এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ০২ মার্চ ২০১৪ ০৮:৫৫213090
  • ফিজিকাল এডুকেশনে আবৃত্তি, গান?!
  • | ০২ মার্চ ২০১৪ ০৮:৫০213089
  • কেন মুখস্থ করলে?
  • Abhyu | ০২ মার্চ ২০১৪ ০৮:৪৭213088
  • ঊমিলা নয় হে, ঊর্মিলা :)
  • aka | ০২ মার্চ ২০১৪ ০৮:৪৬213086
  • স্মাইলি ভুলে গেছি।

    ঃ))
  • aka | ০২ মার্চ ২০১৪ ০৮:৪৬213087
  • স্মাইলি ভুলে গেছি।

    ঃ))
  • aka | ০২ মার্চ ২০১৪ ০৮:৪৫213085
  • সম্মুখ সমরে পড়ি, বীরচূড়ামণি বীরবাহু, চলি যবে গেলা যমপুরে
    অকালে, কহ, হে দেবি অমৃতভাষিণি! কোন বীরবরে বরি সেনাপতিপদে,
    পাঠাইলা রণে পুনঃ রক্ষঃকুলনিধি রাঘবারি? কি কৌশলে, রাক্ষসভরসা ইন্দ্রজিত মেঘনাদে, অজেয় জগতে, ঊমিলাবিলাসী নাশি, ইন্দ্রে নিঃশঙ্কিলা? বন্দি চরণারবিন্দ, অতি মন্দমতি আমি, ডাকি আবার তোমায়, শ্বেতভূজে ভারতি, যেমতি মাতঃ, বসিলা আসিয়া বাল্মিকীর রসনায় (পদ্মাসনে যেন) তেমতি দাসেরে আসি দয়া কর সতী, গাইব মা, বীররসে ভাসি মহাগীত। উরি দাসে, দেহ পদছায়া। তুমিও আইস দেবি, তুমি মধুকরী কল্পনা, কবির চিত্ত ফুলবনমধু লয়ে রচ মধুচক্র, গৌড়জন যাহে আনন্দে করিবে পান সুধানিরবধি।

    (সিক্সের পরে এই একটু আগে মুখস্ত করলাম)
  • aranya | ০২ মার্চ ২০১৪ ০৮:০৪213084
  • সাদা ধুতি পাঞ্জাবী-তে তারাপদ স্যার, অসাধারণ দখল ছিল বাংলায়
  • Abhyu | ০২ মার্চ ২০১৪ ০৮:০৩213083
  • তারাপদ স্যার অপুর কল্পনা পড়িয়ে হঠাৎ একদিন ক্লাসে পড়া ধরলেন - অপুর পুরো নাম কি? আমরা সব কিছু ট্রাই করলাম - অপূর্ব (এটা গেস করা সোজা) বন্দ্যোপাধ্যায় পর্যন্ত (বিভূতিবাবু যখন ওর স্রষ্টা, হতে তো পারে) - শেষ পর্যন্ত এই শর্মিষ্ঠাই আমাদের উদ্ধার করেছিল, ও নিজের পদবী (রায়) ট্রাই করে দেখেছিল।
  • Abhyu | ০২ মার্চ ২০১৪ ০৭:৫৮213081
  • ক্লাস টেনে কোনো একটা আসন করতে হবে, শর্মিষ্ঠা জিজ্ঞাসা করল - স্যার শব-আসন আছে? স্যার বললেন হ্যাঁ সব আসন আছে, যেকোনো একটা করলেই হবে। শর্মিষ্ঠা শবাসন করে দিল :)

    কিন্তু মেয়েটা গাইত খুব ভালো, আমার মতে আমাদের ক্লাসে সব থেকে ভালো গাইত। তাই ওর কোনো অসুবিধে হয় নি ফিজিক্যাল এডুকেশনেও।
  • aranya | ০২ মার্চ ২০১৪ ০৭:৫৮213082
  • নাঃ, আমাদের যোগাসন, দৌড় এসব ছিল
  • Abhyu | ০২ মার্চ ২০১৪ ০৭:৫৫213079
  • তোমাদের সময় থাকত না? আমরা তো ক্লাস ফাইভ থেকে টেন - কবিতা/গান করে যেতাম, বল বীর, বল উন্নত মম শির দিয়ে শুরু করে আমি মৃত্যু চেয়ে বড়ো, এই শেষ কথা বলে যাব আমি চলে দিয়ে শেষ করতাম - যুগল স্যার তাতেও সবাইকেই দশে আট দিতেন।
  • aranya | ০২ মার্চ ২০১৪ ০৭:৫৫213080
  • তিমি, কোন দেশে এলে?
  • aranya | ০২ মার্চ ২০১৪ ০৭:৫১213078
  • ফিজিক্যাল এডুকেশন পরীক্ষায় আবৃত্তি ছিল?
  • Abhyu | ০২ মার্চ ২০১৪ ০৭:৪৯213076
  • *কাজী সব্যসাচীর গলায়
  • Abhyu | ০২ মার্চ ২০১৪ ০৭:৪৯213077
  • স্মৃতি থেকেই লিখেছি, কিন্তু মেমারি এমনকিছু ভালো নয়, আসলে এত ভালো লেগেছিল যে এখনো মনে আছে। রেডিওতে কখনো কবি সব্যসাচীর গলায় শুনেছিলাম এই অংশটা, সে এক অসাধারণ স্মৃতি। তখনই ঠিক করেছিলাম যে মুখস্থ করবো। কেলো হল অন্য জায়গায়। ফিজিক্যাল এডুকেশন পরীক্ষায় এটা বলতে গেলাম। আশা ছিল একটু পরে যুগল স্যার থামিয়ে দেবেন। কিন্তু উনি অপেক্ষা করে রইলেন আমি পুরো মেঘনাদবধ কাব্যটা বলি কি না দেখার জন্যে, শেষে আমাকেই বলতে হল, স্যার এই পর্যন্তই মুখস্ত করেছি!
  • aranya | ০২ মার্চ ২০১৪ ০৭:৪২213075
  • অভ্যু স্মৃতি থেকে লিখলে, প্রডিজিয়াস মেমরি
  • Bhagidaar | ০২ মার্চ ২০১৪ ০৭:২৬213074
  • শেষে অভ্যু-ও কি খেয়েছে শুনিয়ে দিয়ে যাচ্ছে আর তাতেও হিংসে হচ্ছে ---
  • Abhyu | ০২ মার্চ ২০১৪ ০৭:২৩213073
  • সম্মুখ সমরে পড়ি, বীরচূড়ামণি বীরবাহু, চলি যবে গেলা যমপুরে
    অকালে, কহ, হে দেবি অমৃতভাষিণি! কোন বীরবরে বরি সেনাপতিপদে,
    পাঠাইলা রণে পুনঃ রক্ষঃকুলনিধি রাঘবারি? কি কৌশলে, রাক্ষসভরসা ইন্দ্রজিত মেঘনাদে, অজেয় জগতে, ঊমিলাবিলাসী নাশি, ইন্দ্রে নিঃশঙ্কিলা? বন্দি চরণারবিন্দ, অতি মন্দমতি আমি, ডাকি আবার তোমায়, শ্বেতভূজে ভারতি, যেমতি মাতঃ, বসিলা আসিয়া বাল্মিকীর রসনায় (পদ্মাসনে যেন) তেমতি দাসেরে আসি দয়া কর সতী, গাইব মা, বীররসে ভাসি মহাগীত। উরি দাসে, দেহ পদছায়া। তুমিও আইস দেবি, তুমি মধুকরী কল্পনা, কবির চিত্ত ফুলবনমধু লয়ে রচ মধুচক্র, গৌড়জন যাহে আনন্দে করিবে পান সুধানিরবধি।

    ক্লাস সিক্সে মুখস্ত করেছিলাম :)
  • Tim | ০২ মার্চ ২০১৪ ০৭:১৭213072
  • যথরীতি চারক্ষরের দেশে এসে থেকেই মোজা জ্বালানো অভিজ্ঞতা শুরু হয়ে গেছে। পোথোম বিস্সো!
  • ঈশান | ০২ মার্চ ২০১৪ ০৭:১৩213070
  • যেকোনো ফরম্যাটেই, টেস্ট হোক কি কুড়ি-বিশ, জেতা হারা আসল নয়, আসল হল রেলা। ইমরান খান আর মধুবাবু যেকোনো ফর্ম্যাটেই রেলার আলটিমেট।
  • aranya | ০২ মার্চ ২০১৪ ০৭:১৩213071
  • নেট আবাপ নিয়ে সিপুয়েম অ্যাড করলে পারে - সব পরিবর্তন বাঞ্ছনীয় নয়
  • Abhyu | ০২ মার্চ ২০১৪ ০৭:১২213069
  • আজ কড়াইশুঁটির কচুরি, আলুদ্দম আর বোঁদে দিয়ে লাঞ্চ করেছি।
  • aranya | ০২ মার্চ ২০১৪ ০৭:১১213067
  • মধু টু গুড
  • Abhyu | ০২ মার্চ ২০১৪ ০৭:১১213068
  • নতুন চেহারার ধাক্কায় বীতশ্রদ্ধ হয়ে। পরিবর্তন ধাতস্থ হলে পড়ব।
  • ঈশান | ০২ মার্চ ২০১৪ ০৭:০৬213066
  • মধুবাবুকে আমার হেবি পছন্দ আর আবাপর নতুন চেহারা হজম হচ্ছেনা বলে পড়ছিনা। দুচাদ্দিন বাদে ধাতস্থ হয়ে পড়ব। এই দুটো কথা বলার ছিল, যদি আপনাদের কোনো কাজে লাগে, তাই।
  • aranya | ০২ মার্চ ২০১৪ ০৬:৫৬213065
  • নতুন চেহারার ধাক্কায়, না জেনারেলি বীতশ্রদ্ধ হয়ে?
  • Abhyu | ০২ মার্চ ২০১৪ ০৬:৫৪213064
  • আমি আবাপ পড়াই ছেড়ে দিয়েছি কাল থেকে।
  • aranya | ০২ মার্চ ২০১৪ ০৬:৫৩213063
  • অনলাইন আবাপ-র নবরূপ ধাতস্থ হচ্ছে না এখনো
  • Abhyu | ০২ মার্চ ২০১৪ ০৬:১৭213062
  • কোনো বইএর কথা জানি না, তবে রবীন্দ্রজীবনে নিকটাত্মীয়ের মৃত্যু নিয়ে সৈয়দ মুজতবা আলির একটি অসাধারণ প্রবন্ধ আছে। গুরুদেব ও শান্তিনিকেতন নামে একটি প্রবন্ধ সংকলনে সেটি গ্রন্থিত।
  • Abhyu | ০২ মার্চ ২০১৪ ০৫:৫৮213061
  • *কেন রে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত