এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ০১ মার্চ ২০১৪ ২২:৫০213030
  • আকা বাবু

    এটা যে সময়ে লেখা তখন (তখন থেকেই ? ) বাঙালির মেরুদন্ড বলে কিছু ছিলনা। আরও এরকম চাকরির চিঠি পরেছি সেই সময়ের। আগাগোড়া দীনতায় হীন সেসব চিঠির ভাষা পরে জুতো পেটাতে ইচ্ছে করবে। যেন একটা চাকরি ইংরেজ মালিক দিলে বর্তে যায়। মাথা নিচু করে হাত কচলানো শুধু। সেই সময়ে দাঁড়িয়ে মধুকবির এই ভাষা বেশ রাজার প্রতি রাজার ব্যবহারকে মনে করায়। কবিতার বাইরেও মধুসুদনের অনেক গুণ ছিল। আ প্রফাউন্দ পলিগ্লত। আইন ও জানতেন। কোর্টে যেতে চাইতেননা সেকথা আলাদা।
  • byaang | ০১ মার্চ ২০১৪ ২২:৪৭213029
  • রান্নাঘরের ৫০% জিনিস আজ রাতে ফেলে দেব। এত কৌটোবাটা আর সহ্য করতে পারছি না।
  • byaang | ০১ মার্চ ২০১৪ ২২:৪৫213028
  • জেগে। রান্নাঘর খালি করছি। আর হাঁফিয়ে গেলে গুরু পড়ছি।
  • Ekak | ০১ মার্চ ২০১৪ ২২:৪১213027
  • হ্যা, নাটক ছাপাহয়েছিল। কিন্তু মেঘনাদ বধের আগে বন্ধুমহলের বাইরে পরিচিতি আর কোথায়।
  • cm | ০১ মার্চ ২০১৪ ২২:৩৭213026
  • বোকা বোকা প্রশ্ন তবু করেই ফেলি, উনি তখন ঠিক কজনের ভাতের ব্যবস্থা করতেন? আর দারিদ্র্য মানে কি? এই যেমন রাতে একটি করে রুটি এবং মা যদি বলে আমি এবেলা খাবনা আমারটা ছেলে খাক তাও চলবেনা।
  • Abhyu | ০১ মার্চ ২০১৪ ২২:৩১213025
  • ব্যাঙদি কি এখন জেগে না ভোঁস ভোঁস?
  • aka | ০১ মার্চ ২০১৪ ২২:২৭213024
  • চিঠিটা কভার লেটার হিসেবে অতি বাজে। আমি হলে ইন্টারভিউতেই ডাকতাম না।
  • b | ০১ মার্চ ২০১৪ ২১:৫০213023
  • একক, ঐ সময়ে মাইকেলের বেশ কিছু নাটক বেরিয়ে গেছে। দারিদ্র্য ছিলো, কিন্তু সমাজে একেবারে হতচ্ছেদ্দা ছিলো না। আর ১৮৬১ সালেই মেঘনাদবধ বেরোবে, ৬০ সালে তার প্রস্তুতি চলছে সেরেফ। ১৮৬২তে উনি ইংল্যান্ড যাবেন (ভার্সাই নয়), পরে ওখান থেকে ভার্সাই।
  • Ekak | ০১ মার্চ ২০১৪ ২১:১৬213022
  • ম্যামি
    শুধু সময় টা ভাবুন। ষাট সাল মানে তখন ছত্তিরিশ বছর বয়েস। কয়েক বছর আগে রেবেকা কে ছেড়ে কলকাতায় ফিরেছে। প্রথমদিকের লেখালেখি কেও পাত্তা দেয়নি। অর্হিয়েত এর সঙ্গে বিয়ে হয়ে গেছে। সংসারে একটা পয়সা নেই। তিলোত্তমা সম্ভব লেখা হয়েছে কিন্তু সেটাও তেমন কলকে পায়নি। বাট হী বীলিভ্দ দ্যাট হী হাস আ প্রস্পেক্ট। এটা লোক দেখানো ডান্ট নয়। প্রচন্ড আত্মবিশ্বাস নিজের সম্বন্ধে। তার পরের বছরেই বধায় ভার্সাই চলে গেলেন। শুধু অর্থকষ্ট ঝন্ঝাতে জেরবার একটা জীবন অথচ সেল্ফ এস্তিমেসনে কোনো চির ধরেনি।
    আর আমরা কত সহজে ভেঙ্গে পরি। পকেটে টাকা না থাকলেই গলার স্বর নেবে যায়।
  • ম্যামি | ০১ মার্চ ২০১৪ ২০:৫৮213021
  • দারুন চিঠি।
  • ম্যামি | ০১ মার্চ ২০১৪ ২০:৫৩213020
  • থ্যাঙ্ক ইউ।
  • Ekak | ০১ মার্চ ২০১৪ ২০:৫২213019
  • এই যাহ ! খেয়াল করি নি ম্যামি :(

    এই যে সেই পোস্ট টা : আবার কপি করে আনলুম। সিরিয়াসলি এত মনে বল এনে দেওয়া চিঠি বহুকাল পড়িনি।
    ------------------------------------------------------------------------------------------------------------------

    ভদ্রলোকের পদ্য কখনো পোষায়নি, কিন্তু জাত কবি। অস্বীকার করলে মাথায় বজ্রাঘাত হবে। শালা চিঠি লিকেচে দেকো। দেমাক ফেটে পরচে। ইদিকে মিনসে খেতে পায়না ওই দিনগুলোতে। সংসারে আগুন। সাঅলাআঅআআ ........নতুন করে বাঁচার আনন্দ পেলুম।

    My dear Raja Saheb,
    I see an advertisement in the 'Englishman' in which your Highness wants a Magistrate. Allow me to offer my service to you. Your Highness knows that I have been for several years connected with the Calcutta Police and understand criminal matters pretty well. If the salary be worth accepting that is to say, if it be worthy of a Prince like your Highness to offer and a gentleman like myself to accept, pray, write to me and I shall go up. Your Highness must know that I shall have to sacrifice my prospects here if I go up to your country and the offer must be tempting enough to induce me to do so. I shall undertake to give you such a Police Establishment throughout your principality in one year that your Highness will win praise of the British Government. Your Highness must also appraise me on your Princely word that I am not to be turned out at a moment's notice to gratify the hatred of some unprincipled Court-intrigues. Your Highness no doubt knows that such an important post must not be given to any but a gentleman of education and principle and that no gentleman of education and principal will accept such a situation but on very liberal terms.

    With Kind wishes.
    Michael M. S. Dutt
    27th January, 60
    A candidate for the Vacant Magistracy

    Your Highness's very sincerely,
    Michael M. S. Dutt
  • Ekak | ০১ মার্চ ২০১৪ ২০:৫১213018
  • আচ্ছা, এরকম একটা সার্ভিস চালু করলে হয়ত, বাজারে যখন চাহিদা আছে। যারা যারা এরকম নিজের লেখা বই চাইবেন, মলাট ইত্যাদি সিলেক্ট করে দিলে ভেতরে কিছু কন্টেন্ট ঢুকিয়ে বেচে দেবো ! পুরোটাই আগে থেকে ছাপা থাকবে। নাম আর ছবির জায়গাটা ছোট হিট প্রেস মেশিন দিয়ে ম্যানেজ হয়ে যাবে। সবার কাছে থাকবে তার নিজের লেখা বই।
  • ম্যামি | ০১ মার্চ ২০১৪ ২০:৫০213017
  • যাকগে বলবে না তো বলবে না। বিদ্যেসাগরের রেকো টা জানি।
  • Bhagidaar | ০১ মার্চ ২০১৪ ২০:৪৬213016
  • দমুদি ;)
  • Ekak | ০১ মার্চ ২০১৪ ২০:৪৩213015
  • হ্যা, ওটাই :)
  • a x | ০১ মার্চ ২০১৪ ২০:৩৯213014
  • ভয়ংকর চিঠি মানে মধুকবির চিঠি তো? হেব্বি পছন্দ হয়েছে ওটা - ভাবছি শিগ্গিরি যখন আবার চাকরির দরখাস্ত করতে হবে ওটা টুকলি করব। কি ডাঁট মাইরি!
  • ম্যামি | ০১ মার্চ ২০১৪ ২০:৩৬213013
  • কোন চিঠি .. কত পাতায় আছে?
  • | ০১ মার্চ ২০১৪ ২০:৩৫213012
  • অদিতি কবির খেয়া একুশে বইমেলা থেকে কাল শেষদিনের এই ঘটনাটা লিখেছেন। অনুমতি নিয়ে পুরো কপি করে দিলাম। :D

    স্টলে ড। সুলতানা নাজনীনের ভ্রমণ কাহিনী 'আঁচল ভরা ফুল' ছিল। এক ক্রেতা বইটা দেখে রেখে গেছেন, আমি ওটা না গুছিয়ে কি যেন খুঁজছি। এমন সময় স্টলের পাশ দিয়ে যাচ্ছিল এক দম্পতি। মহিলা হঠাৎ বইটার উপরে ঝুঁকে পড়ে প্রায় চেঁচিয়ে উঠল-
    মহিলা- এই দেখো দেখো।
    পুরুষ- কি দেখব?
    মহিলা- বইটা দেখো না।
    পুরুষ- দেখার কি আছে?
    মহিলা- আমাকে কিনে দাও এটা।
    পুরুষ- (বিরক্ত হয়ে) না দেবো না। তুমি বই পড় না। শুধু শুধু কেনার মানে হয় না।
    মহিলা্‌ প্লিইইজ দাও না। আমি সবাইকে এটা দেখিয়ে বলব আমার লেখা।

    বোঝা গেল মহিলার নামও সুলতানা নাজনীন। ভদ্রলোক স্ত্রীর কথায় হতভম্ব হয়ে গেলেন। মলাটে লেখিকার ছবি আছে। সেটা দেখিয়ে উনি বললেন-
    পুরুষ- এটা তো যিনি লিখেছেন মনে হয় তার ছবি।
    মহিলা- হোক, আমি ম্যানেজ করে নেব।
    পুরুষ- আরে! তুমি কি ডক্টরেট? এখানে তো লেখিকার নামের আগে ডঃ আছে!
    মহিলা- বললাম তো ম্যানেজ করে নেব। দাও না!

    চরম বিরক্ত মুখে ভদ্রলোক বইটা কিনে নিলেন। আমি আর বললাম না যে, বইয়ের ভেতরে লেখিকার স্বামী ও সন্তানের ছবি আছে।
  • Ekak | ০১ মার্চ ২০১৪ ২০:২৩213011
  • সবাই তো যার যা বলার বলেছি। এবার এ আলোচনা টা থাক।

    বলি, সেই ভয়ঙ্কর চিঠি টা পড়তে দিলুম আপনাদের, কেও পড়ে দেকলেন ?
  • sosen | ০১ মার্চ ২০১৪ ২০:২২213010
  • ।।
  • cm | ০১ মার্চ ২০১৪ ২০:১৬213009
  • aka | ০১ মার্চ ২০১৪ ২০:০৬213008
  • স্চ, এটা একটা সত্যি ঘটনা। কোনো হাইপোথেটিকাল কেস নয়। এত কম ইনফরমেশনে কিছু জাজমেন্টাল কমেন্ট ছাড়া আর কিছুই দেবার থাকে না।
  • ম্যামি | ০১ মার্চ ২০১৪ ১৯:৫৫213007
  • কুমু, সায়নেরও মনে হয়েছে। আমি হয়তো ঠিকমত বুঝি নি। সবচেয়ে বেশি দরকার মেয়েটির নিজের পরিবারের সাপোর্ট।
  • kumu | ০১ মার্চ ২০১৪ ১৯:৪৪213006
  • ম্যামি, আমার কাছে সুমনের চুপ থাকা ও দুর্যোগের সময় মেয়েটির পাশে নাথাকা (সায়নের লেখানুযায়ী) খারাপ লেগেছে।
  • ম্যামি | ০১ মার্চ ২০১৪ ১৯:১৩213005
  • যাই হোক, আমার মতটা জানানো কর্তব্য মনে করছি। সুমনকে ছেড়ে যাওয়ার কারণ দেখছি না। মেয়েটি সুমনকে বলে শান্তি পেয়েছে। প্রেগন্যান্সি টেস্ট করাতে হবে। পেলে যেন মেয়েটি তার নিজের বাড়িকে জানায়। হাসপাতালের খরচ যেন সুমন না দেয়।
  • ম্যামি | ০১ মার্চ ২০১৪ ১৯:০৫213004
  • সুমনের বাড়ি ম্যাটার করছে কেন? সুমন কি তার বাড়িতে জানিয়েছে?
  • sosen | ০১ মার্চ ২০১৪ ১৮:৪৭213003
  • কৃশানুর কল্যাণী যাওয়া হলনি। --কবে থেকে পেলান করেও
  • cm | ০১ মার্চ ২০১৪ ১৮:৩০213002
  • আমার গভীর তাৎপর্যপূর্ণ দাঁড়িকে কাল কেউ পাত্তাই দেয় নি।
  • h | ০১ মার্চ ২০১৪ ১৮:১৯213001
  • এই মরবিড আলোচনা টা কখন থামবে। মেয়েটার এক পয়সার উপকার তো কেউ করতে পারবে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত