটা বিরলের অজুহাতে নয়। সেক্ষেত্রে তো রেপ জলভাত হয়ে গেলে শাস্তি কমিয়ে ১০০ টাকা ফাইন করে দিলেই হয় তাই না ? এই "বিরলতম" রাজনীতিটা ঢপের।
  • adhuli | ০৭ মার্চ ২০১৫ ১৭:৫৩580908
  • sch - মেয়েদের বাঁচিয়ে কি হবে ? তার থেকে মুকেশ দের বাচানো যাক, এরাই দেশের ভবিষ্যত। নির্ভয়া মরে বেচে গেছে, বেচে গেলে এতদিন এ অনেক বার মানসিক ধর্ষণ হত তার। ইভেন মরার পরেও সেটা বন্ধ হয় নি।
    @sswarnendu, মানু শার্মাদের ফাঁসি হয় না বলে সবাই কে ছেড়ে দিতে হবে তো ? একই যুক্তি মুকেশ ও দিয়েছে এই দকু-তে। দেখে ভালো লাগলো আমরা অনেকেই আছি মুকেশের সাথে।
    এই সাইট- এ আমরা সবাই নিজের মতামত দি। সুতরাং আমার মনে হয়েছে নাগাল্যান্ড এ মব lynching পাবলিক এর ক্ষোভের বহিপ্রকাশ। আপনার অন্য মনে হতেই পারে। অনেকের মত, তাতে নাগা-অনাগা, মুসলিম-আন্টি-মুসলিম অনেক অ্যাঙ্গেল আসতেই পারে, তাতে কারোর চিন্তা ভুল হয়ে যায় না, আমরা সবাই নিজের জায়গাতে আছি। যে যার মত মতামত দিলেই হলো।

    আর যাবজ্জীবন নিয়ে নতুন আইনের দাবি অন্য জিনিস। এই টোই তার হেড-লাইন ছিল মৃত্যুদন্ড সঠিক শাস্তি কি না ? আমার স্ট্যান্ড হলো এখন যে আইন আছে, সেটা ঠিক এবং তার দ্রুত প্রয়োগ চাই। যে যার মতাত্মত দিছে, নতুন আইন চাইলে অন্য টোই খুলতে অসুবিধা কোথায়?
  • sswarnendu | ০৭ মার্চ ২০১৫ ১৮:১১580909
  • "মানু শার্মাদের ফাঁসি হয় না বলে সবাই কে ছেড়ে দিতে হবে তো ?"

    এইরকম যুক্তি দেওয়ার সম্ভাবনা যাতে না থাকে তাই ভীষণ স্পষ্ট করে লিখেছি ওই পোস্টেই কি বলতে চাই। আলাদা করে বন্ধনীর মধ্যে ব্যাখ্যাও দিয়েছি ... এরপরও আপনি এই বুঝলে আমি নাচার।
  • sswarnendu | ০৭ মার্চ ২০১৫ ১৮:১৫580910
  • এককের 05.51 PM এ ক।
  • sosen | ০৭ মার্চ ২০১৫ ১৮:১৮580911
  • এইখানে আমার একটা ক্ষুদ্র ব্যক্তিগত বক্তব্য। মৃত্যুদন্ডের টই-তে গেলেও হোতো কিন্তু এইটা উপরে রয়েছে বলে এটাতেই লিখে যাই।
    কিছু বছর আগে অব্দিও ক্যাপিটাল পানিশমেন্টের প্রয়োজন আছে বা দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন আছে বলে এই পাতায় তর্ক করে গিয়েছি। কিন্তু আমার মতামত বদলেছে। আজ আমি আর কোনোভাবেই, কোনো কারণেই ক্যাপিটাল পানিশমেন্টকে সমর্থন করি না।
    এর পিছনে আমার বয়স বাড়া ছাড়া আর কোনো তেমন কারণ নেই, ঃ) কিন্তু একদা দৃষ্টান্তমূলক শাস্তির সপক্ষে এখানে অনেক তর্ক করেছি তাই এটা না বলে গেলে কেমন মনটা খুঁতখুঁত করছিল।
  • cm | ০৭ মার্চ ২০১৫ ১৮:২৬580912
  • ঐ তথ্য চিত্রে উকিলবাবুর বক্তৃতা না শুনিয়ে যদি জনতার মতামত শোনাত তাহলেই ওরা বার্তা পেত। এতে উনি হিরোর মত বাণী দিলেন আর আমার মত মুখ্যু বোকার মতন বসে বসে শুনল।
  • sswarnendu | ০৭ মার্চ ২০১৫ ১৮:৩৯580914
  • cm
    তথ্যচিত্রটার প্রতিপাদ্য ভারতে পরিস্থিতির ভয়াবহতা হাইলাইট করা... তাই এই ইমব্যাল্যান্স বোধহয়....
  • Reshmi | ০৭ মার্চ ২০১৫ ১৮:৫৫580915
  • sswarnendu, জেনে আলোকিত হলাম!
    অর্থাৎ সুপ্রীম কোর্ট আরো যত দেরি করবে, ততদিন এরা বহাল তবিয়তে "বিনাশ্রম" জেলবাস কাটাবে।

    তাহলে, সুপ্রীম কোর্ট যদি মৃত্যুদন্ড রদ করে যাবজ্জীবন দেয়, যাবজ্জীবনের টার্মটা কি সুপ্রীম কোর্টের ভার্ডিক্টের দিন থেকে শুরু হবে? তার আগের জেলবাসের বছরগুলো নিশ্চয়ই কাউন্ট হবে না?
  • ranjan roy | ০৭ মার্চ ২০১৫ ১৯:০৫580916
  • ১)উকিলদের বলা হয় অফিসার অফ দ্য কোর্ট; অর্থাৎ, ওদের কাজ বিচারককে সত্যে পৌঁছতে সাহায্য করা। কাজে ওরা কি করেন তা সবাই জানি।
    ডকু ওই উকিলএর বক্তব্য দিয়ে দেখিয়েছে একজন শিক্ষিত অফিসার অফ কোর্ট এর যদি এই মানসিকতা হয় তাহলে ভারতের মেয়েদের নিরাপত্ত কোথায়! দেখিয়েছে ভারতে পুরুষতন্ত্রের মুখোশ খুলে। এটাই ডকুর সার্থকতা। ওকে কারও হিরো লাগেনি, বরং ভিলেন লেগেছে।
    প্রসঙ্গতঃ দিল্লির এফ এম রেডিওর ইন্টারভিউয়েও উকিলবাবু জানিয়েছে যে ওই বক্তব্য থেকে উনি একচুলও নড়বেন না। কারণ এটাই নাকি ৯০% মানুষের বক্তব্য। তখন জকি মেয়েটি উত্তেজিত হয়ে বলে--যদি বহুসংখ্যক লোক ওনাকে এই কেস ছেড়ে দিতে বলে? উনি বললেন-- হ্যাঁ, ছেড়ে দেবেন।
    জকি এই কথা রেডিওতে সম্প্রচারিত করায় প্রায় লাখখানেক মেইল এসেছে ওকে ওই কেস ছেড়ে দিতে বলে।
    তখন উকিল বললেন যে ওনার কাছেও নাকি ওনার বক্তব্যের সমর্থনে মেইল আছে।

    ২) না, যাবজ্জীবন মানেই ১৪ বছর না। রায় দেবার সময় বিচারকরা স্পষ্ট উল্লেখ করেন যে ইনস্টান্ট কেসে এটা ১৪/৩০/ নাকি টিল ডেথ।

    ৩) আর যদি প্রচলিত আইনের কথা বলা হয় তাহলে শুধু ধর্ষণের জন্যে ফাঁসির প্রাবধান নেই। খুনের জন্যে আছে।
    ৪) ধনঞ্জয় চ্যাটার্জি/ আফজল গুরুদের বেশ তাড়াতাড়ি ফাঁসি হয়ে যায়। তাদের চেয়ে অনেক আগে ফাঁসির সাজা পাওয়া দেবেন্দর খালসার কেসে আপীল লম্বিত থাকে। তারপর এত দেরি হয়েছে বলে---। বিকাশ যাদব/মনু শর্মারা ফাঁসিতে ঝোলে না।
    স্বাধীনতার পর যারা ঝুলেছে তাদের সোশিও-ইকনমিক প্রোফাইল দেখুন।
  • Tim | ০৭ মার্চ ২০১৫ ২০:০৮580917
  • পাই, ঐ পোস্টটা দেখলাম ফিরে। হ্যাঁ ওতে প্রতিশোধস্পৃহা আছে। আমি সেটা সমর্থন করিনা। আমি দৃষ্টান্তমূলক কিসুর প্রত্যাশা করিনা। তবে বর্তমান বিচারব্যবস্থায় দেশের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড আছে। যতক্ষণ না সিস্টেম বদলাচ্ছে, ততদিন তাতে আমার সমর্থন আছে। ট্রায়াল, খুনটি বিরলতম নৃশংসতা হলে বিচারকরা ডেথ সেন্টেন্স দিলে তাতে আপত্তির কিছু দেখিনা। মব লিঞ্চিং এর প্রচন্ড বিরোধীতা করি (এটা বলে দিতে হলো ডিসক্লেমার হিসেবে, নইলে এখুনি নাগাল্যান্ডের রেফারেন্স আসবে)।
    যাক, আমার অবস্থান জানালাম। আগের পোস্টে কিছু সমস্যা লিখেছি। আমি বাকি যে বিষয়গুলো নিয়ে লিখলাম সেগুলো সম্পর্কে মৃত্যুদন্ডবিরোধীদের বক্তব্য শুনি।
  • sch | ০৭ মার্চ ২০১৫ ২২:২১580918
  • রঞ্জন-দা আমার এফ এম শোনার অভ্যেস নেই, থাকলে ওই জকিকে মেলে লিখতাম জিগেস করুন তো যদি ওই উকিলের বাড়ির সামনে লাখ খানেক লোক মাস খানেক অবস্থান ধর্মঘট করেন (ক্যালানোর কথা বলি নি - প্লিজ নোট করবেন), ওনার বাইরে বের হওয়া বন্ধ করে দেওয়া হয়, উনি তিলে তিলে অনাহারে শুকিয়ে যান; তাহলেও কি উনি নিজের বক্তব্যকে সঠিক বলে মানবেন ??

    অন আ সিরিয়াস নোট যদি সত্যিই ওই উকিল নিজের সমর্থনে অনেক মেল পেয়ে থাকেন তাহলে সমাজের অনেক লোকেই এই রাপকে অন্যায় বলে মনে করছেন না, তাই তো? আচ্ছা এদেরকে কি ভাবে বসলানোর কথা আপনারা ভাবছেন? এরা নিজেরা হয়তো রেপ করবেন না কিন্তু নিজেদের ছেলেমেয়েকে এই কাজটা জঘন্য অপরাধ এই শিক্ষাও দেবেন না। তাই তো? এই ভারতবর্ষকে কি ভাবে শিক্ষিত করবেন?
    একটু স্পেশিফিক জানতে চাই। মানে কি করে ধরুন আরো পাঁচ বছরে এদের মেন্টালিটি বদলাবেন? অর্ণব গোসেয়ামীর প্রোগ্রাম দেখিয়ে,মোমবাতি মিছিলের লোকসংখ্যা দেখিয়ে, নাকি কনিটিনিয়ুইং এদুকেশান প্রোগ্রাম করে?

    on the contrary একটা রেপিস্টের ফাঁসির জমাটি টেলিকাসট দেখলে এরা কিন্তু বুঝবে কাজটা রাষ্ট্র সমর্থন করছে না। তাতে ভয়/ভক্তি যা-ই হোক - একটু অস্বস্তি হবে।
  • dc | ০৭ মার্চ ২০১৫ ২২:৪২580919
  • sch লাইভ টেলিকাস্ট দাবীটা ভেবেচিন্তে করছেন তো? একটা লোককে ফাঁসি দেওয়া হচ্ছে আর সেটা লাইভ টেলিকাস্ট হচ্ছে, এরকম হলে আল্টিমেট রিগ্রেসিভ স্তেপ হবে। আর জানেন নিশ্চয়ই, অনেকসময় বেশ খানিকক্ষন ঝুলিয়ে রাখতে হয়। তো পুরো সময়টাই টেলিকাস্ট হবে? অপরাধীকে দিয়ে বাসন ধোয়ানো আর ফাঁসির লাইভ টেলিকাস্ট, দুটোই সমান অবাস্তব মনে হলো।
  • sch | ০৭ মার্চ ২০১৫ ২২:৫৩580920
  • dc একদম ঠিক ধরেছেন। যতবার লোকজন বাসন ধোয়াতে চাইবে - ততবার লাইভ টেলিকাশটের দাবী করব। পয়েন্টোয়াইজ কাউন্টার।
  • dc | ০৭ মার্চ ২০১৫ ২২:৫৭580921
  • বুঝলাম :d
  • pi | ০৭ মার্চ ২০১৫ ২৩:০৫580923
  • লাইভ টেলিকাস্টের দাবি বাসন ধোয়ানোর পরে এসেছিল নাকি !!
    আর আরো নানাবিধ ভয়াবহ নৃশংস সব পদ্ধতিতে অপরাধীকে শাস্তি দেওয়ার দাবি, সেগুলো ?
  • সিকি | ০৭ মার্চ ২০১৫ ২৩:০৫580922
  • বড় অসুস্থ লাগে।
  • ranjan roy | ০৭ মার্চ ২০১৫ ২৩:১৯580926
  • sch,
    কোন অপরাধীকে বদলানোর কথা বা দায় ? কোথাও বলি নি তো। কেউ যদি বদলে যায় সেটা উপরি পাওনা।
    আমি বিবিসি ডকুটি দেখে ভাটে লিখেছি যে ওই উকিল যে স্টেটমেন্ট দিয়েছেন তার ভিত্তিতে তাঁকে এক্ষুণি গ্রেফতার করে বিচার করা উচিত। তিনিও অপরাধী।
    কারণ সে সংবিধানের ঘোষিত ভ্যালুজ, পুড়িয়ে লিঙ্গসাম্যের বিরুদ্ধ বক্তব্য রেখেছে এবং বেশি রাতে একলা ঘোরা মেয়ের রেপ জাস্টিফায়েড বলেছে। আর নিজের মেয়েকে পরিবারের অনুমতি বিনা প্রেম করলে মেরে ফেলার হুমকি দিয়েছে, --সেটা টেলিকাস্ট/ব্রডকাস্ট হবে জেনেই।
    অর্থাৎ, যে কারণে অনুব্রত মন্ডল এবং মনিরুল ইসলামকে কোর্টে তোলা যুক্তিযুক্ত মনে করি, এবং ইলেকশানের সময় বা প্রকাশ্য জনসভায় উস্কানিমূলক বক্তব্যের জন্যে কাউকেও বুক করা হয়,সেই একই প্রেক্ষিতে ওই অ্যাডভোকেট সিংকেও।
    চিন্তায় ও মূল্যবোধে বদল আনার টার্গেট গ্রুপ, আপনি-আমি -আমার পরিবারে এবং চারপাশের লোকজন।
    কারণ আমরা অধিকাংশই পিতৃতান্ত্রিক সংস্কৃতির ও মূল্যবোধের উত্তরাধিকারী, একটি রেপের বিরুদ্ধে মিটিং মিছিল করলেও।
    আমাদের স্বীকার করতে হবেঃ
    ১) নারী ও পুরুষের জীবনের সব আনন্দ উপভোগের অধিকার সমান-সমান। কাজেই সেই সুযোগ ও সমান হওয়া উচিত। সেটা নিশ্চিত করা আপনার-আমার, সমাজ ও রাষ্ট্রের কর্তব্য।
    ২) নারী ও পুরুষের শরীর তার একান্ত ব্যক্তিগত সম্পত্তি। তাই সে নিজের শরীর কীভাবে ব্যবহার করবে ( অন্যের ক্ষতি না করে) সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তাতে রাষ্ট্র, সমাজ ও পরিবার হস্তক্ষেপ করতে পারে না। এই স্পেসটুকু সুনিশ্চিত করা আপনার-আমার, সমাজ ও রাষ্ট্রের কর্তব্য।

    আর আমি, আগেও বহুবার বলেছি, কোন অপরাধেই প্রাণদন্ডের বিরোধী। বলা বাহুল্য সেই অপরাধ আমার পরিবারের একান্ত আপনজনের বিরুদ্ধে সংঘটিত হলেও।
    আমার চোখে সর্বোচ্চ শাস্তি আজীবন কারাবাস। ১৪ বছর নয়।টিল ডেথ। রাষ্ট্র জীবন দিতে পারে না, তাই কোন নাগরিকের/মানুষের জীবন নেওয়ার অধিকার ওর নেই।
    এটা আমার ব্যক্তিগত মূল্যবোধ/বিশ্বাস। অন্যেরা অন্যরকম ভাবতেই পারেন।
    এছাড়া আমার কিছুই বলার নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন