এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ০৪ মার্চ ২০১৪ ১০:৩৯213390
  • ফুটবল নিয়ে বুনুর ছবি
  • π | ০৪ মার্চ ২০১৪ ১০:৩৭213389
  • ম্যাগির মত চুল থাকলে, তবে অবশ্য। লাইফ ইন এ মেট্রোতে ঐ ইস্তিরি করা চুলে তেমন ভালো লাগে নাই।
  • π | ০৪ মার্চ ২০১৪ ১০:৩৫213388
  • আমার তো কঙ্গনাকে দিব্ব লাগে।
  • kc | ০৪ মার্চ ২০১৪ ১০:২৬213387
  • শাদি কে সাইড এফেক্টস বেশ মজার লাগল।
  • kc | ০৪ মার্চ ২০১৪ ১০:২২213386
  • মেয়েদের জেনেরেলি কঙ্গনাকে খারাপ লাগে। কেন জানিনা।
  • Sibu | ০৪ মার্চ ২০১৪ ১০:২১213385
  • দেখলে ভাল হয়। তবে না দেখে রিভ্যু লিখলেই বা কি? যাহা ঘটে সব সত্য নয়, কবি তব মনোভূমি রামের জনমভূমি অযোধ্যার চেয়ে সত্য জেনো।

    কোটেশন মার্কা দেই নাই। ধরতে পারবেন না। জলকে নামলেই বা কি?
  • nutcase | ০৪ মার্চ ২০১৪ ১০:১৯213384
  • আমি আগামী পাঁচদিনে কী কী দেখবো লিস্টি দিই -

    Stranger by the lake
    Inside Llewyn Davis
    Requiem of a dream
    The Spectacular Now
    Short Term 12
    12 Years a Slave
    Mud
    American Hustle
    The Hunt
    La Grande Bellezza
    Her
    Enough Said
    তাসের দেশ
  • byaang | ০৪ মার্চ ২০১৪ ১০:১৮213383
  • লেখার জন্য দেখবি।
  • নেতাই | ০৪ মার্চ ২০১৪ ১০:১৫213381
  • আমি গুন্ডে দেখিনি
    না দেখেই লিখবো?
  • byaang | ০৪ মার্চ ২০১৪ ১০:১৫213382
  • ঝিকি কি গুন্ডেও দেখে ফেলেছে?
  • byaang | ০৪ মার্চ ২০১৪ ১০:১৩213380
  • নেতাইয়ের গুন্ডের রিভ্যু পড়ে তবে আমি গুন্ডে দেখব বলে অপেক্ষা করে আছি।
  • Sibu | ০৪ মার্চ ২০১৪ ১০:১২213378
  • আপনেরা গভীরভাবে বিচের বিবেচনা করে সামারি লিখে দেবেন। আমি সেই হিসেবে সিন্মা দেখে নেব। আর নেতাই যদি রিভ্যু লিখে দেয় তো সোনায় সোহাগা হয়।
  • byaang | ০৪ মার্চ ২০১৪ ১০:১২213379
  • কঙ্গনাকে অসহ্য খারাপ লাগে। আলিয়া ভাটকে এখনো দেখা হয় নি।
  • Du | ০৪ মার্চ ২০১৪ ১০:০৯213377
  • আমিও। এমনকি অর্জুন কাপুরকেও বেটার লাগছে ওর সাথে জুড়িতে ছবিতে ঃ)
  • নেতাই | ০৪ মার্চ ২০১৪ ১০:০৭213376
  • কঙ্গনাকে আমার মন্দ লাগেনা। দেখা যাক কুইন কেমন হয়।
  • jhiki | ০৪ মার্চ ২০১৪ ০৯:৫৯213375
  • কঙ্গনা একটা যাচ্ছেতাই রকমের ওভারহাইপ।
    তবে আপাততঃ আমি ভাটকন্যার দিকে একটু ঝুলে আছি।
  • byaang | ০৪ মার্চ ২০১৪ ০৯:৫৪213374
  • কঙ্গনা আছে যখন, দায়িত্ব নিয়ে ঝুলিয়ে দেবে।
  • Du | ০৪ মার্চ ২০১৪ ০৯:৫৩213373
  • বুঝেছি ঃ)
  • Du | ০৪ মার্চ ২০১৪ ০৯:৫২213372
  • গাল্ফোলা সি-- কি?
  • নেতাই | ০৪ মার্চ ২০১৪ ০৯:৪৮213370
  • আমি কুইন দেখবো বলে ওয়েট করে আছি। বাড়াবাড়ি ঝুল না হয় আবার সিনেমাটা।
  • jhiki | ০৪ মার্চ ২০১৪ ০৯:৪৮213371
  • আমি ইন্ডিয়া ক্লাবের হোলির জন্য অপেক্ষা করছি, ছেলের সাথে 'বালম পিচকারি' তে নাচার প্রমিস করেছি ;)
  • byaang | ০৪ মার্চ ২০১৪ ০৯:৩৭213369
  • আমি গুলাবি গ্যাংয়ের জন্য ওয়েট করছি। আহা কত দিন পর জুহি চাওলা, তাও নাকি আবার ভিলেন!
  • byaang | ০৪ মার্চ ২০১৪ ০৯:৩৪213368
  • অরণ্যদা ঃ)))
  • jhiki | ০৪ মার্চ ২০১৪ ০৯:৩০213367
  • ভিদ্যা-ফারহানকে পয়সা খরচ করে দেখব না ঃ)
    হাইওয়ে দেখার ইচ্ছে ছিল, গালফোলা সিনড্রোমের জন্য কাটিয়ে দিতে হল ঃ(
  • aranya | ০৪ মার্চ ২০১৪ ০৯:১৬213366
  • বালাই ষাট, আর কবছর পর তো ব্যাঙাচি তার গার্লফ্রেন্ডের সাথে সিন্মা দেখবে, একা দেখবে কেন :-)
  • sosen | ০৪ মার্চ ২০১৪ ০৯:১১213365
  • আমার একা একা সিনেমা দেখতে ভাল্লাগেনা।
  • byaang | ০৪ মার্চ ২০১৪ ০৯:০২213364
  • তবে ঝিকি তো একটা কথা জানে না, সেটা হল, আমি শাদি কে সাইড এফেক্ট্স দেখে ফেলেছি।
  • byaang | ০৪ মার্চ ২০১৪ ০৯:০১213363
  • সঙ্গীর অভাবে সেই ফার্স্ট ইয়ারে আমার লাস্ট অফ দা মহিকান্স দেখা হয় নি, তাতে খচে গিয়ে সেই যে আমি একা একা সিনেমা দেখা শুরু করলাম হলে গিয়ে আজ অব্দি থামতে পারি নি। তবে ইদানিং আমি একা একা সিনেমা দেখলে ব্যাঙাচি এত গাল ফোলায় যে তাকে সঙ্গে নিয়ে যেতেই হয়। ব্যাটা বুঝছে না, আর কবছর পর সিনেমা দেখতে যাওয়ার সঙ্গী হিসেবে লাস্ট অপশন হবে তার মা। তখন বরং নিজেই একা দেখা প্রেফার করবে।
  • byaang | ০৪ মার্চ ২০১৪ ০৮:৫৭213362
  • পম্পেই দেখা হয় নি। আমি গত শুক্কুরে দেখলাম মিস্টার পিবডি অ্যান্ড শারমান। অ্যানিমেশন। খুব মজার। আমার আর ব্যাঙাচির দুজনেরই ভালো লেগেছে। আর তার আগের শুক্কুরে মনুমেন্ট্স মেন, সেটা দেখে ব্যাঙাচি ফিদা হয়ে গেছে।
    পম্পেই দেখা হয় নি, কারণ ওটা 'A'। টুয়েল্ভ ইয়ার্স আ স্লেভ ও 'A' ছিল, ওটা ব্যাঙাচিকে দেখাতে গিয়ে অ্যাতো কাঠখড় পোড়াতে হয়েছে যে সে এক অ্যাডভেঞ্চার। কিন্তু আজকাল আমার দুর্বল হৃদয় পনেরোদিন অন্তর অন্তর অত বেশি টেনশন নিতে পারে না বলে ব্যাঙাচি আর আমি পম্পেই দেখার সিদ্ধান্তটা মুলতুবি রেখেছি আপাতত।
  • sosen | ০৪ মার্চ ২০১৪ ০৮:৫২213361
  • আমার তো হলে যাওয়াই হয় না। সময় আর সঙ্গী দুয়ের-ই অভাব। আর কুঁড়েও হয়ে গেছি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত