এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • jhiki | ১০ মার্চ ২০১৪ ১১:৫১214710
  • আমার প্রশ্নটা বিপরীত দিক থেকে করছিনা, কারণ স্বামীকে নপুংসক প্রমাণ করে আমার ছোটবেলার বান্ধবী বিয়ের ছ মাসের মধ্যে ডিভোর্স পেয়েছে।
  • jhiki | ১০ মার্চ ২০১৪ ১১:৪৮214709
  • দের কথাটা মনে ধরল, এক্সত্রীম দেখতে চাওয়াটা ভ্যালিড পয়েন্ট!

    বিয়ে রেজিস্টার হওয়া মাত্র ইন্স্টিটিউশনে পরিণত হয় না, বিটা ভিত্তিপ্রস্তর বলা যেতে পারে। বিয়ের সূচনাতেই গড়বড় হলে, আর বিবাহবিচ্ছেদের ফলে মেয়েটি অসহায় না হয়ে পড়লে, অন্য রকম রায়ের আশা করা যেতেই পারে।

    ম্যারিটাল রেপ জাস্টিফায়েড নয়, ব্যভিচার আইনতঃ অপরাধ (?) আর অবশ্যই বিপজ্জনক, এই গ্রাউন্ডে কোর্ট ডিভোর্সও দেবে না - তাহলে একজন সুস্থ বিবাহিত যুবকের স্ত্রী যৌন মিলনে নিয়মিত অনাগ্রহী হলে তার কী করণীয়?

    ডিঃ আমি শুধু এই কেসটার কথা বলছি না।
  • h | ১০ মার্চ ২০১৪ ১১:৪৬214708
  • যেটা লিবেরাল পজিশন থেকে বোঝা অসম্ভব, সেটা হল, লোকে, তার পার্টনার ডিভোর্স চাইলেও কেন দেয় না।
  • π | ১০ মার্চ ২০১৪ ১১:৩৯214706
  • দিয়ে দেয় বলতে নিজে আলাদা করে ডিভোর্স দাবে করে বলতে চাইলাম। স্বামীর আনা ডিভোর্স প্রস্তাবে রাজি হওয়ার কথা বলছিনা। তবে জানিনা, এরকম কিছু করা যায় কিনা।
  • সে | ১০ মার্চ ২০১৪ ১১:৩৬214705
  • মেয়েটি সহজে ডিভোর্স দেবে বলে মনে হয় না - ক্ষতিপূরণ দাবি করতে পারে। (অভিজ্ঞতা তাই বলছে)
  • π | ১০ মার্চ ২০১৪ ১১:৩২214704
  • এরকম অপমানজনক ডিভোর্সের মামলা আনার জন্য মেয়েটি যদি এবারে ডিভোর্স দিয়ে দেয়, খুশি হবো।
  • সে | ১০ মার্চ ২০১৪ ১১:৩১214703
  • http://www.anandabazar.com/national/%০%আ৬%আ%০%আ৬%আ৭-%০%আ৬%৯আ%০%আ৬%আ৮-%০%আ৬%আ৬-%০%আ৬%০-%০%আ৬%আ-%০%আ৭%৯-%০%আ৬%৮%০%আ৬%৯%০%আ৬%আ-%০%আ৬%৮-%০%আ৬%৮৬%০%আ৬%আআ%০%আ৬%আ৪-%০%আ৬%আ৪-%০%আ৬%আ৮-%০%আ৬%৭-%০%আ৬%আ০-%০%আ৬%০%০%আ৬%আ৪-%০%আ৬%আ৮%০%আ৭%৯-%০%আ৬%৯৫-%০%আ৬%০-%০%আ৬%৯-1.9321
    মধুচন্দ্রিমায় সহবাসে আপত্তি নিষ্ঠুরতা নয়ঃ কোর্ট
    সংবাদ সংস্থা
    মুম্বই, ১০ মার্চ, ২০১৪, ০৫:০৬:২১

    মধুচন্দ্রিমায় গিয়ে কেউ যদি যৌন সম্পর্কে আগ্রহী না হন, তা হলে সেটা নিষ্ঠুরতার পর্যায়ে পড়ে না বিবাহ বিচ্ছেদের একটি মামলার প্রেক্ষিতে এই রায় দিয়েছে বম্বে হাইকোর্ট।

    যদিও পারিবারিক আদালত ওই দম্পতির বিচ্ছেদে সায় দিয়েছিল। সেই রায়ের সঙ্গে সহমত হয়নি বম্বে হাইকোর্ট। মামলার সূত্রে বিচারপতি ভি কে তাহিল রামানি এবং বিচারপতি পি এন দেশমুখের বেঞ্চ এ-ও জানিয়েছে, বিয়ের পর থেকে মাঝেমধ্যে শার্ট-প্যান্ট পরে স্ত্রী অফিস যান বা অফিসের কাজে শহরের বাইরে গিয়ে থাকেন এমন সব কারণের জন্য তিনি স্বামীর প্রতি নিষ্ঠুর, এ কথা বলা যায় না। বেঞ্চের দাবি, অনেক কিছু নিয়ে বৈবাহিক জীবন তৈরি হয়। এমন দু’একটা ছোটখাটো উদাহরণ নিষ্ঠুরতার পরিচায়ক নয়।

    ২০১২-র ডিসেম্বরে পারিবারিক আদালত এক দম্পতির বিবাহ বিচ্ছেদে সায় দিয়েছিল। নিষ্ঠুরতার অভিযোগ দেখিয়ে স্ত্রীর কাছ থেকে আলাদা হয়ে যেতে চেয়েছিলেন স্বামী। কিন্তু ২৯ বছরের স্ত্রী পারিবারিক আদালতের রায়ের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে আবেদন করেন। সেই আবেদনের শুনানিতেই হাইকোর্ট বিচ্ছেদ খারিজ করে দিয়েছে।

    ২০০৯ সালে ওই দম্পতির বিয়ে হয়েছিল। তার পরে মহাবালেশ্বরে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন তাঁরা। স্বামীর অভিযোগ, তিনি সেখানে সহবাসে আগ্রহী হলেও তাঁর স্ত্রী সাড়া দেননি। কিন্তু স্ত্রীর আইনজীবী জানান, ওই সময়ে মহিলার ঋতুস্রাব হচ্ছিল। তাই স্ত্রী আপত্তি জানান। মহাবালেশ্বরে কাটানো ওই চার দিন ছাড়া অন্য কোনও সময় যে স্ত্রী কখনও যৌন সম্পর্কে যেতে নারাজ ছিলেন, এমন কথা কিন্তু স্বামীও দাবি করেননি।

    স্বামীর আরও অভিযোগ ছিল, স্ত্রী তাঁর সঙ্গে এবং তাঁর বাবা-মায়ের সঙ্গে যখন-তখন ঝগড়া করেন। শ্বশুর শাশুড়িকে সম্মান করেন না। বম্বে হাইকোর্ট জানিয়েছে, এই সব দাবির পক্ষে স্বামী যথেষ্ট মজবুত প্রমাণ দেখাতে পারেননি।

    এ ছাড়াও স্বামীর দাবি ছিল, বিয়ের ৪৫ দিনের মাথায় তাঁর আপত্তি সত্ত্বেও অফিসের কাজে নাসিকে গিয়েছিলেন স্ত্রী। কোর্ট বলেছে, প্রয়োজন ছিল বলেই স্ত্রী কাজে গিয়েছিলেন। এতে দোষের কিছু নেই। আর এর ফলে স্বামীর প্রতি মানসিক অত্যাচার করা হয়েছে, তা-ও বলা যায় না।

    স্বামী বা স্ত্রী যদি দীর্ঘ সময় ধরে কেউ কারও প্রতি দুর্ব্যবহার করে চলেন বা এক জনের খারাপ আচরণে অন্য জন তাঁর সঙ্গে থাকতেই পারছেন না, এমন পরিস্থিতি তৈরি হয়, তা হলেই সেটা মানসিক নিষ্ঠুরতা হিসেবে গণ্য হবে বলে জানিয়েছে কোর্ট। দৈনন্দিন জীবনের সাধারণ ঝগড়া বা মতানৈক্য সব পরিবারেই ঘটে থাকে। সেটাকে মানসিক নিষ্ঠুরতা দাবি করে কেউ ডিভোর্স পেতে পারেন না।
  • sch | ১০ মার্চ ২০১৪ ১১:৩০214702
  • ডিভোর্স নিয়ে এত সমস্যা কারণ বিয়ের ToR খুব পরিষ্কার থাকে না। রেজিস্ত্রির সময় ওটা করে নিলেই আর সমস্যা নেই
  • h | ১০ মার্চ ২০১৪ ১১:২২214701
  • অথবা
    " (প্লেনে) তথা বায়ূদূতে ভীত সদ্যবিবাহিত অপিচ স্বাধিকারাপ্রমত্তা কোনো মহিলা যদি মধুচাঁদে আরোহণের জন্য (সামান্য) ভুকম্পনে না উঠতে চায় তাইলে সেটি কি ডিভোর্সের জন্য ভ্যালিড একটা ইস্যু হতে পারে?"
  • | ১০ মার্চ ২০১৪ ১১:১৮214700
  • হুঁ এই মালএশিয়ান প্লেনের কেসটায় জাল পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশান পেরোল কী করে?
  • dd | ১০ মার্চ ২০১৪ ১১:১৩214699
  • প্যারেলেলি দুটো আলোচোনা একই সাথে চলছে। ফলে বুঝতে অসুবিদে হচ্ছে।

    অনুরোধ করবো সবাই সবজেক্টটা স্লাইট চেঞ্জ করে নতুন বিতর্ক শুরু করুন। সবজেক্ট হচ্ছে ভুকম্পনে ভীত সদ্যবিবাহিত অপিচ স্বাধিকারাপ্রমত্তা কোনো মহিলা যদি মধুচাঁদে যাবার জন্য প্লেনে না উঠতে চায় তাইলে সেটি কি ডিভোর্সের জন্য ভ্যালিড একটা ইস্যু হতে পারে?
  • Sibu | ১০ মার্চ ২০১৪ ১১:১০214698
  • বিয়ে করলেই কি শুতে হবে নাকি? একটা মেজাজ মর্জির ব্যাপার নেই?
  • de | ১০ মার্চ ২০১৪ ১১:০৩214697
  • আমাকে আবার অনেকবার প্লেনে চড়তে হবে শিগ্গিরি! ইস! সব যায়গায় যে কেন গাড়ি করে যাওয়া যায় না? আমার প্লেনে "ভূকম্প" হলেই বিচ্ছিরি রকমের ভয় হতে থাকে!
  • de | ১০ মার্চ ২০১৪ ১১:০১214696
  • হু র সাথে একমত। বিয়ের মতো ইন্স্টিট্যুশনে যখন খুশী যেভাবে খুশী ডিভোর্স চাওয়া বা পাওয়া যায় না। সেম অভিযোগ যদি ছেলেটি করতো?
  • hu | ১০ মার্চ ২০১৪ ১০:৫৯214694
  • হ্যাঁ, প্লেনের খবরটা শোনার পর থেকেই কেমন অস্বস্তি হচ্ছে।
  • de | ১০ মার্চ ২০১৪ ১০:৫৯214695
  • ঝিকি, কোর্ট কিন্তু কোথাও বলেনি যে এই রায়টা শুধু "উপার্জনশীল, স্বনির্ভরা" মেয়েদের জন্য। এই রায়কে ভবিষ্যতে কাজে লাগানো যেতে পারে ম্যারিটাল রেপের এগেইন্স্টে।

    মেয়েটি হয়তো পরে ডিভোর্স চাইবে, হাসব্যান্ড কোর্টে কি কি বলতে পারে, কতোটা এক্স্ট্রীমে যেতে পারে সেটাও হয়তো দেখতে চায়!
  • hu | ১০ মার্চ ২০১৪ ১০:৫৮214693
  • ঝিকির কেন মনে হচ্ছে অস্ত্র তুলে দেওয়া হল? কোন মেয়ে উপার্জনশীল বলেই তাকে যেকোন ইস্যুতে ডিভোর্স দেওয়া যায় নাকি? মিউচুয়াল ডিভোর্স না হলে আদালত তো দেখবেই যে অভিযোগ আনা হয়েছে তার সত্যতা কতখানি। সহবাসে অক্ষমতা অবশ্য ডিভোর্সের কারন বলে স্বীকৃত হয়। কিন্তু এক্ষেত্রে তো তেমন কিছু লিখছে না।
  • সিকি | ১০ মার্চ ২০১৪ ১০:৫৩214692
  • প্লেনের খবরটা পড়ে থেকে কীরকম আতঙ্ক হচ্ছে। আমি জাস্ট কদিন আগেই মালয়েশিয়ান এয়ারলাইন্সেই ফিরেছি। :(
  • jhiki | ১০ মার্চ ২০১৪ ১০:৫১214691
  • কেন গুরুত্বপূর্ণ দে? এটা কি উপার্জনশীল, স্বনির্ভরা মেয়েদের হাতে অহেতুক একটা অস্ত্র তুলে দেওয়া নয়?
  • নেতাই | ১০ মার্চ ২০১৪ ১০:৪৯214690
  • এদিকে একটা প্লেন হটাৎ ই হাওয়া গেলো। তন্ন তন্ন করে খুঁজেও কিছুতেই পাওয়া যাচ্ছেনা।
  • নেতাই | ১০ মার্চ ২০১৪ ১০:৪৪214688
  • ডিডিদা আর্জেন্টিনায় কেন গেলে? ফুটবল কোচিং?
  • সিকি | ১০ মার্চ ২০১৪ ১০:৪২214687
  • অফিস যেতে গিয়ে তুলকলাম বৃষ্টিতে ভিজে চুববুড়ি হয়ে ফেরত এলাম। আজ ওফ্রহো।
  • Arpan | ১০ মার্চ ২০১৪ ১০:৩৪214686
  • বেশ হয়েছে (দমুকে)।
  • dd | ১০ মার্চ ২০১৪ ১০:৩২214685
  • আর আর্জেন্টিনাতে কাসুন্দী পাওয়া যায় না। ধ্যাৎ,ধ্যাৎ।

    মেজাজ বিগড়ে গ্যালো।
  • | ১০ মার্চ ২০১৪ ১০:২৭214684
  • /যাঃ ইউকেতে সময় বদলাবে ২৩শে মার্চ।
    দুদ্দুদ্দুদ্দুর।
  • sosen | ১০ মার্চ ২০১৪ ১০:২৪214683
  • দুটো আলাদা ইস্যু। মেয়েটা কেন ডিভোর্স চাইলোনা বা ভবিষ্যতে চাইবে কিনা সেটা একেবারেই আলাদা ইস্যু। এখানে প্রশ্ন আসছে কনসেন্ট নিয়ে। বিয়ে মানেই যৌনতার কনসেন্ট, না প্রত্যেক যৌন সংসর্গ তার আলাদা কনসেন্ট দাবি করে সেটা নিয়ে। সেই ব্যাপারটাও অবশ্য কোর্ট হালকা করে এড়িয়ে গেছে, কিন্তু পরবর্তীকালে কোনো কেস হলে এইটা ব্যবহার করা যাবে বলেই মনে হয়। এইজন্য এই কেস আর রায় দুটোরই গুরুত্ব রইলো।
  • jhiki | ১০ মার্চ ২০১৪ ১০:১৭214682
  • ডিডি দা, আমি কি আজ চন্দ্রবিন্দুর প্রতি বেশী মেহেরবান???
  • pi | ১০ মার্চ ২০১৪ ১০:১৫214680
  • হাইকোর্টের রায় নিয়ে আমি অন্তত কিছু বলিনি। মেয়েটি কেন চাইলোনা, সেটা একটা আলাদা প্রশ্ন হিসেবেই তুলেছি। আর সেটা কেউ তুলতেই পারে। তার সাথে হাইকোর্টের রায় দেবার সম্পর্ক আছে বা থাকা উিত, এমন কথাও বলিনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত