এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:০০211622
  • এতো খাটবে কেন? দু টাকা দিলেই তো পাওয়া যাবে :)
  • | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৫৭211619
  • আমি এইবার যথাক্রমে লাল শাক, বেথো শাক ও মেথি শাক চাষ করবো, এছাড়া লাউ আর দুরকম শিম- আগ্রহীরা যোগাযোগ করুনঃ)
    এঁচোড় আর পটল করতে পারলে ভালো হতো, তবে সে সম্ভব না বলে বাদ রাখলাম।
  • Abhyu | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৫৪211618
  • তুমি ডিনারে নেমন্ত করলেই পারতে :)

    বলতে মনে পড়ল - যোগীয়ার এক রুমমেট এক গেস্ট এনেছে, যে কিনা ইন্টারনেটের প্রবলেম ঠিক করে দেবে, তা এমনি এমনি তো ডাকা যায় না, ডিনারে নেমন্তন্ন করেছে। খেতে দিয়েছে রুটি সব্জি (সব ব্যাটা ভেজ)। খেয়ে দেয়ে সে ছেলেটা ইন্টারনেট নিয়ে পড়েছে, কিন্তু কিছু ঠিক করতে পারে নি।
    অনেক রাতে শোনা গেল অন্য এক রুমমেট গজগজ করছে - শালা তিন রোটি খা লিয়া।
  • | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ২২:১৪211617
  • এদিকে আজ বাজার করতে গিয়ে দেখি এঁচোড় উঠেছে, তা এখানে কেটেকুটে দেয় না, আস্ত নিয়ে এসে যা করবার কর। একটা ছেলে একটাএঁচোড় উঠিয়ে (সেটা আবার ডালশুদ্ধই এনেছে) দোকানিকে জিগাল 'ইয়ে সব্জিওয়ালি কেন্ঠাল হ্যায় কেয়া?' দোকানি বলল 'হাঁ সব্জিওয়ালি'। সে ছেলে তো সেইটা উঠিয়ে নিয়ে চলে গেল। এবারে একটা বাচ্চামতম মেয়ে, বাঁ হাতে কপাল থেকে চুল সরাতে সরাতে ডান হাতে আরেকটা এঁচড়কে ধরতে গিয়ে গায়ের কাঁটামতয় ব্যথা লাগায় সাঁই করে হাত সরিয়ে নিল। খানিকক্ষণ নিবিষ্ট চোখে দেখল বাকী এঁচোড়গুলোকে। তারপর দোকানিকে জিগালো 'ইয়ে খাতে ক্যায়সে?' দোকানি জানাল সব্জি বানিয়ে খেতে হয়। সে ললনার পরবর্তী প্রশ্ন 'ইসকা সব্জি ক্যায়সে পাকাতে হ্যায় ভাইয়া?'
    প্রশ্ন শুনে দোকানি পুরো 'মাননীয় স্পীকার' মোডে চলে গেল।
  • a x | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ২২:০৫211616
  • বাবা!
  • a x | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ২২:০৪211615
  • আমি তো কত সময় রাত ১১টা, ১২টা নাগাদ ফিরি। তারপরেও ফিরেছি এক আধবার।
  • a x | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ২২:০০211613
  • হ্যাঁ, খুব অদ্ভুত কেস। এদিকে এরকম হয়না সচরাচর। কমপ্লেক্সের পেছনের গেটে একজন রাত সাড়ে দশটা নাগার ট্যাক্সি করে এসে ভাড়া মিটিয়ে বাড়ি ঢুকে গেছে। তারপরে এক ভদ্রলোক রাত ১১টা নাগাদ ঐ ট্যাক্সিটাকে দেখেছে, পরের দিন ভোরেও যখন একই ট্যাক্সি দাঁড়িয়ে আছে দেখেছেন তখন কাছে গিয়ে দেখে ট্যাক্সিড্রাইভার ডাউন - ৯১১ কল করে। সার্ভেইলেন্স ক্যামেরাতে পুলিশ দেখেছে দুটো অল্পবয়সী ছেলে ঐ সাড়ে দশটা নাগাদ এসে লোকটাকে কি বলে, ভদ্রলোক গাড়ি থেকে বেরোয়, ভালো মত হাতাহাতি হয়, তারপর শুট। ১১টা নাগাদ, তার পরেও ওখান দিয়ে অনেক গাড়ি যায়, লোকে ঢোকে। কেউ কিছু খেয়াল করেনা। কাছের বাড়িগুলো থেকে গুলির আওয়াজও পেয়েছে, কানেক্ট করতে পারেনি। সারারাত ঐভাবেই পড়েছিলেন ভদ্রলোক।
  • Abhyu | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৫৮211612
  • আজকাল কি যে হচ্ছে - এই সেদিন আটলান্টার ক্রোগারে গুলি চলল - ঐটায় বা ওর কাছের একটায় আমার এক বাঙালী কোলিগের স্ত্রীর যাওয়ার কথা ছিল, তিনি ব্যস্ত হয়ে ফোন-টোন করলেন।
  • aka | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ২০:৫৮211610
  • সে কি কেন? গুলি?
  • a x | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ২০:২৪211609
  • বাড়ির দোরগোড়ায় একজন ট্যাক্সি ড্রাইভার খুন হলেন।
  • kd | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:৪২211608
  • কয়েক পাতা আগে ডাক্তারের পোস্টে "ইয়ে কাছানোর কাঠি" পড়ে মনে পড়ে গ্যালো।

    কারুর ভাগে বাজে কাজ পড়লে সাহেবরা বলে "ending up holding the short end of the stick."
    অরিজিনালি "or" এর জায়গায় "i" ছিলো।
  • pinaki | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৪০211606
  • কলকাতায় কোনো রিলায়েবল ট্রাভেল এজেন্ট, যে কিনা শেঙ্গেন ভিসা করাতে পারবে - এরকম কারুর কনট্যাক্ট থাকলে একটু আমাকে pinakimitra74 অ্যাট জিমেলে মেল করে দিতে পারবেন?
  • জারকভ | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৫২211605
  • অ, পুষুন দেখে একটু বেশিই কল্পনা করে নিয়েছি।
  • Ekak | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৩৯211604
  • drone। সাইফন দিয়েও করতে পারেন, ব্যাপারটা এক জায়গায় আটকে থাকবে। একটা বাচ্চা মত দ্রোন হলে জল দেওয়া, পেস্তিসায়দ দেওয়া বাড়ির চারপাশ এট্টু ছোট চক্কর কেটে আসা এসব ব্যাগার খাটাতে পারবেন। এই সাইট টা দেখতে পারেন http://www.protocentral.com/
  • test | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:২৭211603
  • ড্রন=ড্রাগন?
  • jhiki | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৫৯211602
  • একক, ঃ))
    তারচেয়ে একটা সাইফন সিস্টেম বানালে ভাল কাজ দেবেনা??
  • Ekak | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৩৭211601
  • অঃ একটা ড্রন পুষুন। একেবারে গত পাঁচেক গাছে অক্লেশে জল দিয়ে দেবে ছাদ এর কাছে উঠে। লিকুইড সার, পেসতিসায়দ ও গুলে দিতে পারবেন।
  • bratin | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৩৩211600
  • আমি এখন বেলুড়মঠের এক মহারাজ কে নিয়ে আমার গ্রামের বাড়িতে এক অনুষ্ঠানে নিয়ে যাচ্ছি।
  • jhiki | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ১২:১৭211599
  • বৃষ্টির জল যাতে বেরিয়ে সেদিকে নজর রাখলেই হবে।
    আমি ইকুয়েডরের কাছেই থাকি, আর আশেপাশে ছাদবাগানের কোন অভাব নেই!! দেখাশোনা করাটাই আসল ব্যাপার। সেটা করার সময় নেই বলে কাটছাঁট করা জীবনে বাঁচা ঃ(
  • Abhyu | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ১২:১৪211598
  • আমি ড্রইংরুমে একটি ছাতিম গাছ লাগাতে চাই।
  • cm | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ১২:১৩211597
  • মানে মাচা ছাড়া সাধারণ ছাতে লাউ কুমড়ো এ সব করবেন না।
  • jhiki | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ১২:১২211596
  • হ্যাঁ, ঝুলন্ত টবে (hanging from ceiling) রাখা গাছ।
  • cm | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ১২:১০211593
  • ঐ কম্মোটি করবেন না। ওতে ছাত নষ্ট হয়,কারণ বৃষ্টি হলে জল বের হতে পারে না।
  • jhiki | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ১২:১০211594
  • বাপরে!!
  • Ekak | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ১২:১০211595
  • ঝুলন্ত গাছের শেকর ও ঝুল্কন্ত ?
  • Abhyu | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০৫211592
  • jhiki | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০২211591
  • আমার ব্যলকনিতে ঝুলন্ত গাছ লাগাতে খুব ইচ্ছে করে। কিন্তু ২২ তলার ব্যলকনিতে ঝুলন্ত গাছে জল দেওয়ার টেকনিক জানি না। কেউ জানলে হেল্পান প্লীজ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত