এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ০৫ মার্চ ২০১৪ ২২:০১213960
  • এখনও অবধি যা ট্রেন্ড তাতে ভায়ের জন্য চিন্তা নাই, কিন্তু দাদার জন্য প্রভূত চিন্তা, বিশেষত ভায়ের জন্য। ঃ)
  • Paramita | ০৫ মার্চ ২০১৪ ২১:৫৯213959
  • হ্যাঁগা অক্ষ/মিঠু/আকা, রেনবো লুপের প্রাদুর্ভাব তোদের/তোমাদের ওদিকে হয় নাই? রাবার ব্যান্ডের তাঁতকল?
  • byaang | ০৫ মার্চ ২০১৪ ২১:৫৭213957
  • কী বাজে কথা! আমি সকালে একবারই চান করি। কিন্তু বিকেল থেকে রাতের মধ্যে দুইবারও করে থাকি। মনে আমি বাড়ির বাইরে পা রাখলে বাড়ি এসে চান না করে থাকতে পারি না। নিজেকে অসম্ভব ঘেন্না লাগে। আর রাতে রান্না করতে গিয়ে ঘেমে যাই, তখন আবার চান করতে হয়। নয়তো গরমে ঘুম আসে না।
  • cm | ০৫ মার্চ ২০১৪ ২১:৫৭213958
  • টই থেকে এখেনে নিয়ে আসি। নিঃসংশয়ের উল্টো কি হবে বলুন তো। আমি ভাবলুম সংশয়ান্বিত, এদিকে ম্যামি বলছেন নিশ্চিত নন। আমি এখন সে সব বাংলা পরীক্ষার স্বপ্নে ঘেমে উঠি। তাহলে কি সংশয়াকূল/কীর্ণ এসব হবে?
  • | ০৫ মার্চ ২০১৪ ২১:৫৬213956
  • আমি অবশ্য 6:45 উঠে বারান্দায় গিয়ে বসে বসে সূর্যোদয় দেখি। পাহাড়ের কোণা থেকে আস্তে আস্তে উঠে আসা দেখতে দারুণ লাগে।

    তবে উইকেন্ডে 8 কিম্বা 9 কিম্বা খুব বেশী হলে সাড়ে ৯।
  • a x | ০৫ মার্চ ২০১৪ ২১:৫৫213955
  • ললিপপ ভয়ানক ভালো দাদা।
  • | ০৫ মার্চ ২০১৪ ২১:৫৪213954
  • বাপরে! একটা গোটা মাফলার বুনে ফেলেছে!!! আমি তো জীব্নেও কিছু বুনে উঠতে পারি নি।
    ললিপপ তো হেব্বি ধৈর্য্যশীল।
  • a x | ০৫ মার্চ ২০১৪ ২১:৫৩213950
  • ব্যাং তুমি তো ঘন্টাখানেক পরে পরেই চান কর, তোমার কাছে সকালের অনন্ত চান সিরিজে, একটি বা দুটিতে কি আর এসে যাবে!
  • ঈশান | ০৫ মার্চ ২০১৪ ২১:৫৩213951
  • এ বাবা, ব্যাং কি ঘেমো।
  • Paramita | ০৫ মার্চ ২০১৪ ২১:৫৩213952
  • আমি ছটা থেকে নিজেকে ডাকতে থাকি। তারপর কোনমতে সাড়ে ছটায় ঘুমচোখে উঠে ঘুমন্ত বাচ্চাগুলোর গায়ে জামা, পায়ে মোজা পরিয়ে দি। এইটুকু সকালে করে দিই আহা ওরা পাঁচ মিনিট বেশী ঘুমোক।
  • a x | ০৫ মার্চ ২০১৪ ২১:৫৩213953
  • আমিও তো ৬ঃ১৫। উইকেন্ডে ৭ঃ০০। এই কি জীবন কালীদা।
  • | ০৫ মার্চ ২০১৪ ২১:৫২213948
  • এঃ আমি তো পুণেতে এমনকি গরমকালেও কখনও খুব বাইরে ঘোরাঘুরি না করলে দুইবার চানের প্রয়োজনীয়তা দেখিনি। কোন্নগরে থাকলে অবশ্য অন্তত বার দুই করতেই হয়।
  • | ০৫ মার্চ ২০১৪ ২১:৫২213949
  • ব্যাং কিরম সুন্দর গিন্নিবান্নি হয়ে উঠেছে সেটা কেউ লক্ষ্যই কল্লে নাঃ(
  • byaang | ০৫ মার্চ ২০১৪ ২১:৫১213947
  • মাইক্রো টইয়ে? যাই দেখি।
  • aka | ০৫ মার্চ ২০১৪ ২১:৫০213944
  • সাড়ে পাঁচটা থেকে বিভিন্ন অ্যালার্ম বাজতে বাজতে ৬ঃ১৫ এ উঠি। উইকেন্ডে অবিশ্যি ৮ঃ৩০ অবধি।
  • | ০৫ মার্চ ২০১৪ ২১:৫০213945
  • হুঁ এই মীরাটের খবরটা শেয়ার দিয়ে বাংলাদেশের অনেকে আবার শ্রদ্ধা, সম্মান ইত্যাদি জানাচ্ছেন দেখলাম।
  • Paramita | ০৫ মার্চ ২০১৪ ২১:৫০213946
  • এখুনি ঝুমঝুমির দই মাছটা পড়লাম। ওটা একদম ঘামবিহীন রান্না। ওটা করে ফ্যালো না!
  • byaang | ০৫ মার্চ ২০১৪ ২১:৪৯213943
  • লুরুতে ঘাম হয় না? আমি তো রান্না করতে গেলেই ঘেমে যাই। এদিকে আমাকে এখন একটা মাছের ঝোল রান্না করতে হবে। আমাকে সবাই মিলে একটু উৎসাহ দাও তো, রান্না করতে যাওয়ার। বম্বের প্লেন লুরুর মাটি ছুঁলেই আমাকে রান্না করতে দৌড়তে হবে। ঃ(((
  • π | ০৫ মার্চ ২০১৪ ২১:৪৮213941
  • ওদিকে ক্রিকেট ম্যাচে পাকিস্তানকে সাপোর্ট করার জন্য ৬৭ জন কাশ্মীরি ছাত্রকে মীরাটে সাসপেণ্ড করলো, আর ইউনি ছেড়ে চলে যেতে বললো।
  • Paramita | ০৫ মার্চ ২০১৪ ২১:৪৮213942
  • লুরুতে ঘাম? কভি নেহি।
  • Paramita | ০৫ মার্চ ২০১৪ ২১:৪৭213939
  • ভোর সাড়ে ছটা একসময় মাঝরাতই ছিল। সে সকল দিন সেও চলে যায়.
  • | ০৫ মার্চ ২০১৪ ২১:৪৭213940
  • ঘামে গা কুটকুট করে? এতো ঘাম কখন হয়?
  • byaang | ০৫ মার্চ ২০১৪ ২১:৪৬213936
  • রাতে ঘুমোনোর জন্যই তো চান করা উচিৎ। নয়তো ঘামে গা কুটকুট করে তো।
  • | ০৫ মার্চ ২০১৪ ২১:৪৬213937
  • চানফান করে ঘুমোলে বেশি ফান হয়।
  • Paramita | ০৫ মার্চ ২০১৪ ২১:৪৬213938
  • দুবার চান আমি লুরুতেই কোনদিন করিনি, তো এখানে! ঘাম ফাম নেই তো দুবার চান করবো কেন? হ্যাঁ কলকাতায় অন্য কথা।
  • | ০৫ মার্চ ২০১৪ ২১:৪৫213934
  • সকালে তো চান করতেই হয়। এদ্দিনেও পামিতার ওব্যেস হয় নি?
    কিন্তু রাতে খামোখা কেন না ঘুমিয়ে লোকে চান ফান করে?
  • | ০৫ মার্চ ২০১৪ ২১:৪৫213935
  • মাঝরাতে উঠে একবার চান করে নিতে পারলে কিন্তু পরের দিন সকালের কাজটা এগিয়ে থাকতে পারেঃ)
  • Paramita | ০৫ মার্চ ২০১৪ ২১:৪৪213933
  • যাদের মাথায় "শালিমারের কারখানা"(ছোটবেলায় পাওয়া উপাধি) তাদের রোজ সকালে উঠে শ্যাম্পু দিয়ে চান না করলে বেলা বাড়লে মাথায় তেলের রায়ট লেগে যায়।

    একদিন এতো শীত করছিলো(হুঁ হুঁ আমাদের এদিকেও শীত পড়ে) যে সিংকে শ্যাম্পু করে চলে গেলাম। কিন্তু সে বড় ঝামেলার ব্যাপার।
  • byaang | ০৫ মার্চ ২০১৪ ২১:৪৩213932
  • রাতে তো এম্নিই চান করতে হয়। সেটা দিয়ে সকালের বাকি চানটা শোধ করা যায় কী করে?
  • byaang | ০৫ মার্চ ২০১৪ ২১:৪২213931
  • রাতে চান করলেও, সকালের না চান করাটা বাকিই থেকে যাবে তো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত