এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ০৬ মার্চ ২০১৪ ২৩:১২214230
  • লেটুস কে যতই ধোয়া হোক স্পোর থেকেই যায়।
  • Abhyu | ০৬ মার্চ ২০১৪ ২৩:০৮214229
  • লেটুস নিয়ে অনেক গল্প আছে। আমার প্রথম রুমমেট একবার বাঁধাকপি ভেবে লেটুস কিনে এনে রান্না করেছিল।
  • Bhagidaar | ০৬ মার্চ ২০১৪ ২৩:০৩214228
  • হ্যা আমার এক বন্ধু কোনো একটা ফাস্ট ফুড চেনে কাজ করত, বার্গার কিং বা ঐরকম কিছু। ওকে দেখতাম সবসময় লেটুস গুলো ফেলে দিত, লিফ হোক বা কুচোনো, জিগ্গেস করলে বলত কোনো ফাস্ট ফুড জয়েন্টে লেটুস ধোয়া হয়না, কুচোনো হয় যেখানে সেখানে রেখে।
  • Abhyu | ০৬ মার্চ ২০১৪ ২২:৫৬214226
  • হ্যাঁ শেষে গাড়িওলা বয়ফ্রেণ্ডের জায়গায় হাঁড়িওলা বয়ফ্রেণ্ড না জুটিয়ে ফ্যালে।
  • aranya | ০৬ মার্চ ২০১৪ ২২:৫৬214227
  • রেস্তোরাঁ-র রান্নাঘরের কিস্যা শুনলে সত্যিই খাওয়া মুশকিল হয়
  • aka | ০৬ মার্চ ২০১৪ ২২:৪৯214225
  • পৃথিবীতে এত অন্য খবর সেদিকে পিপির কোন নজরই নেই।
  • Abhyu | ০৬ মার্চ ২০১৪ ২২:৪৬214224
  • রেস্তোরার হাঁড়ির খবরের দরকারই বা কি? হাঁড়ির খাবার হলেই চলবে।
  • a x | ০৬ মার্চ ২০১৪ ২২:৩৯214223
  • সবেতেই খাসা আসছে। এখন।
  • cm | ০৬ মার্চ ২০১৪ ২২:৩৬214222
  • মোবাইলে খাসা আসছে।
  • pipi | ০৬ মার্চ ২০১৪ ২২:৩৪214221
  • কিন্তু আরেকটা কথা। যারা রেস্টুতে কাজ করে তাদের বোধহয় কোন একটা প্রফেশনাল কোড টাইপ আছে কিছু যে কারণে রেস্তোরার হাঁড়ির খবর বাইরের লোককে, সে বন্ধু হলেও খুলে বলে না সাধারণত।
  • pipi | ০৬ মার্চ ২০১৪ ২২:৩২214220
  • ভাগী, আমার এক বন্দুক বার্লিনে দেশি রেস্তোরাঁয় কাজ করত। প্রথমে কিচেন স্টাফ হয়ে শুরু করেছিল, তারপরে ওয়েটারের প্রোমোশান। তো ও আমাকে অন্দর কি বাত কিছুমিছু বলেছিল। তারমধ্যে একটা হল ঐ গ্রেভি। বেসিক্যালি গ্রেভি বেসটা এক-ই থাকে শুধু দুটো রংএর বানানো হয় - হলুদ আর কমলা (ফুড কালারিং দিয়ে অবশ্যই)। এর পর যা অর্ডার আসে মোটামুটি ঐ দুটোর পার্মুটেশন/কম্বিনেশনঃ-) আর মাংস কি ভাবে ফ্রীজ-থ করে সেই শুনে বহুদিন অবধি দেশি রেস্টুতে গেলে নন-ভেজ অর্ডার করতাম না।
    নাহ খেতে যাই, খিদে পেয়ে গেল খাবার দাবারের গপ্প শুনে।
  • Bhagidaar | ০৬ মার্চ ২০১৪ ২২:২৬214219
  • সেদিন এখানকার একটা দিশি রেস্তরাতে গেছিলাম। অর্ডার ছিল শাহী পনির, চিকেন কোর্মা আর গোআন ফিস। খাবার যখন এলো, দেখি তিনটেকেই একরকম দেখতে, খেতেও খুব কাছাকাছি গ্রেভিগুলো, যেটুকু তফাত ওই মাছের আর পনিরের আর মুরগির টেস্টের। ক্যাপা আছে!
  • aranya | ০৬ মার্চ ২০১৪ ২২:২৫214218
  • ছেন্নাই অখাদ্যের একটা উবগারিতা ছেল - ডিডিদার কীবোর্ড থেকে রেগুলার বেসিসে অনবদ্য সব ঘ্যান পদ্য পাওয়া যেত
    লুরু-তে এসে অব্দি পদ্যের এট্টু আকাল পরেচে
  • pipi | ০৬ মার্চ ২০১৪ ২২:১২214217
  • ডিডিদা, কিন্তু ওগুলো তো গন্ধমাদন ছিল না আর যাই হোক।
  • সিকি | ০৬ মার্চ ২০১৪ ২২:১০214216
  • ব্লগ লিখলে ব্লগে নিক দেখায়, কিন্তু ডানদিকের লিস্টে ফেবু বা জিমেল আইডি দেখায়। ব্লগে কমেন্ট করলে কিন্তু নিকই দেখায় লিস্টে।

    এক্সিস্টিং বাগ।
  • dd | ০৬ মার্চ ২০১৪ ২১:৫৯214215
  • আপনেরা তো ছেন্নাইতে টানা তিন বচ্ছোর ধরে ফেকটরীর খাবার খান্নি। "কি যাতোনা বিষে, টের পাবে কিসে, কভু ৮০/২০এ কাটেনি যারে" ..... ঈঃ।

    ঘোর বেগনেটে হলে বীট রুট। আদার ওয়াইস হলদে আর সবজেটে- এই দু টইপের কালার। থকথকে বা হড়হড়ে বা কচকচে - এই তিন ধরনের টেক্সচার। পার্মুটেশন/কম্বিনেশন করে দিতো। রোজই খেতাম। আজ অবধি জানি না সেগুলো কি ছিলো।

    এখন কোনো খাবারকেই ভয় পাই না আমি।
  • sosen | ০৬ মার্চ ২০১৪ ২১:৫৪214214
  • আমি তো ভাবলাম সব বোল্ড দেখাচ্ছে কারণ এইবার-ই সব সাহসী লেখা পোস্ত হবে। ধুস!
  • Tim | ০৬ মার্চ ২০১৪ ২১:৪৭214213
  • ও মামু, আমি ব্লগে লিখলাম কিন্তু আমার নিক দেখায় না কেন? পুরো ফেসবুক আইডি দেখায় ক্যান? ঠিক্করে দাও না।
  • Tim | ০৬ মার্চ ২০১৪ ২১:৪৬214212
  • বোস্টনে আমরাও চায়নাটাউন গেছিলাম। ভালো খাবার, তবে খুব কিছু অথেন্টিক মনে হয় না।
  • ঈশান | ০৬ মার্চ ২০১৪ ২১:৪৪214211
  • উফ সব আবার বোল্ড হয়ে গেছে। ক্কী আপদ।
  • h | ০৬ মার্চ ২০১৪ ২১:২৭214210
  • ইথিওপিয়ান খাবার খুব ই ভালো।
  • pipi | ০৬ মার্চ ২০১৪ ২১:২০214209
  • মোদ্দা যা বুঝেছি এশিয়ান খাবার দাবারের মধ্যে জাপানীজ, থাই, মালয়েশিয়ান আর কিছুমিছু ভিয়েতনামীজ ছাড়া বাকী নামানো আমার পক্ষে একটু টাফ জব।
    ডিসক্লেমারঃ ইন্দোনেশিয়ান কখনো খাই নি তাই ওটা এই লিস্টির বাইরে।
  • pipi | ০৬ মার্চ ২০১৪ ২১:১৭214208
  • হুঁ। সিঙ্গাপুরায় হাবড়ে পরে সব দেশি ও জাতির খাবার খেয়েছিলাম। খালি চাইনীজটা ম্যানেজ করতে পারি নি। ঐ.... গন্ধগোকুল....
  • a x | ০৬ মার্চ ২০১৪ ২১:০২214207
  • এখানে একটা বুড়ো বুড়ির কোরিয়ান রেস্তোরা আছে। তার ইঞ্জিরি জানেনা, শব্দহীন ভাষায় তাদের অর্ডার দিতে হয়। আমার কোরিয়ান বন্ধুরা তো তাদের অথেন্টিক বলেই দাবী করে। সেখানেই ঐ সিফুড প্যানকেক, বুলগোগি, বিবিমবাপ খেয়েছিলাম। দারুন খেতে। আর কিমচি অ্যাকোয়ার্ড টেস্ট খানিকটা। আমার বাড়িতে এখন বোয়াম ভর্তি কিমচি।
  • সিকি | ০৬ মার্চ ২০১৪ ২০:৪৯214206
  • সেই দশ বছর আগে গ্যাঁড়া যখন মেলবরণ গেছিল, মাঝে সেই গম্ভীর গর্গের "ভেজ" খাওনের দৌলতে ম্যাকডি ছেড়ে সিঙ্গাপুর এয়ারপোর্টে একটি চাইনিজ রেস্তোরাঁয় ঢোকা হয়েছিল। ম্যাগো সে ক্ষীঃ গন্ধ, আর পুরো কাঁচা মশলা মাখানো চাইনিজ। সেই প্রথম জেনেছিলাম, ইন্ডিয়ান চাইনিজ আর চীনা চাইনিজ বিস্তর আলাদা।
  • pipi | ০৬ মার্চ ২০১৪ ২০:৪৬214205
  • চায়না টাউন গুলোতে মোটেও অথেন্টিক চাইনীজ খাবার মেলে না। তাহলে নন-চাইনীজ কেউই খেতে পারত না।
  • aka | ০৬ মার্চ ২০১৪ ২০:৩৯214204
  • আম্রিগায় সবই কদিন বাদে আম্রিগান হয়ে যায়। কোরিয়ান খাবার হল অ্যাকচুয়ালি আম্রিগান কোরিয়ান, চাইনিজও তাই, ভারতীয়ও তাই। কানাডায় অবশ্য আলাদা, বা যদি অ্যাকচুয়ালি চায়না টাউনে গিয়ে খাওয়া যায় যেমন বোস্টনের চায়না টাউন।
  • aka | ০৬ মার্চ ২০১৪ ২০:৩৪214203
  • কোরিয়ার কোরিয়ান আর আম্রিগার কোরিয়ান কি আর এক হল দাদা?

    হংকংয়ের চাইনিজ খেয়ে বুয়েছি হাড়ে হাড়ে ট্যাংরার চাইনিজ, আম্রিগার চাইনিজ আর হংকংয়ের চাইনিজ এক নয়। ছমাসে আমার খাদ্য ছিল সকালে ম্যাকডি, বিকেলে কেএফসি, সকালে কেএফসি, রাতে ম্যাকডি, বৈচিত্র্য যতটা আনা যায়।
  • pipi | ০৬ মার্চ ২০১৪ ২০:২৮214202
  • কোরিয়ান খাবারদাবার এই দেশে আসার আগে কোনদিন চাখার সৌভাগ্য হয় নাই। তবে এই গাঁয়েও একখানা কোরিয়ান দোকান আছে দেখে সেখানে দু-বার খেতে গিয়েছিলাম। কিন্তু, পোষায় নি। ঐ অরিজিৎ যা বলল - কেমন একটা বিতকেল গন্ধ সবেতে! না কাঁচা জিনিসপত্তর বিশেষ দেয় নি কিন্তু ঐ গন্ধ! আর এই একটা ব্যাপারে আমি কাবুঃ-( এক বন্দুকের কোরিয়ান বান্ধবী ছিল। তো তাদের পার্টিতে গেলেই মেলা কোরিয়ান খাবার দাবার মিলত। কিন্তু মাঝে সাঝে দু একটা ডিশ ছাড়া বাকে কিছু ভাল লাগাতে পারি নি। চেষ্টা করেছি যদিও। তবে উদমা ঝাল দেওয়া ঐ বাঁধাকপির খিমচিটা বে এ এ শ খেতে। শুধু যদি ঝালটা একটু কমের দিকে হত তো খাসা হত।
  • a x | ০৬ মার্চ ২০১৪ ২০:০৪214201
  • ল্লেহ, ইজিপ্সিয়ানকে এতক্ষণ ধরে ইথিওপিয়ান পড়ে গেলাম!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত