এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ইউপিএস | ০৪ মার্চ ২০১৪ ১৪:০৭213480
  • তাহলে একজন যদি একই পরিস্থিতিতে একাধিকবার (ক্যালাস্নেস দেখিয়ে) ঠিকমত বেরিয়ে আসেন, তাঁর নিজের ভাবনায় তো ওই পরিস্থিতিটা আর ক্যালাস্নেস থাকে না l সুজেত এর ক্ষেত্রে তেমন হয়নি তো?
  • sosen | ০৪ মার্চ ২০১৪ ১৪:০৬213479
  • একককে ক। সেটাই বলতে চাই। আর ভালনারেবিলিটি যেরকম স্তরেই হোক না কেন, প্রিকশনারী মেজারের দিকে নির্দেশ করা দরকার, ঘটে যাওয়ার পরে কি হবে সেটা না ভেবে। অপরাধ ঘটার জন্য শুধুমাত্র অপরাধী ছাড়া কেউ দায়ী নয়। অপরাধী গড়ে তোলবার জন্য কে দায়ী সেই তর্কে যাচ্ছি না। অপরাধীকে অপরাধ করতে স্পেস কম ছাড়া, সচেতনতা, প্ল্যাকার্ড আটকে দিয়ে সচেতনতা নয়, অল্টারনেটিভ পথ খুঁজে দিয়ে এবং সেটা মানার দরকার সম্পর্কে মানুষকে ওয়াকিবহাল করে প্রিকশনারী মেজার নেওয়া যায়।
  • de | ০৪ মার্চ ২০১৪ ১৪:০৩213478
  • আর আমি তো প্রশাসন নই - সাধারণ মানুষ! ক্যালাসনেস বলতে আমারও তাই বাধে না!
  • hu | ০৪ মার্চ ২০১৪ ১৪:০২213477
  • ও হ্যাঁ, স্বল্প পরিচিতের বদলে দীর্ঘ-পরিচিতের সাথে এমন ঘটনা হলে আর বোকা বলা যাবে না। যদিও দুর্ঘটনা সেখানেও ঘটতে পারে। আরে বাবা, কেউ কি ক্লেম করল এটা ওয়ান টু ওয়ান রিলেশনশিপ?
  • de | ০৪ মার্চ ২০১৪ ১৪:০০213475
  • এই তক্কে যাওয়াটাই সিম্পলি ওয়েস্টেজ অব টাইম -- ভিকটিমের দিকে আমরা কেউই আঙুল তুলিনি - আমি, হু, ঝিকি বা দু-দি - শুধু পরিস্থিতির বিচারে সাবধান হওয়ার আর বুদ্ধি করে চলার কথা বলা হয়েছে। স্ট্র্র্যাটেজি সিস্টেম - যেটা এককও বল্লো। কারো না ইচ্ছে হলে সে করবে না - সেটাকে ক্যালাসনেস বলতেও আমার বাধবে না। কিন্তু এই ক্যালাসনেসের দামটাও তাকেই সবচেয়ে বেশী করে চোকাতে হবে।

    আর মাঝরাত্তিরে একা অপরিচিত ড্রাঙ্ক দুটো লোকের সাথে বাইকে উঠে অচেনা শহরে অ্যাডভেঞ্চারে বেরিয়ে পরার মতো শহর সারা পৃথিবীতেই কম আছে মনে হয়!

    প্রশাসনের দায়িত্ব কেউ অস্বীকার করছে না -- কিন্তু নিজের দায়িত্ব যে নিজে অস্বীকার করে তাকে কি বলবো?
  • ইউপিএস | ০৪ মার্চ ২০১৪ ১৪:০০213476
  • ক্যালাস্নেস ব্যাপারটা বুঝতে চাইছিলাম l এ নিয়ে আগে লেখা হয়েছে কি? ক্যালাস্নেস কাকে বলে? নাকি সাধারণ ধারণা নিয়েই ?
    প্রয়োজনে ব্যাকলগ ক্লিয়ার করে নেব l
  • hu | ০৪ মার্চ ২০১৪ ১৩:৫৮213474
  • কোন একটা ঘটনার পেছনে তেত্রিশ কোটি কারন থাকতে পারে। ঘটনা A-র একটা কারন ঘটনা B বলা মানেই তো এই নয় ঘটনা B-ই একমাত্র দায়ী ঘটনা A-র জন্য। হতে পারে C B-র থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ কারন। Cকে নিশ্চয়ই হাইলাইট করব। তার পাশাপাশি Bও যদি অনেক কারনের একটা কারন হয়, তাহলে সেটাকে সম্পূর্ণ অস্বীকার করে যাওয়ারও তো মানে হয়্না।
  • Ekak | ০৪ মার্চ ২০১৪ ১৩:৫৭213472
  • পাই
    ইটা নিয়ে তো আগেও কথা হয়েছে। রাষ্ট্র কোনভাবেই ক্যালাস্নেস এর কথা বলতে পারেনা। ওই এডভেঞ্চারের সুযোগটুকু তাকে প্রভায়দ করতে হবে।
    এবার কথা সুজান কি ক্যালাস্নেস দেখিয়েছিলেন ? হ্যা। দেখিয়েছিলেন। সদ্যপরিচিতের সঙ্গে মাত্রা ছাড়া ড্রিংক করা ঠিকনা যাতে আত্মরক্ষার শক্তি চলে যায়। সে আমি ছেলে মেয়ে যাই হই। এই নিয়ে সরকার সচেতনতা গড়ে তুলতে পারে। আমি যখন গাড়ি চালাই সরকার সামনে লিখে রাখে বামপ এহেদ। আমি যখন পাহাড়ের স্লায়দ প্রন এরিয়া পেরচ্চি তখন লিখে রাখছে স্লায়দ এরিয়া। তাহলে মদ খাওয়ার পরিমান, সঙ্গীসাথী কেমন হবে এই নিয়ে একটা সচেতনতা তৈরী করা হবেনা কেনো ? সেফ সেক্স, সেফ দৃন্কিং হ্যাবিট এগুলো শেখানো তো সরকারের দায়েত্ব। এইখানে একটা বড় ফাঁক রয়েছে। সুজান কে ক্যালাস বলে তাই দায়ীত্ব মিটবেনা। যে দেশে বারে বাউন্সার রাখা মাস্ট নয়, হেলদি দৃন্কিং হ্যাবিট কশন শেখানো হয়না সেখানে রাষ্ট্রের কিসসু বলা শোভা পায়না। আর যেকোনো পরিস্থিতিতে দুর্ঘটনা ঘটে গেলে ক্যালাস কি নন ক্যালাস নিয়ে ভাবার জায়গা নেই। ওগুলো তো প্রিকসনারী মেসার। আমাদের রিয়েক্তিভ স্টেট। রিয়েক্তিভ স্টেট প্রো একটিভ মেসার নিয়ে জ্ঞান দিতে পারেনা।
  • cm | ০৪ মার্চ ২০১৪ ১৩:৫৭213473
  • আমি কিন্তু রাতে ট্যাক্সি চাপলেই গাড়ির নম্বর এসেমেস করে দিই। হাসতে পারেন কিন্তু সবাই এটা করলে ট্যাক্সিতে কোন দুর্ঘটনা ঘটতনা।
  • jhiki | ০৪ মার্চ ২০১৪ ১৩:৫৫213471
  • গুরুর সবচেয়ে প্রিয় কথা, পরিসংখ্যান।
  • π | ০৪ মার্চ ২০১৪ ১৩:৫৩213470
  • ক্যালাসনেস দায়ী, এই কথাটা তো এখানে আজ লেখা হয়েছে হুচি। সেজন্যই এত কথা।
  • sosen | ০৪ মার্চ ২০১৪ ১৩:৫২213469
  • ঝিকি স্বল্প পরিচিত লোকের গাড়ির বদলে দীর্ঘ-পরিচিত লোকের বাড়িতে থাকতে যাওয়া হলে কি বলবেন?
  • jhiki | ০৪ মার্চ ২০১৪ ১৩:৫১213468
  • পাই-এর দ্বিতীয় প্রশ্নের উত্তর হল না, শুধুমাত্র (বোল্ড অ্যান্ড আন্ডারলাইন) ক্যালাসনেসকে দায়ী করা যাবে না, প্রশাসনের দায় অনেক বেশী।
  • sosen | ০৪ মার্চ ২০১৪ ১৩:৪৯213467
  • ঠিক হু। আমি ভুল বুঝছি না। আমি শুধু বলছি যে তুমি না মিন করলেও কিন্তু এই "ভিকটিম বোকামি করেছে" ফ্রেজটাকে she invited it পর্যায়ে নিয়ে যাওয়া যায়, এবং সেটাই প্রচলিত প্র্যাকটিস।
  • hu | ০৪ মার্চ ২০১৪ ১৩:৪৬213466
  • সোসেন আর পাই, দুজনেই ভুল বুঝছো। আঙুল কখনোই ভিক্টিমের দিকে ঘোরানো হয়নি। ভিক্টিম বোকা হলেও অপরাধের গুরুত্ব কমেনা। প্র্শাসনের দায়িত্ব কমে না। কাজেই সুজেট ক্যালাস ছিল কিনা এই প্রশ্নটাই অবান্তর। তবে এটুকু বলাই যায় অচেনা লোকের সাথে ক্যাবে ওঠা বুদ্ধিমানের কাজ নয়। কিন্তু কেউ বোকা হলে আমরা তাকে বড়জোর বোকাই বলব, অপরাধের দায়িত্ব তার ঘাড়ে চাপিয়ে দেওয়ার তো প্রশ্নই নেই।
  • jhiki | ০৪ মার্চ ২০১৪ ১৩:৪৫213465
  • আমি ক্যালাসনেসই বলব। মাঝরাতে সদ্যপরিচিতের গাড়ীতে চাপা/ অপরিচিতকে গাড়ীতে তোলা দেশ-কাল-স্ত্রী-পুরুষ নির্বিশেষে ক্যালাসনেস।
    একমাত্র দুই পক্ষই ক্যালাস হলে দুর্ঘটনা ঘটেনা। সেটা সদ্য আলাপে সবসময় বোঝা যায় না।
  • ইউপিএস | ০৪ মার্চ ২০১৪ ১৩:৩৯213464
  • ক্যালাসনেসকে কী প্যারামিটার দিয়ে মাপা হচ্ছে? সাবজেক্টিভ তো?
  • sosen | ০৪ মার্চ ২০১৪ ১৩:৩৭213463
  • দে-দি, না। আমি বিশ্বাস করি ব্যাপারগুলো ইন্টাররিলেটেড। বেসিক সেফটি এবং সামাজিক সেফটি আলাদা নয়। হতেই পারেনা। একটা অন্যটার ইন্টিগ্রাল পার্ট এবং আমি যেটা জানি সেটাই আমি বলছি।
    ওই মেয়েটি এরকম করলো কেন? ধরে নিচ্ছি তার বেসিক সেফটি সেন্স, কমন সেন্স ও নেই। ধরে নিচ্ছি সে কিঞ্চিত বোকা। কিংবা সে আদতে এডভেঞ্চার চায়। তো সে যেটা করেছে তার ফল হলো এই, যে সে মৃত, লোকগুলিকে খুঁজে বার করতে বেগ পেতে হলো।
    ওই এক-ই ঘটনা মেরুক্যাবে হতে পারে না? ওই এক-ই রকম ঘটনা এই জে এন ইউ র ছাত্রটি ঘরের ভিতর করেনি? এবার তুমি বলবে বাচ্চা মেয়েটির বাবা -মা কেন তাকে একা জামাইবাবুর সাথে থাকতে পাঠিয়েছেন? তারপর আমি উদাহরণ দেখাবো যেখানে বাবা মেয়েকে ধর্ষণ করেন, আর আমার এক আত্মীয়া আমাকে বলেছিলেন মেয়েকে আমি তার বাবার সাথেও একা ছাড়িনা। আর কোথায় যাওয়া যায়, কতদূর?

    কশন এই ভাবেই নেগেটিভ ইমপ্যাক্ট বিস্তার করে। আমি একবার-ও বলছি না, যে এই ভালনারেবল সিচুয়েশনে নিজেকে ফেলাটাই বুদ্ধিমানের কাজ। কিন্তু সিচুয়েশনটাকে ঐরকম না রাখতে চাইলে আঙ্গুল ভিকটিমের দিক থেকে ঘোরাতে হবে, আর সেটা আমাদেরই আগে করা উচিত বলে মনে করি।
  • π | ০৪ মার্চ ২০১৪ ১৩:৩৪213462
  • দুটো প্রশ্ন করি। উত্তরগুলো শুনতে আগ্রহী। পার্ক স্ট্রীটে সুজেট কি ক্যালাসনেস দেখিয়েছিল? যা ঘটেছিল, তার জন্য তার ক্যালাসনেসকে দায়ী করা যাবে ?
  • jhiki | ০৪ মার্চ ২০১৪ ১৩:৩৩213461
  • যা বুঝছি তাতে লোকজন বাইরে বোমাবৃষ্টি দেখার পরও বাইরে বেরোনোর সিদ্ধান্ত নেবে কিনা - তার কথা হচ্ছে, তার হয়ে সিদ্ধান্ত অন্য কেউ নিয়ে তার ওপর চাপিয়ে দেওয়ার নয়।
    এই দুটো জিনিস কীকরে যে বারবার এক হয়ে যাচ্ছে কে জানে!!!
  • de | ০৪ মার্চ ২০১৪ ১৩:৩১213460
  • বৃত্ত সম্পূর্ণ! কাজে যাই!
  • π | ০৪ মার্চ ২০১৪ ১৩:২৯213459
  • নিজের নিরাপত্তা নিয়ে কেউ সচেতন হতেই পারে, তাই নিয়ে যে যার মত চলবে,স্ট্র্যাটেজি ঠিক করবে, কিন্তু কিছু ঘটলে আর যাই হোক, ক্যালাসনেসকে 'দায়ী' করলে দুটো কথা এসেই যায়। দায়টা প্রশাসনেরই।
  • sosen | ০৪ মার্চ ২০১৪ ১৩:২৭213458
  • করা যায়না? কি মনে হয়? কখনো এরকম extrapolation দেখো নি? আমি তো প্রত্যেকদিন এবং প্রতিনিয়ত দেখি। আশংকা থেকে আরো বেশি আশংকা জন্ম নেয় এবং আশংকার ভিত সুদূরপ্রোথিত।
    দু-দি, দিয়ে দ্যায়, এবং দ্যায় না এই ব্যক্তিস্বাধীনতার প্রশ্নকে স্পেস দেওয়ার জন্যই তো নিরাপত্তা প্রয়োজন? বাইরে বোমাবৃষ্টি হলে আমি আমার প্রিয়জনকে ঘর থেকে বাইরে বেরোতে দেবই না তো? তার ব্যক্তিস্বাধীনতায় হাত তো পড়বেই তখন।
  • de | ০৪ মার্চ ২০১৪ ১৩:২৬213457
  • এখানে যারা বেসিক সেফটি সেন্স নিয়ে লিখছে আর তার স্ট্র্যাটেজি নিয়ে বলছে - সেটার সঙ্গে যে সোসেন বর্ণিত স্ট্র্যাটেজি আর সেফটি সেন্সের আকাশ - পাতাল তফাত আছে, সেটা সোসেন নিজেও জানে!
  • Ekak | ০৪ মার্চ ২০১৪ ১৩:২৩213456
  • ওগুলো পুওর স্ট্রাটেজি। যেমন কেও ট্রেনে খাবার অফার করলো। এড়িয়ে গেলুম। আবার এক দেহাতি পরিবার গুষ্টি শুধ্ধু খাচ্ছে অনেক করে বলল একটু খেতে। খেয়ে নিলুম। ওই আরকি চোখ কান খোলা রেখে মোটিফ বোঝার চেষ্টা। স্ট্রাটেজি ব্যাপারটাই তিন পা এগোনো, দু পা পিছনো। আটকে থাকা না। মাথার মধ্যে কাজ করে "বড়জোর কী হতে পারে "। লোকে যে এত বিশ্বাসের কথা বলে, তাহলে অপরিচিতের বাড়িতে থাকার সময় দরজার ছিটকিনি চেক করে ক্যানো। কেন একবার উঁকি মেরে দেখে নেয় খাটের তলা। মাথার মধ্যে সম্ভাবনা কাজ করে বলেই তো। বিশ্বাস এর শক্তি ইত্যাদি কার কত বড় সেটা বোঝা যায় একসঙ্গে ট্রেকিং পার্টনার হলে। এক তাঁবু তে এমনকি দরকারে একটাই কম্বল ভাগ করে নিতে হলে। অমন সম্পর্ক এই বয়েস অবধি মাত্র দুজন হয়েছে। বাকি ক্ষেত্রে লাস্ট মোমেন্টে মাথায় "না " নির্দেশ পেয়েছি। এবার যদি খুঁটিয়ে দেখি যে দুজন মেয়ে বন্ধু যাদের ক্ষেত্রে এত বিশ্বাস রাখি এবং তারাও রাখে সেটা কি বিশ্বাস ? না। উই হ্যাভ কাম এক্রস টাইম। দ্য রিলেশন ইস ওয়ে কস্টলি দ্যান ফিউ মোমেন্টস ডিসগ্রেস। অনেক পরীক্ষা পেরিয়ে তবে স্ট্রাটেজি সিস্টেম তৈরী হয়েছে দুর বাল ওসব কাটা। ওর জন্যে বাকি দুনিয়া পরে আছে। এসবি মাথার ভেতর ক্রমাগত চলতে থাকা স্ট্রাটেজি সিস্টেম যে আগের প্রুভ্দ রেসাল্ট কে "বিশ্বাস" করছে কিন্তু এক্সেপশন ব্লক রেখে। ব্যাপারটা ইভলুসনারী। থেমে থাকা নয়।
  • de | ০৪ মার্চ ২০১৪ ১৩:২২213455
  • নেগেটিভ কশন কাকে বলে? বম্বের এস্থারের কেসটাই যদি ধরি - মেয়েটিকে স্টেশনে এসে একটি অজানা অচেনা লোক ক্যাব ড্রাইভার হিসেবে পরিচয় দিলো, বললো তিনশো টাকা দিলে পৌঁছে দেবে। যেখানে এলটি টার্মিনাসে অসংখ্য মেরু ক্যাব জয়েন্ট, প্রীপেড জয়েন্ট, সেখানে প্রথমত এই অজানা লোকের গাড়িতে আলটপকা গাড়িতে ওঠার ডিসিসনটাই ভুল। এরপরে লোকটি বাইরে এসে বলে গাড়ি খারাপ, চলছে না। সে তার বাইকে করে মেয়েটিকে ছেড়ে দেবে। কি বলে মেয়েটি বাইকে উঠলো? একা অজানা শহরে অচেনা লোকের বাইকে ওঠার সময়ে কোথাও বেসিক সেফটি সেন্স ট্রিগার করলো না? এই বেসিক সেফটি সেন্সটা তাহলে কি শেখনো হয়নি? এর পরেও আরো একটি লোক বাইকে ওঠে এবং পুরো ভুল ডিরেকশনে বাইক নিয়ে গিয়ে যা হবার হয়! ওই বাইশ -তেইশে তো আমিও বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলাম - এই বম্বেতেই - কিন্তু এমন ভুল করার কথা তো কখনো মনে হয়নি। এতো বিশ্বাস কেন করবো অচেনা মানুষকে? এর পরেও পুলিশের দাবী লোকটি ড্রাঙ্ক ছিলো। সেটাও তো আরেকটা কারণ হতে পারতো লোকটিকে অ্যাভয়েড করার!
  • hu | ০৪ মার্চ ২০১৪ ১৩:১৯213454
  • দু-দির ওয়ানলাইনারগুলো মোক্ষম!
  • hu | ০৪ মার্চ ২০১৪ ১৩:১৮213453
  • নিজের ধারনার ওপর ভিত্তি করে অন্যের ব্যাক্তিস্বাধীনতা বেঁধে দেওয়া আর নিজের বুদ্ধি খাটিয়ে নিজের নিরাপত্তার ব্যাপারে সতর্ক হওয়া এক হল? যেকোন সিচুয়েশনকেই কি এক্স্ট্রাপোলেট করা যায়?
  • Du | ০৪ মার্চ ২০১৪ ১৩:১৫213452
  • দিয়ে দ্যায়, দ্যায় না এগুলো~ই তো বড় গন্ডগোলের জায়গা
  • sosen | ০৪ মার্চ ২০১৪ ১৩:০৫213451
  • ইন দ্যাট কেস, লোকে যখন স্ট্র্যাটেজি সিস্টেম নিয়ে বাড়ির মেয়েদের বেরোতে দেয় না, চটপট বিয়ে টিয়ে দিয়ে দেয়, বাইরে চাকরি করতে বা পড়তে পাঠাতে চায় না, সেটাও এক ধরনের সাবধানতা, এবং তাদের কাছে বাস্তব সত্যি। সেটাকে অপোজ-ও করা যায় না। কারণ তারাও ওই বিলিফ সিস্টেমে বিশ্বাসী নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত