এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bhagidaar | ০৫ মার্চ ২০১৪ ০৯:৫৫213690
  • এই তো আমি কেমন "ধন ধন্য পুষ্প ভরা" শুনছি, ব্যাংদিও শুনুন, মেজাজ ভালো হয়ে যাবে ---
  • Abhyu | ০৫ মার্চ ২০১৪ ০৯:৫২213687
  • মোটেই জ্ঞানদা বলে ডাকা হত না। অ্যাই গেনো, শিগগির ফুটন্ত তৈলে বার্তাকুটা ছেড়ে দে - এই ভাবে বলা হত।
  • sosen | ০৫ মার্চ ২০১৪ ০৯:৫২213688
  • O O
    \_/
  • ঈশান | ০৫ মার্চ ২০১৪ ০৯:৫২213689
  • অত ঘুরিয়ে বলার কি আছে? আমি ঘুমোতে গেলেই আমার্লেখা ব্যাংকে আর পড়তে হবেনা, মেজাজের উপশম হবে। পরিষ্কার করে বল্লেই হয়।

    আমি রেগেমেগে ঘুমোতেই গেলাম।
  • byaang | ০৫ মার্চ ২০১৪ ০৯:৪৯213685
  • এ ফক্কর ছোঁড়ার দেখি সবটাতেই হাসি পায়, এদিকে আমার যে মেজাজটা খিঁচড়ে আছে, তার কি কোনো উপশম হয় না?
  • Du | ০৫ মার্চ ২০১৪ ০৯:৪৯213686
  • এটা কি চোখ বড় করে ? ঃ)
  • sosen | ০৫ মার্চ ২০১৪ ০৯:৪৮213684
  • দু-দি কাকে ওই নামে ডাকবেন তার উপর নির্ভর করছে। আমাকে যদি ডাকেন, তাহলে বেজায় সিরিয়াস। একেবারে হাসবি না। ;-(
  • Du | ০৫ মার্চ ২০১৪ ০৯:৪৭213682
  • সিকির জন্য আপডেট এই যে অপরাজিতা ঘোঃ দাঃ এখন ঋত্তিক চক্রর বউ।
  • Bhagidaar | ০৫ মার্চ ২০১৪ ০৯:৪৭213683
  • আচ্ছা এই ডাকনাম নিয়ে প্রশ্নটা সিরিয়াস প্রশ্ন না হাসা যাবে?
  • Du | ০৫ মার্চ ২০১৪ ০৯:৪৪213681
  • আচ্ছা ঠাকুরবাড়িতে জ্ঞানদানন্দিনী দেবীকে কি বলে ডাকা হত। ওরা কি আর ছোট করে জ্ঞানদা ডাকতেন?
  • π | ০৫ মার্চ ২০১৪ ০৯:৪৩213680
  • হুচি, ভালো করে পড়লে দেখবে, আমি লিখেছি, ক্যালাসনেসকে একমাত্র দায়ী করা হচ্ছে, একথা আমি মনে করিনি। এরকম কোন ইন্টারপ্রিটেশন আমার নেই। কিন্তু ক্যালাসনেসকে কোনোরকমভাবে 'দায়ী' করা নিয়েই আমার আপত্তি আছে।
  • ঈশান | ০৫ মার্চ ২০১৪ ০৯:৪১213679
  • সে তো ধর্ষণের মধ্যে কত শতাংশ পরিচিতদের দ্বারা হয় সেই হিসেব। এর মধ্যেও জটিলতা আছে। চেনা, মুখচেনা, বিয়ের নামে নিয়ে যাওয়া, বয়ফ্রেন্ড, সবই আছে।

    সে থাক। কিন্তু কতজন লোক তার আত্মীয়া বা বান্ধবীকে ধর্ষণ করেছেন, সে হিসেব তো নেই। থাকলে, মনে হয়, রাস্তায় অ্যাক্সিডেন্টের চেয়ে বেশি হতনা।
  • hu | ০৫ মার্চ ২০১৪ ০৯:৩৯213678
  • যদি লেখা হয়ে থাকে 'অনেকাংশে দায়ী' তাহলে বলতে হবে তুমি সেই কথা ভুল ইন্টারপ্রেট করছ। "রেপের জন্য মেয়েটির ক্যালাসনেস অনেকাংশে দায়ী" আর "রেপের জন্য মেয়েটির ক্যালাসনেস দায়ী" দুটো বাক্যের মানে এক নয়। দ্বিতীয়টায় মেয়েটাকে কাঠগড়ায় তোলা হয়। সেটা এখানে কেউ করেনি। তুমি যথেষ্ট ভালো বাংলা লেখো। এই ভুল ইন্টারপ্রিটেশন তোমাকে মানাচ্ছে না।
  • byaang | ০৫ মার্চ ২০১৪ ০৯:৩৮213677
  • আমি সকালে ভাগি আর অভ্যুর পোস্ট দেখেছিলাম, কিন্তু কিছু লিখব কিনা সেই নিয়ে দ্বিধায় ছিলাম। কুমুদি লেখায় আমিও একটু আস্পদ্দা করে তানুর ডিটেল দিয়ে দিলাম। তবে ও ব্যাটা মায়ের গানের ব্যাপারে খুব কিছু হেল্প করতে পারবে বলে মনে হয় না। শুধু যদি কিছু ক্যাসেট, স্পুল আর সিডি দিতে পারে। আর কিছু বই
  • π | ০৫ মার্চ ২০১৪ ০৯:৩৫213676
  • কিন্তু মামু, পরিসংখ্যান তো বলে অধিকাংশ (৯৮%) ধর্ষণ পরিচিত দ্বারা হয় !
    আর সেটাই এই সাবধানতার স্ট্র্যাটেজি নিয়েও (আমার মনে ) প্রশ্ন তুলে দেয়। কত পরিচিতজনকে অবিশ্বাস করতে হবে ? ঠগ বাছতে তো গাঁ উজাড় হয়ে যাবে !
  • Bhagidaar | ০৫ মার্চ ২০১৪ ০৯:৩০213675
  • কুমুদি দিল্লিবাসীরা যদি কিছু যোগাড় করতে পারে সেই ভেবেই বললাম এখানে। প্রথম যেদিন ওনার নাম দিয়ে সার্চ করেছিলাম, কোনো পেজ-ই নেই দেখে আশ্চর্য ও দুক্ষিত হয়েছিলাম। সোসেন বলেছে কিছু যোগাড় করবে।
  • π | ০৫ মার্চ ২০১৪ ০৯:২৯213674
  • হ্যাঁ, হুচি, করা হয়েছিল। এক্ষেত্রে মেয়েটির ক্যালাসনেস অনেকাংশে দায়ী, এই কথা লেখা হয়েছিল।
  • Bhagidaar | ০৫ মার্চ ২০১৪ ০৯:২৪213673
  • বারো ঘন্টা কাজ করে এসে একটা হাসির পোস্ট পেলাম, সেটা পড়ে হেসেছি বলে বকুনিও খেয়ে গেলাম :(
  • byaang | ০৫ মার্চ ২০১৪ ০৯:২৩213672
  • হ্যাঁ কুমুদি। ও ঐ চ্যানেলে কোনো একটা এই ধরণের প্রোগ্রাম করত বা করে বলে জানি। এক দুই ঝলক দেখেওছি কখনো কখনো, কিন্তু প্রোগ্রামের নাম মনে নেই।
    তবে ছোতো থেকেই দেশবিদেশের খাবার নিয়ে ওর হেব্বি ফান্ডা ছিল।
  • byaang | ০৫ মার্চ ২০১৪ ০৯:২০213670
  • এত হাসির কী হল জামাই? দেখছনা সিরিয়াস কথা বলছে সবাই?
  • kumu | ০৫ মার্চ ২০১৪ ০৯:২০213671
  • ব্যাং, ইনি কি বিখ্যাত ফুড ক্রিটিক বিক্রমজিৎ, যিনি সিক্রেট কিচেন শুরু করেন? তবে আমার ভুল হচ্ছে।
  • Bhagidaar | ০৫ মার্চ ২০১৪ ০৯:১৭213667
  • হাহাকাওগগে
  • hu | ০৫ মার্চ ২০১৪ ০৯:১৭213668
  • পাই, তোমার দ্বিতীয় প্যারাগ্রাফের সাথে তো বিন্দুমাত্র দ্বিমত নেই আমার! ক্যালাসনেসকে কাল এপাতায় 'দায়ী' করা হয়েছে? মনে হয় পোস্টটি আমার নজর এড়িয়ে গেছে। আমার তো মনে পড়ছে না!
  • ঈশান | ০৫ মার্চ ২০১৪ ০৯:১৭213669
  • ওহো আরেকটা জিনিস বাদ পড়ে গেল। রেল স্টেশনে ধর্ষণ ঘটেনা এমন একেবারেই নয়। এই তো জানুয়ারি মাসেই দিল্লিতে যে ড্যানিশ মহিলা ধর্ষিত হলেন, ঘটনাটি ঘটেছিল হয় রেল স্টেশনে, কিংবা রেলস্টেশনের ঠিক বাইরে, খুবই জনবহুল জায়গায়। ছুরি কি পিস্তল দেখিয়ে তুলে নিয়ে গেলে কিইবা রেলস্টেশন, কিইবা চৌরাস্তা।

    তবে, একটা জিনিস মনে রাখতে বলব। এখনও পর্যন্ত এগুলো কিন্তু ওই একটা রেলস্টেশনে কদাচ এক আধবারই ঘটে। যেমন এক আধটা ট্রেন দুর্ঘটনায় পড়ে। পরিচিত বন্ধুদের হাতে ধর্ষণও খুব খুব কমই হয় বলেই আমার ধারণা। আমার ধারণাই বললাম, এর তো সংখ্যাতত্ত্ব নেই। ফলে আন্দাজই।
  • π | ০৫ মার্চ ২০১৪ ০৯:১৫213666
  • যাইহোক, এইটা দ্যাখেন ঃ), এই বইমেলায় এক বন্ধু এই বইটি কিনে এই রসিদখানি পেয়েছে ঃ))

  • byaang | ০৫ মার্চ ২০১৪ ০৯:১১213665
  • এই বিক্রমজিত সিএনএন আইবিএনে কাজ করে। যাদবপুরে ইন্টারন্যাশনাল রিলেশন্স পড়ত। সেইসময়ে বহুবার ওদের স্বপ্নের মতন বাড়িটায় গেছি। ভালো বন্ধু ছিল বিক্রমজিৎ বা তানু।
    আজ বহু বছর যোগাযোগ নেই। তার ছিঁড়ে গেছে। তবু কমন বন্ধুদের লিস্টে তো তাকে পাওয়া যাবেই। অভ্যু চাইলে যোগাযোগ করিয়ে দেওয়া যেতে পারে।
  • π | ০৫ মার্চ ২০১৪ ০৯:১০213664
  • আমি তো বলিনি সুজেটকে দায়ী বলেছ, বা ওটাকে রুট কজ বলেছ। কিন্তু ক্যালাসনেসকে কাল এপাতায় 'দায়ী' করা হয়েছে। আমার আপত্তু সেখানে। আর এটার উপর দায় বর্তালে, সেটা একমাত্র বা রুট কজ না বলা হলেও এটা ঐ নানা বিষয়ে ইন্হিবিশনের বিপজ্জনক দিকেই মোড় নিয়ে নিতে পারে।
    কেউ ব্যক্তিগতভাবে নিজে কী প্রেফার করবেন, কী সাবধানতা অবলম্বন করবেন, তা নিয়ে আমার কোন বক্তব্য নেই, কোন তর্কও নাই।

    আর অপরিচিতের বাড়ি গিয়ে রেপ হলে যতক্ষণ না অব্দি রিপোর্টেড হচ্ছে, ততক্ষণ প্রশাসন কী করতে পারে, এর উত্তরে বলি, প্রশাসনের দায়িত্ব রেপ হবার পর থেকে তো শুরু হয়না। রেপ না হবার মতন পরিস্থিতি এনশিওর করা দিয়েই শুরু হয়। যদি রেপ হলেই তা ঠিকঠাক রিপোর্ট করার মত ব্যবস্থা করা যায়, এই নতুন গাইডলাইনে যেমনটি বলেছে, সেগুলো সব ঠিকঠাক ইম্প্লিমেন্ট করা যায়, ফাস্ট ট্র্যাক কোর্টে দ্রুত বিচার হয়ে, বিচারে শাস্তির হার বাড়ে, এমনিতেই রেপ কমবে। রেপ করেও অধিকাংশ ক্ষেত্রে অপরাধীর কিস্যুটি হয়না বলেই রেপ করার মত সাহস আসে বলে আমি মনে করি।
  • kumu | ০৫ মার্চ ২০১৪ ০৯:০২213662
  • যা লিখব ভাবছিলাম হু তার ৮০% লিখে দিয়েছে।
    কৃষ্ণার ছেলেদের নাম বিক্রমজিৎ রায় ও আনন্দজিৎ রায়।অভ্যু /ভাগীদার চাইলে আমি কিছু তথ্য যোগাড় করে পাঠাতে পারি।
  • ঈশান | ০৫ মার্চ ২০১৪ ০৯:০২213663
  • নানা। দে লিখেছিল "কোন আত্মীয়-বন্ধুর বাড়িকে বিশ্বাস করি না যদি সেখানে শুধু একলা একটিই ছেলে থাকে।"

    হয়তো নি-জার্ক রিঅ্যাকশন দিয়েছে। তাছাড়াও ব্যাপারটা দে-র ব্যক্তিগত। কিন্তু খোলা পাতায় লেখা হয়েছে বলে মতামত দিই। এইটা একটু বাড়াবাড়ি প্রতিক্রিয়া লেগেছে। এবং আমার কোনো আত্মীয়া বা বান্ধবী এরকম বললে, ব্যক্তিগতভাবে আমার অপমানজনক লাগত।

    নইলে অচেনা লোকের বাড়িতে রাত-না-কাটানো খুবই কমন সাবধানতা।
  • hu | ০৫ মার্চ ২০১৪ ০৮:৫৫213661
  • পাই, দুবছর আগে আমার যা মতামত ছিল, আজও তাই আছে। বারবার সেটা হাইলাইট করছিও। কেন তুমি সেটা দেখতে পাচ্ছো না জানি না। সেদিন বলেছিলাম একটা ঘটনা ঘটার হাজারটা কারন থাকতে পারে, কিন্তু প্রতিটা কারনের গুরুত্ব সমান নয়। তার মানে তো এটা নয় যে অগুরুত্বপূর্ণ কারনগুলো কোন কারনই নয়। একবারও কি আমি বলেছি - সুজেটের ক্যালাসনেস ঐ ঘটনার 'রুট কজ'? একবারও বলেছি সুজেট ঐ ঘটনার জন্য 'দায়ী'? বলিনি। আশা করি কখনও বলবও না।

    যা বলেছি তা আরেকবার সামারি করে দিই। প্রশাসনের দায়িত্ব আমাদের নিরপত্তা দেওয়া। আবার আমাদেরও উচিত নিজেদের বিচারবুদ্ধি কাজে লাগানো। অপরিচিত কারোর বাড়ি থাকতে গিয়ে যদি কেউ রেপড হয়, তাহলে যতক্ষন না ঘটনাটা রিপোর্টেড হচ্ছে প্রশাসন কি করতে পারে? দে-দি সম্ভবত সেই কারনেই লিখেছিল অপরিচিত কারোর বাড়ি থাকার চেয়ে সে স্টেশন বা এয়ারপোর্টের মত জনবহুল জয়গা প্রেফার করবে। আমিও সেটাই প্রেফার করব। হয়তো কোনদিন শুনতেই পারি এসব জায়গাতেও রেপ হয়েছে লোকের চোখের সামনেই। তখন এই আশ্রয়টাও ঘুচবে। এই আর কি!

    এমনটা নয় যে আমি কোনদিন একা বাড়িতে কাউকে থাকতে দিই নি। কিন্তু যাকে থাকতে দিয়েছি সে আমার বিশ্বাস অর্জন করেছে বলেই দিয়েছি। আবার অনেকদিনের চেনা লোককেও এড়িয়ে গেছি কারন তাকে আমি অতটাও বিশ্বাস করিনা। তুমি যে সেদিন লিখলে জাদুগোড়ায় অচেনা একজনের বাড়ি থেকে এলে, এটা খুব ভালো লাগল যে তুমি মানুষকে বিশ্বাস করলে। তোমার স্পিরিটটা খুবই আলাদা, আমি সেটাকে অ্যাপ্রিশিয়েট করি। কিন্তু আমি এটা করতে পারব না, আর আমার কাছের কেউ করতে চাইলে তাকে হয়তো বারনও করব। জোর করব না অবশ্যই। তুমি যদি যাওয়ার আগে আমাকে বলতে তোমাকেও বারন করতাম ঃ-) আর নিজের পরিচিতদের যদি সাবধান করার কথা মনে হয় এই সব সিচুয়েশনে তাহলে অপরিচিতকেও কেন করতে পারি না তা জানি না। আবারও বলছি কাউকে 'দায়ী' করার কথা হচ্ছে না। ব্যাক্তিগত সতর্কতা সবারই নেওয়া উচিত বলে মনে করি। তার মানে তো এই নয় কারোর বাড়ি চুরি হলে চোরকে না ধরে গৃহস্থকে জেলে পাঠাতে বলব!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত