এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ম্যামি | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৫৩212490
  • ব্ল্যাঙ্কি
    গান্ধীভবনে চারসন্ধে রাধিকা মোহন মৈত্র সমারোহ ২৭, ২৮ ১, ২।
  • Blank | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৫০212489
  • ভেজে দিলুম ফোন্নং
  • Blank | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৪৫212488
  • গাড়ি নিয়ে চিন্তা নেই। অনেক গাড়ি মিলবে। হরিদ্বারে বাস স্ট্যান্ডের পাশেই প্রাইভ্ট গাড়ির বুথ আছে। ৬ দিন গাড়ি রাখতে হবে না। আরামসে গাড়ি পেয়ে যাবি। তবে ঐ লাস্ট ভুমিকম্প ইত্যাদির পরে রাস্তার হাল ঢিলে, তাই গাড়ির রেট বেশী।
  • সিকি | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৩২212487
  • নইলে হোয়াটস্যাপ আর ভাইবারে তো আছিই।
  • সিকি | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৩১212486
  • সান্দা, এক তারিখ রাতে দিল্লি ফিরছি। ফোনাবো।
  • b | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:১৭212485
  • অন অ্যানাদার নোটঃ

    টিম কাজাখ্স্তানে থাকেন না? আপনার কাছে কিছু জিজ্ঞাস্য ছিলো। কোথায় মেল করলে পাওয়া যাবে?
  • b | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:১০212484
  • (কি জানি মহায়! সত্যেন দত্তকে কেমন একটা সহ্য করতে পারি না। ভদ্রলোক মিল-ছন্দ এগুলোর ফাঁদে পড়েই গেলেন। ছন্দের জাদুকর বলে ওনার মাথা খেলো কিছু লোক।)

    ভোরাই, দোরোখা একাদশী, তারপরে সেই ক্লাশ টুয়েলভের জিজ্ঞাসিছো, পোড়া কেন গা.. অতীব খাজা লাগতো।

    আসলে ভালো কবিতাগুলো বার রাখা হয়। ঐ মাধ্যমিকের-ই বইতে ছিলো সত্যেন দত্তের চম্পা। পড়ে দেখবেনঃ

    "আমারে ফুটিতে হল বসন্তের অন্তিম নিঃশ্বাসে"

    ওটি আর ভোরাই- কম্পেয়ার করুন একবার।
  • সায়ন | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:০৭212483
  • ব্ল্যাঙ্কি, তোর ফোন নাম্বার আমাকে ইমেল করিস একটু দরকার হ্যাজ (সায়ন্তন ডট de জিমেলে)
  • j | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:০৬212482
  • এই স ওব সিনেমার প্রথমেই তেনার ক্রেডিট দেওয়াটা বোধহয় সাউথের ফ্লিমষ্টার মুখ্যমন্ত্রীদের দেশেও হয় না

    চাঁপার শুরুতে, গুন্ডের শুরুতে .......

    বিটি ডাব্লু, নেতাই গুন্ডের রিভিউ কবে নামাচ্ছে?
  • সায়ন | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:০৩212481
  • আব্বে সিকি কুচ্ছো গাইলাম কই জাস্ট ঠেলা দিয়ে রাখলাম একটু। তোর তো তাই সুন্দরী বাইক হয়েছে আর আমার বুলেটের পহা আজও হল না। সে ঠিক আছে তুই আর কিউপিডদা প্ল্যান বানা। আমি ভাবছি এই জুনে একটু সিকিম ঘুরে আসবো। তখন থাকলে যাবি?
  • Merci beaucoup, Monsieur Rémy | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৫১212480
  • ব্যাপারটা ubiquity-র পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে - রণে, বনে, জলে, জঙ্গলে...

    শহরে যেদিকে তাকান, তাঁর ছবি বা তাঁর কবিতা। সিনেমার শুরুতে ক্রেডিট দেওয়া হচ্ছে। বই পাবলিশ হচ্ছে। খবরের কাগজ বা মিডিয়া তো বাদই দিলাম। গান মেলা হবে - গান মেলার পোস্টার পড়েছে, সেখানেও...ব্রীজ তৈরী হয়েছে কী রাস্তা হয়েছে, সেখানেও দেবী আরাধনা।

    সুতপা দত্তগুপ্ত/তালুকদারের (আশা করি কোয়ালিফিকেশন লিখতে হবে না) গুরুকূলের একটা গ্রান্ট বাতিল হয়ে গেসলো। তো কেন্দ্রীয় সরকারি একটা সংস্থার আসার কথা স্কুল দেখতে। সেদিন স্কুলের সমস্ত ছাত্র/ছাত্রীরা একেবারে নাচের পোশাকে তৈরী হয়ে স্কুলে বসেছিলো। সেই সংস্থার লোকজনকে ধরে গানমেলায় নিয়ে যাওয়া হল - তিনি সেখানে রয়েছেন বলে - এবং তিনি না বেরনো অবধি তাদের ওখানেই বসে থাকতে হল, ফলশ্রুতি হিসেবে গুরুকূলের প্রায় ৫০ জন ছাত্র/ছাত্রী সন্ধ্যে থেকে রাত্তির নটা অবধি বসে রইলো।
  • hu | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৪৭212479
  • একটা কথা বল - এই যে হরিদ্বার থেকে যোশীমঠ আর যোশীমঠ থেকে গোবিন্দঘাট যাব - গাড়ী রাজী হবে ওয়ান ওয়ে যেতে? নাকি দুপিঠের ভাড়া দিয়ে বুক করতে হবে পুরো ছ'দিনের জন্য?
  • Blank | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৩৯212478
  • হরিদ্বার টু যোশীমঠ গাড়িতে এবং রাত্রিবাস - ১ দিন
    গাড়িতে গোবিন্দঘাট তারপর সেখান থেকে ঘাংঘারিয়া - ১ দিন
    ঘাংঘারিয়া টু ভ্যা অ ফা - ১ দিনে যাওয়া আসা
    " " হেমকুন্ড - ১ দিনে যাওয়া আসা
    ঘাংঘারিয়া টু গোবিন্দঘাট - ১ দিন। সেদিন ই গাড়ি নিয়ে যোশী মঠ।
    পরের দিন হরিদ্বার।
    চাইলে একদিন এক্সট্রা নিয়ে যোশীমঠে ল্যাদ খাওয়া যায়।
    দিল্লী থেকে হরিদ্বার এসি বাসে ঘন্তা ৪/৫ নেয়।
  • Merci beaucoup, Monsieur Rémy | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৩৪212477
  • বড় মিডিয়া মনে হয় এসব ভেবেই টুঁ শব্দ করেনি।

    দেবীস্তরে কীভাবে তোলা হচ্ছে সেটা একটু কন্টিনিউয়াসলি ফলো না করলে বোঝা যাবে না। এই যেমন মাধ্যমিকের আগে - একটা স্কুলে গুপি করে এনরোল করিয়ে টাকার বিনিময়ে মাধ্যমিকে বসানোর কেস চলছিলো - সম্পূর্ণ জালি পদ্ধতি। ব্যাপারটা কোর্ট অবধি গড়ায়। শেষে পরীক্ষার আগের দিন দেবী বরাভয় প্রদর্শন করে অ্যাডমিট কার্ড দেওয়ানোর ব্যবস্থা করেন। টিভিতে দেখালো - জনৈক পরীক্ষার্থী কীভাবে "ভীষণ ভীষণ (১০) থ্যাঙ্কিউ" বলছে। তো এই করে ৪১০টা অতিরিক্ত ভক্ত তৈরী হল তো!

    সেইভাবেই আরকি - শিশুপাঠ্য বইয়ে চুপিসারে এগুলো ঢোকানো মানে আস্তে আস্তে মন্দির তৈরীর রাস্তা পরিষ্কার করা। সবাই তো আর আপনাদের মত শিক্ষিত নন যে এগুলো দেবীর লেখা জেনে বাদ দিয়ে দেবেন!
  • de | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৩১212476
  • সব বাবা-মা কি ট্র্যাশ চিনতে পারবে?
  • Reshmi | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:২৪212473
  • সিলেবাসে বোধহয় এখন ঢোকানো হয়নি। আমার তো যা মনে হল, এক্দম ছোটদের ছড়ার বইতে রয়েছে। তো এক্দম ছোটরা তো আর নিজেরা পড়তে পারবেনা, বাবা-মা-ই পড়ে শোনাবে। ওই ট্র্যাশগুলো না পড়ে শোনালেই হলো। তবে সত্যি যদি সিলেবাসে ঢোকানো হয় তাহলে ভাবনার কথা বটে।

    b-এর "ভোরাই" এত খারাপ লেগেছিল কেন? কেমন সুন্দর ছন্দোময় ভোরবেলার বর্ণনা।
  • jhiki | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:২৪212474
  • শিশুপাঠ্য ছড়ার বই-এই তো "তাঁর" ছড়া ঢুকেছে পড়লাম! ব্যপ্তি আরো বেশী নাকি?
  • Merci beaucoup, Monsieur Rémy | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:২২212471
  • হায়, এতদিন আবার লোকজন "আঠারো বছর বয়স" পড়ানোকে ব্রেনওয়াশ বলতো।
  • j | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:১৯212470
  • এদিকে হীরকরাণী ওদিকে মোদী

    আগের বার অটল আর মুরলীমনোহর হাত-দেখা, জ্যোতিষচর্চাকে সিলেবাসে ঢুকিয়েছিল
  • de | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:১৮212469
  • ঝিকি, প্রশ্নটা ছড়া মুখস্ত নিয়ে নয় - প্রপারলি বাংলা সাহিত্য পড়া নিয়ে। বাংলায় এতো ভালো ভালো লেখক - লেখিকা থাকতেও মু ম র মতো ট্র্যাশ লেখা কি করে শিশুপাঠ্য বা কিশোরপাঠ্য বইতে থাকে? ভালো সাহিত্য কাকে বলে বাচ্চারা জানবে না? শাসক দলে থাকলেই ইচ্ছেমতো ট্র্যাশ সিলেবাসে ঢোকানো হবে আর কোথাও কোন প্রতিবাদ হবে না?
  • jhiki | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:১৭212468
  • আমি ব্রেনওয়াশের প্রসঙ্গে লিখেছি, মুখস্ত করার প্রয়োজন না থাকলে ব্রেনওয়াশও ভ্যালিড নয়।
    কবিতা/ ছড়ার মান নিয়ে কোন বক্তব্য নেই ঃ)
  • Merci beaucoup, Monsieur Rémy | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:১৩212465
  • মুখস্থ করা বা না করাটা আদৌ কোনো প্রশ্ন নয় এখানে।
  • সিকি | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:১৩212466
  • নাঃ, আমি আর আমিতে নেই।

    সিরিয়াসলি চাগ্রি ছাড়ার কথা ভাবছি। অল্টারনেট রোজগারের কোনও উপায় বাতলাতে পারেন কেউ?
  • সিকি | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:১৩212467
  • রোবু রোবুনীকে অনেক অনেক অনেক অনেক শুভেচ্ছা। ফটো দিস দু একটা।
  • jhiki | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:০৮212464
  • দে, এখনকার কারিকুলামে ছড়া মুখস্ত কি বাধ্যতামূলক? না হলে অত চাপের কী আছে?
  • de | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:০৫212463
  • কিন্তু গণশক্তি বা আজকাল - কোথাও কি ছেপেছে?

    এই অ্যামাউন্টে ব্রেনওয়াশ কোথাও প্রকাশ্যে আসবে না?
  • b | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:০৪212461
  • সুকান্ত কেনো? সত্যেন দত্তটাকে বাদ দিতে পারলো। ঐ

    "ভোর হল রে ফরসা হল দুলল উষার ফুল দোলা
    আনকো আলোয় যায় দেখা ঐ পদ্মকলির হাই তোলা"

    সে বয়সেও নেওয়া চাপ ছিলো।
  • de | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:০৪212462
  • সান্দা বীটনুনের প্যাকেট দিয়ে গেলো ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত