এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bhagidaar | ০৭ মার্চ ২০১৪ ০৫:২৪214320
  • এতজ কাকে কৌপিন পরিয়ে ছাড়লে খুসি? কিস্যুই বুঝিনা আজকাল বুঝিয়ে না দিলে!
  • Atoz | ০৭ মার্চ ২০১৪ ০২:৪৯214318
  • আহা, জাঁদরেল উকিল শ্বশুর থাকলে অত্যন্ত সুবিধা, অর্ধেক লড়াই তো জেতা ঐখানেই। ঃ-)
  • kc | ০৭ মার্চ ২০১৪ ০২:৩৬214316
  • ওমনাথ, মেংবার অনলি বইগুলো ওরা নিজেদের সার্ভারে রাখে। পরে পুরনো হয়ে গেলে কোনও ফাইল হোস্টিং সাইটে তুলে দেয়। শুরুতেই মিডিয়াফায়ার বা এরকম কিছুতে রাখেনা। পাঠাগার এই ভুলটা করেছিল। পাঠাগারের অনেক বই চুরি করেছিলাম।
  • Atoz | ০৭ মার্চ ২০১৪ ০২:৩৪214315
  • বাহ বাহ বাহ। কাঠে কাঠে পড়েছে। খুব লড়ুক। এক্কেবারে কৌপীন পরিয়ে ছেড়ে দিক। ঃ-)
  • pipi | ০৭ মার্চ ২০১৪ ০২:৩১214314
  • আর আমি যে শুনলাম নেক্সট হিয়ারিং ২২শে এপ্রিল? সেদিন নাকি উইটনেসদের ডাকা হয়েছে? তার মানে তো কেস এখনো রানিং!
  • a x | ০৭ মার্চ ২০১৪ ০২:২৮214313
  • প্রাইভেট স্কুলের টিউশনি চায় ও ওর নামে যে কলেজ ফান্ড আছে সেটার থেকে কলেজের জন্য টাকাও।
  • anandaB | ০৭ মার্চ ২০১৪ ০২:২৭214312
  • হ্যা প্রাইভেট স্কুল, নিজের নতুন গাড়িও ছিল বোধহয়
  • aranya | ০৭ মার্চ ২০১৪ ০২:২৪214310
  • এই খবর-টা আমি পড়ি নি। মেয়েটি কি প্রাইভেট স্কুলে পড়ে? পাব্লিক স্কুল তো ফ্রি, কোন খচ্চা নাই
  • a x | ০৭ মার্চ ২০১৪ ০২:২৪214311
  • মেয়েটা মাকে অ্যাড্রেস করে প্রচুর খিস্তি টিস্তি দিয়ে একটা ভয়েস মেইল রেখেছিল। জাজ সেইটে কোর্টে পড়ে শোনায়। এদিকে নাকি হনার স্টুডেন্ট
  • pipi | ০৭ মার্চ ২০১৪ ০২:২৩214309
  • অরণ্যদার যেমন কথা! আরে এই হাই স্কুল থেকে শুরু করে কলেজ লাইফ অবধি প্রেম ভালবাসা কোথায়? জাস্ট পিওর অ্যাণ্ড সিম্পুল সেক্ষ পূজা! স্টুডেন্ট লাইফ মানেই মোটামুটি তাই।
    ডিঃ যা নিয়ত আশেপাশে দেখে চলেছি তার বেসিসে বললাম।
  • Sibu | ০৭ মার্চ ২০১৪ ০২:২২214308
  • অক্ষদা, কথা শোনে তো বলি নি। বলেছিলাম এদেশের ছেলেপিলে একটু লেস এনটাইটলড ফিল করে। বাপের পয়সায় ফুটানি করাটা বার্থ রাইট মনে করে না।

    তা এই ইয়াংকিরা সব বদলে দিচ্ছে এখন।
  • a x | ০৭ মার্চ ২০১৪ ০২:২১214307
  • মজার ব্যাপার কেউ বলবেনা যে এডুকেশনের সার্ভিস বাপ মা নয় স্টেটেরই দেবার কথা।
  • Sibu | ০৭ মার্চ ২০১৪ ০২:২০214305
  • তবে মাঝে মাঝে এসব থেকে ভালও হয়। আমার মেয়ে সেদিন ফোং করে গুচ্ছের কোডিং নিয়ে পোশ্নো করছে। এই মেয়ে এখন চাকরি করে। খানিক উত্তর টুত্তর দেবার পরে জানতে চাইলাম এসবে তো হঠাৎ উৎসাহ হল কেন? তিনি একটি প্রোগ্রামারের সাথে ডেটে গেছিলেন। সেখানে প্রোগ্রামারটি একটু ভাও নিয়েছে। তাতে মেয়ের প্রেস্টিজে লেগে গেছে। একটা কোড-মাংকি, দু-লাইন জাভা লিখতে শিখেছে, তার এত কিসের?

    রাগ না লক্ষ্মী।
  • a x | ০৭ মার্চ ২০১৪ ০২:২০214306
  • এই সেদিনই শিবু বলছিলেন না এদেশে যদ্দিন বাপ-মার ছাদের তলায় থাকে বাচ্চারা, কথা শুনে চলে? ;-)
  • anandaB | ০৭ মার্চ ২০১৪ ০২:১৮214304
  • আমার ধারণা কোর্টের প্রধানত জোর দিয়েছে ১৮ বছর বয়স হয়ে গেছে এই পয়েন্ট টায়, তবে ভালো করে পড়ে দেখিনি, বোঝার ভুল-ও হতে পারে

    হ্যা বয়ফ্রেন্ড-এর বাবা উকিল জোটাতে হেল্প করেছিল, কোর্ট বলেছে বাবা মা ওই উকিল-এর পয়সা দেবে না, বাবা মার উকিল-এর পয়সা মেয়ের পক্ষ থেকে দিতে হবে কিনা সেটা ঠিক মনে পরছে না
  • /\ | ০৭ মার্চ ২০১৪ ০২:১৬214302
  • কলকাতায় কেউ করে না এসব ডোনেশন? কোন গুপ্ত সংঘে যোগাযোগ রাখতে হবা?
  • pipi | ০৭ মার্চ ২০১৪ ০২:১৬214303
  • হেঃ শিবুদা, ফেরেণ্ডের বাবা ফিরিতে হেল্প করছে নাকি? সেটার এক্সপেন্সও ধরে দেওয়া হয়েছে ঐ মামলাতেঃ-)
  • aranya | ০৭ মার্চ ২০১৪ ০২:১৫214300
  • প্রেম ব্যাপারটা ভগোমান কলেজ লাইফের জন্য সৃষ্টি করেছেন, এই মর্মে মাঝে সাঝে মেয়ের ব্রেন ওয়াশের একটা মৃদু চেষ্টা করি বটে - স্বীকার না করলে সত্যের অপলাপ হবে। যদ্দিন ঝুট ঝামেলা দূরে রাখা যায়
    সেদিন বললাম, দেখ, তোরা এখনো গাড়ি চালাতে পারিস না, ডেট করতে চাইলেও বাপ-মার কাছে রাইড চাইতে হবে। তাপ্পর ধর, তোদের স্কুলে কেরিয়ার কাউন্সেলিং ইঃ হয়, কিন্তু রিলেশনশিপ কাউন্সেলিং নাই, তার মানে রিলেশনশিপ-টিপের জন্য স্কুল ঠিক জায়গা না।
    উত্তর এল - রিলেশনশিপ কাউন্সেলিং নেই, কিন্তু সেক্স এডুকেশন আছে
  • pipi | ০৭ মার্চ ২০১৪ ০২:১৫214301
  • হুতো আমিও জানতাম না। এই এখানে অরণ্যদা লিখেছিলেন। গুরু করে কত্ত কিছু জানা যায়।
  • rabaahuta | ০৭ মার্চ ২০১৪ ০২:১৩214299
  • পিপি, ও আচ্ছা-
    গাড়ির মত জিনিস যে ডোনেট করে দেওয়া যায়, বা লোকজন করেও থাকে সেটা আমার মাথাতেই থাকেনা ঃ০
  • /\ | ০৭ মার্চ ২০১৪ ০২:১০214297
  • কেসি কে বলি, মেম্বার কাউকে জানা নাই? আমার তো জানা নাইই। অন্তত মেম্বার অনলি বইগুনোর ফোল্ডার লোকেশন টা জানতে পারলেও একটা ট্রাই নেওয়া যেত। এই বইটা দেখে বড় লোভে পড়েছি, নইলে আমি সাধারণতঃ বেশ বিগতস্পৃহ। 8-| পার্ট টা দেখেচো? এই খানে পাবে। তবে এখান থেকে সোভিয়েত বইগুলো নামিয়ো না, বিচ্ছিরি ওয়াটারমার্ক আছে, সোভিয়েত বই আমাদের ব্লগ থেকে নামিও।
    https://drive.google.com/?pli=1&authuser=0#folders/0B56QlKpaAg9fZ2s4WEl2S3FXMms
  • Sibu | ০৭ মার্চ ২০১৪ ০২:১০214298
  • কিন্তু বয়ফ্রেন্ডেরে বাবা মামলা করতে হেল্প করেছে, এইটে অসা। আগে হত, আমার বৌমা আমি দেখব। এখন আমার বৌমা তুমি দেখবে। এ দেশটা হচ্ছে কি দিনে দিনে?
  • Ekak | ০৭ মার্চ ২০১৪ ০২:০৮214296
  • তাহলে কি স্টেট এর বিরোধিতা করলে স্টেট আর সার্ভিস দিতে বাধ্য থাকবে না ? কোর্ট আজকে ফুটিয়ে দিচ্ছে, কাল নিজের ছড়ানো ল্যাজেই জড়াবে। খুব বেশিদিন দূর নয়।
  • pipi | ০৭ মার্চ ২০১৪ ০২:০৬214295
  • শুধু স্কুলের মাইনে না, মাইনে প্লাস লিভিং এক্সপেন্স! বাড়ী ছেড়ে নিজেই বেরিয়ে গেছে কারণ বাড়ীর অত নিয়মকানুন তার পোষায় নি।
    নিয়ম কানুন বলতে - টাইমে বাড়ি ফেরা, বাড়ীর কাজে হেল্প করা, পরের দুই বোনের জিনিস না নেওয়া বা নিলেও ফেরৎ দেওয়া আর ঐ বয়ফেরেণ্ডটির সাথে সম্পর্ক না রাখা।
    আমার মনে হয় ঐ শেষের টাই ব্যাকফায়ার করেছে।
  • anandaB | ০৭ মার্চ ২০১৪ ০২:০৫214294
  • বাড়ি থেকে তাড়িয়েছে কিনা সেটা বিতর্কিত, বাপ মা বলছে যে মেয়ে স্বেছায় বাড়ি থেকে চলে গেছে, বাড়ির নিয়ম কানুন মানতে চায়না বলে

    মেয়ে obviously বলছে যে তাড়িয়ে দিয়েছে
  • Sibu | ০৭ মার্চ ২০১৪ ০২:০৪214293
  • মনান্তর? তুমি কি পাগল হলে?

    জ্যাড্যা দি গ্রেট ইউনাইটার।
  • pipi | ০৭ মার্চ ২০১৪ ০২:০২214291
  • হ্যাঁ হ্যাঁ ঐ খপর নিয়ে একেনে লাঞ্চ টেবিলে বেশ হল্লাও হয়ে গেল তো!
  • aranya | ০৭ মার্চ ২০১৪ ০২:০২214292
  • আরে শিবু যে, শুভ অপরাহ্ন। একত্র হুস্কি পানের প্ল্যান-টা এখনো বহাল আছে আশা করি, বঙ্গ রাজনীতি নিয়ে টই-এ মতান্তর যেন মনান্তরে পরিণত না হয় :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত