এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ০৫ মার্চ ২০১৪ ০৩:০৭213630
  • এই তো তোমার আলো"র"ধেনু - কিন্তু কি গলা -
  • Abhyu | ০৫ মার্চ ২০১৪ ০৩:০৬213629
  • অচিনবাবা, জেগে থাকলে এটা শোনো
    http://tinyurl.com/mhz8ru2
  • achintyarup | ০৫ মার্চ ২০১৪ ০১:৫৭213628
  • হুঁ
  • Ekak | ০৫ মার্চ ২০১৪ ০১:৫৩213627
  • বাজে লাগলো। গানটার মধ্যে একটা অপার বিস্ময় আছে। এবং তা ডার্ক। পুরো মাঠে মেরে দিয়েছে :(
  • achintyarup | ০৫ মার্চ ২০১৪ ০১:১৩213626
  • গান শুনি

  • bhagidada | ০৫ মার্চ ২০১৪ ০১:১২213625
  • -- বহুত ব্যাক্লোগ ক্লিয়ার করনা হ্যায় -- উইকেন্ড মে করেগা!
  • 4z | ০৫ মার্চ ২০১৪ ০১:১১213623
  • কত্ত কিছু লেখার আছে কিন্তু জাস্ট ইচ্ছে করছে না (ইন আদার ওয়ার্ডস - হালার আপিস)
  • π | ০৫ মার্চ ২০১৪ ০১:১১213624
  • রিপোর্টিংটা পড়ে গা পিত্তি জ্বলে গেল মাইরি ! তবে এখন তো এতে বোধহয় অভ্যস্ত হয়ে যাওয়া উচিত। অশ্লীলতা ও দেহের প্রদর্শন নিয়ে সেদিনের সেই এত্ত এত্ত জ্ঞানগর্ভ লেকচার শোনার পর।
  • a x | ০৫ মার্চ ২০১৪ ০০:৫৬213621
  • পাই-এর "গত দু'বছরের নানা ঘটনার জেরে আমাদের মানসিকতাও কি বদলে যাচ্ছে ?"

    ইয়েস। এটা একটা ভিসাস সার্কল। সেল্ফ-ফিডিং।
  • π | ০৫ মার্চ ২০১৪ ০০:১৬213619
  • আগেই লিখেছিলাম, পার্কস্ট্রীট কাণ্ড নিয়ে তর্কটাও মনে পড়ে যাচ্ছে। তখন কিন্তু এখানে বেশিরভাগ লোকজনই প্রশাসনকেই দোষী করেছিল। কাজু আর তাতিনের কিছু বাওয়ালবাজি বাদে। আজকে সেখানে এখানেই শুনলাম, ঐ ঘটনায় সুজেটের ক্যালাসনেসও দায়ী ছিল। গত দু'বছরের নানা ঘটনার জেরে আমাদের মানসিকতাও কি বদলে যাচ্ছে ?
  • π | ০৫ মার্চ ২০১৪ ০০:১২213618
  • এই ম্যান্ডেটরি সাবধানতা অবলম্বন কেন স্বাধীন পোশাক আশাকের পরা কি খুশিমতন ঘুরে বেরাবার ব্যাপারে নিজ দ্বারা বা অন্যের দ্বারা ইমপোসড ইন্হিবিশনে পৌঁছবে না, সেটাই বুঝছি না।
  • | ০৪ মার্চ ২০১৪ ২৩:৫৯213617
  • নতুন এয়ারপোর্টে ভিজিটার্সদের জন্যে একটা বেশ আরামদায়ক চেয়ারওলা জায়্গা বানিয়েছে। সবই ভালো, চারদিক উঁচু পর্যন্ত কাঁচ দিয়ে ঘেরা। কিছু দেখা যায়্না, হাতটুকু পর্যন্ত ছোঁয়া যায় না। অতি জঘন্য!
  • nutcase | ০৪ মার্চ ২০১৪ ২৩:৫২213616
  • ঘন্টাখানিক ঘুমনোর চেষ্টা করে দেখি।
  • Sibu | ০৪ মার্চ ২০১৪ ২৩:৫১213615
  • মাইমার এটা অসা - "কোন অ্যারপোর্ট?মদমদ।"
  • sosen | ০৪ মার্চ ২০১৪ ২৩:৪৯213613
  • অবশ্যই। রিস্ক কতটা এক্সেপ্ট করা যায় সে নিয়ে কথা হোকনা। না হলে তো সৌদিতে থাকলেই হয়।
    রাষ্ট্রের দায় পজিটিভ ইন্ফর্ম্ড প্রিকশন নেওয়া। রিস্ক এসেস্মেন্টে ব্যালেন্স্ড গাইডলাইন দেওয়া। হেল্পলাইন।
    নেগেটিভ স্ট্র্যাটেজি নেওয়ার দরকার যাতে না হয়।

    আপাতত ঘুমুই
  • nutcase | ০৪ মার্চ ২০১৪ ২৩:৪৯213614
  • খাঁচায় থাকতে হয় মানে? আমি তো দেখিনি, অবিশ্যি আমার সঙ্গে বাড়ির লোক কখনো আসেওনি, আর আম্মো কারো সঙ্গে কখনো আসিনি।
  • | ০৪ মার্চ ২০১৪ ২৩:৪৮213612
  • বইমেলা থেকে ফেরার সময়, যেদিন আমি সোসেন আর শ্রাবণী হ্যা হ্যা করতে করতে উল্টোডাঙা পর্যন্ত এলাম ..... সেদিন হাওড়া এসে দেখি ট্রেন ছাড়ছে না, মানে পৌনে দশটায় এসে দেখলাম সাড়ে ন'টার ট্রেন ছাড়ে নি লিলুয়ায় যাত্রী বিক্ষোভের জন্য। তো দাঁড়িয়ে থাকা ট্রেন ছাড়তে নেই তাই ট্রেনের একেবারে সামনের দিকে যে মহিলা কামরা দেয় সেটায় উঠে বসে রইলাম। যখন ছাড়বে ছাড়ুক।

    মোটামুটি দশটা পাঁচ নাগাদ ছাড়ল। তার মধ্যে কয়েকজন নিত্যযাত্রী এসে উঠে বসলেন। তারই মধ্যে একটি অল্পবয়সী মেয়ে বোধহয় অল্প কিছুদিন হল চাকরিতে ঢুকেছে, জানাল লিলুয়ায় বিক্ষোভ কারণ নটা পাঁচের ব্যান্ডেলে মহিলা কামরায় দরজা থেকে একটু ভেতরে দাঁড়ানো একটি মেয়ে মোবাইলে কথা বলছিল। এমত সময় ট্রেন যখন লিলুয়ায় ঢুকছে দরজার কাছে শেষ মুহূর্তে ওঠা পুরুষ যাত্রীদের মধ্যে একজন মেয়েটির মোবাইল ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পালিয়ে যায়। স্বাভাবিক প্রতিবর্ত্ম ক্রিয়ায় মোবাইল চেপে ধরতে এবং কেড়ে নিতে গিয়ে মেয়েটা খোলা দরজ দিয়ে পড়ে যায় এবং লাইনের পাথরে মাথা লেগে তৎক্ষ?ণাৎ মারা যায়। ফলতঃ ট্রেন থামিয়ে যাত্রীরা লিলুয়ায় বিক্ষোভ শুরু করে,

    বাড়ীতে এসে বলায় আমার মা প্রথমেই বলল 'কি ক্যালাস! অমন দরজার কাছে ফোন নিয়ে কথা বলারই বা কী দরকার!'

    পরেরদিন আমাদের বাড়ী যিনি কাজ করেন সন্ধ্যাদি, এসে জানালেন আগের রাতে একটা মেয়ে খুন হয়েছে। মেয়েটার দুটো বয়ফ্রেন্ড ছিল, একজন আরেকজনের কথা জানতে পেরে মেয়েটাকে ট্রেন থেকে ফেলে দিয়েছে।

    তো আমি তাই ভাবছিলাম মেয়েটি বাড়ী ফিরবে বলে হয়ত বাড়ীর লোক অপেক্ষা করেছিল, তারা জানতেও পারল কী থেকে কী হয়ে গেল ....... এখনও মনে পড়লে কেমন একটা লাগে।
  • π | ০৪ মার্চ ২০১৪ ২৩:৪৭213610
  • আমার একটা পুরোনো আলোচনা মনে পড়ে গেল। মেয়েদের জন্য 'অড' জবে মেয়েদের ফিল্ডে যাওয়া প্রসঙ্গে ঊর্ধ্বতন কর্তারা যখন এই 'সাবধানতা'র কথা বলে নিরস্ত করার চেষ্টা করেছিলেন, বা জাস্ট ঐ কশানারি কথাগুলো বলেছিলেন, আমরা সবাই তার সমালোচনাই করেছিলাম। সেটাকে মেয়েদের এমপাওয়ারমেন্টের অন্তরায়ই মনে করেছিলাম। সমাজের রক্ষণশীলতাই মনে করেছিলাম। আজকের আলোচিত কেসগুলো তার থেকে খুব আলাদা কিছু কি ?
  • ঈশান | ০৪ মার্চ ২০১৪ ২৩:৪৭213611
  • দুটো ওরকম আইদার অর নয় তো।

    ধরা যাক, একটি মেয়েকে ইন জেনেরাল বাপ-মা-সমাজ ছোটো থেকে প্রোটেক্ট করছে ও সাবধান হতে শেখাচ্ছে। তার অনেক রকম স্তর থাকতে পারে। রাত কোরোনা, নির্জন জায়গায় যেওনা। -- এখান থেকে শুরু। বা পরের ধপে, রাতে ল্যাবে থেকোনা, হস্টেলে থাকলে দশটার মধ্যে ফিরো। এবং শেষ ধাপে উত্তেজক পোশাক পোরোনা, কে কোথাও প্রোভোকড হবে তো বলা যায়না। ইত্যাদি।

    সবাই সবকটা স্তরে যাবেন না। কিন্তু সমস্যা হচ্ছে, এতে করে মেয়েটির অধিকারের জায়গাটাকেই খর্ব করা হচ্ছে। যেকোনো স্তরেই। সে নিজের মতো ঘুরতে পারবেনা, পোশাক পরতে পারবেনা, ইত্যাদি। কারণ, সর্বস্তরেই সেটা অ্যাকসেপ্টেড হচ্ছে। অন্যকিছু করলে সে দুঃসাহসী। এবং এটা সে নিজেও ফিল করছে। এই বাউন্ডারিটা তার নিজের মধ্যেও তৈরি হচ্ছে। যেন এই অধিকারগুলোর দরকার নেই। সাবধানতাটাই "স্বাভাবিক"।

    উল্টোদিকে সমাজে যদি অ্যাকসেপ্টেন্সটা থাকে, যে, রাত দশটায় হস্টেলে ঢুকতে হবে এটা "স্বাভাবিক" নয়, তাহলে পরিস্থিতিটাই বদলে যায়। রাত দশটায় এমনিতেই রাস্তায় অনেক মেয়ে দেখা যাবে। দুষ্কৃতীরাও ঝপ করে এ ব্যাটা ব্যতিক্রম বলে আক্রমন করবেনা, ইত্যাদি। এটা পুরোটাই সামাজিক অ্যাকসেপ্টেন্সের স্তরে। রাষ্ট্রের ফিজিকাল হস্তক্ষেপের প্রয়োজন হবেনা। যেমন মুম্বাইয়ের ট্রেন প্রসঙ্গে শুনে এসেছি। সেখানে মেয়েরা নিরাপদে রাত-বিরেতে চড়েন। বিপদ হয়না। হলেও কেউ মেয়েটিকে দায়ি করেনা। কারণ ওটাই অ্যাক্সেপ্টেড। সামাজিক স্তরে।
  • nutcase | ০৪ মার্চ ২০১৪ ২৩:৪৬213609
  • নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর
  • | ০৪ মার্চ ২০১৪ ২৩:৪৪213608
  • কোন অ্যারপোর্ট?মদমদ। যেখানে বাড়ির লোকজন কে একটা খাঁচার মধ্যে বন্দী হয় বসে থাকতে হয়?
  • nutcase | ০৪ মার্চ ২০১৪ ২৩:৪৩213607
  • কিন্তু অ্যারপোর্টে কী মশা রে বাবা!!!
  • nutcase | ০৪ মার্চ ২০১৪ ২৩:৪০213604
  • অবস্থা খারাপের দিকে যায়নি, বরং ভালোর দিকে গেছে - এইটা একটু ইয়ে লাগলো। আমার বউ বারাসাতের মেয়ে, তাকে একবার জিগ্গেস করেছিলুম - যে এই যে সবাই বলে আগেও এমন হত কিন্তু জানতে পারতুম না - সে শুনে বেজায় চটে গেসলো। তার বক্তব্য হল ২৫ বছর ওখানে বড় হয়েও এমন অবস্থা দেখেনি, আর অনেকগুলো রিসেন্ট ঘটনা ওদের বাড়ির খুব কাছেই। গত সাত আট বছরে বারাসাতের ডেমোগ্রাফি একেবারে ওলট পালট হয়ে গেছে, হয়তো সেটাই কারণ।
  • ম্যামি | ০৪ মার্চ ২০১৪ ২৩:৪০213605
  • আমার মনে হয় বেশির ভাগ মানুষ একআধটু তত্বাবধান চায়।
  • | ০৪ মার্চ ২০১৪ ২৩:৪০213606
  • সোসেন, চোরকে নিয়ে ভাবা নিশ্চয়ই দরকার। ১০০ শতাংশ একমত, কিন্তু চোর আটকানোর জন্যে আমরাও তো কিছু সাবধানতা অবলম্বন করি তাই না? দরজাজানালা বন্ধ করি, পাশের বাড়ির লোককে বলে যাই। আমার নিরাপত্তার দায়, ধনমালের দায় সরকারের বলে নিশ্চয়ই দরজা খুলে ঘুমোতে যাই না? তাতেও চুরি আটকানো যায় নাকি? এইবার চোর কেন চুরি করে সেই প্রশ্ন আসবে- আমরা কেউ কেউ চোরের মনস্তত্ত্বের সঙ্গেও একাত্ম বোধ করবো।
    কথাটা সেটা নয়। বাপমা,পাড়াপ্রতিবেশী কি বল্লো তাতে কিএসে যায়?
    আমার অগাধ বিশ্বাস নিয়ে আমি যদি কাউকে জাজ করতে গিয়ে ঠকে যাই,তবে হতে পারে কান্নায় মার কাছে ভেঙে পড়লে, তিনি আমার সব দুঃখের পাশাপাশি আমার বোকামি( মার অন্য দৃষ্টিভঙ্গী,বলাই বাহুল্য)নিয়েও সরব হতেই পারেন। এইটাও মাথায় থাকুক।

    আর ভেবেচিন্তে সিদ্ধান্ত আমরা বহুসময়ই নিই। বহুকাজ করার আগেই সাতপাঁচ ভাবি। রাত দুটোয় ফেরার আগেও একটু ভেবে নেওয়া চলতে পারে- ভাববে কিনা সেটা তার ব্যাপার। আমি হয়তো ভেবে দেখবো। এর উলটোদিকে বোরখা আছে বলে মনে হয়্না।
    সাবধান হতে বলা মানে, রাত দুটোয় অচেনা লোকের মোটর সাইকেলে চেপে বসার আগে দুবার ভাবা।
    মানবজাতির শুভবুদ্ধি, বাস্তব পরিস্থিতি এইসব ভেবে দেখতে পারলে ভালো। সকালে হাইওয়ের পাশে আমার চেনা কারুর খোবলানো দেহটি পড়ে থাকলে কষ্ট হবে বইকি।

    ***মেয়েদের বোরখা,মধ্যযুগ,পুরুষপারিষদ কোনোটাতেই বিশ্বাস করিনা। নিরাপদে সর্বত্র, সবসময় ঘুরে বেড়ানোর স্বাধীনতা থাকা দরকার বলেই বিশ্বাস করি।
  • ম্যামি | ০৪ মার্চ ২০১৪ ২৩:৩৪213603
  • যেমন রাত জাগি, বকা খাই। যথেষ্ট বকা খাইনা। এরকম কেস হলে কে কে খুশি / অখুশি হবে। হয়ে যাক ছোট করে স্যামপল সার্ভে।
  • ম্যামি | ০৪ মার্চ ২০১৪ ২৩:৩২213602
  • বাবামা অ্যাডভাইস না দিক। বর দিলে (অথবা বৌ) সেটা ভালো লাগে? বা লাগবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত