এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ০৯ মার্চ ২০১৪ ১২:০৮214590
  • ঃ))
  • sosen | ০৯ মার্চ ২০১৪ ১২:০৬214589
  • বাবা যদি আমায় বছর বছর লক্ষ্মী নাপিত ডেকে ন্যাড়া না করিয়ে দিত, তাহলে আমি তখনও লম্বা বিনুনি করতাম :"(
  • byaang | ০৯ মার্চ ২০১৪ ১২:০৩214587
  • অরণ্যদা, বাংলা সিন্মা করেছে তো। প্রসেনজিৎ নায়ক ছিল।
  • aranya | ০৯ মার্চ ২০১৪ ১২:০৩214588
  • রোবু-কে মিস করচি বটেক
  • শ্রী সদা | ০৯ মার্চ ২০১৪ ১২:০২214585
  • কিন্তু রোবুদার দেখা নেই কেন? রিচার্জ করতে হবে বলে সেই যে গেল আর এলোনা কেন ? দ্য নেশন ওয়ান্টস টু নো।
  • byaang | ০৯ মার্চ ২০১৪ ১২:০২214586
  • মা-মাসিদের চোখের জলে ভাসিয়ে এতটা নিষ্ঠুর হতে পারলি? ঃ(((
  • aranya | ০৯ মার্চ ২০১৪ ১২:০১214584
  • জুহি কি বাংলা সিন্মাও করত? না কি ব্যাঙ জুহি-র হিন্দী ডায়ালগ বাংলায় অনুবাদ করছে?
  • শ্রী সদা | ০৯ মার্চ ২০১৪ ১১:৫৯214583
  • হে হে। স্যান্ড ইন দ্যাট মোলাসেস। ফোন থেকে ফেবু অ্যাপ উড়িয়ে দিয়েছি ঃ)
  • byaang | ০৯ মার্চ ২০১৪ ১১:৫৭214582
  • তারমানে বিকেল থেকে এক মুহুর্তের জন্যও ফেসবুক থেকে চোখ সরানো যাবে না। কখন কী আপডেট হয়ে যায়, সেইসব তো আর ছাড়া যায় না! ঃ)
  • শ্রী সদা | ০৯ মার্চ ২০১৪ ১১:৫৬214581
  • পাই দি, আজকে চাপ আছে। বিকেলে সিনেমা দেখতে যাব।
  • byaang | ০৯ মার্চ ২০১৪ ১১:৫৪214580
  • আর কথা হচ্ছে জুহি চাওলার কোন সোমায় তোর লম্বা বিনুনি হত? আমার আর ঝিকির লম্বা বিনুনি হত "সর্বনেশে আজকের দিনটা, একটু দেখ না"র সময়, আর তোর হয়তো হত "ঘোমটার আড়াল থেকে ........"
  • π | ০৯ মার্চ ২০১৪ ১১:৫৩214579
  • সদা, আজ বিকেলে আসবি নাকি ?
  • cm | ০৯ মার্চ ২০১৪ ১১:৫২214576
  • জিজ্ঞাসা নয় ওসব জিগীষা। খালি তলোয়ার চলছেনা এই যা।
  • Sibu | ০৯ মার্চ ২০১৪ ১১:৫২214577
  • না হে অরণ্য, ওটি আমার গিন্নির দেওয়া ডেসক্রিপশন। অবতার দেখে - ঐ যে সেক্সি ঝি-এর মত দেখতে মেয়েটা, কি যেন নাম?
  • sosen | ০৯ মার্চ ২০১৪ ১১:৫২214578
  • আমি ঐটে ভুল করে লিখেছি, কাবলিদা।
  • aranya | ০৯ মার্চ ২০১৪ ১১:৫০214574
  • 'সেক্সি ঝি-মার্কা চ্যায়রা' -শিবুর ইচ্ছাকৃত ফুলটস :-)
  • byaang | ০৯ মার্চ ২০১৪ ১১:৫০214575
  • লম্বা বিনুনি হত হয়তো, কিন্তু তার নীচের দিকে ছয় থেকে আট ইঞ্চি কি ছেড়ে রাখতিস? যদি না রাখতিস, তাহলে কচি তো বটেই, এমনকি কুচো-ও ছিলিস।
  • Sibu | ০৯ মার্চ ২০১৪ ১১:৪৯214573
  • টেঁপি কে? সোসেন না ঝিকি? নাকি ও নামটা আমাকেই দেওয়া হল?
  • sosen | ০৯ মার্চ ২০১৪ ১১:৪৮214570
  • জুহি চাওলার সোমায় আমারও লম্বা বিনুনি হত। আমি কি কচি?
  • byaang | ০৯ মার্চ ২০১৪ ১১:৪৮214572
  • ঝিকি, কী আর বলি! জুহি আর মাধুরীকে অ্যাদ্দিন বাদে দেখে জাস্ট পাগল হয়ে গেছি। সিন্মা শুরুর আগে আর পরে টাইটেল কার্ড দেখেও ভাল্লাগল।
  • kd | ০৯ মার্চ ২০১৪ ১১:৪৭214569
  • ভাটে, টইতে দেখি অনেকেই "জিগীষা" লিখছেন - কনটেক্সট পড়ে মনে হচ্ছে "জিজ্ঞাসা" মীন করতে চাইছেন ৷ "জিগীষা" মানে তো "জয়ের ইচ্ছা", তাই না ? না কি এতদিন ভুল জানতুম ?
  • kc | ০৯ মার্চ ২০১৪ ১১:৪৬214568
  • "অভিশপ্ত নাইটি " কি সিনেমার নাম? বাংলা সিনেমা? এরকম নামেরও সিনেমা হয়েছে? কবে হয়েছে? এই নাম আগে শুনিনি কেন? কারা আছে এই সিনেমায়?
  • byaang | ০৯ মার্চ ২০১৪ ১১:৪৫214567
  • হ্যাঁ লা টেঁপি, তুই গুলাব গ্যাংকে আজেবাজে সিনিমা বললি? বলতে পারলি? বলবিই তো! হস্যিদীঘ্যি জ্ঞান নাই যে! তুই কি করে জানবি জুহি চাওলাকে দেখার পর থেকে দুই বেণী বেঁধে যখন ইউনিফর্ম পরে ইস্কুল যেতে হত, আমরা তখন বেণীর নীচে ছয় থেকে আট ইঞ্চি ছেড়ে রাখতুম, সেই সব দিনের কথা!
  • শ্রী সদা | ০৯ মার্চ ২০১৪ ১১:৩৯214566
  • জানি না তবে হেভি খিল্লি আছে শুনেছি। উইকেন্ডে এরকম সিন্মা দেখতেই ইচ্ছে করে, ব্রেন খাটাতে হলে কোড লিখবো সিনেমা কেন দেখবো !!!
  • sosen | ০৯ মার্চ ২০১৪ ১১:৩৭214565
  • অভিশপ্ত নাইটি কি ভূতের গপ্প?
  • শ্রী সদা | ০৯ মার্চ ২০১৪ ১১:৩৬214564
  • আমি প্ল্যান করেছিলাম অভিশপ্ত নাইটি দেখতে যাব। কথাটা পাড়তেই এমন বরপশীতল .....
  • Sibu | ০৯ মার্চ ২০১৪ ১১:২৬214563
  • দুদ্দুর, এইসব সিন্মা দেখে কেউ টাইম নষ্ট করে? দেখতে হলে ডিভিডি ভাড়া করে 'ম্যাশেতি কিলস' দেখে নিন। পুরো বলিউডকে ফেল করানো হলিউডি সিন্মা। আর মিশেল রডরিগেজের মত সেক্সি ঝি-মার্কা চ্যায়রা আর হয় না।

    আর ড্যানি ট্রুহিয়ো নানা পাটেকরের চেয়েও ভাল।
  • sosen | ০৯ মার্চ ২০১৪ ১১:২৪214562
  • ও। সে বেশ ভালো দেখতে তো। কিন্তু তার সিন্মাগুলিন সবভালো নয়।
    আমার মূল্যবান মতামত।
  • kc | ০৯ মার্চ ২০১৪ ১১:২০214561
  • কঙ্গনা রানাওয়াত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত