এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • hu | ০৪ মার্চ ২০১৪ ১২:০৪213421
  • না, একজন সাংসদ, আইন আর হাইকোর্ট অর্ডার এই কথাগুলো বলতে পারে না। সেই বলাকে কেউ সমর্থনও করেনি ঃ-)
  • সিকি | ০৪ মার্চ ২০১৪ ১১:৫৯213419
  • ডি কোম্পানি বোধ হয়। :-)
  • sosen | ০৪ মার্চ ২০১৪ ১১:৫১213418
  • সাবধানবিধি আমরা মেনে চলতে পারি। কিন্তু যদি সাবধান হওয়ার প্রকৃত প্রয়োজন থাকে, তাহলে প্রশাসনকে সে সম্পর্কিত ব্যবস্থা নিতে হয়। ব্যক্তিগত লেভেলে যেটা বলা ঠিক, একজন সাংসদ, একটা হাইকোর্ট অর্ডার, একটা আইন সেই এক-ই জিনিস বলতে পারে কি?
    বলার কথা যেটা, আঙ্গুল ঘুরিয়ে নিলে বোধহয় আখেরে এম্পাওয়ারমেন্টের সুবিধে হয়। মহিলাচালিত ক্যাব দাও এয়ারপোর্ট, স্টেসনে, ঠিকঠাক ৯১১ চালু করো। এইগুলো কশন-এর পজিটিভ দিক। ব্যক্তিগত কশন থাকলেও প্রথমে এইগুলো বললে কাজে দেয়। কারণ কশন বাড়তে বাড়তে অনেকদূর নেমে যেতে পারে, বাড়ির মধ্যে থাকো, পুরুষ সঙ্গী ছাড়া চলাফেরা করো না ইত্যাদি। সেইটাই হয়।
    বাড়ির মধ্যেও তো কেউ নিরাপদ নয়, কাজেই এই জমিটা না দেওয়াই হয়ত ঠিক।
  • jhiki | ০৪ মার্চ ২০১৪ ১১:৪৭213417
  • সিকি কোন কোম্পানিতে কঙ্গনাকে দেখেছে??
  • nutcase | ০৪ মার্চ ২০১৪ ১১:৪৬213416
  • অ, এই মেয়েটা। এ তো ফ্যাশন আর হিরোইনেও ছিলো মনে হচ্ছে।
  • সিকি | ০৪ মার্চ ২০১৪ ১১:৪৫213415
  • অজ্জিত একদম গাঁইয়া।



    লাইফ ইন আ মেট্রো দেখেছো? কোম্পানি দেখেছো?
  • Sibu | ০৪ মার্চ ২০১৪ ১১:৪৩213414
  • নিরাপত্তার ব্যাপারে। আমি যদি সন্ধের পর ওয়াটস বা ঐ অঞ্চলে দশ-বিশ হাজার ডলার ক্যাশ পাবলিকলি ডিসপ্লে করি, বা, খুব ফ্ল্যাশি জামা কাপড় পড়ি তো সেটা বোকার কাজ। মাগড হলে সেটা পুলিসের দোষ। আমি বোকার মত কাজ করেছি বলে তাতে পুলিসের দায়িত্ব একটুও কমে না। কিন্তু আমার কাজটা না করাই উচিত।

    এবার সেই কাজটা লস এঞ্জেলস এয়ারপোর্টে করলে ততটা বোকার কাজ নয়। রিজনেবল আর আনরিজনেবলের মধ্যে ফারাক করতে না পারলে আর কি বলা।
  • jhiki | ০৪ মার্চ ২০১৪ ১১:৪০213411
  • ছবি দেখে আর কী বুঝবে, তিনি নাকি খুব ভালো অভিনেত্রী!! অভিনয় দেখে মতামত দিতে হবে।
  • Bhagidaar | ০৪ মার্চ ২০১৪ ১১:৪০213412
  • কঙ্কনাকে নিয়ে কথা হচ্ছে না কঙ্গনা কে নিয়ে?
  • hu | ০৪ মার্চ ২০১৪ ১১:৪০213413
  • ঝিকি যেটা লিখল সেটাই। শুধু মেয়েরা কেন, আমি তো মনে করি ছেলেদেরও রাস্তাঘাটে চলাফেরার সময় এই সতর্কতাগুলো মেনে চলা উচিত। অ্যাবসেন্স অফ কশনকে 'রুট কজ' কেউ কি বলেছে?
  • nutcase | ০৪ মার্চ ২০১৪ ১১:৩৮213410
  • "If someone's chest size becomes a criterion to be the nation's leader, should a woman aspirant match that with her bra size?"

    শোভা দে এইটা হেব্বি দিয়েছে।
  • nutcase | ০৪ মার্চ ২০১৪ ১১:৩৭213409
  • কেউ উক্ত কঙ্গনাদেবীর একটা ছবি পোস্টাবে পিলিজ? ইনি কিনি দেখতে ইচ্ছে যায়। আপিস নেটওয়ার্কে আর সার্চাতে চাইনে।
  • Sibu | ০৪ মার্চ ২০১৪ ১১:৩৬213408
  • পাওয়ার স্লিপ আমার ফোঙে লোড করে দেখব [আওয়ার বাজেটের কি হয়।
  • jhiki | ০৪ মার্চ ২০১৪ ১১:৩৫213407
  • আমি যে কয়েকটা পুরুষকে চিনি তারা তো কঙ্গনাকে দেখলে চ্যানেল পাল্টে দেয় ঃ)

    সবকিছুর এত নারী-পুরুষ ভেদ দেখে টোটাল বোর হয়ে গেলাম।

    আর হ্যাঁ, আমি বা আমার পরিবারের পুরুষেরাও মাঝরাত সংক্রান্ত নিরাপত্তাবিধিগুলো মেনে চলি। এখন অবধি যে সব দেশে গেছি, সব দেশেই।
  • Bhagidaar | ০৪ মার্চ ২০১৪ ১১:৩৩213406
  • গ্রেম স্মিথ রিটায়ার করলো।
  • nutcase | ০৪ মার্চ ২০১৪ ১১:৩০213405
  • কঙ্গনাকে আমি কখুনো দেখিইনি!
  • সিকি | ০৪ মার্চ ২০১৪ ১১:২৮213404
  • মেয়েরা কঙ্গনাকে ইন জেনারেল পছন্দ করে না - ক।

    আমার মন্দ লাগে না।

    টুয়েলভ ইয়ার্স আ স্লেভ নামিয়ে ফেল্লাম। মোটামুটি ভালোই প্রিন্ট।
  • π | ০৪ মার্চ ২০১৪ ১১:২৭213403
  • আপাত্তি ক্যালাসনেসকে 'দায়ী' করা নিয়ে।
  • sosen | ০৪ মার্চ ২০১৪ ১১:২০213402
  • আরো যেটা ভেবে দেখা যেতে পারে, এমপাওয়ার্ড মেয়েরা প্রথমেই যদি রুট কজ হিসেবে এব্সেন্স অব কশনের কথা বলে তার নেগেটিভ প্রভাব কিন্তু প্রচন্ড। এটা ঠিক প কারেক্টনেসের ব্যাপার নয়,তার থেকেও বেশি কিছু।
  • Du | ০৪ মার্চ ২০১৪ ১১:১৫213401
  • বেশি বিশ্বাস না করে বিশ্বাস করতে পারার মত অবস্থায় সারা জীবন থাকাই স্বস্তিদায়ক মনে হয়
  • hu | ০৪ মার্চ ২০১৪ ১১:১০213399
  • একটা আদর্শ পরিস্থিতিতে এক্জন মানুষ আরেকজনকে বিশ্বাস করবে এমনটাই তো হওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্যবশত সেই পরিস্থিতি যখন নেই তখন কিছু সাবধানতা অবলম্বন করা উচিত বলেই আমার মনে হয়। জানি এর সূত্র ধরে অনেক তর্ক উঠতে পারে। এটা হয়ত নিজের নিজের চারিত্রিক বৈশিষ্ট্য। আর সাবধান হলেই যে দুর্ঘটনা ঠেকানো যায় এমনও তো নয়। কোন পরিস্থিতিতে কি না করলে কি ঘটতে পারত তার বিচার করে লাভ নেই। তবে সাধারন কিছু প্রিকশন যদি একটা প্রাণ বাঁচায়, আমি তো চাইব আমার প্রিয়জনেরা তা মেনে চলুক। তারমানে এটা অবশ্যই বলতে চাইছি না যে মানুষের সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব নয়।
  • nutcase | ০৪ মার্চ ২০১৪ ১১:১০213400
  • সেই যে প্পন আর শিবুদার সঙ্গে একবার কথা হইসিলো - স্মার্ট ফোং-এর আইডল সিপিইউ নিয়ে কামকাজ করার? এই ন্যান - আইডিয়াটা এক্কেরে অ্যাবসার্ড নয়। বার্কলে থেকে BOINC for Android বের করার পর এবার স্যামসুং -

    http://www.sammobile.com/2014/02/14/samsungs-new-mobile-alarm-app-lets-you-dedicate-unused-computing-power-to-scientific-research/
  • sosen | ০৪ মার্চ ২০১৪ ১১:০৯213398
  • এই কথাগুলো আগে অনেকবার বলা হয়েছে বোধহয়। ব্যক্তিগত লেভেলে সাবধানতা অবলম্বন করার সাথে রাষ্ট্রনীতিকে গুলিয়ে ফেললে হবে না।
  • de | ০৪ মার্চ ২০১৪ ১০:৫৮213397
  • যা পরিস্থিতি তাতে মেয়েরা সাবধান না হলে এধরণের ঘটনা আরো বাড়বে -- বুদ্ধি করে চলাটা জরুরী, আগে তো মেয়েগুলো বাঁচুক তারপরে তো লড়াই! এই মেয়েটি বেঁচে থাকলে ও পেশাগত দক্ষতায় ওপরে উঠলে সামগ্রিক নারীসমাজের অনেক বেশী উন্নতি হোতো, এইভাবে বিশ্বাস করে মরে না গিয়ে। উইমেন এমপাওয়ারমেন্ট ক্রমাগত বাড়তে থাকলে সমাজের দৃষ্টিভঙ্গী পাল্টাতে বাধ্য হবে। অ্যাজ আ হোল সামাজিক মানসিকতা আর দৃষ্টিভঙ্গীর পরিপূর্ণ পরিবর্তন না হলে কোনদিনই সমাজ থেকে পুরোপুরি এই ধরণের ঘটনা উৎখাত হবে না। ততদিন অবধি সাবধানে চলা, বুদ্ধি করে চলা!
  • jhiki | ০৪ মার্চ ২০১৪ ১০:৫৭213396
  • গুন্ডে এখন দেখার কোন ইচ্ছে নেই, পরে টিভিতে দিলে বাই পার্টস দেখব।
  • π | ০৪ মার্চ ২০১৪ ১০:৫২213395
  • সেই লাইনে ভাবলে, ছোটো পোষাক পরা, রাত করে বাড়ি ফেরা এগুলোও ক্যালাসনেস হিসেবেই পরিগণিত হবে না কি?
    পার্ক স্ট্রীট ঘটনার পরেও এই লাইনে বলা হয়েছিল মনে আছে, এই পাতাতেই, যে মেয়েটির সাবধানতা অবলম্বন করা উচিত ছিল, মেয়েটি ক্যালাসের মত কাজ করেছে ইঃ। ( ডিঃ চরিত্রের দোষ টোষ... ঐ লাইনে বলছিনা।) তাই নিয়ে অনেকেই আপত্তিও তুলেছিলেন। হেমা মালিনীর বক্তব্যও, যদ্দুর মনে পড়ছে, এই লাইনেই ছিল। তাই নিয়েও হইচই হয়েছিল।
  • sosen | ০৪ মার্চ ২০১৪ ১০:৫০213394
  • আমার কঙ্গনাকে দারুণ লাগে।
  • de | ০৪ মার্চ ২০১৪ ১০:৪৬213393
  • কি মিত্তি ছবি বুনুর -- তখন থেকেই ছেলের দৃষ্টি ওপরে -- পাহাড় ?
  • de | ০৪ মার্চ ২০১৪ ১০:৪৪213392
  • হানুদার জন্যি ফোলোরার আপডেট - জারুল, শিরিষ, রাধাচূড়া, পলাশ, কৃষ্ণচূড়া, মর্নিং গ্লোরি - এই আমি চিনি - এছাড়া আরো অনেক অনেক গাছ আছে - আমি নাম জানিনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত