এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | ০৫ মার্চ ২০১৪ ২৩:১৮214018
  • অভ্যু, ১০-৫১ র পোস্ট, ঠিক। KK অন্য কেউ, আমি নই।
  • cm | ০৫ মার্চ ২০১৪ ২৩:১৮214019
  • আর আমার প্রশ্নটা? নিঃসংশয়ের উল্টো সংশয়ান্বিত নয়?
  • Abhyu | ০৫ মার্চ ২০১৪ ২৩:১৮214020
  • শান্তিনিকেতন রেল স্টেশনে নেমে গাড়ি বুক করা যাবে।
  • byaang | ০৫ মার্চ ২০১৪ ২৩:১৭214017
  • হ্যাঁ ট্রিপ অ্যাডভাইজারে মিতালির গুচ্ছ প্রশংসা দেখলাম।
  • | ০৫ মার্চ ২০১৪ ২৩:১৫214016
  • ব্যাং,পার্ক আর প্রকৃতি দুটোতেই থেকেছি। প্রকৃতির সুবিধে হলো পিছনের গেট দিয়ে এক্কেবারে সোনাঝুরির জঙ্গলে গিয়ে পড়া যায়। বাথরুম এবং খাওয়া খুব একটা পোষায়নি।
    পার্ক একবার বেশ লেগেছিলো। পরে আর তত ভালোলাগে নি।
    কান্ট্রিরোডসের লোকেশানটাও দিব্য।

    তবে পরিচ্ছন্নতা নিয়ে খুব চিন্তিত এক্জন কদিন আগে মিতালি বলে একটা হোমস্টে থেকে ঘুরে এসে খুব প্রীত হয়েছে। আমি সেটাতে কখনো যাইনি।

    প্রথম তিনটে গাড়ি না থাকলেও ম্যানেজ করা সম্ভব। শেষটার কথা জানি না।
  • ঈশান | ০৫ মার্চ ২০১৪ ২৩:১৩214015
  • যত্তসব। একটা সিরিয়াস কোশ্নো করলাম, তাতেও ফুক্কুড়ি।
  • Abhyu | ০৫ মার্চ ২০১৪ ২৩:০৮214013
  • প্রথম লাইনটা হচ্ছে

    বুরুন তুমি অঙ্কে তেরো।
  • rabaahuta | ০৫ মার্চ ২০১৪ ২৩:০৮214014
  • মাইনে তোমার একশো বারো।
  • ঈশান | ০৫ মার্চ ২০১৪ ২৩:০৭214012
  • ভালো কথা। একটি কবিতার শেষ লাইনটি মনে আছে। সেটা হলঃ

    "এই বসন্ত অন্য কারো"।

    পুরোটা কেউ বলতে পারেন?
  • rabaahuta | ০৫ মার্চ ২০১৪ ২৩:০৬214011
  • কে যেন এক বড় মডেল কদিন ধরে শুধু রোদ আর হাওয়া খেয়ে আছেন, কাল একটা খবরের কাগজে বেরিয়েছে। তাঁকে দেখতে আবার নাকি একেবারে বার্বি পুতুলের মত। ইউক্রেন না ক্রিমিয়া কোথায় একটা থাকেন। গায়ের রং সবুজ কিনা সেটা অবশ্য লেখেনি।
  • Abhyu | ০৫ মার্চ ২০১৪ ২৩:০৩214010
  • কেন? ব্যাঙদি কেন?
    মিঠুদি, আমার তো ভালোই লেগেছিল, প্রচুর জায়গা, তবে আমার ডিমান্ড খুব বেশি না।
  • byaang | ০৫ মার্চ ২০১৪ ২৩:০০214008
  • অভ্যু কি এখন থেকে দুই কানে ব্যান্ডেজ বাঁধা প্র্যাকটিস করছে?
  • | ০৫ মার্চ ২০১৪ ২৩:০০214009
  • বনলক্ষ্মীতে যাতায়াতের জন্যে সঙ্গে একটা গাড়ি থাকলে ভালো।আর খেতে যাবার আগের দিন ফোন করে মেনু ঠিক করে নিতে ভুলো না।
    খাওয়াটা সত্যিই ভালো। আর ঘি, আচার, মশলা, বড়ি সবই খুব ভালো।

    মহর্ষি নিবাসটা কেমন অভ্যু? জায়গা আছে ভিতরে?
  • Abhyu | ০৫ মার্চ ২০১৪ ২২:৫৮214007
  • প্রৌঢ় দুঃখ পাবে।
  • sosen | ০৫ মার্চ ২০১৪ ২২:৫৫214006
  • একবেলাও না খেলেই তো হয়।
  • Abhyu | ০৫ মার্চ ২০১৪ ২২:৫৩214005
  • থাকতেও দ্যায়, কিন্তু আমরা থাকি নি, তাই বলতে পারলাম না। আমরা মহর্ষি নিবাস বলে একটা জায়গায় ছিলাম।
  • π | ০৫ মার্চ ২০১৪ ২২:৫২214004
  • ওহো, শুধু খাওয়ার হোটেল !
  • Abhyu | ০৫ মার্চ ২০১৪ ২২:৫১214003
  • আচ্ছা, kk is not same as KK, রাইট?
  • Abhyu | ০৫ মার্চ ২০১৪ ২২:৫০214002
  • শান্তিনিকেতনে যেখানে খুশি থাকো, কিন্তু বনলক্ষ্মীতে লাঞ্চ খেয়ো। ফেরার সময় ঘি, চাল, আচার এই সব কিনে ফিরো। ওখানে কিছু চাল বিক্রি হয় যেটা অন্য কোথাও পাওয়া খুব কঠিন।
  • byaang | ০৫ মার্চ ২০১৪ ২২:৪৭214001
  • না আজ আর চান করব না। আজ তো আর রান্না করতে হল না।
  • Abhyu | ০৫ মার্চ ২০১৪ ২২:৪৬214000
  • ব্যাংদি চান কত্তে কত্তে ঘুমিয়ে পড়ো না যেন।
  • byaang | ০৫ মার্চ ২০১৪ ২২:৪৪213999
  • একবেলা খেলে কিস্যু হবে না। আমি আমার কলেজ লাইফ থেকে চাক্রিজীবনের শুরুতে বেশ কয়েক বছর একটানা একবেলা খেয়ে কাটিয়েছি। এই তো দিব্যি আছি।
  • | ০৫ মার্চ ২০১৪ ২২:৪২213998
  • ব্যাং, একবেলা খাও!!! রান্না করতে ঝামেলা মনে হলে কেনা খাবার খাও- এরপর একবেলা খাওয়ার জন্যে যা যা হবে,তা সামলানো আরো বেশি ঝামেলার হবে।
  • π | ০৫ মার্চ ২০১৪ ২২:৪১213997
  • কেন, শান্তনুদার কান্ট্রি রোডস ?
  • byaang | ০৫ মার্চ ২০১৪ ২২:৪০213996
  • আর হ্যাঁ, ভালো কথা, আমাকে কেউ শান্তিনিকেতনের ভালো হোটেলের খোঁজ দাও তো? আমি পার্ক আর প্রকৃতি বন বাংলো এই দুটো নিয়ে তীব্র ভালো রেকো পেয়েছি। আর কেউ দুপয়সা দেবে?
    রেকো দেওয়ার সময় আমার শুচিবায়ুর কথা মনে রেখো বাপু।
  • | ০৫ মার্চ ২০১৪ ২২:৩৫213995
  • আচ্ছা পামিতা কি সোসেন আর অভ্যুর্মধ্যে স্লাইট গুলায়ে ফেলল?
  • π | ০৫ মার্চ ২০১৪ ২২:৩৪213994
  • না, লিস্টে নেই। গ্রুপে লিখেছেন। এই নিয়ে ঝড় বয়ে গেল পুরো। তবে ঘটনা হল, দু'দেশের মধ্যেই বিদ্বেষ ক্রমশঃ বাড়ছে।
  • sosen | ০৫ মার্চ ২০১৪ ২২:৩২213993
  • ইকিরে!
  • | ০৫ মার্চ ২০১৪ ২২:৩০213992
  • এঃ কফি তক্ঝন কই পাব? সে তো আমাকেই বানাতে হবে। অতএব আমি সূর্যোদয় দেখে তাপ্পর চান কত্তে যাই।

    পাই, :-( :-(
    আমি অমনি লোকজন লিস্টিতে রাখি না।
  • byaang | ০৫ মার্চ ২০১৪ ২২:২৯213991
  • নাঃ ছেলে তো পিজা খাচ্ছে। আর আমি আজকাল একবেলা খাই। দুপুরের পরে কিছু খাই না। খাই না কারণ তাহলে রান্না কম করতে হয়। আর দুপুরের খাওয়াটাও তো বাইরের খাওয়া।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত