এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ১০ মার্চ ২০১৪ ১৪:৩৪214799
  • এস

    খানিকটা বীফ কিনুন। গন্ধ শুঁকে চিনে নিন। ঝামেলা খতম।

    আসলে চেনার একটা সহজ উপায় আছে। মাংস কে কোনাকুনি ছুরি দিয়ে কাটলে ফাইবার দেখে চেনা যায়। মাটন আর বীফ এর ফায়বারেক্দম আলাদা। কিন্তু সেটাও একবার না দেখা থাকলে চিনবেন না।
  • kc | ১০ মার্চ ২০১৪ ১৪:৩৪214800
  • কচি বাছুরের মাংস হলে হাড় দেখে বোঝা যাবেনা। ভ্যাটকা গন্ধ যখন বুইতে পারছেন না। তখন বিক্রেতার কথাই মেনে নিন। তারপর রান্নার সময় তো বুইতে পারবেনই। যদি চেনা গন্ধ না হয় তাইলে বিফ।
  • Ekak | ১০ মার্চ ২০১৪ ১৪:৩২214798
  • সে
    পার্সপেক্টিভ বুঝতে ভুল হচ্ছে বধায়। আমি বিয়েকে "জাস্ট একটা কন্ট্রাক্ট " বলে উড়িয়ে দি নি। বিয়ে ছাড়ুন আমি একটা পানের দোকান দিলেও সেটা আমার কাছে জাস্ট একটা পানের দোকান নয়। তার সঙ্গে আমার রুটি-রুজি-ইমোশন জড়িয়ে আছে। সেগুলোকেঅস্বীকার করতে যাব কেন।
    এখানে পার্সপেক্টিভ টা যুদিশিয়ারির। যুদিশিয়ারির কাজ একটা কন্ত্রাকতে যা প্রিমায়স সেই মেনে চলা। কাউন্সেলিং করা সকারের আলাদা করে কাজ। মানবসম্পদ বিকাশ দপ্তরের একটা গুরুত্বপূর্ণ কাজ হওয়া উচিত ফ্যামিলি কাউন্সেলিং। সেটা শুধু বিয়ে ভাঙ্গতে শুরু করলে নয় এমনিতেই মাঝেমাঝে করা উচিত। সেটা নিয়ে আমার কোনো অসুবিধে তো নেই ই বরং আরও অনেক বেশি প্রো একটিভ মেসার নেওয়া দরকার বলে মনে করি।
    কিন্তু যুদিশিয়ারী সেটা বাধ্যতামূলকভাবে করলে কাজটা অসাংবিধানিক।

    যেমন ধরুন, ব্যাঙ্কে ব্যবসা করবেন বলে টাকা নিয়ে শোধ দিতে পারবেন কিনা, যাতে পারেন সেজন্য শিল্প দপ্তরের কাজ ওয়ার্কশপ করা, ব্যবসা বোঝানো।
    কিন্তু টাকা দিতে না পারলে শিল্প দপ্তরের দিকে আঙ্গুল তোলা যায়না। কারণ জুডিশিয়াল এরিয়া আলাদা। সে কোনো বাহানা শুনবে না।

    এখানেও তাই। আমার বিয়ে আমার কাছে যতই যা মহান ভ্যালু এড করুক যুদিশিয়ারী শুধু তার কর্তব্য টুকু দেখবে। ধরুন কাউন্সেলিং করলো এবং তারপরেও ভাঙ্গলো। আমি কি সরকারের এগেইনস্ট এ মামলা করতে পারি যে তোমার কাউন্সেলিং পরেও ভেঙ্গে গ্যাছে। দাও শালা ক্ষতিপূরণ ! পারি না। কারণ ওটা ভলান্টারি একট।

    দুটো পার্সপেক্টিভ সম্পূর্ণ আলাদা। বিয়ে "কেন " ভাঙছে এটা সরকারের অন্য দপ্তরের মাথাব্যথা। রিসার্চ করুক। যুদিশিয়ারির নয়। এইটুকুই বক্তব্য।
  • S | ১০ মার্চ ২০১৪ ১৪:৩১214797
  • এদিকে আমিও খুব মুশকিলে। ফর্মালিনের গন্ধ পাচ্ছি।
  • Blank | ১০ মার্চ ২০১৪ ১৪:২৬214796
  • হাড় গুলো মোটা মোটা হয়। মাংসের পিস ও সাইজে বড় হয়। একটু বেশী লালচে লাগে।
    ভটকা গন্ধ বোঝানো খুব মুশকিল ঃ(
  • sosen | ১০ মার্চ ২০১৪ ১৪:২১214795
  • আমি বোকাসোকা মানুষ। টাইম স্ট্যাম্প না বলে দিলে বুইতে পারিনা।
  • সে | ১০ মার্চ ২০১৪ ১৪:১৬214793
  • name: h mail: country:

    IP Address : 213.132.214.155 (*) Date:10 Mar 2014 -- 02:07 PM

    ডিভোর্স অনেকে দেয় না, যাতে পার্টনার আরেকবার আইনী ভাবে বিয়ে করতে না পারে।

    মোক্ষম ক! এই পয়েন্টটা ভুলে গেছলাম।
  • S | ১০ মার্চ ২০১৪ ১৪:১৬214794
  • ভটকা মতন মানে? হাড়ের সাইজে কি পার্থক্য থাকে? রঙ্গ?
  • sosen | ১০ মার্চ ২০১৪ ১৪:১৫214791
  • অপমান করার উদ্দেশ্যে লেখা পোস্ট, কে করেছে, আমি? কোথায়? কোনটা ?
  • সে | ১০ মার্চ ২০১৪ ১৪:১৫214792
  • একক,
    সরকারের "সংস্কারক ভাবমূর্তি" ভাবছেন, কিন্তু সেটা আদতে প্রপার্টি ঘটিত ঝামেলা এড়াতে।
    দুজন কন্সেন্টিং অ্যাডাল্ট ম্যারেজ কাউন্সেলিং এ গিয়ে বিয়েটা বাঁচিয়েছেন এমন অসংখ্য উদাহরণ আছে। নইলে তো ম্যারেজ কাউন্সেলিং এর ব্যবসাটা কবেই লাটে উঠে যেত। আবার ম্যারেজ কাউন্সেলিং এ গিয়েও কন্‌ভিন্‌স্‌ড্‌ হন নি এমন উদাহরণও প্রচুর। তখন ডিভোর্সের মামলা রুজু করা ও তার শুনানির অপেক্ষা। কিন্তু যে কজন ম্যারেজ কাউন্সেলিং এ গিয়ে বিয়েটা বাঁচিয়েছেন, তাঁদের বিয়েগুলোতো টিঁকে গেল? ম্যারেজ কাউন্সেলিং এ না গেলে ওঁদের বিয়েগুলোও ভাঙত, কেমন কিনা? যে কটা বাঁচানো যায় সেকটাই সরকারের ঝামেলা কম। নইলে সম্পত্তি হাফাহাফি করো রে (যে দেশে যেমন আইন), পেনশন, প্রভিডেন্ট ফান্ড, নমিনি, ট্যাকসো, সমস্ত পাল্টানো।
    ডিভোর্স অবশ্যই দরকার - কিন্তু বিয়েটা জাস্ট একটা কন্‌ট্র্যাক্ট বই তো কিছু নয় - এইটার সঙ্গে একমত হতে পারছি না। খুব রুঢ় লাগছে।
  • jhiki | ১০ মার্চ ২০১৪ ১৪:১৪214790
  • তোমার পোস্টকে ব্যাঁকা বলিনি।
    আমার পোস্ট অপমানজনক বলেছিলে, তাই অপমান করার উদ্দেশ্যে লেখা পোস্টের উদাহরণ দিয়েছিলামঃ))
  • jhiki | ১০ মার্চ ২০১৪ ১৪:১১214789
  • হনুদা, যেটা বললেন সেটা মেয়েদের ক্ষেত্রে দেখেছি (এক বন্ধুর মা, একজন বান্ধবী)। ছেলেরা 498Aর ভয়ে রাজী হয়ে যায়। তবে দেখার স্যাম্পল ছোট।
  • Blank | ১০ মার্চ ২০১৪ ১৪:০৯214788
  • বীফের গন্ধ একটু ভটকা মতন।
  • S | ১০ মার্চ ২০১৪ ১৪:০৮214786
  • বিফের গন্ধ কেমন হবে? মাটনেরই বা কেমন? পার্থক্য কোথায়?
  • sosen | ১০ মার্চ ২০১৪ ১৪:০৮214787
  • কোন পোস্ট? আমি ব্যাঁকা উত্তর দিয়ে থাকি না তা বলছি না, কিন্তু আজ তো দিই নি।
    আজকে আপনার পোস্ট-এ আলোচনার শুরুতেই ওই কুয়ো খোঁড়া এটসেট্রা শুনে খানিক অবাক হয়েছিলাম, আর "এখানে সবাই " ব্যাপারটা অপমানজনক লেগেছিল। যেহেতু আমার পোস্টের পরেই এসেছিল, তাই গায়েও মেখে ফেলেছি আরকি। তবে গোল গোল আলোচনা হয়, সেটা সত্যিই, আবার সামাজিক ব্যাপারগুলো-ও গোল গোল, কিছু করার নেই।

    কোন সহজ কন্ফ্যুশন, আর কোনটা বাঁকা উত্তর মনে হয়েছে বলে দিলে ক্ল্যারিফাই করতে পারি।
  • jhiki | ১০ মার্চ ২০১৪ ১৪:০৭214784
  • থ্যাংকু ডিঁডিঁদা,

    আমি সোজা ব্যাটে খেলার ভূত, সোজা ব্যাটে খেলেই বাউন্ডারী বা লোপ্পা ক্যাচ। ব্যাটের কানায়/ কোনায় লাগিয়ে ছয় মারার মানুষ অনেক পাওয়া যায়!!
  • h | ১০ মার্চ ২০১৪ ১৪:০৭214785
  • ডিভোর্স অনেকে দেয় না, যাতে পার্টনার আরেকবার আইনী ভাবে বিয়ে করতে না পারে।
  • Ekak | ১০ মার্চ ২০১৪ ১৪:০৪214783
  • সে
    আপনি যে পয়েন্ট গুলো বললেন সেগুলো সব ই এসেট এন্ড লায়াবিলিতিস এর আন্ডারে আসে। সেটা যাতে মিটমাট হয় দেখা সরকারের কর্তব্য। কিন্তু কন্সেন্তিং এডাল্ট দের ক্ষেত্রে জোর করে ম্যারেজ কাউন্সিলারের ভূমিকা নেওয়া এবং সেটাকে যুদিশিয়ারির পার্ট করে তোলা জাস্ট অসাংবিধানিক বলে মনে হয়। এনি কাউন্সেলিং ইস ভলান্টারি। আমি না চাইলে আমাকে করতে পারেনা।
  • jhiki | ১০ মার্চ ২০১৪ ১৩:৫৯214782
  • সোসেন, কিছুক্ষণ আগে করা একটা পোস্ট কিন্তু আমার মোটেই অপমানজনক লাগে নি ঃ)))

    সহজ কন্ফ্যুশনের ব্যাঁকা উত্তর থেকে অবশ্য কোন জ্ঞানলাভও হল না ঃ(

    তোমাকে এই কারণেই লিখছি, কারণ আমার আজ সকালের একটা পোস্ট তোমার অপমানজনক লেগেছিল, তাই একটু উদাহরণ দিলাম এই আর কী ;)
  • Blank | ১০ মার্চ ২০১৪ ১৩:৫৭214780
  • জাভার গন্ডার দেখতে পাওয়া মুশকিল। উজং কুলান এ হিডেন ক্যামেরা রেখে ৩৫/৪০ টা গন্ডার ট্র্যাক করা গেছে নাকি। সত্যিকারের জঙ্গলে সাইটিং হয় খুব কম।
  • সে | ১০ মার্চ ২০১৪ ১৩:৫৭214781
  • ম্যারেজকে শুধু একটা কন্ট্র্যাক্ট হিসেবে দেখা যায় কি? এটা সামাজিক ব্যবস্থা।
    সরকার ম্যারেজ কাউন্সিলার নয়, কিন্তু ম্যারেজ কাউন্সিলার অনেক জটিলতার সমাধান করতে পারেন। একজন মিডিয়েটর হিসেবে। নিরপেক্ষ মিডিয়েটর। বাকিরা নিরপেক্ষ নয়। হয় বরপক্ষ, নয় কনেপক্ষ। অন্য হাজারো কন্ট্র্যাক্টের থেকে ম্যারেজ নামক বস্তুটি আলাদা। এক্ষেত্রে সংসার তৈরী হয়। সন্তানের জন্ম হয় (বা হয় না)। হুট্‌হাট্‌ চাকরী ছেড়ে দেওয়া, ছাঁটাই এর সঙ্গে এই প্রতিষ্ঠানকে গুলিয়ে ফেলা যায় কি?
  • Blank | ১০ মার্চ ২০১৪ ১৩:৫৬214778
  • হ্যা এসবের ওপর বই পত্তর মেলে। আমার কাছে অগে একটা লিস্টিও ছিল যে কোন এরিয়া তে কোন ধরনের গাছ আর জীব জন্তুর হাড় গোড় মিলেছে। সেটা কোন একটা বই খুজে বার করেছিলাম।
    তবে দ চ প খুব ইন্টারেস্টিং। এর কিছু কিছু জায়গা ম্যানগ্রোভ, কিছু কিছু জায়গায় শহর, গঞ্জ সব ছিল - কোলকাতা হওয়ার আগে।
  • dd | ১০ মার্চ ২০১৪ ১৩:৫৬214779
  • ও হো। জিগিয়েছিলো। উত্তোর দি' নি। তখোন।

    "আমি কি চন্দোবিন্দুর খপ্পোরে পরলেম"? হ্যা,অমার উত্তোর।

    ইঁয়েস। ঝিঁকি। তোংমায় চন্দোঁবিন্দুতে ধরেছে। খুঁব সাঁবধান।
  • sosen | ১০ মার্চ ২০১৪ ১৩:৫৫214777
  • যে কোনো লিগ্যাল কন্ট্রাক্ট ইচ্ছে মতন ব্রেক করা যায় নাকি?
  • S | ১০ মার্চ ২০১৪ ১৩:৫২214774
  • বিফের গন্ধ কেমন হবে? মাটনেরই বা কেমন?
  • Ekak | ১০ মার্চ ২০১৪ ১৩:৫২214775
  • ঐতো। সে ম্যারেজ কাউন্সিলিং নিয়ে লিখেছেন। হ্যা, সরকার মনে করে তার নাগরিকদের বিয়ে না ভাঙ্গুক। খুব ভালো কথা। এই মর্মে বিজ্ঞাপন দিক। জ্ঞান দিক। সব ঠিক আছে। কিন্তু সেটা জুডিশিয়াল সিস্টেম এর সঙ্গে গোলাবে ক্যানো ? সংস্কারক ভাবমূর্তি সে যেমন ই হোক তার যুদিশিয়ারী তে কোনো জায়গা নেই।
  • kc | ১০ মার্চ ২০১৪ ১৩:৫২214776
  • শুঁকে।
  • S | ১০ মার্চ ২০১৪ ১৩:৫০214773
  • কি করে বুঝবো কোনো কাঁচা মাংস মাটন না বিফ।
  • Ekak | ১০ মার্চ ২০১৪ ১৩:৪৮214772
  • সে, সরি ওটা দুজন না একজন হবে। তারাহুর তে ভুল হয়েছে। একজনের মনে হচ্ছে কম্প্যাটিবল নয় সেই প্রেক্ষিতেই তো লেখা।
    প্রশ্নটা হচ্ছে, ম্যারেজ তো একটা কন্ট্রাক্ট একট। এবার আর পাঁচটা কন্ট্রাক্ট একট এর মতই দুপক্ষের যে কার ইচ্ছেই কারণ না দর্শিয়ে কন্ট্রাক্ট ব্রেক করার স্বাধীনতা থাকা উচিত। স্টেট হ্যাস টু এন্সিউওর হ্যান্দভার এন্ড টেকওভার অফ অল এসেত্স এন্ড লায়াবিলিতিস জেনেরেতেদ উইদিন দ্যাট পিরিয়ড। কেন বিয়ে ভাঙছে, কার কি মনে হয় এগুলোতো কন্ট্রাক্ট একট এর প্রিমায়স না :( "গ্রাউন্ড " থাকতে হবে এই দাবিটাই তো আরবিত লাগে ! এখান থেকেই বলছি একজন দাবি করলেও কারণ নিয়ে মাথা ঘামানো সরকার এর কাজ ই নয়। সরকার কি ম্যারেজ কাউন্সিলার নাকি :(
  • jhiki | ১০ মার্চ ২০১৪ ১৩:৪৬214771
  • উজুং কুলন যাইনি, যারা গেছে তারা বাঁদর ছাড়া কিছু দেখে নি। উজুং কুলন জাভার দক্ষিন-পশ্চিম প্রান্তে একটা উপদ্বীপ। ওখানেই যা একটু জঙ্গল অবশিষ্ট আছে, জাভার বাকী সব জঙ্গল কেটে চাষবাস বা বসত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত