এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ০৪ মার্চ ২০১৪ ২৩:৩০213600
  • অঃ, শিবুদা এককথা। ব্যাং অন। এটাই বলতে চাইছিলুম।
  • Ekak | ০৪ মার্চ ২০১৪ ২৩:২৯213599
  • সোসেন
    প্রশ্নটা হলো "দায় " ব্যাপারটা আদৌ মানবেন কিনা। যদি বলেন এতে কারোর কোনো "দায়" নেই, রাষ্ট্রের ও নেই। শুধু অপরাধ ঘটে গেলে অপরদিকে শাস্তি দেওয়া দায়ীত্ব তাহলে ঠিক আছে। কিন্তু যদি বলেন রাষ্ট্রের দায় আছে তাহলে কিন্তু রাষ্ট্র আজ নয় কাল বলবে ঠিকাছে কেয়ার ইস এন ইন্ভেসিভ প্রসেস ইটসেলফ, তুমি যাকে খুশি থাকতে দাও কিন্তু চব্বিশ ঘন্টা সিকীয়রিটি ক্যামেরা অন করা থাকবে সারা বাড়িতে। আমি রাষ্ট্র নজর রাখব। সেটা আমরা মেনে নেব কি ?
    কথাটা আজকের দিনে শুনতে অলীক লাগতে পারে কিন্তু পারসনাল স্পেসের "দায় " রাষ্ট্রের ওপর পুরোপুরি ছাড়লে পারসনাল স্পেস, জীবনের এডভেঞ্চার বলেও কিছু থাকবেনা। যে কেয়ার নেবে সে ইনভেদ ও করবে। নইলে যদি পার্সনাল্স্পেস চাই আলাদা করে সেটুকু দায় আমার। কারণ ওটা জগতের মধ্যে আমার নিজের জগত।
  • Sibu | ০৪ মার্চ ২০১৪ ২৩:২৫213598
  • এই সাবধানতা বনাম রাষ্ট্রের দেওয়া নিরাপত্তা ব্যাপারটা একটু অন্যভাবে দেখতে ইচ্ছে করছে। ধরে নিলাম নিরাপত্তা দেওয়া পুরোপুরি রাষ্ট্রের দায়িত্ব। তো এটার তো একটা কস্ট আছে। একটা কস্ট হল মানিটারি। সমস্ত জায়গায় সব সময় রাষ্ট্র নিরাপত্তা দেবে এটা মনে হয় খুব খরচের ব্যাপার হবে। অন্য কথা হল রাষ্ট্রের ইনফরমেশন কালেকশন। মানে যে কোন অপরাধ থেকে রাষ্ট্র রক্ষা করবে এরকম হলে রাষ্ট্রের অনেক ইনফরমেশন কালেকশনের অধিকার মেনে নিতে হয়। এ দুটো কি আমরা মেনে নিতে রাজী আছি?

    যদি না মানি তাহলে কোন কোন ক্ষেত্রে ব্যক্তিগত সাবধানতার দরকার তো মানতেই হবে। অথবা, অপরাধের শিকার হবার একটা স্মল রিস্ক অ্যাকসেপ্ট করতে হবে।
  • a x | ০৪ মার্চ ২০১৪ ২৩:১৮213597
  • হ্যাঁ, ওটা অনাত্মীয় লেখার কথা ছিল।
  • sosen | ০৪ মার্চ ২০১৪ ২৩:১৭213596
  • এই ক্ষেত্রে ছেলেটি অপরিচিত নয়, দীর্ঘ-পরিচিত।
    আমি একাধিকবার পূর্ণ অপরিচিত, মেলে জানাশোনা হওয়া পুরুষের বাড়িতে থাকতে গিয়েছি। গিয়ে অবশ্য ফ্যামিলি আছে দেখেছি, কিন্তু আগে জিগ্যেসও করিনি। সেটাও কিন্তু আমার জাজমেন্ট। নিজের বাড়িতে একলা ফ্ল্যাটে থাকতেও দিয়েছি। তাইবলে তার নখদাঁত বেরিয়ে এলে যে তার আউটকাম আমার উপর বর্তায় তা আমি একদম মানব না।
  • a x | ০৪ মার্চ ২০১৪ ২৩:১৪213595
  • আমার বাবা মনে করতেন সালওয়ার কামিজের সাথে সবসময় ওড়না পরতে হবে। কখনও জোর করেনি কিন্তু মা-র হাতকাটা ব্লাউজ পরা পছন্দ করত না। তো এইবার ট্রামে বাসে যতবার কনুইএর খোঁচা খেয়েছি, সবই তাইলে আমারই দায়, এই লজিকে?
  • Ekak | ০৪ মার্চ ২০১৪ ২৩:১৩213594
  • পাই
    প্রতিবাদপত্র থেকে ওই পয়েন্টগুলো এক্স্ক্লুদেদ হয়েছে শুনে ভালো লাগলো। ওনারা বুঝেছেন তো কেন ওখানে ওই প্রসঙ্গ টানা উচিত না ?

    আর হ্যা, তোর এই লাস্ট পোস্ট প্রসঙ্গে : আগে কম হত না, খানিকটা কম হওয়ানো হত। সেক্লুদেদ ওয়েতে মেয়েদের বড় করা হত। সবসময় যে নিজের ইচ্ছেতে কম হত এমন তো না। এক্সকারশনে যাওয়ার আগে মেয়েদের মায়েদের সঙ্গে একবার পরিচয় সেরে রাখতে হত যেটা বস্তুত মাপামাপি। পালের গোদাদের একপ্রস্থ ইন্টারভিউ নিয়ে তবে মেয়েকে ছাড়তেন তাঁরা। আর যেসব গার্জেন একটু বেশি বুদ্ধিমান এবং মেয়ের বাপ তাঁরা প্রায় ই বাড়িতে গানের আসর, নাটক, কবিতা চক্র বাধিয়ে রাখতেন যাতে পুরো সার্কল টা চেনা থাকে। কোনটাই খারাপ বল্ছিনাকিন্তু। একটা প্ল্যানিং ছিল যাতে ছেলেমেয়ে অযাচিত বিপদে না পরে। আমার মনে হয় সময় পাল্টানোর সঙ্গে সঙ্গে ছেলেমেয়ে কে স্বাধীনতা দিয়ে যতটা "বড় হয়ে গ্যাছে " ধরে নেওয়া হয়, ততটা বড় "করা" হয়না। হিউম্যান গ্রোথ কিন্তু স্লো লার্নিং প্রসেস। অন্য প্রাণীর সঙ্গে তুলনীয় নয়। ওয়েস্টের অন্ধ অনুকরণে এই হাতে পায়ে বাড়লেই বড় বলে ধরে নেওয়া এটার ভালো দিক ও আছে। খারাপ ও আছে।
  • a x | ০৪ মার্চ ২০১৪ ২৩:১২213593
  • না। হনেস্টলি বলছি, এই স্পেসিফিক কেসে,আমার পরিচিত কারো সাথে কিছু হলে আমি মরে গেলেও কোনোদিনও তাকে বলতাম না কেন রাতে একা অপরিচিত ছেলের বাড়ি থাকতে গেছিলে। হয়ত মেয়েটিকে ইনসিস্ট করতাম FIR করার জন্য, এবং না করলে ভয়ানক হতাশ হতাম ও প্রকাশ করতাম সেটা - একটা লেভেলে সেটা করা উচিৎ না জেনেও। কিন্তু অন্যটা করতাম না।
  • sosen | ০৪ মার্চ ২০১৪ ২৩:১১213592
  • অপরাধী গড়ে ওঠার পদ্ধতির সাথে সম্পর্ক আছে, আকাদা? কিংবা প্রশাসনিক নিরাপত্তার সঙ্গে?
  • sosen | ০৪ মার্চ ২০১৪ ২৩:১০213590
  • *মিঠুদি
  • aka | ০৪ মার্চ ২০১৪ ২৩:১০213591
  • সেক্ষেত্রে আউটকামের দায়িত্ব তোমারই উপর বর্তায়। এর সাথে অপরাধীর শাস্তির কোন সম্পর্ক নেই।
  • sosen | ০৪ মার্চ ২০১৪ ২৩:০৯213589
  • মিথুদির প্রশ্নের উত্তর দিই। চিন্তা হচ্ছিল তো। বয়ফ্রেন্ড / বিশ্বাসের সম্পর্ক ইত্যাদির কোনো শক্তপোক্ত ভিত হয়না বলেই আমার অভিজ্ঞতা। সবচেয়ে কাছের মানুষই সবচেয়ে বেশি আঘাত করতে পারে। একটু আধটু যৌন সম্পর্কে হাতিঘোড়া কিছু হয় বলেও মনে করি না। কিন্তু এই ট্রেন্ড। মেরে ফেলে দেওয়া। এত ভায়োলেন্স। উদাহরণের অভাব-ও তো নেই চোখের সামনে। শিক্ষার অভাব আছে। গায়ের জোরের অভাব আছে। ছেলেদুটিকে পছন্দ হয়নি আরকি।
    কিন্তু চিন্তা হচ্ছিল বলে সত্যিই কিছু ঘটলে আগে আমার মাথায় মেয়েদুটির সাবধানতার অভাবের কথা আসবে না। এলে ঐভাবে মনে আসবে, যে দুর্ঘটনা হলে মা ভাবেন, আজ যদি ঘর থেকে না বেরোত ছেলেটা। ঐটুকু। ওই দিয়ে প্রটেকশন হয়না। কোনো মানুষকেই যে বিশ্বাস করা চলে না, যে কেউ অপরাধী হয়ে উঠতে পারে যে কোনো মুহুর্তে। ওদের পাড়ার পরিচিত কাকু-ও। যে কেউ। যে অপরাধ করছে দোষ তার। সেইখানে খোঁজ করতে হবে।
    বেসিক সেফটি গাইডলাইন যদি থাকে, তাও রাষ্ট্রকেই জানাতে হবে। স্বীকার করতে হবে যে এই এতটা রিস্ক। এর জন্যে মিনিমাম এই এই করা কর্তব্য।

    ক্যালাস কেউ হতেই পারে। কিন্তু ক্যালাসনেসের সুযোগ নিয়ে যে চুরি করে সে চোর। তাকে নিয়ে ভাবাটা বেশি দরকার নয়? সতর্কতা থেকে ইনহিবিশন বাড়তে বাড়তে কোথায় গিয়ে পৌঁছয় সবাই না হলেও অনেকেই হয়ত দেখেছেন। কলেজে আমাদের এক নতুন শিক্ষিকাকে তাঁর বাবা পৌঁছে দিতে আসতেন, এবং নিয়ে যেতেন।
  • a x | ০৪ মার্চ ২০১৪ ২৩:০৮213588
  • অ্যাডভাইস দিত*
  • a x | ০৪ মার্চ ২০১৪ ২৩:০৭213587
  • না শুনলে কিছুই করার নেই। এরকম অনেক অ্যাডভাইস না শুনেই তো নিজে এত বড় হলাম! বাবা-মা তো কাঁড়ি কাঁড়ি অ্যাডাভাইস আমার নিজের ভালোর জন্যই।
  • aka | ০৪ মার্চ ২০১৪ ২৩:০৪213586
  • মেয়েটির দায় নয়, কিন্তু তুমি অ্যাডভাইস দেবে, তাতেও মেয়েটি না শুনলে?
  • | ০৪ মার্চ ২০১৪ ২৩:০১213585
  • অক্ষ, বোরখা আর ক্যালাসনেসের মধ্যে ধূসর এলাকা আছে, সাদাও বলতে পারো। আমি এক্ষেত্রে তোমার সঙ্গে একমত হলাম না।

    মানুষ, সমাজ ইত্যাদির শুভবুদ্ধির পাশাপাশি আমি নিজের বুদ্ধি,বিচারবিবেচনার উপর আস্থা রাখতে ভালোবাসি।
  • | ০৪ মার্চ ২০১৪ ২৩:০০213584
  • আহা সে তো আমাদের কোঙে এখন রাতে মেয়েদের থাকা প্রায় নিষিদ্ধই হয়ে গেছে। ইনডায়রেক্ট নির্দেশ আছে নিজেও থাকবে না অন্য মেয়েকেও রাখবে না।
  • a x | ০৪ মার্চ ২০১৪ ২২:৫৯213583
  • না আকা কন্ট্রাডিকশন নেই। ব্যক্তিগত অ্যাডভাইস দেওয়া আর মেয়েটির দায় বলা একেবারেই এক না।
  • | ০৪ মার্চ ২০১৪ ২২:৫৭213581
  • বাসে উনি নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন। তবে ট্রেনে উঠে সেই বোধ বেশিক্ষণ স্থায়ী হয়নি।ওখানে কিছু সন্দেহজনক লোকজন ছিলো। ডায়মন্ডহারবার থেকে ফেরার পথে আমরা সারারাত শেয়ালদা স্টেশানে থাকবো ভেবেছিলাম, কিন্তু পরে সেটা কাটিয়ে দিয়ে মাঝরাতে সোনারপুরে নেমে পড়ি। আমাদের মত বীররাও সেদিন খানিকটা থমকে গিয়েছিলো।ভয় পেয়েছিলো, লিখলাম না;)(আমাদের তৎকালীন ইমেজের সঙ্গে যায় না)

    সেদিন খুব বড় কোনো বিপদে পড়তেই পারতাম, পড়ি নি আলাদা কথা। তবে পরে আর কখনো এইরকম করিনিঃ)
  • a x | ০৪ মার্চ ২০১৪ ২২:৫৭213582
  • আরো কিছু অ্যানেকডোটাল গল্প বলি। পরিসংখ্যান যখন লোকেদের অপছন্দ। আমার মাস্টার্সের সময় আমাদের একজন প্রফ, অত্যন্ত ছাত্রদরদী, ভালো পড়ান, এবং অনেক ব্যপারে খুবই আধুনিক। আমার নিজের হাতে গোণা শ্রদ্ধার মানুষদের মধ্যে একজন - তাঁর ল্যাবে নিয়ম করেছিলেন মেয়েরা ল্যাবে ৬টার পরে থাকতে পারবেনা। কোনোদিন এমার্জেন্সি দরকার পরলে পারমিশন নিতে হবে। খেয়াল করুন, ছেলেরা থাকতে পারবে। রাত বিরেতে রিসার্চের কাজ করতে পারবে। মেয়েরা পারবেনা। কেননা ছেলেরা প্রবলেম নয়, প্রবলেম মেয়েরা। মেয়েদের কিছু যাতে না হয়, তার জন্যই এই ব্যবস্থা।
  • ঈশান | ০৪ মার্চ ২০১৪ ২২:৫৬213580
  • হ্যাঁ, আমি ঘুমিয়ে পড়েছিলাম, যাতে প্যানিকড না হই, ডাকাত এলে বীরদর্পে রুখে দাঁড়াতে পারি। :-)
  • aka | ০৪ মার্চ ২০১৪ ২২:৫৫213578
  • অক্ষর কথা মধ্যে সেল্ফ কনট্রাডিকশন রয়েছে। নিজের কেউ হলে তাকে বারণ করব। কিন্তু অন্য কেউ যদি করে তাকে ক্যালাস বলব না। ক্যালাস না বললেও লোকে একবার ভাববেই কি দরকার ছিল অত রাতে এয়ারপোর্ট থেকে বেরনোর? আসলে মেয়েটিকে দোষের প্রশ্নই আসে না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে জাজমেন্ট অ্যাপ্লাই না করারও কোন কারণ নেই। সেটাই কিন্তু অক্ষ নিজের কারুর ক্ষেত্রে করবে।
  • ঈশান | ০৪ মার্চ ২০১৪ ২২:৫৫213579
  • বন্ধুদের হাতে রেপের খবর পড়ি। বাবাদের হাতেও রেপের খবর পড়ি তো।
  • π | ০৪ মার্চ ২০১৪ ২২:৫৪213577
  • হ্যাঁ, অক্ষদার কথাটাই একদম বলতে চেয়েছি। মামুর চক্রাকার প্যানিকের আবহাওয়ার সাথেও একমত।
    আর আগে যে জিনিসগুলো নিয়ে (মেয়েদের বাইরে বেরোনো ইঃ) চিন্তা করতে হতনা, সে জিনিসসগুলো আগে অনেক কমও হত, তাই সেসবকে কেন্দ্র করে অপরাধ ঘটার চান্সও কম ছিল, ঘটলে সেগুলো নিয়ে হইচইও কমই হত, অনেক ঘটনার খবর দিনের আলো দেখতোও না।
  • a x | ০৪ মার্চ ২০১৪ ২২:৫০213576
  • জঙ্গলের নিয়মের মুশকিলটা হচ্ছে এইভাবে এগোলে বোরখা এবং ঘরের কোণ, এবং বাইরে বেরোলে ডানে ও বাঁয়ে ভাই/দাদা/বাবা এটাই আদর্শ হয়ে ওঠে। বাকি সব ক্যালাসনেস।
  • | ০৪ মার্চ ২০১৪ ২২:৪৭213575
  • 'এই সমাজে' বড় হয়ে যদি এখন আমার যদি রাত দুটোয় বাড়ি ফিরতে ইচ্ছে হয়, ফিরতেই পারি। রাস্তায় কিছু না ঘটলে খুবই ভালো, আর ঘটলে সেজন্যে আমাকে যদি লোকে ক্যালাস বলে ভাবে -তাতে তাদের খুব দোষ দেওয়া যায় ? জঙ্গলে থাকলে জঙ্গুলে নিয়মকানুন কিছুটা দেখে চলতে হয়।
    আর যৌন হেনস্থা না হলেও পুরুষরাও খুব নিরাপদ নয়। রাত দুটোয় ছিনতাই হলে লোকে তাদেরও ক্যালাসই বলেঃ)
  • | ০৪ মার্চ ২০১৪ ২২:৪৫213574
  • হুঁ অক্ষ'র 10:43 এ ভীষণভাবে একমত।
  • a x | ০৪ মার্চ ২০১৪ ২২:৪৪213573
  • নীচেরটা ঈশানের কথা প্রসঙ্গে লিখলাম।
  • a x | ০৪ মার্চ ২০১৪ ২২:৪৩213572
  • না, আমার মনে হয় এখন এগুলো বেশি হয়, এবং এক্টা fluxএর মধ্যে দিয়ে চলছি আমরা। মেয়েরা বাইরে বেশি বেরোচ্ছে, একা একা যাতায়াত অনেক বেশি করছে। রাতে যে অনাত্মীয় পুরুষের বাড়ি থাকা যায় এটা তার কাছে অভাবনীয় কিছু না, মানে মরালিটি, ভ্যালু ইত্যাদি পরিবর্তিত হচ্ছে। এক শ্রেণীর মেয়েরা বেশি এক্সপোসড হচ্ছে।
  • rabaahuta | ০৪ মার্চ ২০১৪ ২২:৪১213570
  • আমরা একবার শাসন রোডে যাত্রা দেখতে গেছিলাম, মানে হুতো সুতো আরকি। তো স্টেশন থেকে নেমে ভ্যান রিক্সা করে যাচ্ছি শীতের সন্ধ্যে, কৃষ্ঞ্পক্ষ টাইপ কিছু হবে, সে ভয়ঙ্কর অন্ধকার, হাত পা দেখা যায়না। সহযাত্রীদের সঙ্গে হইহই ঠাট্টা তামাসা করতে করতে যাওয়া হচ্ছে, হঠাৎ সবাই খাল পেরুবো খাল পেরুবো বলে সুচীপতন নিস্তব্ধতা করে ফেললেন। তো পাকা পুলের ওপর দিয়ে মোটামুটি সাইজের খাল পেরিয়ে জানা গেল পুলের তলায় ডাকতদল লুকিয়ে থাকে, মোটামুটি মাসে দুবার ওরা লুঠপাঠ খুন জখম করে। খুন জখম ইত্যাদি হিংস্রতা ম্যান্ডেটরি, কারন সবসময় তো আর লোকের হাতে পয়সা থাকেনা। ভ্যান চালক অবশ্য বললেন ডাকাতদের সঙ্গে তাঁর খুবই চেনাশোনা, তাঁর ভ্যানে কোন ভয় নেই।
    ফেরার সময় অবশ্য দিনের বেলাতেই ফিরেছিলাম, এইটুকু সাবধান তো হতেই হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত