এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ০০:২২212220
  • হেঃ আমাদের বলে ৫০ বচ্ছর হয়ে গেল আর এ ন বছরেই নাপাচ্চে।
  • | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ০০:২২212221
  • এখন অবধি একজন কেও দেখলাম না যে বিয়ে তে যাবে।
  • Sibu | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ০০:২১212217
  • কুমুর কি কনফি!! রোবুর বে একবারই হবে?
  • kumu | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ০০:২১212218
  • দিল্লীর গুরুরা সব বেআক্কেলের মত আগেভাগে বিয়ে করে ফেলেচে।ইদিকে আমার বিয়েবাড়ী যেতে কী ভাল লাগে।
  • ঈশান | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ০০:১৯212216
  • স্ট্রাইক রেট তো তাহলে খারাপ না। 4.5। জ্জিও বেটা।
  • Arpan | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ০০:১৮212214
  • রোবুর বিয়ে তো জানতাম। স্চও বিয়ে করলেন নাকি! কনগ্রা কনগ্রা।

    ইদিকে কাল আমাদের পারস্পরিক পরাধীনতার ন বছর পূর্তি হল। ভাবলেই কেমন লাগছে। ন বছর!
  • ঈশান | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ০০:১৮212215
  • রোবু তো জানেনা, ক্কী মিস করল। রোবুর বে তে আমি লুঙ্গি ড্যান্স কত্তাম। ;-)
  • শ্রী সদা | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ০০:১৭212213
  • কুমুদি, সে কথা তো ঠিকই। কিন্তু ঐ ছাঃ অঃ আর কি ! দেখি কাল বেলাবেলি বেরোতে পারলে একটা ট্রাই নেব।
  • Lama | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ০০:১৬212212
  • ধুস সর্দিজ্বরে কাবু হয়ে রোবুর বিয়েতে Kআওয়া হল না
  • ঈশান | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ০০:১৫212211
  • সে ভালই হবে। সামনের জানুয়ারিতে একেবারে বে করবে।
  • kumu | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ০০:১৪212210
  • আপিস সারা জেবন থাকবে সদা।রোবুর বিয়ে একবারি হবে।আরো আছে, কাল তুমি না গেলে তোমার বেতে রোবু বরযাত্রী যাবে না।
  • Arpan | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ০০:১৩212209
  • আমি এখনো বলছি মোদি না আসার সম্ভাবনাই বেশি। হয়ত ৯৬ সালের পুনরাবৃত্তি হবে। অর্থাৎ দু বছরের মধ্যে আবার নির্বাচন এবং লংটার্ম বিজেপি আসার পথ পরিষ্কার হবে।
  • kumu | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ০০:১২212208
  • এই সেদিনের কেনা
  • শ্রী সদা | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ০০:১১212207
  • কালকে রোবুদার বিয়ে তে বরযাত্রী যাওয়ার কথা ছিল, কিন্তু আপিসে কাজ এসে পড়ায় আর যাওয়া হবেনা ঃ(
  • kumu | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ০০:১০212206
  • বিয়েবাড়ী যাওয়ার জন্য ইটি আদর্শ সময়।মনের সুখে সেদিন কেনা বালুচরী/জামদানী/কলাক্ষেত্রম পরেন কিন্তু শালফাল না নিলেও চলবে।
  • aranya | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ০০:০৯212205
  • ঘুষ থাকতে বাদাম ভাজা কেন
    তবে, যেভাবেই দেখা হোক, মার্শাল আর্ট শেখাটা গুড আইডিয়া
  • aranya | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ০০:০৫212204
  • স্চ-ও বে করলেন বুঝি, বেশ বেশ। আমারও শুভেচ্ছা রোবু ও স্চ - কে, অর্ধাঙ্গিনী-দের নিয়ে আনন্দে থাকুন
  • ঈশান | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ০০:০৩212201
  • বিনে পয়সায় যত খুশি ক্যারাটে শেহাক, ফুটবল খেলা শেখাক। তার সঙ্গে মেয়েদের উপর টর্চার মেয়েদেরই প্রতিরোধ করতে হবে জোড়ার মানে কি? পুলিশ তাহলে কী করবে? বাদামভাজা খাবে?
  • | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ০০:০৩212202
  • ভালো প্রয়াস হলে কী হবে। তিনো করেছে অতএব সিপিএম ২৩১ টা দোষ খুঁজে পাবে এই প্রকল্পে। অ্যাজ ইউজুয়াল। ঃ))
  • Abhyu | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ০০:০৩212203
  • রাষ্ট্রপত্নী বলব কেন? দেখোনি, "লেখিকা বসু বিজ্ঞান মন্দিরের গবেষক" - বললেই পারত গবেষিকা। বা লেখক বসু বিজ্ঞান মন্দিরের গবেষিকা।
  • aranya | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ০০:০২212198
  • 'ইসে' কি - হাউ টু কন্ট্রোল ইয়োর আর্জ?
  • Sibu | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ০০:০২212199
  • আমাকে বাজী ধরতে হলে আমি মোদীর ওপরেই বাজী ধরব। পোষ্কার। কংগ্রেসের ওপর জনতা হেব্বি খচে আছে, দে হ্যাভ নো চান্স। আর ছোট ছোট দলের জোট কখনো সরকার চালাতে পারবেনা। কে পোধানমন্ত্রী হবে? তিতিয়ো ফন্ট যেই করুক ওটা প্রাইমারিলি বার্গেইনিংএর জন্য।

    আআপ ব্ল্যাক হর্স। সেকুলার শিক্ষিত (কলেজ শিক্ষিত অর্থে, পলিটিক্যাল শিক্ষিত অর্থে নয়) ভোটারের কাছে আপের একটা অ্যাপিল আছেই। কিন্তু সে দিয়ে ক্ষমতা দখল হয় কিনা সন্দেহ। আপের কোন কংক্রীট পলিসি নেই এটা একটা ইলেকটোরাল সুবিধা। কিন্তু সেটা এনক্যাশ করতে খুব স্কিলড পলিটিশিয়ান চাই, যে একসাথে সাপের গালে ব্যাঙের গালে চুমু খেতে পারে। কেজরি কি সেটা পারে? প্লাস মিডিয়ার হোলহার্টেড সাপোর্ট চাই। আম্বানি এপিসোডের পর কর্পোরেট মিডিয়া কি সেটা দেবে?

    এনিওয়ে, ক্ষমতা পেয়ে গেলে মোদী হয়তো দাঙ্গায় মদত তেমন দেবে না। দরকার কি? এইটুকুই ভরসা।
  • kk | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ০০:০২212200
  • রোবু আর স্চ কএ অনেক শুভেচ্ছা জানিয়ে গেলাম। ওয়েডিং কেক আমি বানাতে পারিনা, তাই এবার আর কেক দেওয়া হলোনা।
  • Lama | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ০০:০০212194
  • ছেলেদের ইসে শেখালেও পরে।

    ইসে টা কি সেটাও আমাকেই বলে দিতে হবে?
  • | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ০০:০০212195
  • রাষ্ট্রপত্নী বলো!! ঃ))
  • aranya | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ০০:০০212196
  • অমনি ঈশেন গ্লাস হাপ এম্পটি দেখছে, বিনিপয়সায় কারাটে শেখাচ্ছে, ভাল ব্যাপার তো
  • ঈশান | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ০০:০০212197
  • না। রাষ্টপতি প্রণববাউ। দুই সর্বোচ্চ আসনেই বাঙালি চাই।

    তবে আমি যা বুয়েছি, আপ আর মমতা হেবি খারাপ, কিন্তু জয়ললিতা, মায়াবতী হেবি প্রগতিশীল ও সহিষ্ণু। এই হল তিতিয়ো ফন্টের আইডিওলজি।
  • aranya | ২৫ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫৮212192
  • সুকন্যা ভাল প্রয়াস
  • ঈশান | ২৫ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫৮212193
  • মেয়েদের পিস্তল চলনো শেখালেও পারে তো। যার-যার নিরাপতার ব্যবস্থা নিজে করে নিন। কোম্পানি দায়ি নহে। :-)
  • Abhyu | ২৫ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫৬212191
  • প্রধানমন্ত্রী মমতা, স্বরাষ্ট্রমন্ত্রী জয়ললিতা, অর্থমন্ত্রী বৃন্দা, রেলমন্ত্রী মায়াবতী। রাষ্ট্রপতি সোনিয়া।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত